লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ রোববার অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টার দুর্নীতির সঙ্গে জড়িত হওয়ার অভিযোগ তোলেন। তিনি বলেন, “এখন অনেক উপদেষ্টা দুর্নীতির সঙ্গে জড়িত হয়েছেন। এটি বিএনপির কাছে খতিয়ান আছে।” ঢাকার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, উপদেষ্টারা যদি মনে করেন তারা বিচারের ঊর্ধ্বে, তা ভুল। তাদেরও বিচার হবে।
মৌলভীবাজারের রাজনগর উপজেলার গণেশপুর গ্রামে মনু নদীর তীররক্ষা বাঁধের শতাধিক ফুট অংশ বুধবার রাতে আকস্মিকভাবে ধসে পড়ে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা যে কোনো সময় ভাঙনের কারণে বসতভিটা ও আবাদি জমি হারানোর ভয়ে রয়েছেন। স্থানীয় ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, জেলার মনু নদের বাংলাদেশ অংশে কুলাউড়া-সদর পর্যন্ত মোট ১৪৪ কিলোমিটার তীররক্ষা বাঁধের সংস্কার, গাইডওয়াল নির্মাণ এবং
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী পাঁচ নেতাকে ডেকেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর গুলশান কার্যালয়ে ওই মতবিনিময় সভা শুরু হয়। বৈঠকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রার্থীদের সঙ্গে সরাসরি কথা বলবেন। দলীয় সূত্র জানায়, এই বৈঠকের মাধ্যমে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের সবুজ সংকেত দিতে পারে
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর মন্তব্য করেছেন, জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচনে ব্যাক করার চেষ্টা করবে। তিনি বলেন, “ফরিদপুর, মাদারীপুর ও খুলনার মতো এলাকা, যেগুলো একটু আওয়ামী লীগ হিসেবে পরিচিত, সেখানে জাতীয় পার্টি নির্বাচনে নাশকতা করার চেষ্টা করবে এবং আন্তর্জাতিকভাবে নির্বাচনকে কলঙ্কিত করতে চাইবে।” রোববার (২৬ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) রোববার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কার্যক্রম ও সংস্কার বাস্তবায়ন নভেম্বরে শেষ হবে। তিনি বলেন, “সংস্কার কমিশন থেকে ২৩টি আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব এসেছে। মন্ত্রণালয় ইতিমধ্যেই ১৩টি প্রস্তাব কার্যকর করছে। নভেম্বরের মধ্যে যা করার আছে, সেটা শেষ করতে চাই।” মাহফুজ আলম বলেন, “যে কাজগুলো কেবিনেট অনুমোদন বা
শনিবার (২৫ অক্টোবর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জেনারেল মির্জা বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, যোগাযোগ ও বিনিয়োগ বৃদ্ধির বিশাল সম্ভাবনা রয়েছে। আমাদের দুই দেশ একে অপরকে সহায়তা
রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আজ বেলা ১১টা ১৫ মিনিটে বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি নির্দিষ্ট বগি তল্লাশি করে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক জব্দ করা হয়েছে। এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানটি পরিচালিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে গোয়েন্দা সংস্থা এবং রেলওয়ে পুলিশের সমন্বয়ে। অভিযানকালে ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড অ্যামুনিশন, ২.৩৯ কেজি গান
সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কের ফোরলেন ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকা এখন মরণফাঁদে পরিণত হয়েছে। গত ছয় মাসে এখানে সড়ক দুর্ঘটনায় ৯ জনের প্রাণ গেছে এবং ১৫ জনেরও বেশি আহত হয়েছেন। স্থানীয়রা বলছেন, মহাসড়কে ডিভাইডারের অভাবে দুই দিকের গাড়ি মুখোমুখি চলে আসে। পার্শ্বরাস্তা বন্ধ থাকায় দক্ষিণ দিক থেকে আসা গাড়ি হঠাৎ মাঝরাস্তায় ঘুরতে হয়। ফলে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র মতে, মে
বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রকিবুল ইসলাম রোববার (২৬ অক্টোবর) এক নারীর সঙ্গে সংঘটিত গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় আদালতে তিনজন আসামী উপস্থিত ছিলেন। তবে মামলার প্রধান আসামী রোকন খান পলাতক রয়েছেন। আদালতের সহকারী মোঃ আজিবুব রহমান জানান, ২০১৬ সালের ১০ নভেম্বর নগরীর রুপাতলী এলাকার জাহিদ হাওলাদার, রাসেল গাজী, রাজিব জমাদ্দার ও রোকন
আসন্ন জাতীয় নির্বাচনের আগে একজন ব্যক্তির নামে রেজিস্ট্রেশন করা সিমকার্ডের সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একজন ব্যক্তি সর্বোচ্চ সাতটি সিম নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে রাখতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২৬ অক্টোবর) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১৫তম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা লক্ষ্য করেছি, অনেক সময় এক
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ায় নিহত ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান। রোববার (২৬ অক্টোবর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি বলেন, “নিহতের পরিবারের সব দায়দায়িত্ব মেট্রোরেল কর্তৃপক্ষ গ্রহণ করবে। প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে, পাশাপাশি পরিবারের কোনো কর্মক্ষম সদস্য থাকলে তাকে মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করা
বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া গভীর নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে যাচ্ছে। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, নতুন এই ঘূর্ণিঝড়ের নাম হবে ‘মন্থা’, যা থাইল্যান্ডের দেওয়া নাম এবং এর অর্থ ‘সুন্দর ফুল’। রোববার (২৬ অক্টোবর) ভারতের আবহাওয়া বিভাগের সর্বশেষ আপডেটে বলা হয়েছে, বর্তমানে নিম্নচাপটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি ক্রমেই শক্তি সঞ্চয় করে ২৮ অক্টোবরের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে
মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলার আসামি ২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার মধ্যে ১৫ জন এখনো কর্মরত আছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজি মোনাওয়ার হুসাইন তামীম। রোববার (২৬ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, “আইনে যা বলা আছে সেটাই ব্যাখ্যা। এখন সেনা সদর দপ্তর সিদ্ধান্ত নেবে আইনটি কবে তাদের ক্ষেত্রে প্রয়োগ
বাংলার অবিসংবাদিত নেতা শের-ই-বাংলা একে ফজলুল হকের ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে তার মাজার প্রাঙ্গণে আয়োজন করা হয় স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠান। রোববার (২৬ অক্টোবর) সকালে শের-ই-বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান একে ফাইয়াজুল হক রাজু এবং সঞ্চালনা করেন ভাইস চেয়ারম্যান সৈয়দ নূর নবী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব মারগুব মুরশিদ ও সিরাজুদ্দীন আহমেদ, শের-ই-বাংলা কৃষি
টিকিটবিহীন যাত্রী ও টিকিট কালোবাজারি রোধে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ঢাকা-সিলেটগামী যাত্রীবাহী আন্ত:নগর পারাবত এক্সপ্রেস-এ ‘এন আইডি যার, টিকেট তার’ এর আওতায় টিকিট কালোবাজারিদের রুখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার, ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (আখাউড়া) সঞ্জয় কুমার হাওলাদার, শ্রীমঙ্গল
নোয়াখালীর সোনাইমুড়ীতে বেপরোয়া গতির মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে নোয়াখালী–কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বজরা আফানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— সোনাপুর ইউনিয়নের কোটবাড়িয়া গ্রামের মো. রফিকের ছেলে মোটরসাইকেল চালক মো. মামুন (৩০) এবং বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের দেওড়ি বাড়ির মৃত সীতারাম সাহার ছেলে পথচারী শমসের সাহা (৫৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা
উত্তর জনপদের শস্য ও মৎস্যভাণ্ডারখ্যাত নওগাঁ জেলার আত্রাই উপজেলায় ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ ও আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন সংস্কারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় আত্রাই উপজেলাবাসীর ব্যানারে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শত শত মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি আহসানগঞ্জ স্টেশনের কাছাকাছি এলে বিক্ষোভকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে
খাগড়াছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানকৃত অবৈধ কাঠ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর ২০২৫) সকালে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর বান্দরসিং বিওপি সদস্যরা বিশেষ এ অভিযান পরিচালনা করেন। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বান্দরসিং বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২২৬০/১০-আরবি হতে আনুমানিক এক কিলোমিটার পূর্বে, বাংলাদেশের অভ্যন্তরে বি-টিলা নতুনপাড়া বাগান এলাকায় অবৈধ কাঠ পাচারের
নোয়াখালীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আবুল কালাম আজাদ (৫৩) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহত আজাদ সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরদরবেশ গ্রামের নুরুল হক ছোট মিয়ার ছেলে এবং স্থানীয় উত্তর ওয়াপদা বাজারের একজন ব্যবসায়ী ছিলেন। রোববার (২৬ অক্টোবর) ভোররাতের দিকে মাইজদী বাজারের টিভি সেন্টার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা
জীবনের প্রতিটি মুহূর্তে মানুষ নানা রকম বিপদ, দুঃখ ও অনিশ্চয়তার মুখোমুখি হয়। কারো জীবনে আসে আর্থিক কষ্ট, কারো জীবনে আসে শারীরিক অসুস্থতা বা পারিবারিক সংকট। এসব অবস্থায় মানুষ প্রায়ই হতাশ হয়ে পড়ে। কিন্তু ইসলামের দৃষ্টিতে একজন মুমিনের উচিত প্রতিটি বিপদের সময় আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। আল্লাহ বলেন, “যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট।” (সূরা আত-তালাক: ৩)।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আসন্ন এশিয়া সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করতে আগ্রহী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, “আমি দেখা করতে চাই। যদি কেউ বার্তা পৌঁছে দিতে চান, জানিয়ে দিন—আমি রাজি আছি। আমার সঙ্গে কিমের সম্পর্ক খুব ভালো ছিল।” উল্লেখ্য, ২০১৯ সালে ট্রাম্প প্রথম মার্কিন
পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে সেনাবাহিনীর উদ্যোগে এক দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে ভাইবোনছড়া ইউনিয়নের ছোটবাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই ক্যাম্পে তিন শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। খাগড়াছড়ি সদর জোনের অধীনস্থ ভাইবোনছড়া আর্মি ক্যাম্পের আয়োজনে পরিচালিত এ ক্যাম্পে স্থানীয় নারী, পুরুষ ও শিশুদের প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ
আগামীকাল রবিবার (২৬ অক্টোবর), বাঙালি জাতীয়তাবাদের অবিসংবাদিত নেতা, অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী, কৃষককুলের নয়নের মনি শের-ই-বাংলা একে ফজলুল হকের ১৫২তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে। শের-ই-বাংলা ফাউন্ডেশন এই উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। সকাল সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শের-ই-বাংলার সমাধীতে পবিত্র কোরআন তেলাওয়াত, জিয়ারত, দোয়া মাহফিল, তবারক বিতরণ অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় সমাধী প্রাঙ্গণে শ্রদ্ধার্ঘ র্যালি ও পুষ্পার্ঘ অর্পণ করা
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় জারি করা বিশেষ বিজ্ঞপ্তি নম্বর–২-এ জানানো হয়, চারটি সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপটি বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং পশ্চিম–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১,৩৩০ কিলোমিটার,