গণহত্যা ও কালরাত উপলক্ষে ২৫ মার্চ রাতে সারা দেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হবে। বাতি নিভিয়ে সারা দেশের মানুষকে এ কর্মসূচিতে অংশ নেয়ার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বুধবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভাশেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণহত্যা দিবস পালন উপলক্ষে ২৫ মার্চ রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট
ভারতের পররাষ্ট্র সচিব জানিয়েছেন, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যুক্ত থাকবেন।জানা গেছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মোদির বাংলাদেশে আসার কথা ছিল। করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটের কারণে জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান পুনর্বিন্যাস করা হয়েছে। সীমিত পরিসরে উদযাপন করা হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত জন্মবার্ষিকী। এ উপলক্ষ্যে ১৭ মার্চ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইনিউজ ৭১/ জি.হা
জাল টাকা উদ্ধার, অস্ত্র ও মাদকের পৃথক তিন মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে ১৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।বুধবার ঢাকা মহানগর হাকিম পৃথক তিন মামলায় তাদের রিমান্ডে দেয়ার এ আদেশ দেন। আজ বুধবার পাপিয়াকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় বিমানবন্দর থানার বিশেষ ক্ষমতা আইনে মামলা, শেরেবাংলানগর
মিরপুরের রূপনগর বস্তিতে আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের একটি গাড়ি ভাঙচুর করেছেন জনতা। বুধবার বেলা পৌনে একটার দিকে গাড়িটি ভাঙচুর করা হয়।জানা যায়, পৌনে একটার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঈদগাহ মাঠ এলাকার একটি গলি দিয়ে আগুন নেভানোর কাজে অংশ নিতে আসছিল। এ সময় শতাধিক মানুষ গাড়িটিতে লক্ষ্য করে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে। এতে গাড়িটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত
যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর ওরফে পাপিয়াকে আদালতে হাজির করা হয়েছে। আদালতে নেয়ার পর ফের ৩০ দিন রিমান্ডের আবেদন করা হয়েছে।বুধবার দুপুরে তাকে আদালতে নেয়া হয়। উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নয়াদিল্লি যাওয়ার সময় বহির্গমন গেট থেকে পাপিয়া (২৮), তার স্বামী মফিজুর রহমান (৩৮), মফিজুরের ব্যক্তিগত সহকারী সাব্বির খন্দকার (২৯) ও পাপিয়ার ব্যক্তিগত সহকারী শেখ
আগামী ২০ মার্চ সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। গোপন প্রেমের সম্পর্কের গুঞ্জনকে উপেক্ষা করে এই ছবির জন্য প্রথমবারের মতো জুটি বেধেছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস। মুক্তিকে কেন্দ্র করে বর্তমানে প্রচারণায় ব্যস্ত নির্মাতা, কলাকুশলী থেকে শুরু করে ছবির গোটা ইউনিট। তারই অংশ হিসেবে আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে
ফায়ার সার্ভিসের ২২ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মিরপুর রূপনগর বস্তির আগুন।বুধবার সকাল পৌনে ১০টার দিকে রূপনগরের ‘ত’ ব্লকের বস্তিতে লাগা আগুন পৌনে ১টার দিকে নিয়ন্ত্রণে আসে বলে খবর পাওয়া গেছে। বিস্তারিত আসছে... ইনিউজ ৭১/ জিহাদ হায়দার
ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান ও নিজাম উদ্দিনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা (ম্যাজিস্ট্রেসি ক্ষমতা) বাতিল করার নির্দেশনার আর্জি জানিয়ে হাইকোর্টে একটি সম্পূরক রিট আবেদন করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শিশুদের দণ্ডের বিরুদ্ধে জারি করা রুলের সঙ্গে সম্পূরক আবেদনটি আদেশের জন্য রাখা হয়েছে।বুধবার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে
বাংলাদেশে করোনা আক্রান্ত ৩ বাংলাদেশির ২ জন সুস্থ বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট। করোনা টেস্টে তাদের ফলাফল নেগেটিভ এসেছে। তাদের শীঘ্র হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে।গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের করোনা টেস্ট করা হয়েছে এবং ফলাফল নেগেটিভ এসেছে। বাংলাদেশে মোট পরীক্ষা করা হয়েছে ১৪২ জনের। আজ বুধবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রেস ব্রিফিংয়ে এ
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, সিঙ্গাপুরে করোনাভাইরাস নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৪ বাংলাদেশি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। একজনকে এখনো আইসোলেশনে রাখা হয়েছে। আজ বুধবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ইনিউজ ৭১/ জিহাদ হায়দার
মানিকগঞ্জে করোনাভাইরাসের বাড়তি সতর্কতার জন্য বিদেশ ফেরত ৫৯ জন ব্যক্তিকে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের ব্যাপারে সার্বক্ষণিক খোঁজখবর রাখছে স্বাস্থ্য বিভাগ।মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার (১০ মার্চ) বিকেল পর্যন্ত ইতালি, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ থেকে মানিকগঞ্জের পাঁচ উপজেলায় ৫৯ জন ব্যক্তি বাড়ি ফিরেছেন। তাদের মধ্যে মানিকগঞ্জ সদর
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করার পর ঐ সহাকারী শিক্ষিকার বিরুদ্ধে মানহানির অভিযোগ দায়ের করেছে ঐ প্রধান শিক্ষক। ফলে বিষয়টি নিয়ে পুরো এলাকা জুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।জানাগেছে, গত ৫ মার্চ ভেদরগঞ্জ উপজেলার ১১নং পশ্চিম রামভদ্রপুর হাং বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হোসনেয়ারা বেগম পার্শ্ববর্তী ২০নং পূর্ব গৈড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের
ক্রমেই বাড়ছে ইতালিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ইতালিতে প্রাণ হারিয়েছেন ১৬৮ জন। ইতালিতে এখন পর্যন্ত ৬৩১ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসের বিস্তার রোধে দেশটির বাসিন্দাদের কার্যত বন্দি করে রাখা হয়েছে। বন্ধ রাখা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান, খেলাধুলার আয়োজন থেকে শুরু করে সবরকম লোকসমাগম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, সারা বিশ্বে সবমিলিয়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৪
রাজধানীর মিরপুরের রূপনগর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।বুধবার (১১ মার্চ) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই জানা যায়নি। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল সিকদার সময় নিউজকে বলেন, সকাল ৯টা ৪৫ মিনিটে রূপনগর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আমাদের ১১টি ইউনিট সেখানে গিয়ে কাজ শুরু করে। এখনও আগুন
দক্ষিণ কোরিয়ায় এক অফিস থেকেই ৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৪৬ জন ওই অফিসের কর্মী। আর বাকি চারজন আক্রান্তদের পরিবারের সদস্য। এটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত একটি কল সেন্টার বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে জানানো হয়েছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সাউথ কোরিয়ান সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন দফতরের উপপরিচালক কোয়ান জুন-জেগে বলেন, ওই কল সেন্টারের ৪৬ জন কর্মী এবং
দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। বুধবার স্থানীয় কর্তৃপক্ষ একটি কল সেন্টারের কয়েকশ স্টাফের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেছে। চলতি সপ্তাহে ওই কল সেন্টারে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছিল।স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নতুন করে আরও ২৭৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৩৫। কিন্তু বুধবার আক্রান্তের সংখ্যা কয়েকগুণ বেড়ে গেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে
৫০ টাকা দামের মাস্কের প্যাকেট ১২০০ টাকায় বিক্রির অভিযোগে মিডফোর্ডের আটটি দোকানিকে প্রায় ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে চলা অভিযান চলে রাত ১০টা পর্যন্ত। অভিযানে নেতৃত্ব দেন র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। তিনি জানান, অভিযান শুরুর পর তিনটি বিশেষ কারণ পাওয়া গেছে। ৫০ টাকার টাকা প্যাকেটের মাস্ক বিক্রি করছিল ১২০০ টাকায়। এছাড়া একটি ফার্মেসিতে সরকারি
হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে আজ (বুধবার) সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় ম্যাচটি শুরু হবে। সরাসরি দেখাবে গাজী টিভি।এই ম্যাচে ওপেনার তামিম ইকবালকে বিশ্রামে রাখা হতে পারে। তার পরিবর্তে মাঠে নামতে পারেন মোহাম্মাদ নাঈম। প্রথম ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এর আগে একমাত্র টেস্ট ম্যাচে
চীনের উহান থেকে বিস্তার শুরু করে গত আড়াই মাসে বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। চীনে করোনার প্রভাব কিছুটা কমলেই বিশ্বের অন্য কয়েকটি দেশে এর প্রকোপ দেখা দিয়েছে। মঙ্গলবার পর্যন্ত বিশ্বে করোনায় নিহত হয়েছেন ৪২৯৫ জন। অপরদিকে ৬৬ হাজার ৬১৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ১৯ হাজার ১৭৯ জন। এই ভাইরাসে শুধুমাত্র
প্রিয় পাঠকের কাছে আজকে আমার আলোচনা হলো গিবতে মানুষের আমল নষ্ট করে দেয়। গিবত বা পরনিন্দা ব্যাভিচারের চেয়েও জঘন্যতম গুনাহ। গিবত মানুষের ঈমান ও আমল ধ্বংস করে দেয়। পার্থিব ও অপার্থিব কল্যাণ দূর করে দেয়। ইসলামে কাউকে সামনে থেকে নিন্দা করাও মারাত্মক অপরাধ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘পেছনে ও সামনে প্রত্যেক পরনিন্দাকারীর জন্য দুর্ভোগ-ধ্বংস।’ (সুরা হুমাজাহ, আয়াত : ০১) আয়াতে আল্লাহ
প্রাণঘাতী করোনাভাইরাস থেকে বাঁচতে বাংলাদেশের জনগণের জন্য ‘কোরআন-সুন্নাহর’ আলোকে পাঁচটি পরামর্শ দিয়েছেন হেফাজতে ইসলামের আমীর শাহ আহমদ শফী। মঙ্গলবার (১০ মার্চ) হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক আনাস মাদানি সংবাদ বিজ্ঞপ্তিতে আহমদ শফীর এই পাঁচটি পরামর্শের বিষয় জানিয়েছেন। প্রথম: ধৈর্যধারণ, আল্লাহর উপর বিশ্বাস আরো সুদৃঢ় করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। দ্বিতীয়ত: বুখারি শরীফের ৫৩৯৬ নম্বর হাদিস আমলে নিয়ে কোথাও মহামারি কিংবা সংক্রমণব্যাধি দেখা
সিলেটে সৌদি ফেরত এক নারী জ্বর নিয়ে হাসপাতালে ডাক্তার দেখাতে যান। পরে কর্তব্যরত ডাক্তাররা তার রোগের বিস্তারিত তথ্য শুনে ‘করোনাভাইরাস’ সন্দেহ করেন। একই সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি হতে পরামর্শ দিয়ে প্রয়োজনীয় কিছু পরীক্ষা করানো জন্য লিখে দেন। তিনি পরীক্ষা করানোর কথা বলে হাসপাতাল থেকে উধাও হয়ে গেছেন। পরে ডাক্তাররা অনেক খোঁজা-খুঁজির পর তাকে না পেয়ে সিলেটের সিভিল সার্জনকে বিষয়টি অবহিত করেন। মঙ্গলবার
ভোলার তজুমদ্দিনে সড়ক দূর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। নিহতকে স্থানীয়রা উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। প্রত্যক্ষদর্শী মোঃ হান্নান বলেন, তজুমদ্দিন টু কুঞ্জেরহাট সড়কে মঙ্গলবার সকাল ৮ টায় তজুমদ্দিন থেকে ছেড়ে আসা একটি ব্যাটারী চালিত অটো রিক্সা করিম বাজারে আসলে পূর্ব থেকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রাফসান (৪) নামের শিশুটি হঠাৎ দৌড় মেরে রাস্তার মাঝে চলে
ভোলার বোরহানউদ্দিনে অধিক দামে মাস্ক বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সন্ধ্যার পর পৌর শহরে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও নির্বাহী হাকিম মো. বশির গাজী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ওই সময় তিনি অধিক মূল্যে মাস্ক বিক্রি করার প্রমাণ পাওয়ায় দোকানদার মাহে আলমকে ১০ হাজার ও আলমগীরকে ৮ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. বশির