মালয়েশিয়ায় বিভিন্ন জনপ্রিয় পর্যটন কেন্দ্রে স্পাইডারম্যান সেজে প্রতারণার দায়ে এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। গত সপ্তাহে মেলাকা এলাকা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। জানা যায়, বাংলাদেশি ওই প্রবাসী স্পাইডারম্যানের পোশাক পরে বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে বেড়াতেন। পর্যটকরা তাকে দেখে আগ্রহী হয়ে উঠতেন এবং তার সঙ্গে ছবি তুলতে চাইতেন। ছবি তোলার বিনিময়ে তিনি পর্যটকদের থেকে অর্থ আদায় করতেন। বাংলাদেশি ওই যুবক পর্যটকদের
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তাদের আবাসিক ভবনের জিনিসপত্র কেনাকাটায় দুর্নীতি খতিয়ে দেখতে গঠন করা সরকারি কমিটি দুর্নীতির প্রমাণ পেয়েছে। কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, আসবাবপত্র ও গৃহস্থালি সামগ্রী কেনাকাটায় সেখানে ৩৬ কোটি ৪০ লাখ টাকার অনিয়ম হয়েছে। দুর্নীতির সঙ্গে জড়িত ৫০ জন কর্মকর্তাকেও চিহ্নিত করেছে কমিটি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিন সিটি হাউজিং প্রজেক্টের সাবেক ইন-চার্জ প্রকৌশলী মো. মাসুদুল আলমসহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তির
রাজধানীর সব শিক্ষা প্রতিষ্ঠানে ‘অভিভাবক ছাউনি’ বা ‘অপেক্ষা কক্ষ’ চালুর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (১৫ জুলাই) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ নির্দেশ দেওয়া হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালককে। এর আগে নরসিংদী জেলার শিবপুর উপজেলায় দেশের প্রথম অভিভাবক ছাউনি স্থাপন করা হয়। ২০১৮ সালে শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মাতৃছায়া’ নামের ওই ছাউনি স্থাপন করেন শিবপুরের তৎকালীন
স্ত্রীর তালাকের নোটিশ পেয়ে খুশিতে তিন মণ দুধ দিয়ে গোসল করেছে এক স্বামী। সোমবার টাঙ্গাইল জেলার মধুপুরের জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, স্ত্রী রীণার (১৬) তালাকের নোটিশ পেয়ে খুশিতে দুধ দিয়ে গোসল করছেন স্বামী আলম (১৮)। শুধু তাই নয়। আনন্দে প্রায় দুই শতাধিক এলাকাবাসীকে বাড়িতে নিমন্ত্রণ করে ভূরিভোজও করিয়েছেন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, জাঙ্গালিয়া গ্রামের মৃত নয়ন মিয়ার ছেলে আলমের
ইন্দুরকানীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা পুরুস্কার বিতরনীর মধ্যো দিয়ে শেষ হল। সোমবার বিকালে ইন্দুরকানী উপজেলা পরিষদের মাঠে ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে পাড়েরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে মধ্য ইন্দুরকানী সরকারী প্রথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। অপর খেলা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপে মধ্য চরবলেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে চরনী পত্তাশী
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ শ্লোগান নিয়ে পিরোজপুরের কাউখালীতে কমিউনিটি পুলিশিং, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়ছে। সোমবার বাংলাদেশ পুলিশ কাউখালী থানার আয়োজনে কাউখালী সরকারি মহাবিদ্যালয় ও এস,বি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে পৃথক পৃথক এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মো.হায়াতুল ইসলাম খান।কাউখালী সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মো.নজরুল ইসলাম বাবুর সভাপতিত্বে
সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কায় বাংলাদেশি এক নারী হজযাত্রীর মৃত্যু হয়েছে।নিহত নারী হজযাত্রী নাম বেগম তাহমিনা নাসরিন (৪৮)। তার পাসপোর্ট নম্বর- বি এন (০২৭৪৭২২)। তিনি ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা। সোমবার (১৫ জুলাই) সৌদি আরবের মক্কা নগরীতে হৃদরোগে আক্রান্ত হয়ে এই হজযাত্রীর মৃত্যু হয় বলে জানিয়েছেন মক্কার হজ কাউন্সিলর মাকসুদুর রহমান। তিনি আরো জানান, তাকে নিয়ে এ পর্যন্ত পাঁচ বাংলাদেশি মারা
হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন পঞ্চাশোর্ধ্ব আব্দুল লতিফ মিয়ার সন্ধান চায় তাঁর পরিবার। প্রিয় সন্তান ফিরে আসবে এই প্রতীক্ষায় প্রহর গুনছেন তার বৃদ্ধ -মা। বৃহস্পতিবার (১১ জুলাই) নিখোঁজ হন তিনি। নিখোঁজ আব্দুল লতিফ মিয়ার (৫৩) বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার হাসারগাঁও গ্রামে। খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী প্রজেক্টের এল ব্লকের ১০ নম্বর সড়কের ২৫ নম্বর বাসায় পরিবারের সঙ্গেই বসবাস করে আসছিলেন তিনি।পরিবার সূত্রে
হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন পঞ্চাশোর্ধ্ব আব্দুল লতিফ মিয়ার সন্ধান চায় তাঁর পরিবার। প্রিয় সন্তান ফিরে আসবে এই প্রতীক্ষায় প্রহর গুনছেন তার বৃদ্ধ -মা। বৃহস্পতিবার (১১ জুলাই) নিখোঁজ হন তিনি। নিখোঁজ আব্দুল লতিফ মিয়ার (৫৩) বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার হাসারগাঁও গ্রামে। খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী প্রজেক্টের এল ব্লকের ১০ নম্বর সড়কের ২৫ নম্বর বাসায় পরিবারের সঙ্গেই বসবাস করে আসছিলেন তিনি। পরিবার সূত্রে
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বিপ্লব (৩২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার চানমারী এলাকায় এ ঘটনা ঘটে। ডিবি পুলিশের দাবি- বন্দুকযুদ্ধে এসআই ওসমান, এএসআই সোহেলসহ দুই কনস্টেবল আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান বন্দুক উদ্ধার করা হয়েছে। নিহত বিল্পব ফতুল্লার চাঁনমারী বস্তির সুলতান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ১৪টি মাদক মামলা
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সকাল-সন্ধ্যায় অনেক দোয়া পড়তেন। রাত শেষে সকালে উঠেই তিনি আল্লাহর প্রশংসা করতেন। তাওহিদের ঘোষণা দিতেন। পরকালের স্মরণ করতেন। সন্ধ্যায়ও এর ব্যতিক্রম ছিল না। এটিই ছিল বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুনিয়ার মিশন সফলের অন্যতম মূলমন্ত্র। এ প্রশংসা বাক্য বা দোয়া থেকেই তিনি দ্বীনের কাজের অনুপ্রেরণা লাভ করতেন, যা উম্মতে মুহাম্মাদির জন্য সুমহান শিক্ষা। এ শিক্ষা
ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বে হজ ব্যবস্থাপনার কাজ সার্বিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনা দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাসহ সৌদি আরব যাচ্ছে ১০ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। ধর্ম মন্ত্রণালয় সূত্র জানযায়, আগামী ৪ আগস্ট এই হজ প্রতিনিধি দলটির ঢাকা ছাড়ার কথা রয়েছে। সর্বোচ্চ ১৫ দিন এই দলটি সৌদি আরবে অবস্থান করবে। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর নেতৃত্বে অন্যদের মধ্যে
বিশ্বকাপে প্রত্যাশিত ফল না হওয়ায় কোচ স্টিভ রোডসের সঙ্গে সব ধরণের সর্ম্পক ছিন্ন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। mস্টিভ রোডসের অধ্যায় শেষ হয়ে যাওয়ায় আসন্ন শ্রীলঙ্কা সিরিজের জন্য জাতীয় দলের প্রধান কোচ নিয়োগ দিতে না পারায় টাইগারদের আপদকালীন কোচের দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদ সুজন। বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বিসিবির ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, স্টিভ রোডস এর সঙ্গে
চতুর্থ পর্যায়ের সাত দিনের উচ্ছেদ অভিযানে বুড়িগঙ্গা তীরের আরও সাত শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। উদ্ধার হয়েছে নদী তীরভূমির সাড়ে ১৭ একরের বেশি জায়গা। সোমবার (১৫ জুলাই) শ্যামপুর লঞ্চঘাটের পশ্চিম পাশ থেকে মুন্সীখোলা পর্যন্ত বুড়িগঙ্গা নদীর উত্তরপাড়ে অভিযান চালায়। একে একে ভেঙে দেওয়া হয় সাতটি আধাপাকা ভবন, ২৩টি টিনের ঘর ও ১২টি সীমানা প্রাচীর। অভিযানে বাধা দেয়ার অভিযোগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর সঙ্গে তার বান্ধবীর করে ছবি তুলে তাকে জিম্মি করে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে তিন স্থানীয় যুবকের বিরুদ্ধে। এসময় মারধর করে জোরপূর্বক মোবাইল ফোন, টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে জানান ওই শিক্ষার্থী। অভিযোগকারী ওই শিক্ষার্থীর নাম নাসির। সে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১ম বর্ষের এক শিক্ষার্থীর। তার বাসা সিরাজগঞ্জে। গত চার মাস ধরে
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক ট্রাফিক সার্জেন্ট কাভার্ট ভ্যানের চাপায় গুরুতর আহত হয়েছেন। মুমুর্ষ অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে সার্জেন্ট কিবরিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় শেবাচিমের চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন। এদিকে ঘাতক ট্রাক ও তার চালককে ঝালকাঠি জেলার
বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসান ফুড প্রোডাক্টস, এসআলম খান কনজ্যুমার অ্যান্ড বেভারেজ প্রোডাক্টস লিমিটেড ও এসএস ফুড প্রোডাক্টস নামে তিনটি প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজনসহ উর্ধতন নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্র ফেডারেশন। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সমাবেশে রাবি শাখা বিপ্লবী মৈত্রীর সাধারণ সম্পাদক রঞ্জু হাসানের
শিক্ষাকেন্দ্রে সাম্প্রদায়িক ঐক্য বজায় রাখতে ভারতে এবার মাদ্রাসার ভেতর মন্দির নির্মাণ করা হচ্ছে। দেশটির সাবেক উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারির স্ত্রী সালমা আনসারি এমন উদ্যোগ নিয়েছেন। আনন্দবাজারের খবরে বলা হয়, আলিগড়ে একটি মাদ্রাসা পরিচালনা করেন সালমা আনসারি। তার পরিচালিত ওই মাদ্রাসায় মসজিদের পাশাপাশি মন্দির স্থাপনার উদ্যোগ নিয়েছেন তিনি। সালমা আনসারির এমন ঘোষণার পরই আলিগড়ের চাচা নেহরু মাদ্রাসার ভেতরে পূজা শুরু হয়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস
সোমবার (১৫ জুলাই)ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে।উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর আায়োজিত উপজেলা প্রশাসন এর সহযোগিতায় উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা নির্বাহি অফিসার এ এস এম মোসা সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-১২ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শেউলি আজাদ) এতে উপস্থিত ছিলেন উপজেলা
ইতালীর সিসিলী দ্বীপের রাজধানী পালেরমোতে এক ইতালীয়ান ছাত্রীকে গণ ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশীকে আটক করেছে ইতালীয়ান পুলিশ। নির্যাতিতা ছাত্রীর অভিযোগের ভিত্তিতে অপরাধীরের সনাক্ত করতে মাঠে নামে ইতালীয়ান পুলিশ। নির্যাতিতার নির্দেশনা অনুযায়ী গঠনাস্থল পরিদর্শন করে পুলিশ এবং আশেপাশের বিভিন্ন বাসা ও দোকানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজের মাধ্যমে অপরাধীদের সনাক্ত করে পুলিশ। অপরাধীদ সনাক্তের পরই নিজ বাসস্থান থেকে সাগর দেব (২১)ও ফেরদৌস খান (১৯)
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাসের ৯ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর সাত যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে উল্লাপাড়ার সলপ রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, নববধূ সুমাইয়া খাতুন (২১), বর রাজন আহমেদ (২২) ও বরযাত্রী শরিফ শেখ (৩৬)।
ভারতে সংখ্যালঘু মুসলিমদের ওপর ভয়াবহ নিপীড়ন চলছে বলে উল্লেখ করে এসব ঘটনার তীব্র সমালোচনা করেছেন ব্রিটিশ পার্লামেন্টের একজন এমপি। ব্রিটেনের ছায়া মন্ত্রিসভার সদস্য এবং লেবার পার্টি এমপি জোনাথন অ্যাশওয়ার্থ রোববার উদ্বেগ জানিয়ে মুসলিমদের ওপর সহিংস আক্রমণের ঘটনায় তদন্ত চালাতে ব্রিটিশ সরকারকে আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ‘ভয়াবহ উদ্বেগজনক পরিস্থিতি’ ঠেকাতে ব্যবস্থা নেয়ার জন্যও ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টের কাছে লেখা
বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে আসর থেকে বিদায় নেয় ভারত। এরপর থেকেই শুরু হয় ভারতীয় দলকে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড়। যার কেন্দ্রুবিন্দুতে রয়েছেন বর্তমানে তিন ফরম্যাটে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। সেমিফাইনাল থেকে বিদায়ের পরই গুঞ্জন ছড়িয়ে পড়েছে, কোহলি এবং রোহিত শর্মার মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এ দু’জনের দ্বন্দ্বের কারণেই ভারতকে এভাবে সেমিফাইনাল থেকে বাদ পড়তে হয়েছে! বিশ্বকাপ থেকে বাদ পড়ার পরই দলের