‘আমি বাঁচতে চেয়েছিলাম। কিন্তু মাহিবি আর তার মা আমাকে বাঁচতে দেয়নি। আমি বার বার মাহিবির কাছে কুত্তার মতো গেছি। অথচ সে আমাকে পায়ে ঠেলে তাড়িয়ে দিয়েছে। মাহিবির মা-বোন আমাকে যা-তা বলেছে। আমাদের রিলেশন এমন পর্যায় চলে গেছে যে আমি আর ফিরে আসতে পারলাম না। আব্বু-আম্মু আমাকে মাফ করে দিও। আমার লাশের আশপাশেও যেন মাহিবি আসতে না পারে।’ প্রেমিক মাহিবি ও তার
দীর্ঘ ১০ বছর প্রেমের পর ২০১৭ সালের মে মাসে পাইলট পারভেজ সানজারীকে বিয়ে করেন রকস্টার মিলা ইসলাম। বিয়ের মাত্র ১৩ দিন পরই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। সেই জেরে বিচ্ছেদও হয় তাদের। অল্প দিনের সংসারে নিজের তিক্ততার কথা জানিয়ে সম্প্রতি ফেসবুকে পোস্ট দেন মিলা। তারপর বিষয়টি আলোচনা আসে। শুধু তাই নয়, তার ওপর সাবেক স্বামী সানজারী ও তার পরিবারের নির্যাতনের
সম্প্রতি চীনের আনহুই প্রদেশে এমন ঘটনায় তোলপাড় দেশটির গণমাধ্যম। স্বামীকে বলেছিলেন বাজার থেকে বেশ কয়েকটি মুরগির রানের টুকরো আনতে। তবে ফর্দ জানিয়ে দেয়ার পরও তা কিনতে ভুলে যাওয়ায় পিঠের মধ্যে ছুরি ঢুকিয়ে মেরেই ফেললেন বেচারা স্বামীকে। সম্প্রতি চীনের আনহুই প্রদেশের লুজিয়াং কাউন্টিতে এমন ঘটনায় তোলপাড় দেশটির গণমাধ্যম বলে এক প্রতিবেদনে জানিয়েছে ডেইলি মেইল। ডেইলি মেইল ওই প্রতিবেদনে জানায়, গত ১৩
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলার পর বাংলাদেশের জঙ্গিরাও নিঃসন্দেহে কিছুটা ইন্সপায়ার্ড (উৎসাহিত) হয়েছে। তবে আমাদের কাছে যে তথ্য আছে সে অনুযায়ী এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো হামলার আশঙ্কা নেই। আজ শনিবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মনিরুল বলেছেন, নিউজিল্যান্ডে হামলার পর আমাদের দেশের জঙ্গি সংগঠনের মধ্যে একটি প্রতিশোধপরায়ণ প্রবণতা
একুশে পদক প্রাপ্ত বরেণ্য প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামান হাসপাতালে ভর্তি। গতকাল (শুক্রবার, ২৬ এপ্রিল) রাত ১২টার দিকে অসুস্থবোধ করায় তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি জানান, এটিএম শামসুজ্জামানের ছোট ভাই শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক আলহাজ্ব সালেহ জামান সেলিম। সালেহ জামান সেলিম জানান, বাধ্যক্যজনিত রোগে বড় ভাই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার রাতে বেশি অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে ভর্তি
মাদক কারবারিদের সাহায্য করায় আটক হলো এক টিয়া পাখি। এমন আজব ঘটনাটি ঘটেছে ব্রাজিলের পিয়াউই প্রদেশে। ওই টিয়া পাখির ওপর অভিযোগ, অপরাধীকে পালিয়ে যেতে সাহায্য করেছে সে। বিবিসি জানিয়েছে, দেশটির পিয়াউই প্রদেশের এক মাদক ব্যবসায়ী তার বাড়িতে ওই টিয়া পাখিটি পোষতেন। ব্রাজিলের আইনশৃঙ্খলা বাহিনীর তালিকায় ওই মাদক ব্যবসায়ী মাফিয়াচক্রের সদস্য বলে লিখিত ছিল। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, জানালা নেই এমন
বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে হামলা চালাতে পারে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। আইএস সমর্থিত একটি টেলিগ্রাম চ্যানেলে হামলার হুঁশিয়ারি দিয়ে বাংলায় ‘শিগগিরই আসছি’ লেখা একটি পোস্টার প্রকাশ পেয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া আইএসের বাংলায় লেখা ওই পোস্টারের বরাত দিয়ে এক প্রতিবেদন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে সম্ভাব্য হামলার কথা জানিয়েছে। গত বৃহস্পতিবার রাতে আইএসের ‘শিগগিরই আসছি, ইনশাল্লাহ...’ লেখা ওই পোস্টারটি প্রকাশিত হয়েছে।
সালমান-আমির-শাহরুখ বলিউডের বিখ্যাত তিন খান। তাদের অম্ল মধুর সম্পর্ক বরাবরই বলিউডপ্রেমীদের আগ্রহে থাকে। এই তিনজনকে এক ছবিতে দেখার ইচ্ছে সবসময়ই বয়ে চলেন তাদের ভক্তরা। বেশ কয়েকবার ঘোষণা পাওয়া গেছে এই ত্রয়ীকে নিয়ে সিনেমা নির্মাণের। সেসব ফাঁকা আওয়াজ হিসেবেই রয়ে গেছে। একসঙ্গে ছবি না করলেও আমির, শাহরুখ, সালমান একে অপরের ছবিতে ক্যামিও করছেন। তারা একজন আরেকজনের ছবির প্রচারেও অংশ নেন। এরইমধ্যে তিন খান
বরিশালের আগৈলঝাড়ায় এক গৃহবধুকে ধর্ষনের অভিযোগে কাওছারকে(২৫) আটক করেছে পুলিশ। থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষককে গ্রেফতার করেছে আগৈলঝাড়ার থানা পুলিশ।গৃহবধুকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। থানা সূত্রে জানাগেছে,উপজেলা পশ্চিম বাগধা গ্রামে গত ২৬ এপ্রিল সন্ধ্যায় ফুফুর বাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে ওঁৎ পেতে থাকা ধর্ষক কাওছার খান, এক সন্তানের জননী (২০)কে জোর
কুয়াকাটা সুন্দর, পরিচ্ছন্ন, নিরাপদ সমুদ্র সৈকত -এ প্রতিপাদ্য সামনে রেখে ট্যুরস অপারেটরসদের দু’দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে। শনিবার সকাল দশটায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে কুয়াকাটায় পর্যটন মোটেলে এ প্রশিক্ষন কর্মশালায় উদ্ধোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু তাহের মোহাম্মদ জাবের এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা র্নিবাহী অফিসার তানভীর রহমান, কুয়াকাটা পৌর
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস অনুবিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমও বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিকেল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০১৯’ এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, এর আগে গত ২৬
চলচ্চিত্র শিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে এবং বাংলাদেশের আবহমান সংস্কৃতি সমুন্নত রাখতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা, মানবীয় মূল্যবোধসম্পন্ন, জীবনমুখী, রুচিশীল ও শিল্পমানসম্পন্ন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তা প্রদানের উদ্দেশ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে চলচ্চিত্র নির্মাণে সংশ্লিষ্ট প্রযোজকদের ২০১৮-১৯ অর্থবছরে শিশুতোষ শাখা, প্রামাণ্যচিত্র শাখা ও সাধারণ শাখায় মোট আটটি স্বল্প ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে মনোনীত করে অনুদান
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে ১০টি পদে ৬৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিভাগের নাম: স্বাস্থ্য সেবা বিভাগ প্রকল্পের নাম: টিউবারকুলোসিস-লেপরসি অ্যান্ড এইডস এসটিডি প্রোগ্রাম (টিবি-এল অ্যান্ড এএসপি) পদের নাম: সার্ভিলেন্স মেডিকেল অফিসার (লেপ্র) পদসংখ্যা: ০২ জন শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস/সমমান/এমপিএইচ অভিজ্ঞতা: ০২ বছর বয়স: ৩২ বছর বেতন: ৩৫,৬০০ টাকা পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট
২০২০ সালের মধ্যে অন্তত ২০ লাখ বিড়াল মারার উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। বনের হিংস্র বিড়ালগুলো পাখি ধরে খেয়ে ফেলার কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার বনগুলোতে প্রতিদিন বন্য বিড়ালগুলো প্রায় ১০ লাখেরও বেশি পাখি হত্যা করে। এ কারণে দেশটির অনেক প্রজাতির পাখি এখন বিলুপ্তির পথে। বায়োলজিক্যাল কনভারসেশন জার্নালে প্রকাশিত এ প্রতিবেদনে জানা গেছে, দেশটিতে বন বিড়ালগুলো প্রতিবছর সাড়ে
দীর্ঘ এক দশকের পরিকল্পনায় নির্মিত ইউরোপের প্রথম ইকো মসজিদ উপাসনার জন্য গত ২৪ এপ্রিল বৃহস্পতিবার উদ্বোধন করা হয়। লন্ডনের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় এলাকার রোমসির মিল রোডে নির্মিত হয় এ মসজিদ। masjid [https://s3-ap-southeast-1.amazonaws.com/images.jagonews24/media/imgAllNew/BG/2019April/mosque-1-20190427115359.jpg] পরিবেশ বান্ধব ইকো মসজিদে এক সঙ্গে ১০০০ লোক নামাজ পড়তে পারবে। মসজিদ এরিয়ায় স্থানীয় মুসলিম ও অমুসলিমদের জন্য রয়েছে সেমিনার আয়োজনের ব্যবস্থা। শিশুদের জন্য প্রশিক্ষণ ব্যবস্থা। মরদেহ রাখার স্থানসহ অন্যান্য জনকল্যাণমূলক
বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মাহফুজউল্লাহ মারা গেছেন। শনিবার (২৭ এপ্রিল) ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় ১১টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় ১০টা ৫ মিনিট) তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সকালে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মেয়ে নুসরাত হুমায়রা। নুসরাত হুমায়রা ছাড়াও বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ে সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন। মাহফুজউল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগের
ইস্টার সানডের দিন শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলা ঠেকাতে ব্যর্থতার দায়ে পদত্যাগ করেছেন দেশটির পুলিশ প্রধান। শুক্রবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা বলেন, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) পুজিথ জয়াসুন্দর ব্যর্থতার দায়ে পদত্যাগ করেছেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেন, আইজিপি পদত্যাগ করেছেন। তিনি ভারপ্রাপ্ত প্রতিরক্ষা সচিবের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমি খুব শিগগিরই নতুন আইজিপি মনোনীত করবো। তবে সিরিসেনা যাকে মনোনীত করবেন, তিনি তখনই নিয়োগ
ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপ দলে থাকা ওপেনার অ্যালেক্স হেলস। বিশ্বকাপ দল ঘোষণার সময়টায় নির্বাচকরা ডোপ টেস্টের ফলাফল হাতে পাননি। 'গার্ডিয়ান'-এর প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয়বারের মতো ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় ২১ দিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে হেলসকে। বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার পরপরই ব্যক্তিগত কারণ দেখিয়ে নটিংহাম্পশায়ারের রয়্যাল লন্ডন কাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ইংলিশ এই ব্যাটসম্যান। ২০১৩ সালে নিষিদ্ধ মাদক
বিএনপিরাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় বৈঠকে বসবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এ বৈঠক থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। এতে দলের জ্যেষ্ঠ ও গুরুত্বপূর্ণ কয়েকজন আইনজীবী অংশ নেবেন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘জ্যেষ্ঠ নেতারা নিয়মিতই আলোচনা করেন। এরই অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় জ্যেষ্ঠ নেতারা বসবেন বলে শুনেছি। এবিষয় বিএনপির
উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ ও বাঙালি জাতীয়তাবাদের অন্যতম প্রবক্তা শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের ৫৭তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৬২ সালের আজকের দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। তিনি পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, কলকাতা সিটি করপোরেশনের প্রথম মুসলিম মেয়র, আইনসভার সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ব্রিটিশবিরোধী আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। নেতা
দীর্ঘ ইনজুরির ধকল কাটিয়ে মাঠে ফিরলেন আগের সপ্তাহেই। কিন্তু মাঠে ফিরতে না ফিরতেই শুনতে হলো বড় দুঃসংবাদ। তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হলো ব্রাজিলিয়ান এই সুপার স্টারকে। চ্যাম্পিয়ন্স লিগের আগামী মৌসুমের শুরুতেই তিন ম্যাচ মাঠের বাইরে বসে থাকতে হবে তাকে। মাঠের বাইরে বসে থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে রেফারি নিয়ে বাজে মন্তব্য করার জের ধরে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা তাকে
বনানীর এফ আর টাওয়ারের আগুন ছড়িয়েছিল অষ্টম তলা থেকে, আর বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সেই আগুনের সূত্রপাত হয়েছিল বলে প্রতিবেদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। এ কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব তরুণ কান্তি শিকদার বলেন, গত ২১ এপ্রিল তারা সচিবের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিদেশ সফর শেষে ফিরলে ওই প্রতিবেদন প্রকাশ করা
দরপতন অব্যাহত থাকায় গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে লেনদেন হওয়া সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) আগের সপ্তাহের তুলনায় কমেছে। এর মাধ্যমে এপ্রিল মাসের প্রতিটি সপ্তাহেই ডিএসইর মূল্য আয় অনুপাত আগের সপ্তাহের তুলনায় কমলো। বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে চার কার্যদিবস লেনদেন হয়। এর মধ্যে দুই কার্যদিবসে
ঢাকার শহরে গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে নগরবাসীর কাছে। তীব্র গরমের সাথে যানজটে ভীষণ কষ্টে রয়েছে সাধারণ মানুষ। গরমে বাড়ছে পেটে অসুখজনিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যা। তবে সারাদেশে বয়ে চলা তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে, একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সমুদ্র বন্দরসমূহকে ১