রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬১৩ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ধানের শীষের পক্ষে জনমত গঠনে লিফলেট বিতরণ ও বিশাল শোডাউন

 Rifat Shobuj Hossain
রিফাত হোসাইন সবুজ নওগাঁ, জেলা প্রতিনিধি

প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ১৮:৩৮

শেয়ার করুনঃ
ধানের শীষের পক্ষে জনমত গঠনে লিফলেট বিতরণ ও বিশাল শোডাউন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জাহিদুল ইসলাম ধলুর পক্ষে শোডাউন করেছে তার অনুসারী নেতাকর্মী ও সমর্থকেরা। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে নওগাঁয় লিফলেট বিতরণ করা হয়।

রোববার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে নওগাঁ শহরের তাজের মোড় থেকে মিছিল শুরু হয়। মিছিলটি নওগাঁ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুপারিপট্রি গিয়ে শেষ হয়। নওগাঁ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জাহিদুল ইসলাম অনুসারী প্রায় ১০ হাজার বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থক এতে অংশ নেন।  

সকাল ১০টা থেকেই নওগাঁ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হয় জাহিদুল হকের অনুসারী নেতাকর্মী ও সমর্থকেরা। তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। নেতাকর্মীদের হাতে হাতে দেখা যায় বিভিন্ন স্লোগান ও ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন। মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জাহিদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার জন্য দলের শীর্ষ নেতাদের প্রতি অনুরোধ জানান তৃণমূলের নেতাকর্মীরা।

আরও

পাচারকারীদের হাত থেকে মিলল অষ্টম শতকের নিদর্শন

পাচারকারীদের হাত থেকে মিলল অষ্টম শতকের নিদর্শন
নওগাঁ সদর উপজেলা বিএনপির সদস্য সারওয়ার কামাল চঞ্চল বলেন, ‘জাহিদুল ইসলাম ধলু ভাই হলেন জনগণের নেতা। তিনি বিগত সময়ে দলের নেতাকর্মীদের সাথে ছিলেন। মামলা-হামলা ও জুলুম-নির্যাতনের সময় আমাদেরকে আগলে রেখেছেন। নওগাঁ-৫ আসনে এখনও দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। আমাদের দাবি, এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে জাহিদুল ইসলামকে নাম ঘোষণা করা হোক। নওগাঁ-৫ আসনে জাহিদুল ইসলামের কোনো বিকল্প নেই। এই আসনে তাকে মনোনয়ন দিলে ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে।’

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
নওগাঁ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি দেওয়ান ফারুক বলেন, ‘জাহিদুল ইসলাম ধলু ২০১৮ সালে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচন করেছিলেন। কিন্তু সে সময় ষড়যন্ত্র করে তার বিজয় ছিনিয়ে নেওয়া হয়। এবার জনগণের দাবি ও সমর্থনের কারণে জাহিদুল ইসলামকে আবারও মনোনয়নপ্রত্যাশী হয়েছেন। বিগত আওয়ামী লীগ শাসনামলে আন্দোলন-সংগ্রামে সর্বদা মাঠে ছিলেন জাহিদুল ইসলাম ধলু। তার আন্দোলন-সংগ্রামের সাক্ষী এই জেলার বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষেরা। এই আসনে বিএনপির যোগ্য মনোনয়নপ্রত্যাশী জাহিদুল ইসলাম ধলু।’

লিফলেট বিতরণ৩১ দফা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সম্প্রতি বিএনপি ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। ৬৩টি আসনে এখনও দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেনি দলটি। এর মধ্যে নওগাঁ-৫ আসন রয়েছে।

সর্বশেষ সংবাদ

রাড্ডা ক্লিনিকে হামলা: পুলিশের দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ, ওসি প্রত্যাহার

রাড্ডা ক্লিনিকে হামলা: পুলিশের দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ, ওসি প্রত্যাহার

মাটির কাজ শেষ, রঙের অপেক্ষায় হাকিমপুরের প্রতিমা

মাটির কাজ শেষ, রঙের অপেক্ষায় হাকিমপুরের প্রতিমা

রাষ্ট্রপতির আসনে ভাইয়ের মনোনয়ন, মাঠে বিএনপির ফয়সাল

রাষ্ট্রপতির আসনে ভাইয়ের মনোনয়ন, মাঠে বিএনপির ফয়সাল

কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবসে ডিজিটাল পর্যটনের নতুন বার্তা

কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবসে ডিজিটাল পর্যটনের নতুন বার্তা

পাচারকারীদের হাত থেকে মিলল অষ্টম শতকের নিদর্শন

পাচারকারীদের হাত থেকে মিলল অষ্টম শতকের নিদর্শন

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

এ সম্পর্কিত আরও পড়ুন

মাটির কাজ শেষ, রঙের অপেক্ষায় হাকিমপুরের প্রতিমা

মাটির কাজ শেষ, রঙের অপেক্ষায় হাকিমপুরের প্রতিমা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে দিনাজপুরের হাকিমপুর উপজেলার মন্দিরগুলোতে প্রতিমা তৈরির মাটির কাজ শেষ হয়েছে। এখন শেষ মুহূর্তে রং ও সাজসজ্জার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা। পাশাপাশি বিভিন্ন পূজামণ্ডপে আলোকসজ্জার কাজও চলছে পুরোদমে। এবার উপজেলার ২১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। রোববার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা যায়, অধিকাংশ মণ্ডপে প্রতিমার মাটির

রাষ্ট্রপতির আসনে ভাইয়ের মনোনয়ন, মাঠে বিএনপির ফয়সাল

রাষ্ট্রপতির আসনে ভাইয়ের মনোনয়ন, মাঠে বিএনপির ফয়সাল

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মির্জা ফয়সল আমিন। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে ফয়সল আমিন তাঁর বাবা-মায়ের

কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবসে ডিজিটাল পর্যটনের নতুন বার্তা

কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবসে ডিজিটাল পর্যটনের নতুন বার্তা

পর্যটনকে নতুন রূপ দিতে ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে পর্যটন নগরী কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। রোববার সকাল ৯টায় বাংলাদেশ পর্যটন করপোরেশন, পটুয়াখালী জেলা প্রশাসন ও কুয়াকাটা পৌরসভার যৌথ উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও কয়েকশ মানুষ অংশ নেন। কুয়াকাটা পৌরসভা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে কুয়াকাটা-ঢাকা

পাচারকারীদের হাত থেকে মিলল অষ্টম শতকের নিদর্শন

পাচারকারীদের হাত থেকে মিলল অষ্টম শতকের নিদর্শন

চোরাকারবারীদের হাত থেকে অষ্টম-নবম শতকে ব্যবহৃত একটি বেলেপাথরের প্রত্নতাত্ত্বিক পিলারের অংশ উদ্ধার করে জয়পুরহাট-২০ বিজিবির কাছে হস্তান্তর করেছেন স্থানীয় এলাকাবাসী। উদ্ধার হওয়া প্রত্নবস্তুর ওজন প্রায় ৩২০ কেজি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রাথমিক যাচাই অনুযায়ী, নিদর্শনটির আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। শনিবার মধ্যরাতে জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি জানায়,

১৫ জেলে নিয়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি

১৫ জেলে নিয়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি

পটুয়াখালীর আলীপুর মৎস্যবন্দর থেকে মাছ ধরতে গিয়ে গভীর সমুদ্রে ১৫ জেলেসহ ‘এমবি মায়ের দোয়া-৬’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তবে কাছাকাছি থাকা অন্য একটি মাছ ধরার ট্রলারের সহায়তায় দুর্ঘটনাকবলিত ট্রলারে থাকা ১৫ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকাল ১০টার দিকে আলীপুর মৎস্যবন্দর থেকে প্রায় ৪৫ কিলোমিটার গভীর বঙ্গোপসাগরে এ