
প্রকাশ: ২৬ মে ২০১৯, ৪:১৬

কুমিল্লায় নিজের জীবনের নিরাপত্তা চাইতে গিয়ে এক শিক্ষার্থী উল্টো ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হয়েছে। ভুক্তভোগী ওই শিক্ষার্থী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের শিক্ষার্থী মো. ময়নুল হোসেন। হিন্দু ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। ময়নুল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তবে অভিযোগ রয়েছে, ময়নুল নিজের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করতে গেলে তাকে জিজ্ঞাসাবাদের কথা বলে আটকে রাখা হয়। পরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। জানা যায়, গত ১৯ মে রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে ‘‘Shamol Chandra Das’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টের একটি পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। স্ক্রিনশটে ময়নুল ইসলাম আবির নামের আইডি থেকে একটি পেজে হিন্দু ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব