
প্রকাশ: ২ জুন ২০১৯, ৩:৩৬

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, ঈদকে ঘিরে দেশজুড়ে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজধানী ঢাকা ও কিশোরগঞ্জের শোলাকিয়াসহ বড় ঈদ জামাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নাশকতা সৃষ্টিকারীদের মোকাবেলায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে র্যাব। আজ রবিবার রাজধানীর কারওয়ান বাজারস্থ র্যাবের মিডিয়া সেন্টারে ঈদ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। র্যাব ডিজি বলেন, বৈশ্বিক, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে জঙ্গি হামলার ঝুঁকি রয়েছে। আমাদের নিজস্ব ইন্টেলিজেন্স ও অন্যান্য ইন্টেলিজেন্স এজেন্সির সঙ্গে সমন্বয় করে আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা প্রস্তুত আছি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব