
প্রকাশ: ১১ মার্চ ২০২০, ১৬:০

বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাসে ১ লাখ ১৯ হাজার ১৮৪ জন আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ৪ হাজার ২৯৮ জন। এই ভাইরাসে আক্রান্ত ৬৬ হাজার ৬১৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।চীনের বাইরে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইতালিতে। সেখানে এখন পর্যন্ত ১০ হাজার ১৪৯ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৬৩১ জন। অপরদিকে, মধ্যপ্রাচ্যের দেশ ইরানেও এই ভাইরাসের প্রকোপ দ্রুত ছড়িয়ে পড়েছে। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৪২ এবং মারা গেছে ২৯১ জন।
