রবিবার, ১ নভেম্বর, ২০২৬১৭ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

২৪ ঘণ্টার আলটিমেটাম: ইরানকে ঘিরে মার্কিন সামরিক প্রস্তুতি

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১১:২৮

শেয়ার করুনঃ
২৪ ঘণ্টার আলটিমেটাম: ইরানকে ঘিরে মার্কিন সামরিক প্রস্তুতি

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক চরম উত্তেজনাকর পর্যায়ে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পর আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা জোরালো হয়ে উঠেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, এই সংকট মধ্যপ্রাচ্যকে আরেকটি ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।

এমন পরিস্থিতিতে ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যেকোনো আগ্রাসন ঠেকাতে তারা ‘সর্বোচ্চ প্রস্তুতি’ গ্রহণ করেছে। তেহরান সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে তার প্রতিক্রিয়া শুধু ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং ‘পুরো অঞ্চলে আগুন জ্বালিয়ে দেওয়া হবে’। বুধবার (১৪ জানুয়ারি) রয়টার্স ও আল জাজিরাসহ আন্তর্জাতিক গণমাধ্যমে এই উদ্বেগজনক পরিস্থিতির বিস্তারিত উঠে আসে।

সরকারবিরোধী বিক্ষোভ দমনে ব্যাপক দমন-পীড়নের জেরে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২ হাজার ৫৭ জন। এই প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসন তেহরানের ওপর আরও কঠোর অবস্থান নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র ‘খুব শক্তিশালী পদক্ষেপ’ নিতে বাধ্য হবে। ইতোমধ্যে এরফান সোলতানি নামের এক তরুণ বিক্ষোভকারীকে গ্রেপ্তারের মাত্র দুই দিনের মাথায় মৃত্যুদণ্ড দিয়ে তা কার্যকরের ঘটনায় ওয়াশিংটন তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।

আরও

বিন্যান্সে ইতিহাসের বৃহত্তম সাইবার হামলা, ক্ষতি ৬৩০ কোটি ডলার

বিন্যান্সে ইতিহাসের বৃহত্তম সাইবার হামলা, ক্ষতি ৬৩০ কোটি ডলার
ইউরোপীয় কর্মকর্তাদের মতে, ট্রাম্প প্রশাসন এবার সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে সত্যিই অগ্রসর হচ্ছে। পেন্টাগন ট্রাম্পের কাছে ইরানের পরমাণু প্রকল্প, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং সাইবার অবকাঠামো লক্ষ্য করে সম্ভাব্য হামলার একাধিক বিকল্প পরিকল্পনা জমা দিয়েছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের কয়েকটি মার্কিন ঘাঁটি থেকে সেনাসদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে এবং কাতারসহ অন্যান্য ঘাঁটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। লোহিত সাগরে ইউএসএস রুজভেল্টসহ তিনটি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও মার্কিন দূত স্টিভ উইটকফের নির্ধারিত বৈঠক বাতিল হওয়ার পর দুই দেশের মধ্যে কার্যত সব ধরনের কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যেকোনো বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে তেহরান বিন্দুমাত্র পিছু হটবে না।

মধ্যপ্রাচ্যসংকটযুদ্ধেরআশঙ্কাইরানবিক্ষোভ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, বিক্ষোভ ঘিরে এ পর্যন্ত ১৮ হাজার ১৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত বিচার ও কঠোর শাস্তির নির্দেশ দিয়েছেন ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি। এদিকে রাশিয়া ও চীন সরাসরি বিদেশি সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করেছে। রাশিয়া একে হোয়াইট হাউসের জন্য ‘বড় ভুল’ বলে সতর্ক করেছে।

সর্বশেষ সংবাদ

১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন শুরু কাল, চালকদের নিতে হবে লাইসেন্স

১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন শুরু কাল, চালকদের নিতে হবে লাইসেন্স

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা গুলি ছুড়ল বিজিবি

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা গুলি ছুড়ল বিজিবি

তাহসিফ হত্যা মামলা: উত্তরার বারে একসঙ্গে সময় কাটানো তরুণী দিশার চার দিনের রিমান্ড

তাহসিফ হত্যা মামলা: উত্তরার বারে একসঙ্গে সময় কাটানো তরুণী দিশার চার দিনের রিমান্ড

মিরপুরে আগুন নেভাতে গিয়ে হামলার শিকার ফায়ার সার্ভিস, আহত চালক

মিরপুরে আগুন নেভাতে গিয়ে হামলার শিকার ফায়ার সার্ভিস, আহত চালক

মিথ্যা বয়ানের প্রতিবাদেই ‘আমার দেশ’ ছিঁড়েছি: রাশেদ খাঁন

মিথ্যা বয়ানের প্রতিবাদেই ‘আমার দেশ’ ছিঁড়েছি: রাশেদ খাঁন

জনপ্রিয় সংবাদ

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

এ সম্পর্কিত আরও পড়ুন

জেন জি বিক্ষোভ, উত্তাল জার্মানি

জেন জি বিক্ষোভ, উত্তাল জার্মানি

শিক্ষাব্যবস্থায় বিনিয়োগ বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় কমানো এবং বাধ্যতামূলক সামরিক সেবা বাতিলের দাবিতে জার্মানিজুড়ে বিক্ষোভে নেমেছে জেন জি প্রজন্মের তরুণেরা। শনিবার (৩১ অক্টোবর) রাতে দেশটির আর্থিক কেন্দ্র ফ্রাঙ্কফুর্টে বিক্ষোভকে কেন্দ্র করে লুটপাট, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অন্তত দুটি দোকানে লুটপাট চালানো হয় এবং কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়। বিক্ষোভকারীরা পুলিশের দিকে মোলোটভ ককটেল নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

হামলা হলে জবাব সীমান্ত ছাড়াবে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে মোজতবার হুঁশিয়ারি

হামলা হলে জবাব সীমান্ত ছাড়াবে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে মোজতবার হুঁশিয়ারি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে সামরিক অভিযান চালালে তার জবাব কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। একই সঙ্গে যেকোনো ধরনের হুমকির তাৎক্ষণিক ও কার্যকর জবাব দিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুর তালিকা আরও বিস্তৃত করার নির্দেশও দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। শনিবার (৩১ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে

যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য সমঝোতা: তৃতীয় দেশে ইউরেনিয়াম সরানো ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব

যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য সমঝোতা: তৃতীয় দেশে ইউরেনিয়াম সরানো ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে সম্ভাব্য সমঝোতার একটি প্রাথমিক কাঠামো তৈরি হয়েছে। এতে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত তৃতীয় কোনো দেশে সরিয়ে নেওয়া, পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল আরাবিয়া ইংলিশের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, দুই

সৌদি আরবের পূর্বাঞ্চল ও মদিনার আকাশে ড্রোন হামলা, বাড়ছে উদ্বেগ

সৌদি আরবের পূর্বাঞ্চল ও মদিনার আকাশে ড্রোন হামলা, বাড়ছে উদ্বেগ

সৌদি আরবের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও ধর্মীয় অঞ্চল লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলার ঘটনা ঘটছে। দেশটির পূর্বাঞ্চলে একটি ড্রোন শনাক্ত করে ভূপাতিত করার পর দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া আরেকটি ড্রোন ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। শুক্রবার (৩০ অক্টোবর) মদিনা অঞ্চলের আকাশেও হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে জোটটি। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের

ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা কাটাতে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের ভাবনা

ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা কাটাতে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের ভাবনা

ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের বিধান চালুর কথা বিবেচনা করছে বিরোধী জোটের দলগুলো। আরব দলগুলোর সমর্থন ছাড়াই সংখ্যালঘু সরকার গঠনের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। শনিবার (৩১ অক্টোবর) ‘দ্য টাইমস অব ইসরায়েল’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা