
প্রকাশ: ১১ মার্চ ২০২০, ১৯:১১

আগামী ২০ মার্চ সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। গোপন প্রেমের সম্পর্কের গুঞ্জনকে উপেক্ষা করে এই ছবির জন্য প্রথমবারের মতো জুটি বেধেছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস। মুক্তিকে কেন্দ্র করে বর্তমানে প্রচারণায় ব্যস্ত নির্মাতা, কলাকুশলী থেকে শুরু করে ছবির গোটা ইউনিট।
