শনিবার, ১৪ মার্চ, ২০২৬১ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

রাজধানীতে বিলাসবহুল বাড়ির মালিক পুলিশ কনস্টেবল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০১৯, ৩:৪০

শেয়ার করুনঃ
রাজধানীতে বিলাসবহুল বাড়ির মালিক পুলিশ কনস্টেবল

পুলিশ কনস্টেবল পদে চাকরি করে হাজার শতাংশ জমির মালিক আলাউদ্দিন আলী। রাজধানীতে বানিয়েছেন বিলাসবহুল বাড়ি। এই বাড়ি করতে তিনি ব্যয় করেছেন ৫৩ লাখ ১৩ হাজার ৭ টাকা। আলাউদ্দিন আলী ১৯৮০ সালে পুলিশের কনস্টেবল পদে চাকরিতে যোগ দেন। ২০১৩ সালে নায়েক পদ থেকে অবসরে যান তিনি। ৩৩ বছরের চাকরি জীবনে দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হন আলাউদ্দিন। অথচ চাকরি জীবনে তার বৈধ আয় ছিল ৪৪ লাখ ১৫ হাজার ৮০ টাকা। তার এই আয়ের টাকা দিয়ে পারিবারিক, শিক্ষা ও চিকিৎসা ব্যয় মেটানোর পর বিপুল পরিমাণ জমি কেনা নিয়ে বিস্ময়ের সৃষ্টি হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান করে কনস্টেবল আলাউদ্দিন আলীর আয়বহির্ভূত ২৫ লাখ ৩৩ হাজার ৯৪ হাজার ৪২৯ টাকার সম্পদের সন্ধান পেয়েছে। আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুদক। বরিশাল দুদকের উপসহকারী পরিচালক আল-আমিন তদন্ত করে আলাউদ্দিন আলীর বিরুদ্ধে চার্জশিট দেন।

আলাউদ্দিন বরিশালের মুলাদী উপজেলার তেরচর গ্রামের আব্দুল মজিদ আলীর ছেলে। বর্তমানে তিনি ঢাকার রাজারবাগ আউটার সার্কুলার রোডে বসবাস করছেন। দুদক সূত্রে জানা যায়, বিভিন্ন সূত্রে অভিযোগ পেয়ে কনস্টেবল আলাউদ্দিন আলীর বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। প্রাথমিক তদন্তে জ্ঞাত আয়বহির্ভূত ২৫ লাখ ৩৩ হাজার ৬৩৫ টাকার সম্পদ অর্জনের প্রমাণ পায় দুদক। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৭ সালের ৬ জুন কনস্টেবল আলাউদ্দিন আলীর বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক মো. আল-আমিন। মামলাটি তদন্তভার দেয়া হয় দুদকের উপসহকারী পরিচালক মো. আল-আমিনকে। দুদক কর্মকর্তা আল-আমিন দীর্ঘ দুই বছর তদন্তের পর সম্প্রতি আদালতে অভিযোগপত্র দেন।

চার্জশিটে উল্লেখ করা হয়েছে, ৩৩ বছরের চাকরি জীবনে আলাউদ্দিন আলী বেতন-ভাতা বাবদ আয় করেছেন ১৫ লাখ ৩৯ হাজার ৬১৫ টাকা এবং কৃষি, গৃহসম্পত্তি, ওয়ারিশসূত্রে ও অন্যান্য বাবদ আয় করেন ২৮ লাখ ৭৫ হাজার টাকা। তার মোট বৈধ আয় ছিল ৪৪ লাখ ১৫ হাজার ৮০ টাকা। একই সময়ে আলাউদ্দিন আলী পারিবারিক, শিক্ষা ও চিকিৎসা খাতে ব্যয় করেছেন ১৫ লাখ ৫৪ হাজার ২৮৬ টাকা। তার হাতে অবশিষ্ট টাকা থাকে ২৮ লাখ ৬০ হাজার ৭৯৪ টাকা। দুদকের অনুসন্ধানে জানা যায়, ৩৩ বছর চাকরিকালীন আলাউদ্দিন ৫৩ লাখ ১৩ হাজার ৭ টাকার অস্থাবর-অস্থাবর সম্পত্তি অর্জন করেন। সম্পত্তি অর্জন বাবদ ব্যয় করা অতিরিক্ত ২৫ লাখ ৩৩ হাজার ৬৩৫ টাকার আয়ের কোনো উৎস দেখাতে পারেননি আলাউদ্দিন আলী।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
রাজধানী
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

বিচ্ছিন্ন কালবৈশাখীর আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

বিচ্ছিন্ন কালবৈশাখীর আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

জনপ্রিয় সংবাদ

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

বরিশালে ইলেকট্রিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বরিশালে ইলেকট্রিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি ডিপোর নিরাপত্তায় সেনা মোতায়েনের নির্দেশনা সরকারের

জ্বালানি ডিপোর নিরাপত্তায় সেনা মোতায়েনের নির্দেশনা সরকারের

সর্বশেষ সংবাদ

গোয়ালন্দে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নুরু খাঁ গ্রেফতার

গোয়ালন্দে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নুরু খাঁ গ্রেফতার

ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে শিশু নিহত

ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে শিশু নিহত

ঈদযাত্রা সামনে, আজ রাত থেকে জ্বালানি সীমা নেই

ঈদযাত্রা সামনে, আজ রাত থেকে জ্বালানি সীমা নেই

মধ্যপ্রাচ্য সংকটে দেশে আটকে থাকা প্রবাসীদের জরুরি গণবিজ্ঞপ্তি

মধ্যপ্রাচ্য সংকটে দেশে আটকে থাকা প্রবাসীদের জরুরি গণবিজ্ঞপ্তি

ভুয়া হামলার ভিডিও ছড়ানোয় আমিরাতে বাংলাদেশীসহ দশজন গ্রেপ্তার

ভুয়া হামলার ভিডিও ছড়ানোয় আমিরাতে বাংলাদেশীসহ দশজন গ্রেপ্তার

এ সম্পর্কিত আরও পড়ুন

ঈদযাত্রা সামনে, আজ রাত থেকে জ্বালানি সীমা নেই

ঈদযাত্রা সামনে, আজ রাত থেকে জ্বালানি সীমা নেই

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আজ রাত থেকেই দূরপাল্লার বাসসহ সব ধরনের গণপরিবহনে জ্বালানি নেওয়ার ক্ষেত্রে আর কোনো সীমাবদ্ধতা থাকবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং এতে ঈদযাত্রায় পরিবহন চলাচলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। শনিবার (১৪ মার্চ) রাজধানীর একটি বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের

মধ্যপ্রাচ্য সংকটে দেশে আটকে থাকা প্রবাসীদের জরুরি গণবিজ্ঞপ্তি

মধ্যপ্রাচ্য সংকটে দেশে আটকে থাকা প্রবাসীদের জরুরি গণবিজ্ঞপ্তি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে ছুটিতে এসে আটকে পড়েছেন অনেক বাংলাদেশি প্রবাসী। এর মধ্যে অনেকের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে বা শেষ হওয়ার পথে রয়েছে। ফলে প্রবাসীরা নানা ধরনের অনিশ্চয়তা ও ভোগান্তির মুখে পড়েছেন। এই পরিস্থিতিতে ভিসার মেয়াদ বৃদ্ধির বিষয়ে নির্দেশনা দিয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ

সংসদে উঠতে পারে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আলোচনা: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে উঠতে পারে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আলোচনা: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি জাতীয় সংসদের ফ্লোরে আলোচনায় উঠতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (১৪ মার্চ) বাংলাদেশ জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদের আসন্ন অধিবেশনকে কেন্দ্র করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে অধিবেশন কতদিন চলবে, কোন কোন বিষয়ে আলোচনা হবে, নতুন কী কী

আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ ঘোষণা

আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ ঘোষণা

দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন করে প্রশাসক নিয়োগ পাওয়া সিটি করপোরেশনগুলো হলো বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪–এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোতে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী

জেলা আইনশৃঙ্খলা কমিটিতে ধর্মীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্তির ঘোষণা প্রধানমন্ত্রীর

জেলা আইনশৃঙ্খলা কমিটিতে ধর্মীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্তির ঘোষণা প্রধানমন্ত্রীর

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত ও বৌদ্ধবিহারের অধ্যক্ষদের সম্মানী প্রদান কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৪ মার্চ) আয়োজিত অনুষ্ঠানে তিনি ঘোষণা দেন, দেশের প্রতিটি জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে একজন ইমাম, খতিব অথবা অন্য কোনো ধর্মীয় প্রতিনিধিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ধর্মীয় নেতারা সমাজে নৈতিকতা, মানবিকতা ও সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা