দেশের শিক্ষা অঙ্গনের আলো, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের মা, অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। রবিবার এক শোকবার্তায় তিনি বলেন, মহীয়সী এ শিক্ষাবিদ ছয় দশকেরও বেশি সময় শিক্ষাক্ষেত্রে নিবেদিত প্রাণ ছিলেন এবং অসংখ্য শিক্ষার্থীকে জ্ঞানের আলোয় আলোকিত করেছেন। অধ্যাপিকা মাহমুদা বেগম
আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, পীরে কামিল হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেবের ৫ম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল আগামী ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। মাহফিল সফল করার লক্ষ্যে ঈসালে সাওয়াব মাহফিল কমিটির উদ্যোগে ২৯ জুন এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আল্লামা জিল্লুর রহমান চৌধুরী দুবাগী সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় মাওলানা
বিশ্বের অন্যতম আলোচিত ধনকুবের ও টেসলা প্রধান ইলন মাস্ক সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন, যার নাম ‘আমেরিকা পার্টি’। তার এই ঘোষণাকে ঘিরে দেশজুড়ে নানা আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কটাক্ষপূর্ণ প্রতিক্রিয়ায় বিষয়টি আরও বেশি চাঞ্চল্যকর হয়ে উঠেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ট্রাম্প মাস্কের এই পদক্ষেপকে ‘হাস্যকর’ এবং ‘বোকামি’ বলে অভিহিত করেছেন। ট্রাম্প
জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দ্বিতীয় দিন আজ সোমবার অনুষ্ঠিত হবে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই শুনানি পরিচালনা করবেন। মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যাদের বিরুদ্ধেও একইসঙ্গে অভিযোগ গঠনের শুনানি চলছে। ইতোমধ্যে মামলাকে কেন্দ্র করে
ইসলাম ধর্মে মানুষের নৈতিক চরিত্র বা আখলাককে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। কোরআন এবং হাদীসের অসংখ্য স্থানে ভালো ব্যবহারের গুরুত্ব, মুমিনের আচরণ এবং মানুষের সঙ্গে সদাচরণের উপকারিতা তুলে ধরা হয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুমিনের আমলনামায় সবচেয়ে ভারী যে আমলটি থাকবে, তা হচ্ছে তার উত্তম আখলাক। এটি বোঝায় যে, শুধু নামাজ-রোজা নয়, বরং মানুষের সঙ্গে আচরণই একটি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্পষ্ট করে বলেছেন, তার বক্তব্য সাংবাদিকদের উদ্দেশ্যে নয়, বরং বসুন্ধরা মিডিয়া হাউসকে উদ্দেশ্য করেই ছিল। রোববার রাতে একটি জাতীয় দৈনিকের অনলাইন ভার্সনে ‘সাংবাদিকদের হুমকি দিলেন হাসনাত আব্দুল্লাহ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই ব্যাখ্যা দেন। প্রতিবেদনের নিচে নিজের মন্তব্যে হাসনাত লেখেন, ‘সাংবাদিকদের নয়, বসুন্ধরা মিডিয়াকেই হুমকি দিয়েছি।’ এর আগেই তিনি
ইসলামি বিশ্বের উন্নয়নে সহায়তা বাড়াতে ইসলামি এনজিওদের আরও সক্রিয়ভাবে সামাজিক ব্যবসায় উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন মুসলিম দেশের ইসলামি এনজিও প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, সামাজিক ব্যবসা হচ্ছে দারিদ্র্য বিমোচন ও স্বাস্থ্যসেবায় গরিবদের সহায়তার কার্যকর একটি উপায়,
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা, গাছ কাটা ও অর্থ লুটপাটের অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর শমসেরগঞ্জ এলাকার মো. আদর মিয়া (৬০)। তিনি মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলী আদালতে এ মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে, কুরুশ মিয়া (৫০), হাজেরা বেগম (৪৫), মুহিবুর রহমান (২২) সহ মোট পাঁচজনকে। বাদী অভিযোগ করেন, গত ২৮
চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত একটি পথসভায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের আগ্রাসনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সীমান্তে আর বাহাদুরি সহ্য করা হবে না, বিএসএফ যদি আন্তর্জাতিক আইন ভেঙে আগ্রাসন চালায়, তাহলে এনসিপি লংমার্চের ডাক দেবে এবং নিজেদের সীমান্ত রক্ষার দায়িত্ব নিজেরাই নেবে। রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তির মোড় থেকে শুরু হওয়া ‘জুলাই পদযাত্রা’ শেষে
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার স্থল ইউনিয়নে যমুনা নদীর তীব্র ভাঙনে বসতভিটা ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে। ছোট চৌহালী থেকে চালুহারা পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এলাকাজুড়ে ভাঙনের ভয়াবহতা দিনদিন বেড়েই চলেছে। নদীতে পানির প্রবাহ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই ভাঙন আরও তীব্র হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। রবিবার (৬ জুলাই) দুপুরে যমুনার ভাঙন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেন স্থল ইউনিয়নের
পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা সরকারি জমি বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা ছয়টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়সহ মোট ১০০ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আদালত। ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব স্বাক্ষরিত গেজেট বৃহস্পতিবার (৩ জুলাই) বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে প্রকাশ করা হয়েছে, যেখানে
জাতীয় নির্বাচনকে উপেক্ষা করে স্থানীয় নির্বাচনের দিকে ঠেলে দিলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, “২৪ জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমরা তাদের রক্ত দিয়েছেন শুধুমাত্র স্থানীয় নির্বাচন নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে।” রবিবার (৬ জুলাই) বিকেল ৩টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির
টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই বিপ্লবে আহত ও শহীদদের স্মরণে অসহায়, দরিদ্র ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। রোববার (৬ জুলাই) দুপুরে এ খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি টাঙ্গাইল ২ (গোপালপুর- ভুঞাপুর) এমপি প্রার্থী মাওলানা মোঃ হুমায়ুন কবির। উক্ত খাবার বিতরণ অনুষ্ঠানে গোপালপুর উপজেলার বিভিন্ন স্তরের
বরিশাল সাংবাদিক ফোরামের নবগঠিত কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ রোববার বরিশাল নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এই আয়োজনে নতুন ও পুরাতন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন হাসান। বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও দৈনিক সমকালের ব্যুরো প্রধান সুমন চৌধুরী, বর্তমান সহ-সভাপতি এবং বর্তমান সহ-সভাপতি, বরিশাল প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সকালের
নওগাঁর রাণীনগর উপজেলার মফস্বল এলাকার কুজাইল বাজারে হঠাৎ সফর করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। রবিবার (৬ জুলাই) সকাল ৭টায় বাজারটিতে দলীয় কোনো পূর্বঘোষিত কর্মসূচি ছাড়াই সফর করেন তারা। সফরের উদ্দেশ্য ছিল প্রচারণা ও স্থানীয় এক বন্ধুর সাথে দেখা করা। সকাল বেলায় বাজারে দলীয় নেতাদের দেখে বিস্মিত হন অনেকেই। তবে তাদের উপস্থিতিতে খুশি হন সাধারণ ব্যবসায়ী ও বাজারে আগত জনসাধারণ।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে চুরি হওয়া একটি ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) বিভিন্ন অংশে কেটে বিক্রির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—পারভেজ আলী (২০), সিয়াম আহমেদ (২৩), রহমত মিয়া (২২) ও মুহিত মিয়া (৪২)। তাদের কাছ থেকে চোরাই টমটম বিক্রির নগদ ১৩ হাজার টাকা, কাটা টমটমের ১৫টি অংশ,
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে নিখোঁজের একদিন পর মসজিদের দোতলা থেকে ৯ বছর বয়সী শিশু ময়নার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ জুলাই) সকালে শাহবাজপুর ইউনিয়নের ছন্দুমিয়া পাড়ার স্থানীয় একটি মসজিদের দোতলা থেকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ময়না ওই এলাকার প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে। শিশুটির পরিবার জানায়, শনিবার বিকেল থেকে ময়নাকে পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য সকল জায়গায় খোঁজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একাধিক সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৬ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রীমঙ্গল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম, নাহিদুর রহমান, জামাল উদ্দিন ও আবু তালেব এর নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৪ জন ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন,
কাশ্মীরের পেহেলগাম সীমান্তে পাকিস্তানের বিরুদ্ধে চালানো সামরিক অভিযানে ভারতীয় বাহিনী ব্যাপক ক্ষতির মুখোমুখি হলেও সরকারিভাবে সেই তথ্য গোপন রাখা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি। প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোলে (এলওসি) সংঘর্ষে ২৫০ জনের বেশি ভারতীয় সেনা নিহত হয়েছেন। এই তথ্য বিভিন্ন সামরিক ও কূটনৈতিক সূত্র থেকে নিশ্চিত করা হলেও ভারত সরকার তা প্রকাশে অনিচ্ছুক। নিহতদের মধ্যে রয়েছেন
পবিত্র আশুড়া উপলক্ষে বরিশালে তাজিয়া মিছিল বের করা হয়েছে। রবিববার সকাল সাড়ে ১০টায় নগরের পশ্চিম কাউনিয়া গোলচত্ত্বর এলাকা থেকে পাক পাঞ্জাতন পরিষদ বরিশালের উদ্যোগে এই মিছিল বের করা হয়। এ সময় তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা ইয়া হাসান, ইয়া হোসেন বলে স্লোগান দিতে থাকেন। মিছিলের শুরুতে একটি বর্ণাঢ্য তাজিয়া নিয়ে যাওয়া হয়। এছাড়া বাদ্য বাজনাসহকারে প্ল্যাকার্ড ও নানা রঙের পতাকা বহন করা হয়। পাক
ঝালকাঠির রাজাপুরে প্রকাশ্যে চলছে লটারির নামে জুয়ার টিকিট বিক্রি। ‘পিরোজপুর শিল্প ও বাণিজ্য মেলা–২০২৫’ শিরোনামে এই কার্যক্রম সীমান্ত পেরিয়ে এখন রাজাপুরের হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল এলাকার মতো জনবহুল স্থানে বিস্তৃত হয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত উচ্চস্বরে মাইকিং করে বলা হচ্ছে—“প্রবেশ টিকিট কিনুন, পুরস্কার জিতুন।” এই লোভনীয় প্রচারণায় পা দিচ্ছে কিশোর-কিশোরী, শিক্ষার্থী, গৃহিণী ও সাধারণ মানুষ। টিকিট প্রতি দাম
রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র আশুরা উপলক্ষ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হয়েছে তাজিয়া মিছিল। রবিবার (৬ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এসব আয়োজন ঘিরে গোটা এলাকায় ছিল ভক্ত-অনুরাগীদের উপচে পড়া ভিড়। সকাল ৯টা ১১ মিনিটে গোয়ালন্দ কেন্দ্রীয় ইমামবাড়া শরীফ থেকে বিশাল একটি তাজিয়া মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে উপজেলা কোর্ট চত্বর প্রদক্ষিণ করে পুনরায় ইমামবাড়ায় গিয়ে শেষ হয়। পরবর্তীতে সকাল ১০টা ১১ মিনিটে
গত ১৫ বছরে বাংলাদেশে গণমাধ্যমের ভূমিকা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত চায় অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে জাতিসংঘকে চিঠি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (৫ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে দ্য ডেইলি স্টার ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত ওই অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শফিকুল
কক্সবাজারের টেকনাফে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও মাদক। এ সময় অপহৃত এক যুবককেও জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ জুলাই) গভীর রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সংলগ্ন পাহাড়ি এলাকায় এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড ও পুলিশ যৌথভাবে অভিযানে নামে। সংবাদে জানা যায়, পাহাড়ি এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী বিপুল পরিমাণ অস্ত্র