মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬৪ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ব্রিটিশ তেল ট্যাংকার আটক করেছে ইরান

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০১৯, ১৭:২৭

শেয়ার করুনঃ
ব্রিটিশ তেল ট্যাংকার আটক করেছে ইরান

হরমুজ প্রণালীতে যুক্তরাজ্যের একটি তেল ট্যাংকার আটকের দাবি করেছে ইরান। শুক্রবার রাতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি-র এক বিবৃতিতে এমন দাবি করা হয়। এতে বলা হয়, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘনের দায়ে ট্যাংকারটি আটক করা হয়েছে। আইআরজিসি-র বিবৃতিতে বলা হয়েছে, ইরানের হরমুজগানের বন্দর ও সামুদ্রিক যান চলাচল বিষয়ক সংস্থার অনুরোধে 'স্টেনা ইমরো' নামের একটি ব্রিটিশ তেল ট্যাংকার আটক করা হয়েছে। আন্তর্জাতিক সামুদ্রিক আইনের প্রতি সম্মন না দেখানোয় ইরানের ওই সংস্থা তেল ট্যাংকারটিকে আটকের অনুরোধ জানায়। ট্যাংকারটি উপকূলে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে। এটিতে তল্লাশি চালানো হবে।

হরমুজ প্রণালীতে ইরানি ড্রোন ধ্বংসের মার্কিন দাবি প্রত্যাখ্যানের কিছু সময় পরই ব্রিটিশ তেল ট্যাংকার আটকের খবর দেয় তেহরান। এর আগে গত ৪ জুলাই যুক্তরাজ্য নিয়ন্ত্রিত জিব্রাল্টার প্রণালী থেকে ইরানি তেলবাহী সুপার ট্যাংকার গ্রেস-ওয়ান আটক করে ব্রিটিশ মেরিন সেনারা। ইতোমধ্যেই জাহাজের সব ক্রুকে মুক্তি দিয়েছে জিব্রাল্টার কর্তৃপক্ষ। তবে জাহাজটির বিষয়ে এখনও তদন্ত চালাচ্ছে তারা।

বিষয়টি নিয়ে ইতোমধ্যেই ফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের সঙ্গে কথা বলেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট। ফোনালাপে ব্রিটিশ মন্ত্রী বলেন, ট্যাংকারের তেল কোথা থেকে এসেছে তা নিয়ে যুক্তরাজ্যের কোনও মাথাব্যথা নেই। বরং আমাদের চিন্তার বিষয় হচ্ছে এই তেল কোথায় যাচ্ছে। এটি সিরিয়ায় যাবে না এমন গ্যারান্টি পেলেই ব্রিটিশ কর্তৃপক্ষ ট্যাংকারটি ছেড়ে দেবে। দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপের পর তেল ট্যাংকার ইস্যুতে যুক্তরাজ্যকে কোনও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। এর মধ্যেই শুক্রবার হরমুজ প্রণালীতে ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পক্ষ থেকে ট্রাম্পের ওই দাবি প্রত্যাখ্যানের কিছু সময় পরই ব্রিটিশ তেল ট্যাংকার আটকের খবর দেয় তেহরান।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

পাক-আফগান সীমান্ত সংঘাত থেকে বড় যুদ্ধের শঙ্কা!

পাক-আফগান সীমান্ত সংঘাত থেকে বড় যুদ্ধের শঙ্কা!

ইনিউজ ৭১/এম.আর

আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

জনপ্রিয় সংবাদ

ভূরুঙ্গামারীতে অনুমোদনবিহীন লাচ্ছা উৎপাদনে কুমিল্লা বেকারিকে জরিমানা

ভূরুঙ্গামারীতে অনুমোদনবিহীন লাচ্ছা উৎপাদনে কুমিল্লা বেকারিকে জরিমানা

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য'র বিরুদ্ধে দুদকের মামলা

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য'র বিরুদ্ধে দুদকের মামলা

‘হানিকুইন’ আনারস চাষে বাজিমাত তরুন আতর আলীর

‘হানিকুইন’ আনারস চাষে বাজিমাত তরুন আতর আলীর

বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত অন্তত ১২ জন

রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত অন্তত ১২ জন

সর্বশেষ সংবাদ

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে নোটিশ

ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে নোটিশ

সিরাজগঞ্জে খাদ্যবান্ধব ১৫ বস্তা চাল জব্দ, মামলার প্রস্তুতি

সিরাজগঞ্জে খাদ্যবান্ধব ১৫ বস্তা চাল জব্দ, মামলার প্রস্তুতি

এ সম্পর্কিত আরও পড়ুন

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

ইরান মঙ্গলবার (১৭ মার্চ) ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং অস্ত্র উৎপাদন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সকাল থেকে ইরানের সেনাবাহিনী ইসরায়েলের রাফায়েল অস্ত্র উৎপাদন ভবন এবং সাইবার-প্রযুক্তি কেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছে। ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলার মাধ্যমে তারা ইসরায়েলের আধুনিক গাইডেড ওয়েপন সিস্টেমের সফটওয়্যার ও

বিমান হামলায় শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা নিহত, ইসরায়েলের দাবি

বিমান হামলায় শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা নিহত, ইসরায়েলের দাবি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েল দাবি করেছে, ইরান-এর শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি সাম্প্রতিক বিমান হামলায় নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) এ তথ্য জানান ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। তিনি বলেন, সোমবার (১৬ মার্চ) রাতে পরিচালিত ইসরায়েলি বিমান হামলায় লারিজানিকে লক্ষ্য করে আঘাত হানা হয় এবং এতে তিনি নিহত হন। এর আগে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাকে লক্ষ্যবস্তু করার বিষয়টি নিশ্চিত করেছিল। তবে

ইরানকে সামরিকভাবে পঙ্গু করতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে আরব দেশগুলো!

ইরানকে সামরিকভাবে পঙ্গু করতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে আরব দেশগুলো!

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে নতুন মোড় নিয়েছে উপসাগরীয় আরব দেশগুলোর অবস্থান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে গত ২৮ ফেব্রুয়ারি ইরান-এর বিরুদ্ধে যে সামরিক অভিযান শুরু করে, তা মঙ্গলবার (১৭ মার্চ) পর্যন্ত টানা ১৮ দিনে গড়িয়েছে। প্রথমদিকে উপসাগরীয় আরব দেশগুলো এই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে কোনো আহ্বান জানায়নি। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে তারা তাদের অবস্থান পরিবর্তন করেছে। রয়টার্সকে দেওয়া তিনটি উপসাগরীয় সূত্র জানিয়েছে, এসব দেশ এখন চায়

পাক-আফগান সীমান্ত সংঘাত থেকে বড় যুদ্ধের শঙ্কা!

পাক-আফগান সীমান্ত সংঘাত থেকে বড় যুদ্ধের শঙ্কা!

প্রতিবেশী দুই রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তান-এর মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। আফগানিস্তান অভিযোগ করেছে, রাজধানী কাবুল-এ একটি মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। তালেবান সরকারের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, পাকিস্তানি বিমানবাহিনীর হামলায় চিকিৎসাধীন রোগীরাই মূলত হতাহত হয়েছেন। তালেবান সরকারের

সৌদির পূর্বাঞ্চলে দেড় ঘণ্টায় ৩৭টি ড্রোন, প্রতিহত করার দাবি

সৌদির পূর্বাঞ্চলে দেড় ঘণ্টায় ৩৭টি ড্রোন, প্রতিহত করার দাবি

সৌদি আরবের পূর্বাঞ্চলে দেড় ঘণ্টার ব্যবধানে ৩৭টি ড্রোন ধেয়ে এসেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে এসব ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে। তবে ড্রোনগুলো কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে সৌদি আরবে নিযুক্ত