মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬৪ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ব্যবসা ও বাণিজ্য

ডিএসইর মূল্য আয় অনুপাত আরও কমলো

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০১৯, ১৮:৩৪

শেয়ার করুনঃ
ডিএসইর মূল্য আয় অনুপাত আরও কমলো

দেশের শেয়ারবাজারে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসই মূল্য সূচকের পতন ঘটেছে। সেই সঙ্গে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। আর এর ফলে কমেছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও)। বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে তিন কার্যদিবসই শেয়ারবাজার নিম্নমুখী থাকায় ডিএসইর প্রধান মূল্য সূচক কমেছে ৯১ দশমিক ৬০ পয়েন্ট বা ১ দশমিক ৭৫ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি কমেছিল ১৫৮ দশমিক ৪৯ পয়েন্ট বা ২ দশমিক ৯৫ শতাংশ।

প্রধান সূচকের পাশাপাশি বড় পতন হয়েছে অপর দুই সূচকেরও। সূচকের এই পতনের মধ্যে বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ৭৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এমন দরপতনের কারণে সার্বিক মূল্য আয় অনুপাত প্রায় ২ শতাংশ কমেছে। গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৩ দশমিক ৬৭ পয়েন্টে। যা সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষেও দাঁড়িয়েছে ১৩ দশমিক ৪১ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহে ডিএসইর সার্বিক মূল্য আয় অনুপাত কমেছে দশমিক ২৬ পয়েন্ট বা ১ দশমিক ৯০ শতাংশ। খাত ভিত্তিক তথ্য পর্যালোচনায় দেখা যায়, বরাবরের মতো সব থেকে কম পিই রেশিও রয়েছে ব্যাংক খাতের। সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৯ দশমিক ১৫ পয়েন্টে, যা আগের সপ্তাহে ছিল ৯ দশমিক ২১ পয়েন্টে। অর্থাৎ ব্যাংক খাতের পিই আগের সপ্তাহের তুলনায় দশমিক শূন্য ৬ পয়েন্ট কমেছে।

দ্বিতীয় স্থানে থাকা টেলিযোগাযোগ খাতের পিই রেশিও অবস্থান করছে ১২ দশমিক ৭৯ পয়েন্টে। আগের সপ্তাহে এ খাতের পিই রেশিও ছিল ১২ দশমিক ৮৯ পয়েন্টে। অর্থাৎ গত সপ্তাহে টেলিযোগাযোগ খাতের পিই রেশিও আগের সপ্তাহের তুলনায় কমেছে দশমিক ১০ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা বিদ্যুৎ ও জ্বালানি খাতের পিই রেশিও দাঁড়িয়েছে ১২ দশমিক ৮৭ পয়েন্ট। যা আগের সপ্তাহে ছিল ১৩ পয়েন্টে। অর্থাৎ এ খাতের পিই রেশিও দশমিক ১৩ পয়েন্ট কমেছে। বীমা খাতের পিই রেশিও ১৩ দশমিক ৪৭ পয়েন্টে থেকে কমে দাঁড়িয়েছে ১৩ দশমিক শূন্য ৮ পয়েন্টে। এছাড়া খাদ্য খাতের ১৩ দশমিক ২৮ পয়েন্টে থেকে কমে ১২ দশমিক ৯৮ পয়েন্ট, সেবা ও আবাসন খাতের ১৬ দশমিক শূন্য ৫ পয়েন্ট থেকে কমে ১৫ দশমিক ৪৮ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৫ দশমিক ৩৬ পয়েন্ট থেকে কমে ১৪ দশমিক ৮৮ পয়েন্টে এবং বস্ত্র খাতের ১৬ পয়েন্ট থেকে কমে ১৫ দশমিক ৬৪ পয়েন্টে অবস্থান করছে।

আরও

ছয় বছর পর হিলি স্থলবন্দর দিয়ে আপেল আমদানি শুরু

ছয় বছর পর হিলি স্থলবন্দর দিয়ে আপেল আমদানি শুরু

পিই রেশিও ২০ পয়েন্টের নিচে থাকা বাকি খাতগুলোর মধ্যে সিরামিক খাতের ১৭ দশমিক ৫১ পয়েন্ট থেকে কমে ১৬ দশমিক ৩৯ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৮ দশমিক ৪৪ পয়েন্ট থেকে কমে ১৮ দশমিক ২৪ পয়েন্টে, আর্থিক খাতের ১৮ দশমিক ২৯ পয়েন্ট থেকে কমে ১৭ দশমিক ৬৩ পয়েন্টে এবং তথ্যপ্রযুক্তি খাতের ১৮ দশমিক ৪৭ পয়েন্ট থেকে কমে ১৮ দশমিক ১৪ পয়েন্টে অবস্থান করছে। বাকি খাতগুলোর পিই রেশিও ২০ পয়েন্টের ওপরে। এর মধ্যে- ভ্রমণ ও অবকাশ খাতের ২১ দশমিক ৫৯ পয়েন্ট থেকে কমে ২১ দশমিক ৪৮ পয়েন্টে, সিমেন্ট খাতের ২৬ দশমিক ৪০ পয়েন্ট থেকে কমে ২৪ দশমিক ৯৬ পয়েন্টে, পেপার খাতের ৩৫ দশমিক ২৮ পয়েন্ট থেকে কমে ৩৩ দশমিক ৮৮ পয়েন্টে এবং পাট খাতের পিই ৪২৪ দশমিক ৮১ পয়েন্ট থেকে কমে ৩৯১ দশমিক ৩০ পয়েন্টে অবস্থান করছে। অপরদিকে গত সপ্তাহে দুটি খাতের পিই রেশিও আগের সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে। এর মধ্যে বিবিধ খাতের ২৩ দশমিক শূন্য ৪ পয়েন্ট থেকে বেড়ে ২৩ দশমিক শূন্য ৭ পয়েন্টে এবং চামড়া খাতের ৩১ দশমিক ৫৪ পয়েন্ট থেকে বেড়ে ৩২ দশমিক দশমিক ৪ পয়েন্টে অবস্থান করছে।

ব্যবসা ও বাণিজ্য
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

ভূরুঙ্গামারীতে অনুমোদনবিহীন লাচ্ছা উৎপাদনে কুমিল্লা বেকারিকে জরিমানা

ভূরুঙ্গামারীতে অনুমোদনবিহীন লাচ্ছা উৎপাদনে কুমিল্লা বেকারিকে জরিমানা

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য'র বিরুদ্ধে দুদকের মামলা

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য'র বিরুদ্ধে দুদকের মামলা

‘হানিকুইন’ আনারস চাষে বাজিমাত তরুন আতর আলীর

‘হানিকুইন’ আনারস চাষে বাজিমাত তরুন আতর আলীর

বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত অন্তত ১২ জন

রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত অন্তত ১২ জন

সর্বশেষ সংবাদ

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে নোটিশ

ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে নোটিশ

সিরাজগঞ্জে খাদ্যবান্ধব ১৫ বস্তা চাল জব্দ, মামলার প্রস্তুতি

সিরাজগঞ্জে খাদ্যবান্ধব ১৫ বস্তা চাল জব্দ, মামলার প্রস্তুতি

এ সম্পর্কিত আরও পড়ুন

ঈদ-উল-ফিতর উপলক্ষে ১০ দিনের ছুটির ফাঁদে হিলি স্থলবন্দর

ঈদ-উল-ফিতর উপলক্ষে ১০ দিনের ছুটির ফাঁদে হিলি স্থলবন্দর

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা ১০ দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত এই সময়ে বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। রোববার (১৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহীনুর ইসলাম। তিনি জানান, মুসলিম

দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত সরকারের

দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত সরকারের

আগামী দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। দাম বৃদ্ধির পরিবর্তে সিস্টেম লস (চুরি ও অপচয়) কমানো, অপারেশনাল ব্যয় সংকোচন এবং উৎপাদন পর্যায়ে ট্যারিফ পুনর্নির্ধারণের মাধ্যমে বিদ্যুৎ খাতের লোকসান কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। গত শনিবার বিদ্যুৎ বিভাগের এক বৈঠকে এ নির্দেশনা দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, বৈঠকে

রমজানে হিলি বন্দরের আমদানি রফতানি সময়সূচি পরিবর্তন

রমজানে হিলি বন্দরের আমদানি রফতানি সময়সূচি পরিবর্তন

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থলবন্দরগুলোর একটি হিলি স্থলবন্দর-এ পণ্য খালাস ও আমদানি-রপ্তানি কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে নতুন এই সময়সূচি কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে, ধর্মীয় গুরুত্ব এবং সরকারি সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রমজান মাসে বন্দরের বাণিজ্য কার্যক্রম

আজ দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছাল স্বর্ণ,৩ লাখ ছুঁইছুঁই !

আজ দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছাল স্বর্ণ,৩ লাখ ছুঁইছুঁই !

মাত্র এক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই মূল্যবৃদ্ধির ফলে দেশের স্বর্ণের বাজারে নতুন একটি রেকর্ড তৈরি হয়েছে। সর্বশেষ ঘোষণায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা, যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম হিসেবে বিবেচিত হচ্ছে। আগের দামের তুলনায় প্রতি ভরিতে ১৬ হাজার

২০৩০ সালের মধ্যেই জলবায়ু ঝুঁকিতে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক

২০৩০ সালের মধ্যেই জলবায়ু ঝুঁকিতে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক

জলবায়ু পরিবর্তনের দ্রুতগতির প্রভাবে আগামী ২০৩০ সালের মধ্যেই বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিণত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়া। সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে প্রকাশিত ‘ঝুঁকি থেকে স্থিতিস্থাপকতা: দক্ষিণ এশিয়ায় মানুষ ও প্রতিষ্ঠানের অভিযোজনে সহায়তা’ শীর্ষক এক প্রতিবেদনে এ সতর্কবার্তা দিয়েছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে চরম জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা সবচেয়ে বেশি সহ্য করতে হবে। বিশ্বব্যাংকের