শনিবার, ১৪ মার্চ, ২০২৬১ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

বরিশালে ফোর লেন দখল করে ঠাঁয় দাড়িয়ে বাস ট্রাক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০১৯, ৬:২১

শেয়ার করুনঃ
বরিশালে ফোর লেন দখল করে ঠাঁয় দাড়িয়ে বাস ট্রাক
বরিশাল-ঢাকা মহাসড়কের চারলেনের দুই লেনই এখন বেদখল হয়ে গেছে (!) বেদখল হওয়া লেনে সারিবদ্ধভাবে দিন-রাত ঠাঁয় দাড়িয়ে থাকে বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান। দেখলে মনে হবে এটি কোন বাস স্ট্যান্ড কিংবা ট্রাক স্ট্যান্ড। ইতিপূর্বে বরিশাল ট্রাফিক বিভাগের পক্ষ থেকে একাধিকবার ফোরলেনের অবৈধ দখল উচ্ছেদ করলেও দিন গড়িয়ে রাত এলেই ফের দখল হয়ে যায় ফোরলেন। বরিশাল ট্রাফিক বিভাগ বলছে, নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে উন্নয়নমূলক কাজ চলার কারণে টার্মিনালের ভেতরে গাড়ি রাখার উপযোগী নয় বলে রাস্তার উপর বাস রেখেছে। অবশ্য বরিশাল-ঢাকা মহাসড়ের ফোরলেনের সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে বলেও জানায় ট্রাফিক বিভাগ। তবে বাস মালিক সমিতির সভাপতি বলছেন, তাদের কোন বাস রাস্তার উপর থাকেনা।তথ্যানুযায়ী, বরিশাল-ঢাকা মহাসড়কের প্রায় ১৪ কিলোমিটার সড়ক বরিশাল নগরীর অংশে। মহাসড়কের ওপর দিয়ে নগরীতে চলাচলকারী যানবাহনের চাপ কমানোর লক্ষ্যে এবং ঢাকা-বরিশাল-পায়রা সমুদ্র বন্দ ও কুয়াকাটা পর্যন্ত যান চলাচলের সুবিধার জন্য আট কিলোমিটার সড়ক ফোর লেনে উন্নীত করা হয়। ২০১১-১২ অর্থ বছরে নগরীর আমতলার মোড় থেকে কাশিপুর সুরভী পেট্রোল পাম্প পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক ফোর লেন করা হয়। যা নির্মাণে প্রায় ৩০ কোটি টাকা খরচ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এদিকে নির্মিত পুরো সড়কটি ফোর লেন নয় বলে দাবি করে সড়ক ও জনপথ বিভাগ বলছে, পায়রা বন্দর থেকে কন্টেইনারবাহী ভারী যানবাহন চলাচলে সড়ক প্রশস্ত করার পরিকল্পনা সরকারের।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের তথ্যানুযায়ী, এ প্রকল্পের উদ্দেশ্য ছিল বর্ধিত দুই পাশের লেনে নগরীতে চলাচলকারী ছোট যানবাহন ও মূল লেনে দূরপাল্লার ভারী যান চলাচল করবে। অথচ পুরো চার লেন দখল করে চলছে গাড়ি পার্কিং, বাজার, ব্যবসা-বাণিজ্য। আর ফোর লেনের বর্ধিতাংশ দখল হয়ে যাওয়ায় ছোট-বড় সব ধরনের যানবাহনই মূল মহাসড়ক দিয়ে চলাচল করছে। এতে মূল সড়কে যানবাহনের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে দুর্ঘটনাও। পাশাপাশি ডিভাইডারের কারণে সংকুচিত হওয়ায় মহাসড়কেও যান চলাচলে সৃষ্ট হচ্ছে নানাবিধ সমস্যা। 

জানা গেছে, নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের উন্নয়নমূলক কাজের জন্য টার্মিনালের ভেতরে বাস রাখার অবস্থায় নেই। তাই সড়কের উপরই বাসগুলো রাখা হয়েছে। গত কয়েকদিন ধরেই কাশিপুর সুরভী পাম্প থেকে নথুল্লাবাদ বাস টার্মিনাল পর্যন্ত ফোরলেনের উপর বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও দূরপাল্লার পরিবহনগুলো দাড়িয়ে থাকতে দেখা গেছে। এছাড়া নথুল্লাবাদ থেকে আমতলা মোড় পর্যন্ত ইতিপূর্বে উচ্ছেদ অভিযান চালালেও ফের ফোরলেন দখল করে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে একটি মহল। আবার নথুল্লাবাদে ভাড়ায় চালিত মটর সাইকেলের অঘোষিত স্ট্যান্ড গড়ে উঠেছে। যা সব সময়ই সড়কের একটি বড় অংশ দখল করে থাকে। সব মিলিয়ে আসছে ঈদে যানবাহনের চাপ বাড়ার সঙ্গে সৃষ্টি হতে পারে যানজটের। এ সময় যানজটের কবলে পড়ে ঘরে ফেরা মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হবে বলে আশঙ্কা যাত্রী ও চালকদের। একই সঙ্গে মহাসড়কে নিষিদ্ধ থ্রি হুইলারের অবাধ যাতায়াত তৈরি করছে দুর্ঘটনার শঙ্কা। অভিযোগ রয়েছে, স্থানীয়ভাবে প্রভাবশালী একটি সিন্ডিকেট মহাসড়কের দুই লেনের ওপর গাড়ি পার্কিং, দোকানপাট ও স্ট্যান্ড গড়ে তোলার সুযোগ দিয়ে মাসোহারা আদায় করছে। এর ভাগ যাচ্ছে নানা মহলে। এদিকে পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানও দিনের বেলায় নগরীতে প্রবেশ করতে দেখা গেছে। যদিও রাত ১০টার পূর্বে নগরীতে ভারী যানবাহন ও কাভার্ড ভ্যান প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। 

বরিশাল
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার
ফোরলেনের উপর তাদের কোন বাস নেই দাবী করে বরিশাল বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইউনুস সিকদার বলেন, দুই একটি বাস যাত্রী নামানোর জন্য দাড়াতে পারে। তাছাড়া দূরপাল্লার পরিবহন ও ট্রাক ফোরলেন দখল করে রেখেছে বলে দাবী করেন তিনি। এ সময় তিনি বলেন, ফোরলেনের উপর কোন বাস দাড়িয়ে থাকলে ৫শ’ টাকা জরিমানা করে মালিক সমিতি। তিনি আরো বলেন, ২০ রমজানের মধ্যে বাস টার্মিনালের উন্নয়ন কাজ শেষ করার কথা থাকলেও হয়নি। মেয়র মহোদয় শ্রমিক ইউনিয়নের সভাপতি ও কাউন্সিলর জাহাঙ্গীর সাহেবকে উন্নয়ন কাজের দায়িত্ব দিয়েছেন। আগামী দুই/তিন দিনের মধ্যে টার্মিনালের কাজ সম্পন্ন হবে বলে আশা করে তিনি বলেন, যদি কাজ শেষ না হয় তবুও ফোরলেন মুক্ত করবেন যাতে করে ঈদে ঘরমুখো যাত্রীদের হয়রাণী না হতে হয়।

এ ব্যাপারে বরিশাল ট্রাফিক বিভাগের ডিসি মোঃ খায়রুল আলম বলেন, নথুল্লাবাদ বাস টার্মিনাল বর্তমানে ব্যবহার অনুপযোগী। টার্মিনালটি ব্যবহার উপযোগী হলে ফোরলেন পুরোপুরি দখলমুক্ত হবে। আমরা নগরীসহ মহাসড়কে সেচ্ছাসেবক নিয়োগ করেছি যেখানে বাস মালিক সমিতির পক্ষ থেকেও ২০ জন করে সেচ্ছাসেবক থাকবে। তিনি বলেন, ইতিমধ্যে আমরা নগরীকে যানজট মুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। আগামী ৩০মে থেকে মহাসড়কে কমিউনিটি ভলান্টিয়ারগন ইউনিফর্ম পড়ে পুলিশের নির্দেশনা অনুযায়ী কাজ করবে। যাতে আসছে ঈদে কোন মহাসড়কে যানজট সৃষ্টি না হয় এবং ঘরে ফেরা মানুষ নিরাপদে বাড়ি ফিরতে পারেন।

জনপ্রিয় সংবাদ

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

বরিশালে ইলেকট্রিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বরিশালে ইলেকট্রিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি ডিপোর নিরাপত্তায় সেনা মোতায়েনের নির্দেশনা সরকারের

জ্বালানি ডিপোর নিরাপত্তায় সেনা মোতায়েনের নির্দেশনা সরকারের

সর্বশেষ সংবাদ

গোয়ালন্দে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নুরু খাঁ গ্রেফতার

গোয়ালন্দে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নুরু খাঁ গ্রেফতার

ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে শিশু নিহত

ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে শিশু নিহত

ঈদযাত্রা সামনে, আজ রাত থেকে জ্বালানি সীমা নেই

ঈদযাত্রা সামনে, আজ রাত থেকে জ্বালানি সীমা নেই

মধ্যপ্রাচ্য সংকটে দেশে আটকে থাকা প্রবাসীদের জরুরি গণবিজ্ঞপ্তি

মধ্যপ্রাচ্য সংকটে দেশে আটকে থাকা প্রবাসীদের জরুরি গণবিজ্ঞপ্তি

ভুয়া হামলার ভিডিও ছড়ানোয় আমিরাতে বাংলাদেশীসহ দশজন গ্রেপ্তার

ভুয়া হামলার ভিডিও ছড়ানোয় আমিরাতে বাংলাদেশীসহ দশজন গ্রেপ্তার

এ সম্পর্কিত আরও পড়ুন

ঈদযাত্রা সামনে, আজ রাত থেকে জ্বালানি সীমা নেই

ঈদযাত্রা সামনে, আজ রাত থেকে জ্বালানি সীমা নেই

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আজ রাত থেকেই দূরপাল্লার বাসসহ সব ধরনের গণপরিবহনে জ্বালানি নেওয়ার ক্ষেত্রে আর কোনো সীমাবদ্ধতা থাকবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং এতে ঈদযাত্রায় পরিবহন চলাচলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। শনিবার (১৪ মার্চ) রাজধানীর একটি বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের

মধ্যপ্রাচ্য সংকটে দেশে আটকে থাকা প্রবাসীদের জরুরি গণবিজ্ঞপ্তি

মধ্যপ্রাচ্য সংকটে দেশে আটকে থাকা প্রবাসীদের জরুরি গণবিজ্ঞপ্তি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে ছুটিতে এসে আটকে পড়েছেন অনেক বাংলাদেশি প্রবাসী। এর মধ্যে অনেকের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে বা শেষ হওয়ার পথে রয়েছে। ফলে প্রবাসীরা নানা ধরনের অনিশ্চয়তা ও ভোগান্তির মুখে পড়েছেন। এই পরিস্থিতিতে ভিসার মেয়াদ বৃদ্ধির বিষয়ে নির্দেশনা দিয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ

সংসদে উঠতে পারে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আলোচনা: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে উঠতে পারে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আলোচনা: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি জাতীয় সংসদের ফ্লোরে আলোচনায় উঠতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (১৪ মার্চ) বাংলাদেশ জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদের আসন্ন অধিবেশনকে কেন্দ্র করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে অধিবেশন কতদিন চলবে, কোন কোন বিষয়ে আলোচনা হবে, নতুন কী কী

আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ ঘোষণা

আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ ঘোষণা

দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন করে প্রশাসক নিয়োগ পাওয়া সিটি করপোরেশনগুলো হলো বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪–এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোতে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী

জেলা আইনশৃঙ্খলা কমিটিতে ধর্মীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্তির ঘোষণা প্রধানমন্ত্রীর

জেলা আইনশৃঙ্খলা কমিটিতে ধর্মীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্তির ঘোষণা প্রধানমন্ত্রীর

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত ও বৌদ্ধবিহারের অধ্যক্ষদের সম্মানী প্রদান কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৪ মার্চ) আয়োজিত অনুষ্ঠানে তিনি ঘোষণা দেন, দেশের প্রতিটি জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে একজন ইমাম, খতিব অথবা অন্য কোনো ধর্মীয় প্রতিনিধিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ধর্মীয় নেতারা সমাজে নৈতিকতা, মানবিকতা ও সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা