শ্রীলঙ্কায় গত মাসে ইস্টার সানডের সকালে গীর্জা ও বিলাসবহুল হোটেলে আত্মঘাতী বোমা হামলাকারীরা প্রশিক্ষণের জন্য ভারত সফর করেছিল। দেশটির সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মাহেশ সেনানায়েক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। সেনাপ্রধান মাহেশ সেনানায়েকে বলেছেন, ‘হামলাকারীরা ভারতের কাশ্মীর, বেঙ্গালুরু ও কেরালা রাজ্যে গিয়েছিল। আমরা এখন পর্যন্ত এ তথ্য পেয়েছি। তবে তাদের ভারত সফরে যাওয়ার সঠিক কারণ এখনো নিশ্চিতভাবে
গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ফনি। গতিপথ পরিবর্তন করে শনিবার সন্ধ্যার পর ভারতের আসামের দিকে চলে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এর ফলে বিপদ সংকেত কমিয়ে দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় ফনির প্রভাবে ইতোমধ্যে বাঁধ ভেঙে অনেক গ্রাম প্লাবিত হয়েছে। তাই সারাদেশে কোথাও বেড়িবাঁধ ভাঙলে তা মেরামতের জন্য জরুরি ভিত্তিতে পানি সম্পদ মন্ত্রণালয়ের কন্ট্রোল
জার্মানির বার্লিনে ২০১৮ সালে ছেলে নবজাতকের জন্য সবচেয়ে বেশি ‘মোহাম্মদ’ নামটি বেছে নেয়া হয়েছে। এছাড়া দেশটির ১৬টি রাজ্যের ছয়টিতেই শীর্ষ দশ পছন্দের তালিকায় রয়েছে এ নাম। সম্প্রতি নবজাতকের নাম বিষয়ক সংগঠন অ্যাসোসিয়েশন ফর জার্মান ল্যাঙ্গুয়েজেরর জরিপে এমন তথ্য উঠে এসেছে। সংগঠনটির ব্যবস্থাপনা পরিচালক আন্দ্রে এওয়েলসের ধারণা, অভিবাসনের ব্যাপকতার ফলে, মোহাম্মদ নামটি দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। ২০২১ বা ২০২২ সালের মধ্যে নামটি জার্মানদের
সম্প্রতি গাবতলী থেকে উত্তরা যাওয়ার পথে বাসে পাশের আসনের যাত্রী দ্বারা যৌন হেনস্থার শিকার হন এক কর্মজীবী নারী। সঙ্গে সঙ্গে ওই নারী চড়-থাপ্পড় দিয়ে লোকটিকে বাস থেকে নেমে যেতে বাধ্য করেন। যৌন হেনস্থার শিকার এই তরুণী ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। ক্যাপশনে জুড়ে দেন ঘটনার বর্ণনা। ভিডিওতে দেখা যায় যৌন হেনস্থাকারী ব্যক্তি তার একটি হাত তরুণীর
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফণী’ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা, যশোর ও খুলনা অঞ্চল এবং এদের পাশ্ববর্তী এলাকায় আঘাত হানে। শনিবার সকালে দক্ষিণ-পশ্চিমাঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করার পর বর্তমানে উত্তরবঙ্গে অবস্থান করছেন। ঘূর্ণিঝড়টি নাটারের সিংড়া ও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অবস্থান করছিল। এরপর তা আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে বেরিয়ে যাওয়ার কথা। এরপর দুপুর দেড়টার দিকে নাটোরের চলনবিলে এলাকায় প্রবেশ
মাস ছয়েক আগে মা-বাবার সঙ্গে অন্ধপ্রদেশে এসেছিল ছোট্ট সন্তোষ। সঙ্গে ছিল তার আরও পাঁচ ভাই-বোন। মা-বাবার তেমন কোনও রোজগার নেই। আশ্রয়হীন সন্তোষদের দিন কাটে গাছের তলায়। আর রাতে শুতে হয় রাস্তায়। একটা সময়ে খিদে মেটাতে নেশাগ্রস্ত মা-বাবার চোখের আড়ালেই মাটি খেতে শুরু করে বছর পাঁচেকের সন্তোষ। মাটি খেত তার সমবয়সী মাসতুতো বোন বেন্নেলাও। গত ২৮ এপ্রিল মারা গিয়েছে সে। সন্তোষের
নওগাঁর আত্রাইয়ে ফেনসিডিলসহ রুবেল (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শিকারপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রুবেল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দানিয়াগাছি গ্রামের মুনছুর রহমানের ছেলে। এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রুবেল ও হাবিবুর রহমান দুই
তীব্র ঘূর্ণিঝড় ফণী নিয়ে এখন উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছে বাংলাদেশ, ভারতের উপকূলীয় এলাকার লাখ লাখ মানুষ। আজ শুক্রবার বিকালের মধ্যেই ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার বেগে ফণীর প্রথম আছড়ে পড়ার কথা ভারতের উড়িষ্যায়। এর পর সেটি মুখ ঘোরাতে পারে পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের দিকেও। কিন্তু ফণীর এই নাম কীভাবে এলো? জানা গেছে, সাধারণত বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) আঞ্চলিক কমিটি একেকটি ঝড়ের নামকরণ
পিরোজপুরের কাউখালীতে ঘূর্ণিঝড় ফণির প্রভাবে প্লাবনের পানিতে ডুবে মুরসালিন (৫) নামে এক শিশুর মৃত্যু ঘটেছে। আজ শনিবার দুপুর সোয়া বারোটার দিকে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের পূর্ববেতকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মোরসালিন পূর্ববেতকা গ্রামের কৃষিশ্রমিক সোহাগ খান এর একমাত্র ছেলে। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানাগেছে, আজ শনিবার দুপুর সোয়া বারোটার দিকে শিশু মোরসালিন বসতবাড়ির পাশে ফণির প্রভাবে জোয়ারের পানিতে তলিয়ে
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা সমাজসেবা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ শনিবার সকালে শহরের মেড্ডা এলাকায় জেলা সমাজসেবা কার্যালয় প্রাঙ্গণে ১২ কোটি ৭৩ লক্ষ টাকা ব্যয়ে ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বেসামরিক বিমান পরবিহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল ম্কোতাদির চৌধুরী এমপি। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মাসুদুল হাসান তাফসের সভাপতিত্বে স্বর্নিভর এর নির্বাহী পরিচালক এসএম
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ১০ প্রবাসী বাংলাদেশী নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। এর মধ্যে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার ৩ জন প্রবাসী নিহত হয়েছে। গত বুধবার (১ মে) সকালে সৌদি আরবে এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- একই উপজেলার তাঁরাকান্দি গ্রামের মান্নান মাঝির পুত্র জামাল উদ্দিন মাঝি, তাঁতারদি শেখেরগাঁও গ্রামের রশিদুল হকের পুত্র ইমদাদুল হক ও ডোমনমারা খিদিরপুরের আব্দুল
র্যাবের ভ্রাম্যমাণ আদালত রাজধানীর কারওয়ান বাজারে বিক্রয় নিষিদ্ধ তিন টন জাটকা ইলিশ ও দুই টন আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছে। এসব মাছ বিক্রির অপরাধে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজাও দেওয়া হয়েছে। জব্দকৃত মাছ নষ্ট না করে সেগুলো রাজধানীর বিভিন্ন এতিমখানায় পাঠিয়েছে র্যাব। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় অভিযান শেষে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযানকালে নিষিদ্ধ আফ্রিকান
বর্তমানে চলছে বাংলাদেশে ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডব। এদিকে ফণীর প্রভাবে কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপে ২০ গ্রাম প্লাবিত হয়েছে। অরক্ষিত বেড়িবাঁধের ও আমাবশ্যার জোয়ারের কারণে সমুদ্রের পানি স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট উচ্চতা বৃদ্ধি পাওয়ায় এসব গ্রাম প্লাবিত হয়। এ ব্যাপারে কুতুবদিয়া থানার ওসি দিদারুল ফেরদৌস জানান, প্লাবিত এলাকার ক্ষতিগ্রস্ত প্রায় দেড়শ পরিবারকে পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এদিকে প্লাবিত
ফনা তুলে ফোঁস ফোঁস করতে করতে ধেয়ে আসছে ফণী। সিভিয়ার সুপার সাইক্লোনে অনেক কিছুই ওলট-পালট হতে পারে। বিপজ্জনক ঘুর্ণিঝড় ফণী নিয়ে ইতিমধ্যেই গোটা দেশে জারি হয়েছে রেড অ্যালার্ট। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ‘ফণী’৷ ক্রমশই শক্তি বাড়িয়ে চলেছে এই ঘূর্ণিঝড়৷ এই ঘূর্ণিঝড়টির নাম রেখেছে বাংলাদেশ৷ ৩ মে থেকে ৬ মে পর্যন্ত এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের নাম হঠাৎ ফণী কেন হল? টাইফুন,
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারণে আগাম তথ্য পেয়েছিলাম বিধায় আমাদের সরকার ও দলীয়ভাবে ঘূর্ণিঝড় ফেণী মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছিলাম। যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব হয়েছে। শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ঘূর্ণিঝড় ফণী নিয়ে দলীয় মনিটরিং সেলের কর্মকাণ্ড ও পর্যবেক্ষণ সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। হানিফ
বিয়ের আট-দশ-পনের বছর পরে বউয়ের সঙ্গে আর আগের সেই ভালোবাসাটা থাকে না। ভালোবাসাটা অভ্যাসে পরিণত হয়। নিত্যদিন আলু-পেঁয়াজ, বাচ্চার স্কুল-কলেজ ইত্যাদি আলাপে ঘুম নেমে আসে চোখে। একান্ত নিজের কথা, নিজের ভাবনা, ভালোলাগা কিছু বলার অবকাশ হয় না। বিয়ের শুরুতে অথবা প্রেমিক জীবনে, হয়তো বাচ্চার নাম ঠিক করেছিলেন দুইজন মিলে। রোমান্টিসিজম ছিলো। সন্তান জন্মের পরে একরাশ দায়িত্ব কাঁধে চাপে। সন্তানের স্কুল-ভালো রেজাল্ট-বিয়ে-বাড়ি-গাড়ি।
পবিত্র রমজান মাস উপলক্ষে বিভিন্ন দেশের ৫৮৭ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম। দুবাইয়ের অ্যাটর্নি জেনারেল ইসাম ঈসা আল হুমায়ূন বলেন, এসব বন্দিরা যাতে নতুন করে করে আবার তাদের পরিবারের সঙ্গে সুন্দর জীবন শুরু করতে পারে তা করতেই দুবাই শাসক এ নির্দেশ দিয়েছেন। তিনি আরো বলেন, ইতিমধ্যে বন্দিদের মুক্তি দিতে আইনী প্রক্রিয়া শুরু
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে চলছে প্রতীকী অনশন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী তাঁতী দল এ কর্মসূচির আয়োজন করেছে। শনিবার বেলা সোয়া ১১টার দিকে এ কর্মসূচি শুরু হয়। চলবে বেলা ২টা পর্যন্ত। তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদসহ সংগঠনের নেতাকর্মীরা প্রতীকী অনশনে অংশ নিয়েছেন। তাঁতী দলের নেতাকর্মীদের অনশন ভাঙাবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির
রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন নানা রোগে আক্রান্ত কণ্ঠশিল্পী সুবীর নন্দী। গত ৩০ এপ্রিল তাকে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এমআইসিইউতে চলছে শিল্পীর চিকিৎসা। জানা গেছে শারীরিক অবস্থার ইতিবাচক পরিবর্তন এসেছে সংগীতশিল্পী সুবীর নন্দী। তিনি গতকাল শুক্রবার (৩ মে) চোখ খুলে তাকিয়েছেন। সুবীর নন্দীর পারিবারিক সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেল আজ
টেস্ট কিংবা ওডিআই সংস্করণে যেকোনো দেশকেই গর্জন শোনায় টাইগাররা। প্রতিটি দলের বিপক্ষেই বেশ শক্ত প্রতিপক্ষ বাংলাদেশ। তবে টি-টোয়েন্টিতে নিজেদের সেভাবে মেলে ধরতে পারছে না বাঘেরা। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটটি এখনও যেন রপ্ত করে উঠতে পারেনি সাকিব-তামিম-মুশফিকরা। যে কারণে র্যাংকিংয়ে বেশ পিছিয়ে বাংলাদেশ দল। সারা বছরব্যাপী আয়োজিত সকল আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ফলাফলের ওপর ভিত্তি করে নতুন র্যাংকিং প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। আইসিসির ঘোষিত
রাজবাড়ী সদর উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন। আহতদের রাজবাড়ী ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার আলাদীপুর এলাকায় রাজবাড়ী-ফরিদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। আলাদীপুর হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা জানাতে পারেননি তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে
ঘূর্ণিঝড় ফণী ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ হয়ে শনিবার (৪ মে) সকালে বাংলাদেশে প্রবেশ করেছে। ঘূর্ণিঝড়ের অগ্রবর্তী অংশের প্রভাবে গতকাল শুক্রবার থেকেই সারাদেশের আকাশ মেঘে ঢাকা, হয়েছে বৃষ্টিও। এদিকে ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে আজ শনিবার ঢাকাসহ সারাদেশে অতি ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার সকালে ঢাকায় বৃষ্টি হয়েছে। ঘন মেঘে ঢেকে আছে ঢাকার আকাশ। আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, সকাল ৯টার দিকে ঘূর্ণিঝড়
ভারতের ওড়িশ্যায় আঘাত হানার পর পশ্চিমবঙ্গ পেরিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চল দিয়ে বাংলাদেশে ঢুকেছে ফনি। অতিপ্রবল ঘূর্ণিঝড় ফনি দুর্বল হয়ে এখন কেবল সাধারণ ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। শনিবার আবহাওয়া অধিদফতরের পরিচালক শামসুদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ঝড়টি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। তবে এটি বাংলাদেশের স্থলভাগে ঘূর্ণিঝড় আকারে অবস্থান করছে। আবহাওয়া অধিদফতরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এলাকায় অবস্থানরত প্রবল
কোথাও উল্টে দিচ্ছে আস্ত স্কুল বাস। দাঁড় করানো গাড়ি ঠেলতে ঠেলতে রাস্তার পাশে নিয়ে গিয়ে উল্টে ফেলে দিচ্ছে ফণী। কোথাও ঘূর্ণিঝড়ের দাপটে আবার ঘুড়ির মতো উড়ে যাচ্ছে ফাইবারের কাঠামো। এমনই সব ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে ওড়িশার বিভিন্ন প্রান্তে। এ যেন হলিউডের ছবি ‘দ্য স্টর্ম’-এর বাস্তব রূপ। ফণীর তাণ্ডব ক্যামেরাবন্দি করতে হাতের স্মার্টফোনই হয়ে উঠেছে অস্ত্র। পেশাদার সাংবাদিক বা চিত্র সাংবাদিকদের