পিরোজপুরের ভান্ডারিয়ায় বখাটের উৎপাত সইতে না পেরে আত্মহত্যা করেছে রুকাইয়া রুপা নামে এক স্কুলছাত্রী। শুক্রবার রাত ১০টার দিকে ওই ছাত্রী ঘুমের ওষুধসহ বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে অচেতেন হয়ে পড়লে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়। নিহত রুকাইয়া রুপা ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং ভান্ডারিয়া পৌর শহরের হোটেল ব্যবসায়ী
গত বছরেই খবরের শিরোনামে এসেছিলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জুনিয়র কমিশন্ড অফিসার মহম্মদ সানাউল্লা। দীর্ঘদিন সেনাবাহিনীতে কাজ করার পরেও তিনি বাদ পড়েছিলেন আসামের নাগরিক তালিকার খসড়া থেকে। তাকে বিদেশি বলে চিহ্নিত করে পাঠানো হয়েছিল ডিটেনশন ক্যাম্পে। শনিবার আসামে যে চূড়ান্ত নাগরিক তালিকা প্রকাশিত হয়েছে, তাতেও মহম্মদ সানাউল্লার নাম নেই। তার দুই মেয়ে ও এক ছেলের নামও সেই তালিকায় নেই। কিন্তু সানাউল্লার স্ত্রীর
দিনে দিনে মোটা হয়ে যাচ্ছেন। কত চেষ্টা করেও কমাতে পারছেন না শরীরের মেদ। এবার মোটা ব্যক্তিদের জন্য রয়েছে সুখবর। সন্ধ্যা ৭ থেকে রাত ১০ টা পর্যন্ত কাঁদলেই কমবে শরীরের মেদ। কি শুনে অবাক হচ্ছেন। তাহলে বলি কারণটা। কী সেটি? বিজ্ঞান বলছে আমরা যখন কাঁদি তখন কর্টিসোল নামক এক হরমোন নিঃসৃত হয় আমাদের শরীর থেকে। এই হরমোনের মাত্রা দেহে বেড়ে গেলে আমাদের
শুনলে বিস্ময়ে অবাক মানতে হয়। কিন্তু ঘটনা সত্য। কাহিনীটি এক রোহিঙ্গা ডাকাতের। টেকনাফের দুর্ধর্ষ রোহিঙ্গা ডাকাত নুর মোহাম্মদের কিশোরী কন্যার কান ফোঁড়ানোর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া গেছে এক কেজি স্বর্ণালংকার ও নগদ ৪৫ লাখ টাকা। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ গতকাল শুক্রবার রাতে চাঞ্চল্যকর এ ঘটনাটি জানিয়ে নিশ্চিত করেছেন—এ ঘটনার পর কয়েক দফা অভিযান চালানো হয়
রাজধানীর সদরঘাট থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের প্রচার শাখার দুই সদস্যকে আটক করেছে র্যাব-২। শনিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তাদের আটক করা হয়। আটক দুইজন হলেন- বরিশাল বিএম কলেজের ম্যানেজমেন্ট বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আবু সালেহ ইমু (২২) ও শিক্ষক সহিফুল ইসলাম সাইফ (৩১)। র্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করে
প্রধানমন্ত্রী বরিস জনসনের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে গণ-অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন ব্রিটেনের বিরোধী নেতা লেবার পার্টির প্রধান জেরেমি করবিন। পার্লামেন্ট স্থগিত করে চুক্তিবিহীন ব্রেক্সিটের দিকে হাঁটছে প্রধানমন্ত্রী, আর এর বিরোধিতার জন্যই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি। চুক্তিবিহীন ব্রেক্সিটের বিরোধীদেরকে নিয়ে একজোট হয়ে আগামিকাল রাস্তায় নামবেনও বলে জানিয়েছেন করবিন। এই গণবিক্ষোভে সব ধরনের রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে। এরপরে দরকার হলে রানি দ্বিতীয় এলিজাবেথের
বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জানিয়েছেন, শিগগিরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণের কাজ শুরু হবে। শাহজালালে যাত্রীসেবার মান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। বর্তমানে কোনো যাত্রীর লাগেজ যাতে খোয়া না যায় সে জন্য সার্বক্ষণিক মনিটরিং করা হয়। তৃতীয় টার্মিনাল নির্মিত হলে সেবার মান আরও বাড়বে। সম্প্রতি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নে স্কুল ও রাস্তার উন্নয়ন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া স্ট্যান্ডে এ শোক সভার আয়োজন করা হয়। এ সময় বঙ্গবন্ধুর স্মৃতিচারণ মূলক আলোচনা ও "বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনি" নামের বই নেতাকর্মীদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথী দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান। জাতীয়
বঙ্গবন্ধু সংসদ ৩০ আগস্ট শুক্রবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী অঞ্চলের সভাকক্ষে জাতীয় শোক দিবস ও ভয়াল ২১ আগস্ট স্মরণে "১৫ আগস্ট ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা" শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করে। সংগঠনের আহবায়ক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মোস্তফা কামাল হুমায়ুন হিমুর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজকর্মী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, শিক্ষানুরাগী, শ্রমজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি
সামচু ফকির নামের আথলীগ নেতার নামে সরকারী গাছকেটে নেওয়ার অভিযোগ উঠেছে।তিনি কালকিনি উপজেলা আথলীগের সহ-প্রচার সম্পাদক, কালকিনির ভুরঘাটা-ডাসার-গোপালগঞ্জ রোডের মেহগনি গাছ বিনা টেন্ডারে কেটে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আজ সকাল ৬ টার সময় থেকে গাছ কাটা শুরু করেন। যানাযায়,মাদারীপুরের কালকিনির ভুরঘাটা-ডাসার-গোপালগঞ্জ রাস্তার দুই পাড়ে সরকারী প্রকল্পর মাধ্যমে পিআইপি অফিসের সহযোগিতায় সরকারী অনুদানে এ গাছ গুলি লাগানো হয়। সে থেকে আজ
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে সকল শহীদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করে মুক্তিযুদ্ধ মঞ্চ। 'মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার ' এই প্রতিপাদ্যকে ধারণ করে মুক্তিযুদ্ধ মঞ্চ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শোকাবহ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের স্মরণে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতৃবৃন্দ
পাকিস্তানে সড়ক থেকে একটি বাস গিরিখাতে পড়ে যাওয়ার ঘটনায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। ওই দুর্ঘটনায় আহত হয়েছে আরও দু'জন। শুক্রবার খাইবার পাখতুনখোয়ার কান্দিয়া তেহসিলে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনা কবলিত হয়। সে সময় বাসটিতে মোট ৩৫ জন যাত্রী ছিল। এদের মধ্যে অনেক নারী ও শিশুও ছিল। বাসটি সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে যায়। দুর্ঘটনায় হতাহতদের সবাই একই পরিবারের সদস্য। তারা কোনো
বিভিন্ন ব্যক্তির সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক হওয়ার খবর পাওয়া যায়। কিন্তু সেই অ্যাকাউন্ট যদি হয় কোন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিষ্ঠাতা বা সর্বোচ্চ ব্যক্তির তাহলে কেমন হয়? সম্প্রতি এমনি এক ঘটনা ঘটিয়েছেন হ্যাকাররা। টুইটারের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডরসির টুইটার অ্যাকাউন্ট কিছু সময়ের জন্য হ্যাক হয়েছিল। খবর বিবিসি’র। জানা যায়, ‘চাকলিং স্কোয়াড’ নামের একটি হ্যাকার দল ডরসির অ্যাকাউন্ট হ্যাক
আজ ৩১ আগস্ট শ্রীরামসি গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতাকামী শান্তিপ্রিয় শ্রীরামসি গ্রামের লোকজনকে লাইনে দাঁড় করিয়ে হত্যাযজ্ঞ চালায় পাক হানাদার বাহিনী। এতে বিপুল লোকজনের প্রাণহানি ঘটে। জানা গেছে, ১৯৭১ সালের ৩১ আগস্ট সকাল আনুমানিক ১০টার দিকে পাকহানাদার বাহিনী ৭/৮টি নৌকাযোগে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি বাজারে আসে। তারা স্থানীয় রাজাকারদের দিয়ে গ্রামবাসীদের শান্তি কমিটির সভায় যোগ দেয়ার
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে সংশোধিত নাগরিক তালিকা থেকে ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জনের নাম বাদ পড়েছে। ওই তালিকায় চূড়ান্তভাবে ঠাঁই হয়েছে ৩ কোটি ১১ লাখ লোকের। খবর এনডিটিভির। শনিবার (৩১ আগস্ট) সকাল ১০টায় ওয়েবসাইটে নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। তবে যারা বাদ পড়েছেন তারা আপিল করতে পারবে বলে জানানো হয়েছে। এ নিয়ে গোটা আসাম জুড়ে নেমে এসেছে আশঙ্কা আর
প্রখ্যাত কথাসহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে ছবির চিত্রনাট্যে অভিনয় করেছেন অপি করিম। চলতি বছরের মাঝামাঝিতেই ছবির শুটিং শেষ হয়েছে। কলকাতার ইন্দ্রনীল রায়ের পরিচালনায় যৌথ প্রযোজনার এ ছবির নাম ‘ডেব্রি অব ডিজায়ার’। প্রায় ১৫ বছর পর ২০১৮ সালের নভেম্বরে সিনেমার ক্যামেরার ধরা পড়লেন অপি করিম। এ ছবিতে অপির চরিত্রের নাম সোমা। মেয়েটি কলকাতার। সে বিবাহিতা। স্বামী আর একমাত্র
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বেশ কয়েকটি এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) আসামের নাগরিকত্বের চূড়ান্ত তালিকা প্রকাশকে কেন্দ্র করে এ সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। ইতোমধ্যে গুয়াহাটিসহ রাজ্যের উত্তেজনাপ্রবণ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। আসামের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা কুলধর শইকিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে ৫১ কোম্পানি সিএপিএফ পাঠিয়েছে কেন্দ্র। তবে আগে
নরসিংদীর মাধবদী উপজেলায় গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আওলাদ হোসেন মিঠুন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে উপজেলার টাটাপাড়া মহল্লার একটি বালুর মাঠে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এসময় অস্ত্রসহ মিঠুনের তিন সহযোগীকে আটক করা হয়। নিহত মিঠুন মাধবদী থানার টাটাপাড়া মহল্লার জাকির হোসেনের ছেলে। পুলিশের দাবি, নিহত মিঠুন মাধবদীর চিহ্নিত মাদক ও অস্ত্র বিক্রেতা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র,
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সহকারী মেডালিন ওয়েস্টারাইট পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের পরিবারের তথ্য ফাঁস করার অভিযোগ মাথায় নিয়েই তিনি পদত্যাগ করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি পদত্যাগ করেন। তবে তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে হোয়াইট হাউজ সূত্রে জানা যায়। খবর নিউইয়র্ক টাইমস ও সিএনএন’র। সম্প্রতি ট্রাম্প নিউজার্সিতে অবসর সময় কাটাতে যান। সেখানেই নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন
দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেলেও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের
ডেঙ্গু হানা দিয়েছে জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েসের বাড়িতে। তার ১১ মাস বয়সী ছেলে গত চারদিন ধরে এই রোগে আক্রান্ত। ছেলের অসুস্থতার জন্যই ইমরুল আফগানিস্তানের বিপক্ষে টেস্টে খেলতে পারছেন না। তামিম ইকবাল না থাকায় তাকে দলে রাখতে চেয়েছিলেন নির্বাচকেরা। ইমরুল জানিয়েছেন, তার ছেলে এখন স্কয়ার হাসপাতালে। দিন-রাত সেখানেই থাকতে হচ্ছে তাকে। গত নিউজিল্যান্ড সফরের দলে ছিলেন না এই ওপেনার। সুযোগ মেলেনি পরের সফরগুলোতেও। শুক্রবার
পিকনিক যাত্রীদের বহনকারী গাড়িতে ইয়াবা পাচারের সময় চট্টগ্রামে একটি বাসের চালক ও সহকারীকে আটক করেছে র্যাব। তাদের কাছ থেকে ৫৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফের জাদিমুরার নবী হোসেনের ছেলে রহিম (২৯) ও কে কে পাড়া এলাকার মৃত আফজেলের ছেলে রফিক (২৮)। শুক্রবার বিকেল ৪টার দিকে সাতকানিয়ার কেরাণীহাট এলাকা থেকে তাদের আটক করা হয় বলে র্যাব-৭ এর চান্দগাঁও
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ‘আমি আওয়ামী লীগের সবচেয়ে নগণ্য কর্মী। শেখ হাসিনা আমার মা। তবে আমি জানি, শেখ হাসিনার জন্য যতটুকু ঝুঁকি আমি নিতে পারবো, তারচেয়ে বেশি ঝুঁকি নিতে পারবে তার কর্মীরা।’ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শুক্রবার (৩০ আগস্ট) বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের শোক র্যালিতে তিনি একথা বলেন। শামীম ওসমান বলেন,
সমকামী জিন বা ‘গে জিন’ এর অস্তিত্ব নেই বলে জানিয়েছেন গবেষকরা। তাদের মতে, সামাজিক ও পারিপার্শ্বিক পরিস্থিতি সমকামিতার জন্য দায়ী। প্রায় ৫০ লাখ নারী ও পুরুষকে এ গবেষণা কাজে পর্যবেক্ষণ করা হয়েছে বলে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়। এতে বলা হয়, জিন সরাসরি সমকামিতার ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করে না বরং সামাজিক অথবা পরিবৈশিক পরিস্থিতি বড় ভূমিকা পালন করে। জিন দ্বারা কোনো