মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬৯ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিনোদন

ট্রেলারে বাজিমাত 'নোলক' (ভিডিও)

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ জুন ২০১৯, ২৩:৫৫

শেয়ার করুনঃ
ট্রেলারে বাজিমাত 'নোলক' (ভিডিও)

বিশাল আয়োজনে মহরতে যাত্রা শুরু করে ‘নোলক’ সিনেমাটি। এতে ৫০ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়ে হৈ চৈ ফেলে দেন চিত্রনায়ক শাকিব খান। এখন পর্যন্ত তার ক্যারিয়ারের সেরা পারিশ্রমিক এটি। ছবিতে শাকিবের বিপরীতে জুটি বাঁধেন ‘বিজলী’গার্ল খ্যাত ববি হক। এই জুটিকে নিয়ে তৈরি ছবিটি নানা চড়াই-উৎরাই পেরিয়ে, ঘটনা-অঘটনার জন্ম দিয়ে এখন মুক্তির অপেক্ষায়। আসছে রোজা ঈদে ছবিটি মুক্তি পাবে প্রায় ৮০টির মতো হলে। মুক্তির আগে আগে জোর প্রচারণায় নেমেছে ‘নোলক’ ছবির টিম। তার অংশ হিসেবে প্রকাশ হয়েছে টিজার ও গান। সেগুলো আলোচিত হয়েছে, ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবারে এলো ছবিটির ট্রেলার। আজ রোববার, ২ জুন দুপুরে প্রকাশ হওয়া ২ মিনিট ৪২ সেকেন্ডের ট্রেলার মুগ্ধতা ছড়িয়েছে। সেখানে ফেরারি ফরহাদের মৌলিক গল্পের জমাট চিত্রনাট্যে দুই বাংলার জনপ্রিয় তারকাদের উপস্থিতি ছবিটি নিয়ে কৌতুহল জাগিয়েছে।

রঙিন ঝকঝকে ফ্রেমে পরিপাটি সংলাপ, রামুজি ফিল্ম সিটির মনোরম সব লোকেশনে জমজমাট একটি ঈদের মশলাদার ছবির আভাস মিলেছে। বংশের অহংকার ও পতন, ভাইয়ে ভাইয়ে আধিপত্য নিয়ে দ্বন্দ্ব-শক্তি পরীক্ষার ভিড়ে দুটি নিষ্পাপ হৃদয়ের ভালোবাসার অনিশ্চিত এক যাত্রার চিত্র ফুটে উঠবে ‘নোলক’ ছবিতে। এখানে শাওন নামে রয়েছেন শাকিব খান। আর তার বিপরীতে কাজলা নামের ববি। পরিবারের ঐতিহ্যবাহী একটি নোলক নিয়ে কাহিনি এগিয়ে চলবে দুই ভাইয়ের রেষারেষিতে। যেখানে তারিক আনাম খান বড় ভাই ও কলকাতার রজতাভ দত্ত অভিনয় করেছেন ছোট ভাইয়ের চরিত্রে। দেশের জনপ্রিয় জুটি ওমর সানী ও মৌসুমীকে দেখা যাবে দুই ভাইয়ের মামলা চালানো দুই উকিলের চরিত্রে।

নোলক-এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন ফেরারি ফরহাদ। এতে শাকিব খান ও ববি ছড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, নিমা রহমান, শহীদুল আলম সাচ্চু, ওমরসানি, মৌসুমী, রেবেকা, রজতাভ দত্ত ও সুপ্রিয় দত্ত প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট। এদিকে ঈদে নিজের প্রযোজিত ছবি নিয়ে আসছেন শাকিব খান। সেই ছবির বিপরীতে দাঁড়িয়ে তিনি ‘নোলক’-কে এড়িয়ে চলছেন প্রকাশ্যেই। প্রযোজক শাকিব যেন নায়ক শাকিবের প্রতিপক্ষ বনে গেছেন। বেশ কিছু সাক্ষাতকারে দাবি করেছেন, ঈদে মুক্তির উপযুক্ত ছবি নয় ‘নোলক’। ফেসবুকে পেজ থেকে ঘোষণাও দিয়েছেন তার প্রযোজিত ছবি ছাড়া আর কোনো ছবির প্রচার করবেন না এই ঈদে। সেই ঘোষণার পর শাকিবের ভক্তরাও ‘নোলক’ নিয়ে সমালোচনায় মুখর হয়ে উঠেছে। অনেকে ‘নোলক’ বর্জনেরও ডাক দিয়েছে।

বিনোদন
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

আত্মসমর্পণের পর জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি

আত্মসমর্পণের পর জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি
মজার ব্যাপার হলো কদিন আগেও যারা প্রিয় নায়কের সর্বোচ্চ পারিশ্রমিকের সিনেমা ‘নোলক’ নিয়ে মাতামাতি করেছেন, মৌলিক গল্পে দারুণ লুকে ‘নোলক’ শাকিব খানকে বিরাট সাফল্য এনে দেবে বলে দাবি করেছেন তারাই এখন ‘নোলক’ নিয়ে সমালোচনায় মুখর! নিজেদের ভালো মন্দ ভাবনাকে বিসর্জন দিয়ে অন্ধের মতো তারা নিজেদের রুচিকে পরিচালিত করছেন অন্যের প্রভাবে। প্রিয় নায়কের প্রযোজিত ছবিটির পক্ষে দাঁড়াতে গিয়ে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমকে ‘নোলক’ বর্জনের প্লাটফর্মও বানিয়েছেন। ‘নোলক’ না শাকিবের প্রযোজিত ছবি? কে এগিয়ে থাকবে সে জবাব সময়ের কাছে। আপাতত ট্রেলারে গল্প, সংলাপ, অভিনয়, নির্মাণ, গান, তারকা উপস্থিতি, লোকেশন, কালার গ্রেডিংয়ের ঝলক দেখে বলা যায় প্রেম-সংঘাতে ভরপুর মশলাদার সিনেমা হিসেবে ঈদের বাজারে আধিপত্য বজায় রাখার খেলা জমিয়ে দিলো ‘নোলক’।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

বিজয়ের মাসে দেশ পাহারার ঘোষণা দিলেন সংসদ সদস্য ইশরাক

বিজয়ের মাসে দেশ পাহারার ঘোষণা দিলেন সংসদ সদস্য ইশরাক

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সমুদ্রের নোনা জলে পুণ্যস্নানে শেষ হলো কুয়াকাটার রাস উৎসব

সমুদ্রের নোনা জলে পুণ্যস্নানে শেষ হলো কুয়াকাটার রাস উৎসব

সোনার বাজারে নতুন ধাক্কা, ২২ ক্যারেট ভরি ১ লাখ ৯৯ হাজার

সোনার বাজারে নতুন ধাক্কা, ২২ ক্যারেট ভরি ১ লাখ ৯৯ হাজার

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন

অভিনেতা সোহেল খানের মৃত্যু, বগুড়ায় সিনেমার শুটিংয়ে গিয়ে স্ট্রোক

অভিনেতা সোহেল খানের মৃত্যু, বগুড়ায় সিনেমার শুটিংয়ে গিয়ে স্ট্রোক

জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় স্ট্রোক করার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। জানা গেছে, নতুন সিনেমা ‘নসিব’-এর শুটিংয়ে অংশ নিতে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। গত ১৯ নভেম্বর থেকে তিনি সিনেমাটির শুটিং ইউনিটের

বিয়ে ও মাতৃত্বের স্বপ্ন জানালেন অনন্যা, প্রেমের গুঞ্জন তুঙ্গে

বিয়ে ও মাতৃত্বের স্বপ্ন জানালেন অনন্যা, প্রেমের গুঞ্জন তুঙ্গে

বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অভিনেতা অক্ষয় কুমারের ছেলে আরভ ভাটিয়ার সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনের মধ্যেই বিয়ে ও মাতৃত্ব নিয়ে নিজের ইচ্ছার কথা খোলামেলাভাবে জানিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে পরিচালক ইমতিয়াজ আলির সঙ্গে উপস্থিত ছিলেন অনন্যা। সেখানে সত্তর ও আশির দশকের অভিনেত্রীদের সঙ্গে বর্তমান প্রজন্মের তুলনা করতে গিয়ে তিনি বলেন, আগের প্রজন্মের

মায়ের শাড়িতেই জামদানি-প্রীতি, খরচ বাঁচানোর গল্প শোনালেন প্রভা

মায়ের শাড়িতেই জামদানি-প্রীতি, খরচ বাঁচানোর গল্প শোনালেন প্রভা

শাড়ির সঙ্গে আবেগ, স্মৃতি ও ভালোবাসার সম্পর্ক দীর্ঘদিনের। বিশেষ করে মায়ের আলমারিতে যত্নে রাখা শাড়ির প্রতি সন্তানের আকর্ষণ থাকে অন্য রকম। সেই আবেগের পাশাপাশি মায়ের শাড়ি পরেই নতুন শাড়ি কেনার খরচ বাঁচান অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তাঁর জামদানি-প্রীতির গল্পেও উঠে এসেছে এমনই মজার অভ্যাস। জামদানি পরার ইচ্ছা হলেই নিজের জন্য নতুন শাড়ি কিনতে দোকানে ছোটেন না প্রভা। বরং মায়ের শাড়ির সংগ্রহ

নাকের অস্ত্রোপচারের কথা স্বীকার, মজার মন্তব্য জাহ্নবী কাপুরের

নাকের অস্ত্রোপচারের কথা স্বীকার, মজার মন্তব্য জাহ্নবী কাপুরের

নাকের অস্ত্রোপচার করানোর বিষয়টি নিয়ে এবার খোলামেলা কথা বলেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। শুধু নিজের অস্ত্রোপচার নয়, অভিনয়ে আসার সিদ্ধান্তে প্রয়াত মা শ্রীদেবীর সম্মতি এবং সৌন্দর্যচর্চায় তাঁর প্রভাব নিয়েও কথা বলেছেন অভিনেত্রী। মজার ছলে জাহ্নবী জানিয়েছেন, নাকের অস্ত্রোপচারের পরই নাকি তাঁর মধ্যে অভিনয়ের সম্ভাবনা দেখতে শুরু করেছিলেন মা। ২০১৮ সালে শশাঙ্ক খৈতান পরিচালিত ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জাহ্নবীর। এর

ফ্যাশন শোতে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, ক্ষুব্ধ পরীমনির মধ্যমা প্রদর্শন

ফ্যাশন শোতে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, ক্ষুব্ধ পরীমনির মধ্যমা প্রদর্শন

দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে বড় পর্দায় অনুপস্থিত চিত্রনায়িকা পরীমনি। এ সময়ে মুক্তি পায়নি তাঁর অভিনীত কোনো সিনেমা। চলচ্চিত্রে নিয়মিত না থাকলেও ব্যক্তিগত জীবন, প্রেম-বিয়ে, আইনি জটিলতা ও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে প্রায়ই আলোচনায় আসছেন তিনি। এবার ঢাকার একটি অভিজাত ক্লাবে স্টেজ পারফরম্যান্স করতে গিয়ে দর্শকদের ‘ভুয়া ভুয়া’ স্লোগানের মুখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে নতুন বিতর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। রোববার (৮

জনপ্রিয় সংবাদ

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু