করোনাভাইরাসে থমকে গেছে দেশ। প্রাণঘাতী এই ভাইরাস দেশের ৭৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে। আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৩৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন।প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তাররোধে দেশের অধিকাংশ এলাকা লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। তারপরও দেখা যাচ্ছে, অনেকে লকডাউন না মেনে বিনা প্রয়োজনে চলাফেরা করছেন। এতে ভাইরাসের বিস্তারের ঝুঁকি বেড়ে যাচ্ছে। যারা লকডাউনের নিয়ম বা আইন লঙ্ঘন করবেন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকায় মৃত্যুর তালিকায় ১৭ এপ্রিল আরও তিন বাংলাদেশির নাম যোগ হয়েছে। তাঁরা হলেন-নাহিদ সুলতানা (৫৮), আবিদুল হক মুন্সী (৫৫) ও শাহ আলম তালুকদার (৪২)। এ নিয়ে আমেরিকায় করোনাভাইরাসে মোট ১৫০ বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। করোনাভাইরাস (কোভিড-১৯) সবচেয়ে বেশি বিপর্যয় সৃষ্টি করেছে আমেরিকায়। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই রাষ্ট্রটি করোনার কাছে এখন সবচেয়ে বেশি নাজেহালের শিকার। সেখানে কোভিড-১৯ আক্রান্তের
গোপালগঞ্জে আরও চারজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে গোপালগঞ্জে ২১ জনের করোনাভাইরাস শনাক্ত হলো। শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কাইয়ূম তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।নতুন করে করোনায় আক্রান্তদের বাড়ি উপজেলার কাশিয়ানী সদর ইউনিয়ন, মহেশপুর ও সাজাইল ইউনিয়নের বিভিন্ন গ্রামে। তারা সকলে করোনার উপসর্গ নিয়ে ঢাকা থেকে এলাকায় আসেন। এ ঘটনায় আক্রান্ত
সিঙ্গাপুরে নতুন করে ৬২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৩৭৫ জনই বাংলাদেশি। শুক্রবার ৩৭৫ জনসহ এখন পর্যন্ত সিঙ্গাপুরে মোট ২০৩০ জন বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫০৫০ জন৷ গতকাল আরও ২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷ এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায়
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের মা মুক্তিযোদ্ধা জাহানারা হকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (১৮ এপ্রিল) সকালে এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।ওই বিবৃতিতে প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এর আগে এই দিন ভোর পৌনে ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে আইনমন্ত্রী আনিসুল হকের মা মুক্তিযোদ্ধা
আমেরিকা থেকে সরে এরপরে করোনা টার্গেট করতে পারে আফ্রিকাকে, এমনটাই আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এই সংস্থা আশঙ্কা করছে, করোনার জেরে আফ্রিকায় কমপক্ষে ৩০ লক্ষ থেকে ৩৩ লক্ষ মানুষের মৃত্যু হবে। খবর মার্কিন সংবাদ সংস্থা এনপিআর এর।বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সতর্কবার্তায় বলা হচ্ছে, যদি এখনই এ ব্যাপারে আফ্রিকার দেশগুলি সতর্ক না হয়, সেক্ষেত্রে সংক্রমণ ছড়াতে পারে ১.২ বিলিয়ন
আজও গত কয়েক দিনের মতো দেশের সবকটি বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা রয়েছে। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। সেই সঙ্গে সাত অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহও বয়ে যাচ্ছে।শনিবার (১৮ এপ্রিল) আবহাওয়া অফিস এই তথ্য জানিয়েছে। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, রংপুর, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায়
করোনাভাইরাসের (কোভিড-১৯) উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক দিনের সমপরিমাণ বেতন দিবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শুক্রবার সন্ধ্যায় সমিতির সভাপতি মো. রশিদুল ইসলাম শেখ ও সাধারণ সম্পাদক ড. স্বপন চন্দ্র মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) বিশ্বজুড়ে মহামারীর রূপ নিয়েছে। ইতোমধ্যে ২১০টি দেশের জনগণ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। বাংলাদেশ এর বাইরে নয়। বাংলাদেশের স্বাস্থ্য
করোনাভাইরাসে এখন পর্যন্ত ৫৮ জন পুলিশ সদস্য আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ২৭ জনই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগে কর্মরত। এ ছাড়া সংক্রমণের ঝুঁকিতে আছেন, এমন ছয় শতাধিক পুলিশ সদস্যকে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে (সঙ্গনিরোধ) পাঠানো হয়েছে।পুলিশ সদর দপ্তর এবং ডিএমপি সূত্রে এসব তথ্য জানা গেছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে সামাজিক দূরত্ব নিশ্চিত ও
শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম (পিপিই) বিতরণ করবে বিএনপি।জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শনিবার জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাবের উদ্যোগ কয়েকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে এই মহামারি করোনাভাইরাস সংক্রমণের আত্মরক্ষার্থে সুরক্ষা সামগ্রী
করোনাভাইরাসের থাবায় বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশও থমকে গেছে। দিন দিন বেড়েই চলেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। তবে অদৃশ্য এ ভাইরাসের মোকাবেলায় গত ২৫ মার্চ থেকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সেই সঙ্গে বিভিন্ন জেলাও লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।এ ভাইরাস সংক্রমণরোধে আবারও সরকারি ছুটি বাড়ানো হতে পারে বলে আভাস মিলেছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত
প্রাণঘাতী করোনাভাইরাসে প্রাদুর্ভাব প্রতিরোধে সামাজিক দূরত্ব মেনে চলাই হচ্ছে একমাত্র উপায়। ভাইরাসটি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি আজ থেকে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে রাজধানী ঢাকায় কঠোর হচ্ছে পুলিশ।শুক্রবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার ধানমন্ডির বাসায় ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে এই সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ
সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাঁচাবাজারগুলোর বাইরে রাস্তার পাশে ২০ থেকে ২৫ ফুট দূরে দূরে বাজার বসানোর জন্য পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।ডিএমপির মুখপাত্র ডিএমপি নিউজ বিষয়টি নিশ্চিত করেছে।ডিএমপি জানায়, 'ঢাকা মহানগরীতে প্রতিষ্ঠিত কাঁচাবাজারের ভেতরে স্থান স্বল্পতার জন্য মানুষদের গাদাগাদি করে কেনাকাটা করতে হচ্ছে। এমতাবস্থায় বাজারের ভেতর থেকে দোকান যতটা সম্ভব বাইরে এনে রাস্তার পাশে ২০ থেকে ২৫ ফুট দূরে দূরে
করোনায় মৃত্যুর মিছিলে এবার যুক্ত হল লন্ডনের বাংলাদেশি কমিউনিটি নেতা রউফুল ইসলাম। কোভিড-১৯ প্রাণঘাতী করোনাভাইরাসের সঙ্গে ১৬ দিন যুদ্ধ করে শুক্রবার (১৭ এপ্রিল) স্থানীয় সময় রাত ১০টার দিকে কুইন্স হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।তার বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা গ্রামে। মৃত্যুকালে এক ছেলে, দুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি । তিনি সিলেট জেলা জাসদের সভাপতি
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের মা মুক্তিযোদ্ধা জাহানারা হক (৮৬) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।শনিবার (১৮ এপ্রিল) ভোর পৌনে ৪টার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রীর ঘনিষ্টজন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক তাকজিল খলিফা কাজল। ঢাকাতেই তার মরদেহ দাফনের কথা রয়েছে বলেও জানান তিনি। তিন বছরের ব্যবধানে মন্ত্রী
কভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্ক সিটিতে আরও দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। হাসপাতালের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি রহিম হাওলাদার এ তথ্য জানিয়েছেন।দুই প্রবাসী বাংলাদেশি বিক্রমপুরের শাহ আলম তালুকদার (৪৫) এবং সিলেটের দেওয়ান মুনতাহা (৫৩)। উল্লেখ্য, দু’সপ্তাহ আগে করোনায় মারা গেছেন শাহ আলম তালুকদারের মা।শুক্রবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে ১৪০ বাংলাদেশির মৃত্যুর সংবাদ পাওয়া গেল। এর অধিকাংশই ছিলেন ৫০
কোভিড-১৯ করোনাভাইরাস তাণ্ডবে বিশ্বে এখন পর্যন্ত দেড় লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২২ লাখ। সারা বিশ্বের ২ শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়েছে এই মহামারী। পশ্চিম ইউরোপের দেশ বেলজিয়ামে এই ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। এরই মধ্যে দেশটিতে মৃত্যু ছাড়িয়েছে ৫ হাজার। বেলজিয়ামের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, করোনায় দেশে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৩১৩ জন। তাতে মোট মৃত্যু
ইতালিতে আবার বেড়েছে করোনায় মৃতের সংখ্যা। শুক্রবার দেশটিতে মারা গেছেন ৫৭৫ জন। এর আগের দিন মারা যান ৫২৫ জন। ফলে আগের দিনের তুলনায় মৃতের সংখ্যা এদিন বেড়েছে ৫০ জন।দেশটিতে এখন পর্যন্ত মোট মারা গেছেন ২২,৭৪৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭২ হাজার ৪৩৪ জন।এখন করোনাভাইরাসে সর্বোচ্চ মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় দেশ ইতালি। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আর আক্রান্তের
এক সপ্তাহের মৃত্যুর ব্যবধানে বাড়লো আরও ৫০ হাজার। ঠিক এক সপ্তাহ আগে লিখেছিলাম, করোনাভাইরাসের কারণে মৃত্যু পার হলো ১ লাখ। গত এক সপ্তাহে মৃত্যুর হার কমেনি। একই থাকলো। ক্ষেত্রে বিশেষে বেড়েছে। অবশেষে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পৃথিবীব্যাপি মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেলো।মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়ানোর সঙ্গে সঙ্গে আক্রান্তের সংখ্যা বেড়ে ২২ লাখ ছাড়িয়ে গেলো। গত বছর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে
রহমত, বরকত, মাগফেরাত ও নাজাতের মাস রমজান। লাইলাতুন নিসফা মিন শাবানও অতিবাহিত হয়েছে। শাবান মাস ২৯/৩০ দিন পূর্ণ হলেই শুরু হবে এ বরকতময় মাস। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই মাস আগে থেকে রোজার প্রস্তুতি শুরু করতেন।রজব মাস আসলেই প্রিয় নবি রমজানের প্রস্তুতি নিতেন। রোজা রাখতেন, নামাজ পড়তেন, বেশি বেশি এ দোয়া করতেন- اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِىْ رَجَبَ وَ شَعْبَانَ وَ
করোনাভাইরাস বা কোভিড-১৯ এ বিপর্যয়ের মুখে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৫৯১ জন। মহামারিতে এর আগে কখনোই একদিনে এত বেশি মৃত্যু দেখেনি বিশ্ব। সেখানে করোনায় এ পর্যন্ত মারা গেছে প্রায় ৩৬ হাজার। এদিকে এমন ভয়ঙ্কর পরিস্থিতে দেশটিতে আশার আলো দেখাচ্ছে একটি কোম্পানির তৈরি রেমদেসিভির ওষুধ। রেমদেসিভির ওষুধে দ্রুত সেরে উঠছেন করোনাভাইরাসে আক্রান্ত রোগীরা। তাদের
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের চিকিৎসা ও প্রতিরোধের কাজে ব্যবহৃত বিপুলসংখ্যক উপকরণ অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে মজুত করার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে বাংলামোটরের জহুরা টাওয়ারে অবস্থিত এবিসি করপোরেশনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রমনা জোনের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার এস এম শামীম। এ সময় তাদের হেফাজত থেকে ২৭৫ পিস করোনা টেস্টিং
মানুষের ফুসফুসকে আক্রমণ করে করোনাভাইরাস (কোভিড-১৯)। এতে শ্বাসকষ্ট দেখা দেয়। ফলে রোগীকে হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ভর্তি করে কৃত্রিমভাবে অক্সিজেন দিতে হয়। এই অক্সিজেন ভেন্টিলেটরের (কৃত্রিমভাবে স্বাস্থ্য প্রশ্বাস নেয়ার যন্ত্র) সাহায্যে দেয়া হয়। কিন্তু প্রায় দেশের হাসপাতালগুলোতে এই ভেন্টিলেটরের সংকট দেখা দিয়েছে। অনেক দেশে নতুন করে ভেন্টিলেটর তৈরিও করা হচ্ছে।তবে এবার ব্রিটেনে এমন একটি যন্ত্র উদ্ভাবন করা হয়েছে যার সাহায্যে
শেরপুরে দুই চিকিৎসক ও এক ওসিসহ নতুন করে ছয় করোনা রোগী সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট ১৫ জন করোনা রোগী সনাক্ত হলো। এ ঘটনায় জেলা সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফসহ জেলার ৩২ স্বাস্থ্যকর্মীকে হোম কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে এসব নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ। এদিকে প্রথম করোনা সনাক্ত হওয়া দুই নারী ইতোমধ্যে সুস্থ্য হয়ে বাড়ি