শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। তার পরেও সত্য এড়ানো গেল না। ভারতের আর্থিক পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল বলে দায়িত্ব নেওয়ার পর ভারতবাসীকে যা বোঝানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, শুক্রবার সেই তত্ত্ব থেকেই ঘুরে গেলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত স্বীকার করলেন, আর্থিক বৃদ্ধির হার নিম্নমুখীই শুধু নয়, গত কয়েক বছরে কমেছে রেকর্ড পরিমাণ। পরিসংখ্যান বলছে, ২০১৮-১৯
সম্প্রতি অফিসে কর্মরত অবস্থায় গহর জাহান নামের এক নারী ব্যাংকারের মৃত্যু হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। প্রাইম ব্যাংকের উত্তরার জসীমউদদীন রোড শাখা কার্যালয়ের সিসি ক্যামেরায় ধরা পড়ে তার মৃত্যুর দৃশ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি। এই নারীর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন অনেকে। গহর জাহানের পরিবার জানায়, গহরের ওপেন হার্ট সার্জারি হয়েছিল। এই অবস্থায়ই
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় স্মৃতিকাতর হয়ে কেঁদেছেন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ (উত্তর ও দক্ষিণ) আয়োজিত আলোচনা সভায় এ নির্মম হত্যাকাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আওয়ামী লীগ সভাপতি। বক্তব্যে বারবার শেখ হাসিনাকে আবেগাপ্লুত হয়ে কাঁদতে এবং চোখের জল মুছতে দেখা যায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাডেমিক পড়াশোনার মান উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা জাদুঘর ও গ্রন্থাগারকে মাস্টার প্ল্যানের আওতায় এনে আধুনিকায়ন করা হবে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক গবেষকদের নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার ও বরেন্দ্র জাদুঘর পরিদর্শন করে এসব তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া। এসময় শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের অসুবিধা সমূহ ও মাস্টার প্ল্যান সম্পর্কে মতামতগুলো লিপিবদ্ধ করে নেওয়া হয়। একাডেমিক
শাওমি মোবাইল ফোন কোম্পানির এমআই এ-১ মডেলের একটি ফোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে বরিশালে ফোনটি চার্জে থাকাবস্থায় বিস্ফোরণ ঘটে। এতে কোনো ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও শাওমি স্মার্টফোন ব্যবহারকারীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। জানা গেছে, ফোনটি ব্যবহার করতেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ বাকির হোসেনের ছেলে সাদমান বাকির সাহাব। বিস্ফোরণের পর ডা. বাকির হোসেন নিজের ফেসবুক আইডিতে স্মার্টফোনের
ক্ষমতাসীন আওয়ামী লীগ বাংলাদেশে গুমের ইতিহাস সৃষ্টি করেছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে এখন পর্যন্ত সারাদেশে গুম হওয়া মানুষের সংখ্যা ১ হাজার ২০৯ জন। গুমের শিকার পরিবারের সদস্যরা এখনও পথ চেয়ে বসে আছেন, ছোট্ট শিশুরা অপেক্ষা করছে, বাবা ফিরে আসবে সেই আশায়, সন্তানের দুঃশ্চিন্তায় অনেকের
অক্টোবরের শেষ দিকে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে ক্রিকবাজ এমন খবর দিয়েছে। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি এবং দুটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। সবগুলো ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। অক্টোবরের ২৬, ২৮ এবং ৩০ তারিখ হবে টি-টোয়েন্টি ম্যাচ। ২ নভেম্বর প্রথম এবং ৪ নভেম্বর দ্বিতীয় ওয়ানডে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ ব্যাপারে এখনো
“শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এ শ্লোগানকে সামনে রেখে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর উদ্যোগে নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নে ৩৩/১১ কেভি ২০ এমভিএ ইনডোর উপকেন্দ্র ও উপজেলার তালতলী সাব জোনাল অফিস উদ্বোধন উপলক্ষে শুক্রবার বিকালে এক জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলার পারুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শুভ উদ্বোধন শেষে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব
কলাপাড়ায় ছাত্রলীগ নেতা রায়হান (২৬) ও তার সহযোগী হাসানকে (২৩) কুপিয়ে রক্তাক্ত জখম করেছে একই এলাকার রাকিবুল সমর্থকরা। বৃহস্পতিবার রাত সাড়ে আট টার দিকে উপজেলার তেগাছিয়া বাজারে সশস্ত্র এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা রায়হানকে উদ্ধার করে পরে প্রথমে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে রেফার করে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় জরুরিভাবে তাকে ঢাকায় প্রেরন করা
কাশ্মীরে জনরোষ সামাল দিতে ভারত সরকার নতুন করে সেখানে সমাবেশ ও লোকজনের একত্রিত হওয়ার ওপর নিষেদ্ধাজ্ঞা জারি করেছে। ভারতের কর্মকর্তারা বলেছেন, শুক্রবার জুম্মার নামাজকে কেন্দ্র করে বড় ধরনের যেন কোনো সমাবেশ হতে না পারে সে জন্যই পূর্বসতর্কতা হিসেবে এই ব্যবস্থা। শ্রীনগর ও কাশ্মীর উপত্যকার অন্যান্য অনেক জায়গায় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই নিষেদ্ধাজ্ঞার কথা এলাকায় এলাকায় ঘোষণা করা
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বিশ্বকাপ ভক্তদের প্রত্যাশা অনুযায়ী শুরু করেছিল টাইগাররা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা টাইগারদের প্রাথমিক লক্ষ্য ছিল সেমিফাইনাল। কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি। লক্ষ্য পূরণ না হওয়ার কারণ হিসেবে মাশরাফির পারফরম্যান্সকেই দায়ী করলেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। সম্প্রতি একটি জাতীয় দৈনিককে তিনি জানান, বিশ্বকাপে বাংলাদেশ পিছিয়ে গেছে অধিনায়ক মাশরাফির পারফরম্যান্সের কারণে। ক্রিকেট বিশ্বকাপে
পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে মোবাইল করে ডেকে নিয়ে ৬ষ্ঠ শ্রেনীর এক শিক্ষার্থীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাত ০২টার দিকে উপজেলার মহিপুর থানার নজিবপুর গ্রামের বালুরমাঠে এ ঘটনা ঘটে। এঘটনায় ধর্ষিতার বাবা মো. জামাল বাদী হয়ে ধর্ষক রাকিবুল (২০) সহ তিন জনের নাম উল্লেখ করে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ওই ধর্ষিতাকে উদ্ধার করে শুক্রবার সকালে
তলপেটে ব্যথার কথা বলে চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা সনদ (মেডিকেল সার্টিফিকেট) নিতে ব্যর্থ হয়েছেন জামালপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সেই অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনা। এতে ভীষণ ক্ষিপ্ত হয়ে চিকিৎসককে দেওয়া ৫শ’ টাকা ফি ফেরতও নিয়েছেন তিনি। জামালপুর জেনারেল হাসপাতালের ওই চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বেসরকারি একটি টেলিভিশনকে জানান, গত বুধবার তলপেটে ব্যথার সমস্যা নিয়ে তার কাছে আসেন সাধনা। এই
ভারতের সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর ভারত শাসিত কাশ্মীরের নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে স্থানীয়দের মারধর এবং নির্যাতনের অভিযোগ অনেকদিন আগে থেকেই। ভূক্তভোগী সেসব মানুষের জবানিতে সাম্প্রতিক সেই নির্যাতনের চিত্র তুলে ধরেছে বিবিসি। কাশ্মীরের একাধিক গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন বিবিসির সংবাদদাতা। নির্যাতিত সেসব মানুষ অভিযোগ করেছেন যে, তাদেরকে তার ও লাঠি দিয়ে মারা হয়েছে এবং বৈদ্যুতিক শক দেয়া
কক্সবাজারের জেলা প্রশাসন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রোহিঙ্গা বিষয়ে ১৫ দফার একটি সুপারিশ পাঠিয়েছে। গত ক’দিন ধরে রোহিঙ্গা শিবিরসহ রোহিঙ্গা সংশ্লিষ্ট বিষয়ে অস্থির পরিস্থিতির মুখে জেলা প্রশাসন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ১৫ দফার এই সুপারিশমালা প্রেরণ করে।রোহিঙ্গা পরিস্থিতি আরো যাতে ক্রমশ অবনতির দিকে মোড় নিতে না পারে সে বিষয়েই কার্যকর পদক্ষেপ নিতে এসব সুপারিশ পাঠানোর কথা জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা
ভাই, পরিবেশটা সুন্দর না? কোনো হইচই আছে?’ মুফতি মো. গিয়াস উদ্দিন আত-তাহেরীর এ রকম কিছু মন্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। দেশের বিভিন্ন এলাকায় ওয়াজ মাহফিল করেন তিনি।তাহেরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। স্বতন্ত্র প্রার্থী হয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে নির্বাচন করেছিলেন তিনি। তাহেরীর প্রতীক ছিল ডাব।নির্বাচনে অংশ নিয়ে ডাব প্রতীকের প্রচারে মানুষের কাছে গিয়েছিলেনও তাহেরী। তাঁর ওয়াজ-মাহফিলগুলো ইউটিউব ও
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য আগামী ৭ সেপ্টেম্বর থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় মেলা। এ মেলার আয়োজন করছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এমন তথ্য জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এ মেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের মোট ২৬টি বিশ্ববিদ্যালয় অংশ নেবে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো, ড্রিউ ইউনিভার্সিটি, জর্জ ম্যাসন ইউনিভার্সিটি, হফস্ট্রা ইউনিভার্সিটি, এনওয়াইইউ ট্যান্ডন
গত ২৯শে আগস্ট রোজ বৃহস্পতিবার মাদ্রিদের একটি অভিজাত রেস্টুরেন্টে ২১আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে স্পেন যুবলীগ l সভায় অপরাধীদের দ্রুত বিচার কার্যকর করার দাবি জানিয়েছেন স্পেন যুবলীগের নেতৃবৃন্দ l একুশে আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমান সহ পালিয়ে থাকা সবাইকে দেশে ফিরিয়ে নিয়ে বিচার দাবি করা হয় আলোচনা সভায় l এ,কে,এম, সেলিম রেজার সভাপতিত্বে
জেলার একমাত্র ডিজিটাল স্কুল খ্যাত আগৈলঝাড়ার রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস।সকালে তিনি ওই স্কুলের “বঙ্গবন্ধু কর্ণার” পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ইউএনও বিপুল চন্দ্র দাস বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতি ও জীবনের আদর্শ, মুক্তিযুদ্ধের ১৫ খন্ডের দলিলপত্র, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, মুক্তিযুদ্ধের চেতনায় দেয়ালিকাসহ
রোহিঙ্গা ইস্যুতে হাল সময়ের আলোচিত একটি নাম মুহিবুল্লাহ। রোহিঙ্গাদের যত সংগঠন ও নেতা রয়েছেন এদের সবাইকে ছাপিয়ে গেছে মুহিবুল্লাহ ও তার সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যানরাইটস। ইউএনএইচসিআরের কক্সবাজার অঞ্চলে নিয়োজিত কিছু কর্মকর্তার সঙ্গে নিবিড় সম্পর্ক থাকা মুহিবুল্লাহ এখন উখিয়া-টেকনাফের ৩২ রোহিঙ্গা আশ্রয় শিবিরের একচ্ছত্র আধিপত্য নিয়ে আছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুক্তরাষ্ট্র গিয়ে সাক্ষাৎ করে
প্রায় সব ধরনের সবজি ও মাছের দাম বেড়েছে। বেড়েছে পেঁয়াজ, গুঁড়ো দুধের দামও। তবে বাড়েনি ডিম ও ব্রয়লার মুরগির দাম।শুক্রবার (৩০ আগস্ট) রেয়াজউদ্দীন বাজার ঘুরে দেখা গেছে, দেশি পেঁয়াজ ৫৫-৬০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৫০-৫৫ টাকা কেজিতে কিনতে হচ্ছে। অথচ ঈদুল আজহার আগে পেঁয়াজ ৪০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। এছাড়া মার্কস, ফ্রেশ, ডিপ্লোমাসহ অন্যান্য গুঁড়ো দুধের দাম কেজিতে ৫ থেকে
রাজধানীর বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নিসু ফাউন্ডেশনের উপদেষ্টা ও যশোর জেলা সমিতি ঢাকা'র শিক্ষা, সাহিত্য ও প্রকাশনা সচিব ড. মোঃ ইদ্রিস আলীর গর্ভধারিণী মাতা ২৯ আগস্ট রাত ৯.০০ ঘটিকায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।ড. মোঃ ইদ্রিস আলীর মায়ের মৃত্যুতে গভীর শোক, তাঁর রুহের মাগফিরাত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন নিসু ফাউন্ডেশনের উপদেষ্ঠা ডা: এম.
গত বারই উয়েফার বর্ষসেরার পুরস্কার জিতে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর আধিপত্যে ছেদে টেনে দিয়েছিলেন লুকা মদরিচ। সেই ধারা বজায় থাকলো এবারও। মেসি, রোনালদোকে পেছনে ফেলে প্রথমবারের মতো ইউরোপ সেরার পুরস্কার জিতলেন লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক।লিভারপুলের এই ডিফেন্ডার গত মৌসুমে লিভারপুলের হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। প্রিমিয়ার লিগে রানার্স আপ হয়েছে তার দল। ডাচ এই ডিফেন্ডার গত মৌসুমে ক্লাব ও
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে একটি মসজিদের ইমাম দিদারুল ইসলামকে যেভাবে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকরোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নিহতের বন্ধু ইমাম অহিদুর জামান।বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালতে এ জবানবন্দি রেকর্ড করা হয়। এতে পুুরো ঘটনার বিবরণ দেন আসামি।জেলা পুলিশ ও আদালত সূত্র জানিয়েছে, নিহত ও আসামি দুজনই ঘনিষ্ঠ বন্ধু। দুজনই দুটি মসজিদের ইমাম। সেই ইমাম বন্ধুই আরেক