শরীয়তপুর সদর হাসপাতালে ঝটিকা অভিযান পরিচালনা করে একজন নারী দালাল সহ ৪ দালালকে গ্রেফতার করেছে পালং থানা পুলিশ।বৃহস্পতিবার(২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় জটিকা অভিযান পরিচালন করা হয়।আটককৃতরা হলেন শরীয়তপুর পৌরসভার তুলাসার গ্রামের আবুল কালাম ঢালীর ছেলে সুজন ঢালী, রাজ্জাক সরদারের ছেলে শাহারিয়ার ইকবাল, পৌরসভার স্বর্ণঘোষ (হাতিরকান্দি) গ্রামের আঃ বর আকনের স্ত্রী মলিনা ও নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুড়া গ্রামের ডা.
রাজধানীর ঐতিহ্যবাহী কাপ্তান বাজার জামে মসজিদ, পুরান ঢাকার আওতাভুক্ত এবং পাইকারীর বৃহৎ বাজার হিসেবে পরিচিত এ কাপ্তান বাজার। শত শত মুসল্লি কাপ্তান বাজার জামে মসজিদে নামাজ আদায় করেন। কিন্তু মসজিদ পরিচালনায় বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। জানা যায়, একটি মহল মসজিদ উন্নয়নের কাজে বরাবরই প্রতিবন্ধকতা তৈরি করে আসছে। তারা চাচ্ছে মসজিদ উন্নয়নে এবং মসজিদের জায়গায় নির্মিত ব্যাপক মূল্যের দোকানগুলো হাতিয়ে নিতে।
পটুয়াখালীর বাউফলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছেলেধরা গুজবরোধে সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজবৃহষ্পতিবার বেলা ১১ ঘটিকায় নাজিরপুর ছোটডালিমা মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা পুলিশ প্রশাসনের আয়োজনেএ সভা অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহববুব আলম এর সভাপতিত্বে সভায় গুজবরোধে ও গুজবে বিভ্রান্ত না হতে শিক্ষার্থীদের প্রতি বক্তব্য রাখেন, বাউফল থানার ওসি (তদন্ত) মাকসুদুর রহমান মুরাদ।তিনি বলেন, পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে,এটি একটি গুজব।
যুবকরাই সমাজের মুল চালিকা শক্তি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। বৃহস্পতিবার দুপুর আড়াই টার দিকে শহরের নওযোয়ান মাঠে নওগাঁ জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধক হিসেবে তিনি একথা বলেন।তিনি আরো বলেন, বিশ্বে শান্তি নিয়ে আসতে হলে জনগণকে ক্ষমতার কেন্দ্র বিন্দুতে নিয়ে আসতে হবে। আর এ কাজটি করে থাকে যুবলী। পাশাপাশি দেশ ও সমাজে শান্তি বজায়
পিরোজপুরের ইন্দুরকানীতে হত্যা, ডাকাতি সহ ছয় মামলার আসামী আঃ জলিল হাওলাদার (৪৫) ওরফে রগ কাটা জলিল কে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে উপজেলার কালাইয়া গ্রামের মিলবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আঃ জলিল উপজেলার কালাইয়া গ্রামের মৃত মোহাম্মদ আলী হাওলাদারের ছেল। ইন্দুরকানী থানার ওসি মোঃ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহতের স্ত্রী নাজমা বেগম জনান,
অতি সম্প্রতি ছেলে ধরা আতংক ও গলা কাটা গুজবের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে টেমার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীদের সাথে বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন টেমার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের গলা কাটা ও ছেলে ধরা আতংক দূর করে এই গুজবের বিষয়ে কোমলমতি শিশুদের সোচ্চার হতে বিভিন্ন পরামর্শ ও
সারাদেশের ন্যায় নরসিংদীর পলাশ উপজেলাতেও গলা কাটা-ছেলে ধরা ও তিন দিন বিদ্যুৎ থাকবে না এমন গুজবের আতঙ্কে আতঙ্কিত পুরো পলাশবাসী। আর সেই আতঙ্কে না পড়ে সচেতন হয়ে স্বাভাবিক ভাবে চলার জন্য মানুষের মনোবল বাড়াতে ইতোমধ্যে উপজেলা প্রশাসন নানা উদ্যোগ গ্রহণ করেছে। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সুশীল সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সভা-সেমিনার করে গুজব ঠেকাতে নানা পদক্ষেপ
রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুকে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় আরও পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ জুলাই) রাতে ভিডিও ফুটেজ দেখে বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- বিল্লাল হোসেন (২৮), আসাদুল ইসলাম (২২), মুরাদ (২২), সোহেল রানা (৩০) ও রাজু আহমেদ (২৩)। বাড্ডা থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে ধারণকৃত একটি
একাত্তরের মানবতাবিরোধী কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে রাজশাহী জেলা জজ আদালতে নেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এনায়েত কবীর সরকারের আদালতে তাকে হাজির করা হয়। এদিকে সাঈদীর হাজিরা উপলক্ষে আদালতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তাকে একনজর দেখতে আদালতে ভিড় করেছেন উৎসুক জনতা। সকালে সরেজমিনে আদালত এলাকায় গিয়ে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দেখা
পবিত্র হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৮২ হাজার ৪১৭ জন হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪ হাজার ৬০৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৭ হাজার ৮১৩ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১২০টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১০৭টিসহ মোট ২২৭টি ফ্লাইটে সেখানে পৌঁছান তারা। বুধবার (২৪ জুলাই) দিবাগত রাত ৩টায় (সৌদি সময়) মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে
শান্তিপূর্ণ পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম। প্রথম দিকে স্বল্প সংখ্যক ভোটার কেন্দ্রে এলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতির সংখ্যা আরও কমতে থাকে। সকাল সাড়ে ১০টার দিকে উরশিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে সবকটি বুথ ফাঁকা দেখা
২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে রাঙিয়ে রাখার উদ্দেশ্যে এরই মধ্যে নেয়া হয়েছে দারুণ সব উদ্যোগ। যার মধ্যে অন্যতম বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন। গত কয়েক মাস ধরেই এ সিরিজের ব্যাপারে গুঞ্জন শোনা যাচ্ছিলো। বুধবার এটি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ইংল্যান্ড থেকে ফিরে নিজ
রাজশাহী মহানগরীতে সোনামসজিদ স্থলবন্দরে কর্মরত এক কাষ্টমস কর্মকর্তার বাসায় ঘুষের টাকা ও ডলার লেনদেনের সময় অভিযান চালিয়েছে সাতজনকে আটক করেছে পুলিশ।এ সময় জব্দ করা হয়েছে ঘুষের ৮ লাখ ৩০ হাজার টাকা, ৭ হাজার ডলার এবং গুলিসহ একটি পিস্তল। বুধবার (২৪ জুলাই) দিবাগত রাতে নগরীর উপশহর এলাকার ১৭১ নম্বর বাড়িতে অভিযান চালায় রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বাড়িটি কাস্টমস গোয়েন্দার সুপারিটেনডেন্ট
টেকনাফ উপজেলার ২ নং হ্নীলা ইউনিয়ন পরিষদ ও সাবরাং ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নং সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচন শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে। তবে উৎসব মুখর পরিবেশে বৃষ্টি বাধা হয়ে দাড়িয়েছে। আজ সকাল হতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। ২৫ জুলাই বৃহস্পতিবার সকাল ৯ টায় জাদিমুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে
বাংলাদেশে আসছে বিমানের তৃতীয় ড্রিমলাইনার ‘গাঙচিল’। সর্বাধুনিক প্রযুক্তির তৃতীয় প্রজন্মের বোয়িং ৭৮৭-৮ মডেলের উড়োজাহাজটি আজ বৃহস্পতিবার বিকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এই উড়োজাহাজ নিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা হবে ১৫টি। বিমানের জনসংযোগ বিভাগ জানায়, গাঙচিল বিমানের তৃতীয় ড্রিমলাইনার। দেশে পৌঁছার পর ড্রিমলাইনারকে ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হবে। প্রসঙ্গত, ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১০টি নতুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভাসহ জেলা পরিষদ, সিটি কর্পোরেশনের ওয়ার্ড ও ইউনিয়ন পরিষদের মোট ২৯৫ স্থানে ভোট চলছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৯টায় শুরু হওয়া এ ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানিয়েছেন, ১১টি জেলা পরিষদে চেয়ারম্যান বাদে অন্য পদে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডে, নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভায়, ৮টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন এবং ২৭৪টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন
“মাদক ও বাল্যবিবাহকে না বলুন” এই স্লোগাণ কে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলার পশ্চিম কলমুডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাদক ও বাল্যবিবাহ বিরোধী এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পাতাড়ী ইউনিয়ন পরিষদ, বে-সরকারী উন্নয়ন সংস্থা বিএসডিও ও বিডিও’র আয়োজনে মঙ্গলবার বিকেলে বিপুল সংখ্যক নারী-পুরুষ বৃষ্টি উপেক্ষা করে মাদক ও বাল্যবিবাহ বিরোধী এক সচেতনতামূলক সভা অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন পাতাড়ী ইউপি চেয়ারম্যান
রাজধানীর ধোলাইপাড়ের কিউর জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারকালে দুই ভুয়া চিকিৎসককে আটক করে দুই বছর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাদের ১০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। র্যাব-১০ ও স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় বুধবার (২৪ জুলাই) মধ্যরাতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম। পরে এক বার্তায় সরোয়ার আলম জানান, ‘মাত্র এইচএসসি পাস, কিন্তু নিজেকে পরিচয় দেন এমবিবিএস, এফসিপিএস পার্ট-২ পাস
ব্রিটেনে প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন বরিস জনসন। বাকিংহাম প্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে থেরেসা মে'র স্থলাভিষিক্ত হন তিনি। এরপর প্রধানমন্ত্রী হিসেবে ১০ নং ডাউনিং স্ট্রিটের সামনে জনসন বলেন, ব্রেক্সিট বাস্তবায়নের মধ্য দিয়ে ব্রিটেনবাসীর দীর্ঘদিনের অপেক্ষা খুব শিগগিরি শেষ হবে। যেকোন মূল্যে ৩১ অক্টোবরের মধ্যে ব্রেক্সিট বাস্তবায়ন হবে বলে আবারও প্রতিশ্রুতি দেন তিনি। জনসনের দায়িত্ব গ্রহণের
ভারতীয় রুপির বিপরীতে ডলারের পাশাপাশি শক্তিশালী হয়ে উঠেছে বাংলাদেশি টাকা। গেল সপ্তাহে নিম্নমুখী ধারায় রুপির রেকর্ড মূল্যপতন হয়েছে। বৃহস্পতিবার একটা পর্যায়ে ১০০ রুপির দাম নেমে দাঁড়িয়েছিল ১১৩ টাকা। অতীতে কোনো সময় এতো কম দামে রুপি পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, টাকা শক্তিশালী হলে পণ্য আমদানি-রফতানিতে তেমন বড় প্রভাব পড়বে না। তবে ভ্রমণ কিংবা চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে যারা ভারতে যাবেন তারা
বাংলাদেশ-চায়না পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের ৬৬৯টি প্যাকেজ বা কার্টুন যন্ত্রপাতি নিয়ে চীন থেকে চট্টগ্রাম বন্দরে এমভি ভিশন নামের একটি জাহাজ আসে। চট্টগ্রাম বন্দরে একটি জাহাজ থেকে বিপুল পরিমাণ মদ ও বিয়ার জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। গতকাল বুধবার (২৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম কাস্টমসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাস্টমস কমিশনার মোহাম্মদ ফখরুল আলম এ তথ্য জানান। ফখরুল আলম বলেন, ঘোষণা অনুযায়ী বাংলাদেশ-চায়না পাওয়ার জেনারেশন
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। শহীদ হাদিস পার্কে সমাবেশ শুরু হবে দুপুর ২টায়। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানা যায়। ইতোমধ্যে সমাবেশের সব প্রস্তুতি শেষ হয়েছে। বিএনপি নেতারা জানান, সমাবেশে বিশেষ অতিথি থাকবেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন,
সম্প্রতি যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত তাহলো ‘গণপিটুনি’। ইসলামে গণপিটুনি হারাম ও সবচেয়ে বড় গোনাহের কাজ। ইসলাম কোনোভাবেই গণপিটুনিকে সমর্থন করে না। তা চিরস্থায়ী জাহান্নামে নিক্ষেপ ও কঠিন শাস্তি ভোগের অন্যতম কারণও বটে। কোনো মানুষ যদি অপরাধী হয় তবে তার জন্য বিচার ব্যবস্থা রয়েছে। কোনো ব্যক্তিকে অপরাধ করতে দেখলেই সবাই মিলে তাকে পেটাতে হবে কিংবা শাস্তি দিতে হবে, ইসলাম এমনটি সমর্থন
পাস্তুরিত দুধের ১১টি নমুনা পরীক্ষায় ক্ষতিকর জীবাণু পেয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি), বাংলাদেশের বৈজ্ঞানিক গবেষণা সংস্থা বিসিএসআইআর ও জনস্বাস্থ্য ইন্সটিটিউট। হাইকোর্টের নির্দেশে এসব নমুনা পরীক্ষা করা হয়। আর ক্ষতিকর উপাদান থাকায় প্রাণসহ ১০টি পাস্তুরিত দুধ কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বুধবার (২৪ জুলাই) নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিদর্শক কামরুল হাসান মামলা দায়ের করেন। এদিকে, বিএসটিআইয়ের অনুমোদিত পাস্তুরিত দুধের নমুনা পরীক্ষার