কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে মানব পাচারকারীদের গোপন আস্তানা চিহ্নিত করে দুইজন পাচারকারীকে আটক করা হয়েছে। এসময় মালয়েশিয়া পাঠানোর প্রলোভনে বন্দি রাখা নারী ও শিশুসহ ২৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—টেকনাফের
রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে চাকায় বোরকা পেঁচিয়ে মোছাঃ সুমাইয়া আক্তার (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার জমিদার ব্রীজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া তার বন্ধু মো. সজিব প্রামাণিকের মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়। মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলাকালে হঠাৎ পেছনের চাকায় সুমাইয়ার বোরকা পেঁচিয়ে যায়। এসময় সে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে চলমান কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে সারাদেশে আহ্বায়ক কমিটি গঠনের কাজ জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের একটি কমিউনিটি সেন্টারে এনসিপির চার জেলার আহ্বায়ক ও সদস্য সচিবদের সাক্ষাৎকার শেষে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি। সোমবার (৩ নভেম্বর) দুপুরে গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা তুলে ধরেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষণা অনুযায়ী, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া-৭, দিনাজপুর-৩
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থী ঘোষণার কার্যক্রম শুরু করেন। ঘোষণা অনুযায়ী ফেনী-১, দিনাজপুর-৩ এবং বগুড়া-৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় সূত্রে জানা যায়, আনুষ্ঠানিকভাবে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তালিকা ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এগুলো হলো—ফেনী-১, বগুড়া-৭ ও
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকটের কারণে ইউনিটটির স্বাভাবিক চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একমাত্র সরকারি হাসপাতাল হওয়া সত্ত্বেও এখানে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, সহায়ক কর্মীসহ বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা দীর্ঘদিন ধরেই প্রয়োজনের তুলনায় অনেক কম। এতে উপজেলার তিন লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবা প্রত্যাশা বাস্তবে পরিণত হচ্ছে না। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা বিশিষ্ট হলেও সেই
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রাকৃতিক দুর্যোগ বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধি বিষয়ক কনসালটেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রভাতী প্রকল্পের ডিডিএম কম্পোনেন্টের উদ্যোগে ইফাদ (ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট) ও রাইমস (রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম)-এর সহযোগিতায় স্থানীয় পর্যায়ে বন্যার আগাম সতর্কবার্তা ও
"স্বপ্ন দেখি স্বপ্ন দেখাই" এ প্রতিপাদ্যে- রাজবাড়ীর গোয়ালন্দে সামাজিক সংগঠন স্বপ্ন কুঁড়ির আয়োজনে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ প্রাপ্ত ৯ জন শিক্ষার্থীর মাঝে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ অডিটরিয়ামে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানা অফিসার
মেহেরপুরের গাংনীতে সোমবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী লাঠিখেলার প্রদর্শনী, যা গ্রামীণ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টার অংশ। গাংনী বাজারপাড়া উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত এই খেলায় অংশ নিয়েছে চারটি লাঠিয়াল দল। সকাল ১০টায় গাংনী ফুটবল মাঠে উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে হাজারো দর্শক অংশগ্রহণ করেন। ঢাক-ঢোল ও কাঁসার তালে লাঠিয়ালরা আক্রমণ ও পাল্টা আক্রমণে আত্মরক্ষা ও প্রতিহতের কসরত দেখান। প্রতিপক্ষের আক্রমণে ঝাঁপিয়ে
পিরোজপুর পৌরসভার একমাত্র বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও মুক্তিযুদ্ধের নবম সেক্টরের সাব-সেক্টর কমান্ডার বীর উত্তম মেজর জিয়াউদ্দিন আহমেদ প্রতিষ্ঠিত আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব ও কলেজ
নওগাঁর আত্রাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেস্বর) সকাল সাড়ে নয়টায় উপজেলার পাঁচুপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ প্রাঙ্গনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছেন রাজশাহী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এর ডায়াবেটিস ও পেইন মেডিসিন বিশেষজ্ঞ ডা: জাকারিয়া আরাফাত। মেডিকেল ক্যাম্পের আয়োজক পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খবিরুল ইসলাম বলেন, বর্তমান সময়ে মানুষ ডায়াবেটিস ও বাত ব্যাথা রোগে বেশি
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভায় প্রশাসক হিসেবে যোগদান করলেন উপজেলা নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস। সোমবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে পৌঁছালে তাকে পৌরসভার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কর্মকর্তা- কর্মচারীবৃন্দ। পরে তিনি পৌরসভার কনফারেন্স রুমে পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিতি হন। এ সময় তিনি পৌরসভার বিভিন্ন কর্মকান্ডে সকলের সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্রকৌশলী মো. ফেরদৌস আলম খান,
খাগড়াছড়ি সদর উপজেলার শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণে সোমবার (৩ নভেম্বর ২০২৫) সকালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, ঔষধ ও চশমা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সনাতন সমাজ কল্যাণ পরিষদ, সদর উপজেলা কমিটির আয়োজনে এবং চট্টগ্রামের লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় দিনব্যাপী এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার উপপরিচালক নাজমুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামানের সরকারি বাসভবনে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে এই ঘটনাটি ঘটে বলে জানা গেছে। ঘটনার সময় সহকারী কমিশনার (ভূমি) তার কার্যালয়ে দাপ্তরিক কাজে ব্যস্ত ছিলেন। সুযোগে অজ্ঞাত চোরেরা তার সরকারি বাসভবনে প্রবেশ করে আলমারি ও বিভিন্ন কক্ষ তছনছ করে মূল্যবান কিছু সামগ্রী নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা
দেশ, ভাষা ও সংস্কৃতির পার্থক্যকে পেছনে ফেলে নওগাঁর আত্রাইয়ে মিলন হলো এক ভালোবাসার গল্পের। পাকিস্তানি তরুণী ফাইজাআমজাদ প্রেমের টানে সীমান্ত পেরিয়ে এসে বিয়ে করলেন নওগাঁর আত্রাই উপজেলার বহলা গ্রামের রবিউল ইসলামকে। এই ভিনদেশি নববধূকে দেখতে এখন প্রতিদিনই ভিড় জমাচ্ছেন স্থানীয় গ্রামবাসীরা। তাদের উপস্থিতি ও আলোচনা যেন পুরো এলাকায় এক অভিনব আনন্দের পরিবেশ তৈরি করেছে। পরিবারের দেখাশুনোর তাগিদে রবিউল কয়েক বছর আগে
সারি সারি সমাধিতে জ্বলছে মোমবাতি। সমগ্র কবরস্থানে আলোকিত। প্রিয়জনের সমাধির সামনে দাঁড়িয়ে নীরবে প্রার্থনা করছেন স্বজনেরা। গতকাল রবিবার সন্ধ্যায় এমন দৃশ্য দেখা গেলো জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা আটাপুর ইউনিয়নের পাথরঘাটা ক্যাথালিক মিশনের কবরস্থানে। শুধু কবরস্থানে নয় তাদের ঘরবাড়িগুলোতেও জ¦লছে মোমবাতি। পাথরঘাটা ক্যাথলিক মিশনের গির্জায় বিশেষ প্রার্থনা শেষে সারিবদ্ধ ভাবে হেটে হেটে কবরস্থানে আসেন। এরপর খ্রিষ্টানধর্মাবলম্বীরা প্রিয়জনের সমাধিতে ফুলের পাপড়ি ছড়িয়ে পবিত্র জল
ঠাকুরগাঁওয়ের তরুণ সৈকত আহমেদ এখন আইসিটি জগতে এক পরিচিত নাম। বয়স আঠারোর কোঠায় হলেও প্রযুক্তি বিষয়ে তার জ্ঞান ও দক্ষতা স্থানীয়দের কাছে এক বিরল ভরসা হয়ে দাঁড়িয়েছে। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক, কম্পিউটারের সফটওয়্যার ত্রুটি, মোবাইলে ভাইরাস বা ডিভাইস সমস্যাসহ ডিজিটাল নানা জটিলতা দেখা দিলে অনেকেই ছুটে যান তার কাছে। কেউ সমস্যা নিয়ে গেলে তা দ্রুত সমাধান করেই থেমে যান না, বরং
গণভোটের সময়সূচি ও বাস্তবায়ন-সংক্রান্ত রাজনৈতিক মতভেদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক শেষে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক দলগুলোকে এখন নিজেদের উদ্যোগে আলোচনায় বসে ঐক্যবদ্ধ নির্দেশনা দিতে হবে। অন্যথায় সরকার নিজ বিবেচনায় সিদ্ধান্ত নেবে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল
চীনের সঙ্গে দীর্ঘ বাণিজ্যযুদ্ধের অবসান চাইলেও দেশটির জন্য যুক্তরাষ্ট্রও সমানভাবে ‘হুমকি’—এমন স্বীকারোক্তি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, “আমরা যেমন চীনের দিকে নজর রাখি, তারাও আমাদের দিকে রাখে। এটা একেবারেই প্রতিযোগিতামূলক দুনিয়া।” সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেন, দুই দেশের মধ্যকার নজরদারি, তথ্য সংগ্রহ ও কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা পরস্পরই চালু
বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক মোড়ে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনই দেশের আগামী পথ ও রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। সোমবার (৩ নভেম্বর) আনসার-ভিডিপির ভোটকেন্দ্র নিরাপত্তা মহড়া ও সমাপনী প্রশিক্ষণ কার্যক্রমে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, “একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন কখনোই নির্বাচন কমিশনের একার পক্ষে সম্ভব
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আজ সোমবার বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি। বৈঠকটি অনুষ্ঠিত হবে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। এতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যোগ দেবেন বলে জানা গেছে। দীর্ঘদিনের মূল্যায়ন ও পর্যবেক্ষণের পর প্রার্থী চূড়ান্তকরণের প্রক্রিয়া এখন শেষ ধাপের দিকে। দলীয় সূত্র জানায়, সারাদেশে প্রায় এক হাজারের বেশি মনোনয়নপ্রত্যাশীর মধ্যে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে বৈঠকে বসেছে উপদেষ্টা পরিষদ। সোমবার (৩ অক্টোবর) সকাল ১০টার আগেই রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। বৈঠকে গণভোট ব্যবস্থাপনা, রাজনৈতিক দলগুলোর অবস্থান এবং জনমতের দিক বিবেচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করার বিষয়ে কথা হচ্ছে বলে জানা গেছে। বৈঠক শেষে বেলা সাড়ে ১২টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী
রাজবাড়ীর গোয়ালন্দে পোরাদহগামী শাটল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন গোয়ালন্দ রেলওয়ে থানার ইনচার্জ আব্দুর রাজ্জাক। সোমবার (৩ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় ট্রেনটির ইঞ্জিনের একটি চাকা লাইন থেকে সরে গিয়ে নিচে পড়ে। এর ফলে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে রাজবাড়ী থেকে ছেড়ে আসা গোয়ালন্দ