বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬২০ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

দেড় শতাব্দীর পুরনো শেরপুর মাছের মেলায় ৬ কোটি টাকার বাণিজ্য

এহসান বিন মুজাহির
এহসান বিন মুজাহির মৌলভীবাজার, জেলা প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১৭:১৫

শেয়ার করুনঃ
দেড় শতাব্দীর পুরনো শেরপুর মাছের মেলায় ৬ কোটি টাকার বাণিজ্য

মৌলভীবাজারের শেরপুরে পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসবকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত থেকে শুরু হওয়া এই মেলাটি বুধবার ভোরে শেষ হয়েছে। মেলায় পাইকারি ও খুচরা মিলিয়ে অন্তত ৬ কোটি টাকার মাছ বিক্রি হয়েছে।

মেলার অন্যতম আকর্ষণ ছিল বড় ও বিরল প্রজাতির মাছ। ৮৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ এক লাখ ৭০ হাজার টাকায় বিক্রি হওয়ার কথা জানিয়েছেন চাঁনপুর মৎস্য আড়তের ইকবাল হোসেন। এছাড়া ৩৫ কেজি ওজনের বোয়াল মাছের দাম চাওয়া হয়েছিল ৮৫ হাজার টাকা, আর ৫৫ কেজি বোয়ালের দাম হাঁকানো হয়েছিল আড়াই লাখ টাকা। পাইকারি মাছ বিক্রির জন্য শেরপুর বাজারের ২০–২১টি মাছের আড়ত অস্থায়ী মোকামে বসে। মেলায় আসা ১৯টি আড়ত মালিকের অনেকে ১০ লাখ থেকে ৪০ লাখ টাকার মাছ অনায়াসে বিক্রি করেছেন।

মৎসজীবী ও ব্যবসায়ীরা জানান, এটি দেশের অন্যতম বড় মাছের মেলা। প্রতিবছর তারা এখানে পাইকারিভাবে মাছ বিক্রি করেন। স্থানীয় প্রবীণরা বলছেন, প্রায় দেড় শতাব্দী ধরে পৌষ সংক্রান্তি উপলক্ষে কুশিয়ারা নদীর তীরে মেলার আয়োজন হয়ে আসছে। নদীভাঙনের কারণে অর্ধশতাধিক বছর আগে মেলাটি বর্তমান স্থানে স্থানান্তরিত হয়।

আরও

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ
এ বছর মেলায় জেলা প্রশাসনের রাজস্ব আয় ৯ লাখ টাকার অধিক হয়েছে। ইজারামূল্য এ বছর সাত লাখ টাকার বেশি ছিল। মেলায় মাছের পাশাপাশি কৃষিপণ্য, শিশুদের খেলনা ও শৌখিন পণ্যের দোকানও বসেছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
বৃহৎ মাছ বরাবরের মতোই মেলার প্রধান আকর্ষণ। বাঘাইড়, বোয়াল, আইড়, চিতল, কাতল, রুই, সিলভার কার্পসহ নানা প্রজাতির মাছ মেলায় প্রদর্শিত হয়েছে। প্রতিবছরের মতো এবারও হাজার হাজার ক্রেতা-বিক্রেতা মেলাকে ঘিরে উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজিব আহমদ জানান, কুশিয়ারা নদীর ইজারামূল্য এ বছর ৭ লাখ ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী মেলার নিরাপত্তা ও সুন্দর পরিবেশ বজায় রাখতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছে। মৌলভীবাজার মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মেলার সময় মোতায়েন ছিল।

কোটি টাকার বাণিজ্যমাছের মেলা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
এদিকে, জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জ, জুড়ী ও বড়লেখা উপজেলাতেও উৎসবমুখর পরিবেশে মাছের মেলা অনুষ্ঠিত হয়েছে।

আরও

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, জরিমানার পরও বন্ধ হয়নি কারখানা

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, জরিমানার পরও বন্ধ হয়নি কারখানা

জনপ্রিয় সংবাদ

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

পুলিশের জন্য ১০ হাজার নিয়োগ, স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা

পুলিশের জন্য ১০ হাজার নিয়োগ, স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ

সর্বশেষ সংবাদ

মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের আবু বকর সিদ্দিক

মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের আবু বকর সিদ্দিক

বিদ্যুৎ সংকটে সাশ্রয়ের উদাহরণ দিলেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ সংকটে সাশ্রয়ের উদাহরণ দিলেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখে উদ্বোধন হবে নতুন কৃষক কার্ড কর্মসূচি

পহেলা বৈশাখে উদ্বোধন হবে নতুন কৃষক কার্ড কর্মসূচি

ঈদযাত্রা নির্বিঘ্নে ১৮ মার্চ ছুটি ঘোষণার সম্ভাবনা

ঈদযাত্রা নির্বিঘ্নে ১৮ মার্চ ছুটি ঘোষণার সম্ভাবনা

ইরানে স্থলযুদ্ধ শুরু, সীমান্ত পেরিয়ে ঢুকছে কুর্দি যোদ্ধারা

ইরানে স্থলযুদ্ধ শুরু, সীমান্ত পেরিয়ে ঢুকছে কুর্দি যোদ্ধারা

এ সম্পর্কিত আরও পড়ুন

মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের আবু বকর সিদ্দিক

মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের আবু বকর সিদ্দিক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাত্র ১০ বছর বয়সে ছয় মাসে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে আলোচনায় এসেছে শিশু আবু বকর সিদ্দিক। তার এই অসাধারণ সাফল্যে আনন্দিত পরিবার, শিক্ষক ও এলাকাবাসী। আবু বকর সিদ্দিক হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব চরচেঙ্গা গ্রামের হাজী মুখলেছুর রহমানের বাড়ির শিক্ষক মো. বেলাল উদ্দিন ও মোসাম্মৎ আয়েশা ছিদ্দিকা দম্পতির ছেলে। কোম্পানীগঞ্জের দারুল আরকাম মাদরাসার হিফজ

সিরাজগঞ্জে পুকুর দখল নিয়ে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

সিরাজগঞ্জে পুকুর দখল নিয়ে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুরের মাছ চাষকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুই বিএনপি কর্মী নিহত হওয়ার দুই দিন পর বুধবার (৪ মার্চ) সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে হত্যাকাণ্ডে জড়িত আরও দুইজনকে গ্রেপ্তার করেছে। এর আগে সোমবার রাতে তিনজনকে আটক করা হয়েছিল। এ ঘটনায় এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মৃত নজর

ভূরুঙ্গামারীতে অজ্ঞাত বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

ভূরুঙ্গামারীতে অজ্ঞাত বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর আন্ধারীঝাড় ইউনিয়নের ধাউরারকুটি গ্রামের নদীতীরবর্তী একটি বাতাবিলেবু গাছ থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। ভূরুঙ্গামারী থানার ওসি লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।  স্থানীয়রা জানান, বুধবার সকালে ধাউরারকুটির নদীতীরবর্তী পথ দিয়ে যাওয়ার সময় এক পথচারী সেখানকার একটি বাতাবিলেবু গাছে লাশ ঝুলে থাকতে দেখতে পান। পথচারী লাশের বিষয়টি স্থানীয়দের জানান। স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। দুপুরের দিকে পুলিশ

ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি

ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ সম্মুখ সড়কের পাশে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৪ মার্চ) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আগুনের তীব্রতা বেশি থাকায় দোকানগুলোর ভেতরে থাকা সমস্ত মালামাল সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এতে ব্যবসায়ীদের আনুমানিক ১৫ লাখ টাকার অধিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, রাত দেড়টার দিকে ‘রাজিব

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

মৌলভীবাজারের কমলঞ্জে অসহায়, দুস্থ ও কর্মহীন দুইশ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে একতা সমাজকলাণ পরিষদ কমলগঞ্জ। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করা হয়।  সংগঠনের  সভাপতি হিফজুর রহমান ফাহাদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ মোহিন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সংগঠনের উপদেষ্টা এ এম জুয়েল মাদানীসহ কার্যকরি কমিটির নির্বাহী দায়িত্বশীল ও সদস্যরা।  সংগঠন