বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬২৭ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষা

চবিতে নিয়োগ বাণিজ্যের অভিযোগে উপাচার্যের পদত্যাগ দাবি ছাত্রদলের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১৭:১

শেয়ার করুনঃ
চবিতে নিয়োগ বাণিজ্যের অভিযোগে উপাচার্যের পদত্যাগ দাবি ছাত্রদলের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বর্তমান ‘জামায়াতপন্থী প্রশাসন’ পরিকল্পিতভাবে নিয়োগ বাণিজ্যে লিপ্ত হয়েছে—এমন অভিযোগ তুলে সাম্প্রতিক নিয়োগ বিতর্কের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (১৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবি উত্থাপন করে।

বিজ্ঞপ্তিতে ছাত্রদল দাবি করে, স্পষ্ট স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য তাদের পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। অবিলম্বে তাদের পদত্যাগ করতে হবে। একই সঙ্গে উপ-উপাচার্যের কন্যাসহ সব বিতর্কিত ও অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানানো হয়।

ছাত্রদলের অভিযোগ, প্রকৃত কোনো জনবল চাহিদা না থাকা সত্ত্বেও গত ১৫ মাসে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে প্রায় ২৫০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে এবং আরও ৩০৪টি পদের নিয়োগ প্রক্রিয়া তড়িঘড়ি করে সচল রাখা হয়েছে। দেড় বছরে মোট ৫৫৪ জনের এই বিশাল নিয়োগ কার্যক্রমকে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দল ভারী করার ‘নগ্ন মহোৎসব’ বলে আখ্যায়িত করেছে সংগঠনটি।

আরও

জবিতে আবাসন সংকট, কেরানীগঞ্জে ১৬০০ আসনের দাবি

জবিতে আবাসন সংকট, কেরানীগঞ্জে ১৬০০ আসনের দাবি
বিজ্ঞপ্তিতে সবচেয়ে বড় অনিয়মের উদাহরণ হিসেবে তুলে ধরা হয় উপ-উপাচার্য অধ্যাপক ড. শামীম উদ্দিন খানের কন্যা মাহীরা শামীমকে ফিন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়ার ঘটনাকে। ছাত্রদল জানায়, ২০২৫ সালের ৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চবিতে সব ধরনের নিয়োগ কার্যক্রম স্থগিতের নির্দেশ দিলেও তা প্রকাশ্যে অমান্য করে ১৯ ডিসেম্বর নিয়োগ বোর্ড বসানো হয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
ফিন্যান্স বিভাগের চারটি প্রভাষক পদের বিপরীতে ৫১ জন আবেদন করলেও বহু যোগ্য প্রার্থীকে পরিকল্পিতভাবে পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা হয়। এনালগ পদ্ধতিতে ডাকযোগে পরীক্ষার তারিখ জানানোয় অনেক আবেদনকারী সময়মতো খবর পাননি। এতে উপ-উপাচার্যের কন্যার জন্য প্রতিযোগিতার পথ সহজ করা হয় বলে অভিযোগ করা হয়।

আরও অভিযোগ করা হয়, মাত্র ৫০ নম্বরের একটি লিখিত পরীক্ষা নেওয়া হয়, যার প্রশ্ন তাৎক্ষণিকভাবে নিয়োগ বোর্ডের সদস্যরাই প্রস্তুত করেন। ফলাফলও পরীক্ষা শেষ হওয়ার দিনই ঘোষণা করা হয়, যেখানে কেবল নির্বাচিত প্রার্থীদের নাম প্রকাশ করা হয়; নম্বর প্রকাশ করা হয়নি।

ছাত্রদল জানায়, মেধাতালিকায় দ্বাদশ অবস্থানে থাকা সত্ত্বেও মাহীরা শামীমকে ১১ জন যোগ্য প্রার্থীকে টপকে নিয়োগ দেওয়া হয়েছে, যা পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে।

আরও

শিক্ষকদের সাইবার প্রশিক্ষণে মাউশির নতুন বাধ্যতামূলক নির্দেশনা জারি

শিক্ষকদের সাইবার প্রশিক্ষণে মাউশির নতুন বাধ্যতামূলক নির্দেশনা জারি
চট্টগ্রামবিশ্ববিদ্যালয়স্বজনপ্রীতিজামায়াতপন্থী প্রশাসন
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

হাকিমপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজাদের লাঠির আঘাতে চাচা নিহত

হাকিমপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজাদের লাঠির আঘাতে চাচা নিহত

দুর্নীতিমুক্ত বিচার বিভাগে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম

দুর্নীতিমুক্ত বিচার বিভাগে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

স্ত্রীকে গালির ক্ষোভে প্রতিবেশীকে হত্যার অভিযোগ, গ্রেফতার ১

স্ত্রীকে গালির ক্ষোভে প্রতিবেশীকে হত্যার অভিযোগ, গ্রেফতার ১

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার কড়া বার্তা, ইরান ছাড়বে না মস্কো

রাশিয়ার কড়া বার্তা, ইরান ছাড়বে না মস্কো

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

‘নিশ্চিত ভিসা’র ফাঁদে পা না দিতে বাংলাদেশীদেরকে হাইকমিশনের সতর্কতা

‘নিশ্চিত ভিসা’র ফাঁদে পা না দিতে বাংলাদেশীদেরকে হাইকমিশনের সতর্কতা

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

এ সম্পর্কিত আরও পড়ুন

১২ লাখের বেশি খাতার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ, যেভাবে জানবেন

১২ লাখের বেশি খাতার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ, যেভাবে জানবেন

এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর খাতা পুনঃনিরীক্ষণসহ মূল্যায়নের ফল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশের পাশাপাশি পুনঃনিরীক্ষণের আবেদনকারী শিক্ষার্থীদের দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে। বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে পুনঃনিরীক্ষণসহ

শিক্ষকদের সাইবার প্রশিক্ষণে মাউশির নতুন বাধ্যতামূলক নির্দেশনা জারি

শিক্ষকদের সাইবার প্রশিক্ষণে মাউশির নতুন বাধ্যতামূলক নির্দেশনা জারি

মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষককে সাইবার নিরাপত্তাবিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে সনদ সংগ্রহের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রশিক্ষণ শেষ করে অনলাইন থেকে সনদ ডাউনলোড করতে হবে শিক্ষকদের। শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ইউনিসেফের কারিগরি সহায়তায় এ অনলাইন প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাউশির প্রশিক্ষণ শাখা থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা

জবিতে আবাসন সংকট, কেরানীগঞ্জে ১৬০০ আসনের দাবি

জবিতে আবাসন সংকট, কেরানীগঞ্জে ১৬০০ আসনের দাবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে কেরানীগঞ্জের ৭ একর জমিতে ২০২৬ সালের মধ্যে ১ হাজার ৬০০ শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা এবং বিশেষ বৃত্তির বকেয়া টাকা দ্রুত হস্তান্তরের দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জকসুর নেতাকর্মীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। বক্তারা বলেন, সীমিত জায়গা ও

প্রাথমিক বৃত্তিতে নতুন হার, তিন বছর মিলবে সুবিধা

প্রাথমিক বৃত্তিতে নতুন হার, তিন বছর মিলবে সুবিধা

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য নতুন হারে বৃত্তির অর্থ নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী তিন বছর এ বৃত্তি কার্যকর থাকবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ট্যালেন্টপুলে নির্বাচিত শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ২২৫ টাকা করে পাবেন। উভয় শ্রেণির বৃত্তিধারীদের বছরে এককালীন ২২৫ টাকা দেওয়া হবে। গত ২৫ আগস্ট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী,

মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়

মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়

ডেস্ক রিপোর্ট ॥ শিক্ষকসংকট, পর্যাপ্ত গবেষণার অভাব, স্থায়ী ক্যাম্পাস না থাকা, প্রশাসনিক দুর্বলতা, সনদ বাণিজ্যসহ নানা ধরনের অনিয়মের কারণে দেশের অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে প্রশ্ন দীর্ঘদিনের। তারপরও একে একে বেড়ে ১১৭টিতে দাঁড়িয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা। এর মধ্যে হাতেগোনা ১৫টির মতো ভালো করছে। বাকিগুলো চলছে খুঁড়িয়ে, খণ্ডকালীন শিক্ষকদের কাঁধে ভর দিয়ে। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকের সংখ্যা সার্বক্ষণিক শিক্ষকদের