মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬১০ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

এক ভুলে রেলের গচ্চা গেল ৩০০ কোটি টাকা!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ এপ্রিল ২০১৯, ৩:২৬

শেয়ার করুনঃ
এক ভুলে রেলের গচ্চা গেল ৩০০ কোটি টাকা!

সামান্য ভুলের কারণে বাংলাদেশ রেলওয়ের একটি প্রকল্পে সরকারকে গচ্চা দিতে হয়েছে ৩০০ কোটি টাকা! ক্ষতি হয়েছে শত শত বিঘা কৃষি জমির। হাজারও কৃষক হয়েছেন ভূমিহীন। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। জাগো নিউজ। প্রতিবেদনটি ২০১৭ সালের জুনে দেয়া হয়। তখন প্রকল্পের বয়স ছিল সাত বছর। ২০১০ সালে শুরু হওয়া প্রকল্পটি ২০১৫-তে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ২০১৯ সালেও প্রকল্পের কাজ শেষ হয়নি। প্রকল্পসংশ্লিষ্টদের দাবি, চলতি বছরের জুনে এর কাজ শেষ হবে।

প্রকল্পটির নাম ‘বাংলাদেশ রেলওয়ের ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ’। এটি বাস্তবায়ন করছে বাংলাদেশ রেলওয়ে। সরকারি অর্থায়নে প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৯৮২ কোটি ৮৬ লাখ ৫৭ হাজার টাকা। ২০১৩ সালে প্রথম সংশোধনীতেই ব্যয় বাড়ানো হয় ৪৫৩ কোটি ১৬ লাখ ১০ হাজার টাকা। প্রায় ৪৬ শতাংশ ব্যয় বাড়ানোর পর প্রকল্পের মোট ব্যয় দাঁড়ায় এক হাজার ৪৩৬ কোটি দুই লাখ ৬৭ হাজার টাকা। ২০১৮ সালে এসে দ্বিতীয় সংশোধনীতে প্রকল্পের সময় বাড়ানো হলেও মেয়াদ বাড়ানো হয়নি বলে জানান প্রকল্প পরিচালক মো. আসাদুল হক।

প্রকল্পের রুট ম্যাপ পর্যালোচনা করে আইএমইডি’র প্রতিবেদনে বলা হয়, ‘যোগাযোগ নেটওয়ার্ক প্রকল্পের প্রাথমিক লক্ষ্যই হচ্ছে সরাসরি ও ন্যূনতম দূরত্বে গন্তব্যে পৌঁছানো। এই প্রকল্পে ঈশ্বরদী-মাঝগ্রাম-পাবনা-তাঁতীবান্ধা-কাশীনাথপুর-ঢালারচর বরাবর রেললাইন নির্মাণ হচ্ছে। এর পরিবর্তে ঈশ্বরদী-মাঝগ্রাম-পাবনা-তাঁতীবান্ধা-ঢালারচর সরাসরি রেললাইন নির্মাণ করলে ১৪ কিলোমিটার রেললাইন কম নির্মাণ করতে হতো। এতে সরকারকে ৩০০ কোটি টাকা কম খরচ করতে হতো। সেই সঙ্গে রক্ষা পেত শত শত বিঘা কৃষি জমি।’ দূরত্ব কমানোর বিষয়টি পুনরায় পরীক্ষা করে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয় ওই প্রতিবেদনে। তবে দূরত্ব না কমিয়ে আগের রুটেই রেললাইন নির্মাণ করা হচ্ছে বলে জানান প্রকল্পের পরিচালক আসাদুল হক। ওই প্রকল্পের সার্ভে, ডিজাইন প্রভৃতি কাজে নিয়োজিত কনসালট্যান্টের (পরামর্শক) ‘ভুলের কারণে’ ওই ঘটনা ঘটেছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। তাতে বলা হয়, ‘কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য। তবে ব্যবস্থা নেয়া হয়েছে কি-না, তা জানেন না প্রকল্প পরিচালক। প্রতিবেদনে আরও বলা হয়, ‘একইভাবে মাঝগ্রাম স্টেশন ইয়ার্ড থেকে পাবনা অভিমুখী রেল ট্র্যাকের সংযোগের জন্য নিয়োজিত কনসালট্যান্ট চাহিদামাফিক ড্রইং ও টেন্ডার ডকুমেন্টস না দেয়ায় নির্ধারিত সময়কালের তিন বছর অধিককাল আলোচ্য প্রকল্প বিলম্বিত হচ্ছে এবং তা হয়েছে একমাত্র কনসালট্যান্টের ভুলের কারণেই।’

আরও

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জননিরাপত্তায় আট জেলায় বিজিবির ১০১ প্লাটুন মোতায়েন

জননিরাপত্তায় আট জেলায় বিজিবির ১০১ প্লাটুন মোতায়েন

কনসালট্যান্টের আরও অনিয়ম তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, ‘প্রকল্প সার্ভে, ডিজাইন, নকশা, দরপত্র দলিল, স্পেসিফিকেশন তৈরির কাজে নিয়োজিত কনসালট্যান্ট প্রাথমিক প্রস্তাবে মাঝগ্রাম বিদ্যমান রেলস্টেশনে ‘ডুয়েল গেজ’ রেলট্র্যাক থাকা সত্ত্বেও প্রকল্পের জন্য ডুয়েল গেজের পরিবর্তে কেন ব্রডগেজ সংযোগ প্রদানের প্রস্তাব করা হয়েছিল তা গুরুত্বের সঙ্গে যথাযথ তদন্তের জন্য মন্ত্রণালয় পদক্ষেপ গ্রহণ করতে পারে। উল্লেখ্য, এ কারণে প্রকল্প নির্মাণকাল তিন বছর বিলম্বিত হয়েছে এবং ঠিকাদারকে ভেরিয়েশন অর্ডারের মাধ্যমে ২০ কোটি টাকা দিতে হচ্ছে।’ ২০১৭ সালের জুনে ওই প্রতিবেদন জমা দেয়ার সময় আইএমইডির পরামর্শক ছিলেন মো. রফিকুল আলম। তিনি জানান, তিন-চার মাসের জন্য ওই সময় পরামর্শক ছিলেন। এখন তার বক্তব্য, ‘দুই বছর আগের ঘটনা তো, সেটা এখন মনে নাই।’ তিনি আরও বলেন, ‘ওই প্রকল্প তো ২০১৭ সালেই শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু এখন এর ভেতরে সমস্যা কী, সেটা তো আমার জানা নাই।’ এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কাজী মো. রফিকুল আলমের সঙ্গে কথা বলার পরামর্শ দেন আইএমইডির তখনকার ওই পরামর্শক। এ প্রকল্পের সর্বোচ্চ কর্তাব্যক্তিও রেলওয়ের মহাপরিচালক।

প্রকল্প পরিচালক নিয়োগে অনিয়ম: আইএমইডি’র ওই প্রতিবেদনে আরও বলা হয়, ‘প্রকল্প শুরু থেকে এখন পর্যন্ত ন্যূনতম চারজন প্রকল্প পরিচালক এবং তিনজন টিম লিডার (কনসালট্যান্ট) প্রকল্পের কাজে কর্মরত ছিলেন বা আছেন। যদিও ২০১৬ সালের ১২ মে অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক অনুশাসনে প্রকল্পের জন্য স্বতন্ত্র প্রকল্প পরিচালক নিয়োগের সিদ্ধান্ত দেন। এছাড়া প্রকল্প পরিচালক নিয়োগ-সংক্রান্ত নির্দেশিকায় ৫০ কোটি বা তার ঊর্ধ্বের প্রকল্পের জন্য স্বতন্ত্র প্রকল্প পরিচালক নিয়োগ দেয়ার কথা। কিন্তু এখানে সেটা মানা হয়নি।’ বরং অতিরিক্ত দায়িত্ব হিসেবে দুই ধাপ নিচের কর্মকর্তারা প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করছেন এবং তাতে ডিপিপির (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) ব্যত্যয় হয়েছে এবং আর্থিক শৃঙ্খলা পরিপন্থী কাজ হচ্ছে বলেও জানায় ওই প্রতিবেদনে। ঘন ঘন প্রকল্প পরিচালক এবং কনসালট্যান্টের টিম লিডার পরিবর্তন হওয়ায় কাজের ধারাবাহিকতা ক্ষুণ্ন, সিদ্ধান্ত গ্রহণে দেরি এবং প্রকল্প ব্যয় বাড়ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রকল্পের বর্তমান অবস্থা: ২০১৭ সালের জুনে ওই প্রতিবেদন দেয়ার পর প্রকল্প পরিচালকের দায়িত্ব পান মো. আসাদুল হক। তিনি বলেন, ‘ওই প্রকল্পের বর্তমান অগ্রগতি প্রায় শেষ পর্যায়ে। এই জুনের মধ্যে শেষ হবে। প্রকল্পে এখন কোনো সমস্যা নাই।’ ‘প্রকল্পের বর্তমান বাস্তব অগ্রগতি ৯৭ শতাংশ। তবে আর্থিক অগ্রগতি এ মুহূর্তে মনে নাই’- যোগ করেন আসাদুল হক।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

দোষীদের শাস্তির দাবি টিআইবির: এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘আইএমইডির ভূমিকা হচ্ছে, দেশের সব প্রকল্প পরীবিক্ষণ ও মূল্যায়ন করে তাতে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে অনুসন্ধান-সাপেক্ষে যথাযথ প্রক্রিয়ায় সুপারিশ করা। আইএমইডি যে সুপারিশ বা নির্দেশনা দিক না কেন, সেটা ওই সংস্থার জন্য পালন করা বাধ্যতামূলক। ওই প্রকল্পের ক্ষেত্রে সেটা অবমাননা করা হয়েছে, কোনো গুরুত্ব দেয়া হয়নি, তোয়াক্কা করা হয়নি।’ এর ক্ষতিকারক দিক তুলে ধরে তিনি বলেন, ‘এতে বহুমুখী ক্ষতি হলো। জনগণের ৩০০ কোটি টাকার অপচয় হলো। এতে যে শুধু অর্থের অপচয় হলো তা নয়, চিরদিনের জন্য রেলপথের দূরত্বও বেড়ে গেল। এর প্রভাব পড়বে যাতায়াত খরচ এবং রেল পরিচালনার ওপর।’ ‘এগুলো অনুসন্ধানের প্রয়োজন। আমাদের দেশে এসব ক্ষেত্রে এমন প্রবণতা আছে যে, কোনো বিশেষ মহলের ভূমি বা বাড়িঘরকে সুরক্ষা দেয়ার জন্য ইচ্ছাকৃতভাবে রেললাইন বাঁকা করা হয়। এর নেতিবাচক প্রভাব পড়ে সাধারণ মানুষের ওপর’- যোগ করেন টিআইবির নির্বাহী পরিচালক।

আরও

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে মালিকদের সঙ্গে বোর্ডের বৈঠক শুরু

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে মালিকদের সঙ্গে বোর্ডের বৈঠক শুরু

আইএমইডির সুপারিশ রেলওয়ে কর্তৃপক্ষ নেয়নি উল্লেখ করে ইফতেখারুজ্জামান আরও বলেন, ‘কনসালট্যান্টের দোষ থাকতেই পারে, তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে একটা বিষয় গুরুত্বপূর্ণ। সেটা হলো, কনসালট্যান্ট তার কাজ শেষ করেছে, আইএমইডি তারপর সমস্যাটা চিহ্নিত করেছে। তখন প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়া চলছিল। তখন হয়তো এটা সংশোধনের সুযোগ ছিল। আইএমইডি যেহেতু সুপারিশ করেছিল, কিন্তু সেই সুযোগটা তো রেল কর্তৃপক্ষ নিল না। ওই প্রকল্পে বেশকিছু অনিয়ম হয়েছে, যেগুলো চিহ্নিত।’ কোনো বিশেষ মহলের সুবিধার্থে প্রকল্পের বহুমুখী ক্ষতি করা হয়েছে বলেও মনে করেন তিনি। বলেন, ‘ওই প্রকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশও অমান্য করা হয়েছে। কেউ তো আর বিচারের ঊর্ধ্বে নয়। যারা এসব অনিয়মের সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনতে হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে এ ধরনের অনিয়ম চলতেই থাকবে।’

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

 

জনপ্রিয় সংবাদ

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

সর্বশেষ সংবাদ

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

বিজয়ের মাসে দেশ পাহারার ঘোষণা দিলেন সংসদ সদস্য ইশরাক

বিজয়ের মাসে দেশ পাহারার ঘোষণা দিলেন সংসদ সদস্য ইশরাক

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সমুদ্রের নোনা জলে পুণ্যস্নানে শেষ হলো কুয়াকাটার রাস উৎসব

সমুদ্রের নোনা জলে পুণ্যস্নানে শেষ হলো কুয়াকাটার রাস উৎসব

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আইনি প্রক্রিয়ায় প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেছেন, শেখ হাসিনা সাধারণ কোনো বাণিজ্যিক যাত্রী নন। তাঁকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্য দিয়ে দেশে ফিরিয়ে আনা সম্ভব। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করতে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। এর আগে সকাল সাড়ে ১০টায় তিনি হেলিকপ্টারে করে ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন। স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষ বাহিনীগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী। এ সময় দেশীয়

নেপালে উৎপত্তি, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের কম্পন

নেপালে উৎপত্তি, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের কম্পন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৩ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর উৎপত্তিস্থল ছিল নেপালে, যা ঢাকা থেকে প্রায় ৫১৬ কিলোমিটার দূরে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি মাসে এর আগে এত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়নি। আবহাওয়া অধিদপ্তরের সহকারী কর্মকর্তা ফারজানা সুলতানা জানান, মঙ্গলবার সকাল ৭টা ৩২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

শেখ হাসিনার রাষ্ট্রীয় বিমান চাওয়াকে হাস্যকর বললেন চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার রাষ্ট্রীয় বিমান চাওয়াকে হাস্যকর বললেন চিফ প্রসিকিউটর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ চাওয়ার বিষয়টিকে হাস্যকর ও উন্মাদনা ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি এবং বর্তমানে পলাতক। এমন একজন পলাতক আসামির পক্ষে দেশে ফেরার জন্য রাষ্ট্রীয়

জননিরাপত্তায় আট জেলায় বিজিবির ১০১ প্লাটুন মোতায়েন

জননিরাপত্তায় আট জেলায় বিজিবির ১০১ প্লাটুন মোতায়েন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জ, ঢাকাসহ আট জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০১ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোতায়েন করা সদস্যদের মধ্যে শুধু গোপালগঞ্জ জেলাতেই দায়িত্ব পালন করছেন দুই ব্যাটালিয়ন বিজিবি সদস্য। বাকি সদস্যদের মোতায়েন করা হয়েছে দেশের আরও সাত