রবিবার, ৮ নভেম্বর, ২০২৬২৩ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

শ্রীমঙ্গলে মানববন্ধন, স্লোগান, ময়লা ভাগাড় স্থানান্তরের দাবি

এহসান বিন মুজাহির
এহসান বিন মুজাহির মৌলভীবাজার, জেলা প্রতিনিধি

প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ১৬:৩৪

শেয়ার করুনঃ
শ্রীমঙ্গলে মানববন্ধন, স্লোগান, ময়লা ভাগাড় স্থানান্তরের দাবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে পৌরসভার ময়লার ভাগাড় স্থানান্তরের দাবিতে শিক্ষার্থীরা ফের আন্দোলনে নেমেছেন। রবিবার (৯ নভেম্বর) সকালে কলেজ রোডে ময়লার ভাগাড়ের সামনে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন শ্রীমঙ্গল সরকারি কলেজ ও গাউছিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সাধারণ শিক্ষার্থীসহ এলাকাবাসী।

বিক্ষোভকারীরা ‘এখানে ময়লা ফেলা বন্ধ করুন, নতুবা আমাদের মেরে ফেলুন’ স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে শ্রীমঙ্গল চৌমুহন চত্বরে প্রতিবাদ সমাবেশ করেন। ২০১৮ সাল থেকে শিক্ষার্থীরা মানববন্ধন, স্মারকলিপি এবং প্রতিবাদ সমাবেশের মাধ্যমে জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে ময়লার ভাগাড় স্থানান্তরের দাবি জানিয়ে আসছেন। দীর্ঘ ৭ বছর ধরে আন্দোলন বাস্তবায়ন না হওয়ায় আবারো সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন।

মানববন্ধনে শিক্ষার্থী ও স্থানীয়রা অভিযোগ করেন, ময়লার ভাগাড়ের কারণে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার শিক্ষার্থী, শিক্ষক, পথচারী ও স্থানীয় বাসিন্দারা নরক যন্ত্রণায় ভোগছেন। ভাগাড়ের চারপাশে ময়লার স্তুপ পাহাড়সম হয়ে গেছে। দুর্গন্ধ এক-দেড় কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ছে। মশা-মাছির উৎপাত এবং উৎকট গন্ধে এলাকায় থাকা দায় হয়ে উঠেছে। এছাড়া প্লাস্টিক, বোতল, পলিথিন ও হোটেল-রেস্টুরেন্টের পচা খাবারের কারণে পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হচ্ছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

কোকোর স্মরণে পাঁচবিবিতে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কোকোর স্মরণে পাঁচবিবিতে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
শ্রীমঙ্গল পৌরসভা সূত্রে জানা গেছে, ২০১৭ সালে জেটি রোড এলাকায় ২.৪৩ একর জমি ক্রয় করা হয়েছিল নতুন ভাগাড় নির্মাণের জন্য। কিন্তু আদালতের মামলার কারণে কাজ বন্ধ রয়েছে। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জানান, প্রজেক্ট অনুমোদন হলে দ্রæতই স্যানেটারি ল্যান্ড ফিল্ড এবং ফ্যাকাল ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের কাজ শুরু হবে। এটি বাস্তবায়িত হলে ৫০ হাজার পৌরবাসী ও শহরতলীর জনস্বাস্থ্যের উন্নতি হবে।

শিক্ষার্থী ও স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে ময়লার ভাগাড় সরিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ দূষণ মুক্ত করবে।

শ্রীমঙ্গলে মানববন্ধনময়লা ভাগাড় স্থানান্তরের দাবি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

সৌদি আরবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হবে: আইনমন্ত্রী

বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হবে: আইনমন্ত্রী

মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি

পরীক্ষায় ভালো ফল, নবম শ্রেণির ছেলেকে বিএমডব্লিউ উপহার দিলেন বাবা

পরীক্ষায় ভালো ফল, নবম শ্রেণির ছেলেকে বিএমডব্লিউ উপহার দিলেন বাবা

তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি

তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি

এ সম্পর্কিত আরও পড়ুন

গাজীপুরে নবম দিনেও কঠোর নিরাপত্তা, মাঠে ২৫ প্লাটুন বাহিনী

গাজীপুরে নবম দিনেও কঠোর নিরাপত্তা, মাঠে ২৫ প্লাটুন বাহিনী

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের পর নবম দিনের মতো গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন এ তথ্য নিশ্চিত করেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শিল্পাঞ্চলের

ব্রাহ্মণবাড়িয়ার ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে রেল ও সড়ক অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

ব্রাহ্মণবাড়িয়ার ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে রেল ও সড়ক অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন করা ছয়টি গ্রাম পুনর্বহালের দাবিতে রেল ও সড়কপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। সদর উপজেলাকে বিভক্ত করে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে রোববার (৮ নভেম্বর) সকাল থেকে এ কর্মসূচি পালন করেন তারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর

কুয়াকাটা ভ্রমনে এসে সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটা ভ্রমনে এসে সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রমণে এসে সড়ক দুর্ঘটনায় নাবিলা নুসরাত (৩২) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাবিলা বরিশাল সদর উপজেলার বাসিন্দা চিকিৎসক ডা. মাইনুল ইসলাম শুভর স্ত্রী। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্যাথলজি বিষয়ে উচ্চতর এমডি ডিগ্রি অর্জনের জন্য অধ্যয়নরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার

বিমানবন্দর এলাকায় পরপর দুই ককটেল বিস্ফোরণ

বিমানবন্দর এলাকায় পরপর দুই ককটেল বিস্ফোরণ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া রাজধানীর আরও চার স্থানে ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে বিমানবন্দরের গোলচত্বরে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উড়ালসেতু থেকে দুর্বৃত্তরা ককটেল দুটি নিক্ষেপ করে। তবে বিস্ফোরণে কেউ হতাহত হননি।

ঝিনাইদহে বর্ণাঢ্য র‌্যালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

ঝিনাইদহে বর্ণাঢ্য র‌্যালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

বর্ণাঢ্য র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা বিএনপি। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালিতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শহরের পোস্ট অফিস মোড়, পায়রা চত্বর ও কেসি কলেজ সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড-সংলগ্ন স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ