জার্মানির হ্যাগেন শহরে একটি মসজিদ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ভাঙচুরের পর আগুনও ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। জার্মানিতে ক্রমেই মুসলিম ও ইসলাম বিদ্বেষের ঘটনা বাড়ছে। এ ঘটনা তারই অন্যতম উদাহরণ বলে মনে করা হচ্ছে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানিয়েছে, হামলার শিকার নর্থ রাইন-ওয়েস্টফ্যালিয়া প্রদেশে অবস্থিত মসজিদটি ‘গ্রেট মস্ক অব হ্যাগেন’ নামে পরিচিত। জার্মানির সর্ববৃহৎ তুর্কি-মুসলিম সংগঠন
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা ‘International Islamic Idol 2019 season 2’ এর প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশের সুলতানুল আরিফিন (সাগর)। সাগর ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতক প্রথম বর্ষের ছাত্র। Ask4gain International Islamic Cultural Academy কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় বিশ্বের ৮টি দেশের ৩০ জন প্রতিযোগী অংশ নেন। গত ২৪ মে ইন্দোনেশিয়ার জুব জাকর্তায় আদি টিভি গ্র্যান্ড স্টুডিওতে
রাজধানীর মালিবাগে পুলিশের একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দাওলাতুল ইসলাম নামক সংগঠন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার দায় স্বীকার করে। রোববার রাত ৯ টায় মালিবাগ মোড়ে পাম্পের বিপরীতে ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর এবং ঘটনাস্থলে থাকা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স
বরিশাল নগরের কাউনিয়ায় ফারজানা আক্তার (১০) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সে কাউনিয়া আভাস আনন্দ প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী এবং ফারজানা কাউনিয়া কালাখান বাড়ি এলাকার দিনমজুর আলমগীর হোসেনের মেয়ে। রোববার (২৬ মে) দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ফারজানার মা মরিয়ম বেগম
সম্প্রতি দেশব্যাপী সমালোচিত ও নিন্দিত যে নামটি - গণপূর্ত অধিদফতরের পাবনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলম। চলতি মাসে একটি জাতীয় দৈনিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের আবাসন পল্লিতে আসবাবপত্র কেনাসহ অন্য আনুষঙ্গিক কাজে দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশের আলোচনায় চলে আসেন তিনি। এবার গুরুতর অভিযোগ উঠল বালিশ কাণ্ডের হোতা এই মাসুদুল আলমের ছোট ভাই আমেরিকা প্রবাসী মাহমুদুল আলম সোহেলের বিরুদ্ধে। অভিযোগটি এসেছে মাহমুদুল
ঈদকে সামনে রেখে মাদক কারবারীরা বিভিন্ন মাধ্যমে মাদকের মজুদ করছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর থাকায় প্রতিদিনই মাদক উদ্ধার হচ্ছে। কাউনিয়া থানা পুলিশ নগরীর ৩নং ওয়ার্ডের মতাসার এলাকা থেকে ফেন্সিডিলসহ এক মাদক কারবারীকে আটক করেছে। গত শনিবার ভোর রাত ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওয়ার্ডে মতাসার দ্বিতীয় ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারী সজল বেপারী (২৫) কে মটর সাইকেলযোগে
রাজধানীর মিরপুরে নিজের সদ্যোজাত সন্তানকে পাঁচতলা থেকে নিচে ফেলে হত্যা করেছে জান্নাতুন নেছা নামের এক কিশোরী। শনিবার (২৫ মে) মিরপুরের রূপনগর আবাসিক এলাকার ১০ নম্বর রোডের ১৮ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত ওই কিশোরীর মাকে আটক করেছে। রূপনগর থানা সূত্র জানায়, ওই বাসা থেকে জান্নাতুনকে আটকের পর সে স্বীকার করেছে, সে-ই আসলে বাচ্চাটির জন্ম দিয়েছে। জন্মের পরপরই বাথরুমের
মুন্সীগঞ্জে ছিনতাইকারীদের কবলে পড়ে আহত হয়েছেন পুলিশ কনস্টেবল আয়েশা আক্তার (১৯)। রবিবার (২৬ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় এ ঘটনা ঘটে। আয়েশা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আয়েশার পারিবারিক সূত্রে জানা যায়, গজারিয়ায় ঈদের শপিং করে আয়েশা তার ছোট ভাই আলোসহ রিকশাযোগে বাড়ি ফেরার পথে একটি প্রাইভেটকারে থাকা ছিনতাইকারীরা রিকশাটিকে ধাক্কা দেয়। এতে আয়েশা ও
২০১৬ সালে কাজী হায়াত পরিচালিত ‘ছিন্নমূল’ ছবিতে অভিনয়ের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় এ প্রজন্মের অন্যতম চিত্রনায়িকা অরিনের। এরপর আরো বেশ কিছু ছবিতে ঢাকায় অভিনয় করেন চলচ্চিত্রের তরুণ প্রজন্মের আলোচিত এই নায়িকা। তবে বর্তমানে কলকাতায় নতুন বেশ কয়েকটি ছবিতে কাজ করছেন এই চিত্রনায়িকা। নেহাল দত্তের ‘অপরাজেয়’ ছবির মাধ্যমে টলিউডের ছবিতে নাম লেখান তিনি। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন কলকাতার
কেন্দ্রীয় কমিটি এক কর্মসূচি ঘোষণার পর ফের অবস্থান কর্মসূচি শুরু করেছেন ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে পদবঞ্চিতরা। সোমবার প্রথম প্রহরে রাত ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-এর রাজু ভাস্কর্যের পাদদেশ অবস্থান নেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচিতে থাকবেন বলে জানিয়েছেন। প্রায় ২০ জনের মতো এই কর্মসূচিতে রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন আগের কমিটির সমাজসেবা সম্পাদক রানা হামিদ, কর্মসূচি ও
জয়দেবপুর চৌরাস্তা থেকে বনানী রেলক্রসিং পর্যন্ত সব শিল্প কারখানা ও সিএনজি স্টেশনে আজ সোমবার ভোর ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একইসঙ্গে এর প্রভাবে উত্তরা, জোয়ারসাহারা ও বারিধারা ডিওএইচএস এর আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা কম গ্যাস পাবেন। তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বড় জয়ে দায়িত্ব বেড়ে যায়। ভারতের লোকসভা নির্বাচনে বিশাল জয়ের পর এই প্রথম তিনি এসব কথা বলেন। রোববার তিনি তার নিজ জেলায় গেয়ে এসব কথা বলেন। নরেন্দ্র মোদি বলেন, আমাদের এই পাঁচ বছর নাগরিকদের সমস্যার সমাধানে কাজ করতে হবে। আর এই পাঁচ বছরে সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করতে হবে। গুজরাটে তিনি এবারের জয় নিয়ে তিনি এসব
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ১২ দিনের জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে ত্রিদেশীয় সফরের উদ্দেশে আগামী মঙ্গলবার ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রী তার সফরের প্রথমে জাপানে ২৮ থেকে ৩১ মে পর্যন্ত অনুষ্ঠেয় ফিউচার এশিয়া শীর্ষক ২৫তম আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দেবেন। তিনি সেখানে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে’র সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। শেখ হাসিনা সেখানে
নাচের সঙ্গে কুরআন আবৃত্তি করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন সৌদি বংশোদ্ভূত মার্কিন গায়িকা রোটানা তারাবযৌনি। যুক্তরাষ্ট্রের এক অনুষ্ঠানে তিনি এই কাজ করেন।জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম আলবাওয়াবা জানিয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি স্টেজ পারফরমেন্সে অংশ নেন রোটানা। এতে নিজের গানের সঙ্গে নাচেন তিনি। শেষের দিকে পবিত্র কুরআন থেকে সূরা ফাতিহা আবৃত্তি করেন।রোটানা সৌদির প্রচলিত নিয়ম ভেঙে বেরিয়ে আসায় আগে অনেকবার প্রশংসিত হয়েছেন। এছাড়া
রাজশাহীর তানোর উপজেলায় ছেলের লাঠির আঘাতে রহিমা বেগম (৭১) নামের এক মায়ের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার মুন্ডুমালা পৌরশহরের গৌরাঙ্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।মাকে হত্যার পর থেকে অভিযুক্ত ছেলে একরামুল হক (২৭) পলাতক রয়েছেন। তবে এলাকাবাসীর সহায়তায় অপর দুই ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ। নিহত রহিমা বেগম গৌরাঙ্গাপুর এলাকার শামযাত হাজির স্ত্রী।বিষয়টি নিশ্চিত করে তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা
বরিশাল-ঢাকা মহাসড়কের চারলেনের দুই লেনই এখন বেদখল হয়ে গেছে (!) বেদখল হওয়া লেনে সারিবদ্ধভাবে দিন-রাত ঠাঁয় দাড়িয়ে থাকে বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান। দেখলে মনে হবে এটি কোন বাস স্ট্যান্ড কিংবা ট্রাক স্ট্যান্ড। ইতিপূর্বে বরিশাল ট্রাফিক বিভাগের পক্ষ থেকে একাধিকবার ফোরলেনের অবৈধ দখল উচ্ছেদ করলেও দিন গড়িয়ে রাত এলেই ফের দখল হয়ে যায় ফোরলেন। বরিশাল ট্রাফিক বিভাগ বলছে, নথুল্লাবাদ কেন্দ্রীয়
আগৈলঝাড়ায় আওয়ামী লীগের উদ্যোগে দেশ ও জাতির অগ্রগতি কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির পিতার ভাগ্নে আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ- এমপি’র সু-স্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ হল রুমে উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতের সভাপতিত্বে রবিবার বিকেলে ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন
কুমিল্লায় নিজের জীবনের নিরাপত্তা চাইতে গিয়ে এক শিক্ষার্থী উল্টো ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হয়েছে। ভুক্তভোগী ওই শিক্ষার্থী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের শিক্ষার্থী মো. ময়নুল হোসেন। হিন্দু ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। ময়নুল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তবে অভিযোগ রয়েছে, ময়নুল নিজের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করতে গেলে তাকে জিজ্ঞাসাবাদের কথা বলে আটকে রাখা
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সদর উচালিয়া পাড়া মাদ্রাসার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত আছর বা সরাইল- লাখাই সড়কের পাশে ঐতিহ্যবাহি উচালিয়া পাড়া জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে, অত্র মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, ছাত্র, মতাআল্লিকীন, মুহিব্বিন, নাসিরীন সকলের খিদমাতে ঐতিহ্যবাহী "জামিয়া ইসলামীয়া দারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার"
পুলিশ কনস্টেবল পদে চাকরি করে হাজার শতাংশ জমির মালিক আলাউদ্দিন আলী। রাজধানীতে বানিয়েছেন বিলাসবহুল বাড়ি। এই বাড়ি করতে তিনি ব্যয় করেছেন ৫৩ লাখ ১৩ হাজার ৭ টাকা। আলাউদ্দিন আলী ১৯৮০ সালে পুলিশের কনস্টেবল পদে চাকরিতে যোগ দেন। ২০১৩ সালে নায়েক পদ থেকে অবসরে যান তিনি। ৩৩ বছরের চাকরি জীবনে দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হন আলাউদ্দিন। অথচ চাকরি জীবনে তার বৈধ আয়
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে। ২৪ মে দিবাগত রাত ৮ টার দিকে ঘুমধুম রাবার বাগান সংলগ্ন পূর্বপাশ থেকে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে এস আই জসিম মেহেদী তাদের আটক পূর্বক শশীরে তল্লাশী করে কক্সবাজার জেলার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের জোয়ারিয়ানালা গ্রামের আব্দুল কাদের এর ছেলে ফরিদুল আলমের নিকট থেকে ১০০ এবং একই
ঘরে ফেরা জাহিরুল ইসলাম মিলন চিরদিন কেউ রবেনা বেঁচে যেতে হবে ধরনী ছেড়ে, আমাদের আসল ঠিকানায় যা রয়েছে ঐ পরপারে। মায়ের গর্ভে জন্ম নিয়ে পৃথিবীর বুকে করেছি কত খেলা, সকল খেলা হারাবে দিগন্তে বিদায়ের ক্ষনে থাকবেনা আর বেলা। যত হাসি-খুশি যত রঙিন স্বপ্ন সেদিন যাবে সবাই ভুলে, একটুও সময় দেবেনা কর্তা নেবেন মোদের তুলে। চারিদিকে কান্নার রোল পড়বে সেদিন তোমার বাড়িতে, দলে দলে কত লোকজন আসবে তোমায় দেখতে। কেউ দুঃখে খাইবে আছাড় কেউ রবে বোবা কান্নায়, প্রিয়মুখ
পিরোজপুরের নেছারাবাদে সংসদ সদস্য শেখ এ্যানী রহমানের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার নেছারাবাদ উপজেলা অডিটরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথির বক্ত্যব্যে রাখেন, মহিলা আসনের সংসদ সদস্য শেখ এ্যানী রহমান,বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান টোকন। প্রধান অতিথির বক্ত্যব্যে সংসদ সদস্য এ্যানী রহমান বলেন, নেছারাবাদে বিগত বছরে যে