বাংলাদেশের অর্ধেক ব্যাংক এখনও সাইবার নিরাপত্তা ঝুঁকিতে থাকায় একে বড় ধরণের বিপর্যয় হিসেবে দেখছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন থেকে জানা যায় যে, দেশের মোট ব্যাংকের ৫০ ভাগ সাইবার নিরাপত্তায় নেক্সট জেনারেশন ফায়ারওয়াল (এনজিএফডব্লিউ) সফটওয়্যার পুরোপুরি স্থাপন করতে পারেনি। ৩৫ শতাংশ ব্যাংক আংশিক এবং ১৫ শতাংশ ব্যাংক এই ফায়ারওয়াল স্থাপনের
দক্ষিণ এশিয়ার মুসলিম প্রধান ইসলামী গণতান্ত্রিক দেশ ব্রুনাই। ব্রুনাই দক্ষিণ এশিয়ায় প্রথম দেশ যারা বেত্রাঘাতের মতো শাস্তি তাদের দণ্ডবিধিতে রেখে শরিয়াত আইন পাস করে। এবার তারা তাদের জন্য নতুন আইন আনতে যাচ্ছে। আগামী সপ্তাহ থেকে নতুন একটি আইন কার্যকর হতে চলেছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ বা অপমান করার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান কার্যকর করতে যাচ্ছে তারা। এছাড়া সমকামিতা, পরকীয়া, ব্যাভিচার,
ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে দুই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বের হওয়ার সময়ও ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করেছে বলে অভিযোগ উঠেছে। ডিম হামলা থেকে বাদ যাননি হল প্রাধ্যক্ষ ও ছাত্রীরাও। এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা নুরসহ তার সহযোগীদের ধাওয়া দিয়ে ফুলার রোড পর্যন্ত নিয়ে যান। সেখানে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার
কক্সবাজার-টেকনাফ (শহিদ এটিএম জাফর আলম) সড়ক জুড়ে চলছে সংস্কার কাজ। রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় এই সড়কটি চার লেনে উন্নিতকরণের কথা থাকলেও সড়কের দু’পাশ প্রশস্থকরণের কাজ চলছে ধীর গতিতে। এরই মধ্যে টিকাদারের গাফেলতিতে দুর্ঘটনায় অনেকেই হতাহত হয়েছেন। রোহিঙ্গাদের সেবা দিতে আসা এনজিওদের মালবাহি গাড়ির কারণে সড়কের অবস্থা বেহাল। ঢাকা শহরকেও হার মানা দীর্ঘ যানজটের শহরে পরিণত হয়েছে গ্রামীণ জনপদ উখিয়া-টেকনাফের এ সড়কটি।
সামান্য ভুলের কারণে বাংলাদেশ রেলওয়ের একটি প্রকল্পে সরকারকে গচ্চা দিতে হয়েছে ৩০০ কোটি টাকা! ক্ষতি হয়েছে শত শত বিঘা কৃষি জমির। হাজারও কৃষক হয়েছেন ভূমিহীন। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। জাগো নিউজ। প্রতিবেদনটি ২০১৭ সালের জুনে দেয়া হয়। তখন প্রকল্পের বয়স ছিল সাত বছর। ২০১০ সালে শুরু হওয়া প্রকল্পটি ২০১৫-তে শেষ
দেশের সিনেমা হলগুলো ‘১২ এপ্রিল থেকে’ বন্ধের যে ঘোষণা ছিল তা প্রত্যাহার করেছে হল মালিকদের সংগঠন চলচ্চিত্র প্রদর্শক সমিতি। মঙ্গলবার (০২ এপ্রিল) বিকেলে রাজধানীর সচিবালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠকের পর চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ এবং প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস এ সিদ্ধান্ত জানান। এর আগে বৈঠকে তথ্যমন্ত্রী বলেন, সিনেমা হলই যদি বন্ধ হয়ে যায়, তাহলে সিনেমা দেখানো
পহেল বৈশাখ আসতে বাকি আর মাত্র ১০ দিন। প্রতিবারের মতো এবারো বৈশাখকে বরণ করতে কাজ শুরু করেছে রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদ। আজ মঙ্গলবার থেকে বরণ প্রস্তুতি শুরু হয়েছে। এবারের বৈশাখের প্রধান আকর্ষণ থাকছে লোকজ ঘোড়া, লোকজ পাখি এবং মুখোশের ডামি। এছাড়া বিভিন্ন প্রকার মুখোশ, ব্যানার-ফেস্টুন থাকছে মঙ্গল শোভাযাত্রায়। এমনটিই জানিয়েছেন চারুকলা অনুষদের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক কনক কুমার পাঠক। তিনি
বরিশালে ই-নামজারি ব্যবস্থাপনা সিস্টেম এর কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ৪ দিনব্যাপী ব্যবহারকারী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন হয়েছে। আজ মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ৪ দিনব্যাপি এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। ই-নামজারি ব্যবস্থাপনা সিস্টেম এর কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ব্যবহারকারী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। অনুষ্ঠানে
“সহায়ক প্রযুক্তির ব্যবহার অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার” এবারের এই প্রতিপ্যাদ্য নিয়ে বিভাগীয় শহর বরিশালে ১২ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০১৯ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে র্যালি আলোচনা সভা ও বুদ্ধি প্রতিবন্ধী অটিজম শিল্পিদের সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ মঙ্গলবার (২ এপ্রিল) বরিশাল জেলা প্রশাসন, বরিশাল সমাজসেবা কার্যালয় ও স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা বরিশাল জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। সকাল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এতিমের টাকা লুট করেছেন। তাই উপহার পাওয়া টাকা এতিমদের দিতে চায় নাঈম। অভিনেতা, উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের সাক্ষাৎকারে নাঈমের দেওয়া এ বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন তার মা নাজমা বেগম। তিনি তার ছেলের দেয়া বক্তব্যকে ‘ভুল হয়েছে’ বলে মনে করছেন। তবে এই কথাটি শিশু নাঈমকে শিখিয়ে দেয়া হয়েছিল কি না-সে বিষয়ে স্পষ্টভাবে কিছুই বলছেন
উপাচার্যের পদত্যাগের একদফা দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটামের মধ্যেও ৮ম দিনের মতো শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান আর ফাঁকে ফাঁকে শ্লোগানের মধ্য দিয়ে মঙ্গলবার অষ্টম দিনের আন্দোলন করেন তারা। আজ মঙ্গলবার সকাল ১০টায় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। গানে গানে প্রতিবাদ জানান তারা। গানের ফাঁকে ফাঁকে উপাচার্যের পদত্যাগ দাবিতে চলে শ্লোগান। বিকেলে উপাচার্যের পদত্যাগ দাবিতে ক্যাম্পাসে
সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্লু বার্ড স্পেশাল স্কুলে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। স্কুল কর্তৃপক্ষের আয়োজনে মঙ্গলবার সকালে স্কুল চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বারিধারার বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। [http://enews71.com/content/post/5ca3599991240.jpg] পরে স্কুলের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে স্কুলের প্রিন্সিপাল শাহানা করিম, ভাইস প্রিন্সিপাল আয়েশা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) নুরকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। মঙ্গলবার (২ এপ্রিল) বিকালে সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে গিয়ে প্রভোস্টের কাছে এক ছাত্র মারধরের বিচার চাইলে তাকে অবরুদ্ধ করে রাখা হয় বলে জানা গেছে। নুরের সঙ্গে ডাকসুর সমাজসেবা সম্পাদক আকতারসহ বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীরা আছেন বলে জানা গেছে। জানা যায়, সোমবার রাতে এসএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১২তম ‘বিশ্ব অটিজম সচেতনতা’ দিবস উপলক্ষে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১টায় বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ফিজিক্যাল চ্যালেঞ্জ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে এ মানববন্ধন করা হয়। ফিজিক্যাল চ্যালেঞ্জ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি শহিদুল ইসলামের সভাপত্বিতে প্রধান অতিথি সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ছাদিকুল আরেফিন মাতিন বলেন, আজকের এই দিনটি বিশ্বব্যাপী বিশ্ব অটিজম সচেতনতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে, অটিজমে আক্রান্তদের আধুনিক
অবশেষে বাংলাদেশে সম্প্রচার বন্ধ হতে চলেছে সকল ভারতীয় টেলিভিশন চ্যানেল। এরই মধ্যে মঙ্গলবার জি টেলিভিশন নেটওয়ার্কের সব চ্যানেল সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ। তথ্য মন্ত্রণালয়ের নির্দেশক্রমে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, বিজ্ঞাপন সংশ্লিষ্ট জটিলতার কারণে নির্দেশনা এসেছে। তাই আমরা
সড়ক দুর্ঘটনায় বরিশালের আগৈলঝাড়ার ইউপি সদস্য ও শ্রমিকলীগ নেতা নির্মল ঘটকের মর্মান্তিক মৃত্যু। অপর দুইজন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের পর ইউপি সদস্য নির্মল ঘটক তার ভাইয়ের ছেলে অজিত ও হরবিলাসকে নিয়ে মোটরসাইকেলযোগে গোপালগঞ্জের ওড়াকান্দির বারুনী মেলায় যাচ্ছিলেন। বিকেল সাড়ে তিনটার দিকে গোপালগঞ্জ শহর অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক
আগামী শুক্রবার পর্যন্ত ঢাকাসহ দেশের কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, শুক্রবার পর্যন্ত ঢাকাসহ দেশের কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার সকাল পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা ও
মোঃ সুলাইমান মিয়া বিটঘর বাজার চা দোকানে বসে কাপে চা চুমোদিতে এ প্রতিবেদককে বলেন, এ গ্রামে আমার জন্ম বয়স ৭০ বা ৭৫ অনেক নির্বাচনে ভোট দিয়েছি। তবে এ উপজেলা নির্বাচনে আমরা সহ ভোটারা যার যার ইচ্ছামতে ভোট দিতে পেরে খুব খুশি। সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রশাসনের লোকজন ছিল সর্বক্ষণ ভোট কেন্দ্রে। আমি আমার ভোট দিতে পেরে প্রশাসনকে ধন্যবাদ
আগামীকাল বুধবার সারাদেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে পবিত্র শবে মি’রাজ উদযাপিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। মঙ্গলবার (২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন এ তথ্য জানায়। পবিত্র শবে মি’রাজ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগ বুধবার বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে 'লাইলাতুল মি’রাজের গুরুত্ব ও তাৎপর্য' শীর্ষক এক ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের
“সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট সম্পন্ন ব্যক্তির অধিকার” এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের উদ্যোগে ১২তম বিশ্ব অটিজম দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র
কোনো ভবনে অগ্নি নিরাপত্তাব্যবস্থা না থাকলে সে বিষয়ে অভিযোগ জানানোর জন্য ‘অভিযোগ বক্স’ চালু করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। পাশাপাশি ফোন ও হোয়াটস অ্যাপ নম্বরও থাকবে। এসব মাধ্যমে যারা অভিযোগ জানাবেন তাদের পরিচয় গোপন রাখা হবে। এ তথ্য জানিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। সিটি কর্পোরেশনের ভূমিকা ও নাগরিকদের করণীয়’ শীর্ষক মিট দ্য প্রেসে মঙ্গলবার তিনি বিষয়টি জানান। রাজধানীর গুলশান ক্লাবে
তজুমদ্দিনের মেঘনায় উপজেলা প্রশাসন ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে অবৈধ বেহুন্দি, কারেন্ট জালসহ মাছের পোনা আটক করা হয়। আটককৃত জাল আগুণে পুড়ে নষ্ট করে হয় এবং মাছ এতিমখানা ও গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়। কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার হযরত আলী বলেন, মঙ্গলবার সকালে মেঘনায় নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে মির্জাকালু সংলগ্ন নদী থেকে ৫টি অবৈধ বেহুন্দি ও ১০ হাজার মিটার জাল
ভূমি সংক্রান্ত হয়রানি দূর করতে নতুন পরিকল্পনা গ্রহণ করছে সরকার। জনগণের ভোগান্তি দূর করতে আগামী জুন মাস থেকে ডিজিটালাইজড সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে ভূমি অধিদফতর। শুধু তাই নয় ফলে নামজারির জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হবে না, মাত্র ২৮ দিনেই নামজারি সম্পন্ন হবে। এরই মধ্যে রাজধানীসহ ঢাকা জেলার প্রায় চার লাখ ই-নামজারি কেস সম্পন্ন হয়েছে। জনসচেতনতা বাড়াতে