জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। সোমবার (২৪ মে) বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। শায়রুল বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) রাজনৈতিক কার্যালয়ে বিকেল ৪টায় জরুরি সংবাদ সম্মেলন হবে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন।
সৌদি আরব আজান ও ইকামত ছাড়া মসজিদের মাইক ব্যবহার নিষিদ্ধ করেছে। এ ছাড়া মাইকের আওয়াজ সীমিত করারও নির্দেশ দিয়েছে সৌদি আরব। রোববার (২৩ মে) মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম গালফনিউজ জানায়, সৌদির ইসলামবিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ আল শেখের জারি করা এক সার্কুলারে দেশটির সব মসজিদে মাইকের আওয়াজ এক-তৃতীয়াংশ রাখা এবং আজান ও ইকামত ছাড়া ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে। গালফনিউজের খবর অনুসারে, সৌদির ওই
নিজের চায়ের দোকানের ভিতর থেকে গলায় কাপড় পেঁচানো মাজদার রহমান (৪২) নামের এক চা বিক্রেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (২৪ মে) সকালে নাটোরের লালপুর বাজারস্ত নিহতের নিজ চা দোকান থেকে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত মজদার নওদাপাড়া গ্রামের সাজদার রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে লালপুর বাজারের নিহত মাজদারের নিজস্ব চায়ের দোকানের ভিতরে গলায় কাপড় পেঁচানো
লা লিগার শিরোপা না জিতলেও আরও একটি অনন্য অর্জন যোগ হলো বার্সা প্রাণ ভোমরা লিওনেল মেসির ঝুলিতে। টানা পঞ্চম ও সব মিলিয়ে অষ্টমবারের মতো স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি জিতেছেন বার্সেলোনার অধিনায়ক। একইসঙ্গে টানা পিচিচি জয়ের রেকর্ডে মেসি পেছনে ফেলেছেন দুই কিংবদন্তি ফুটবলার আলফ্রেডো ডি স্টেফানো ও হুগো সানচেজকেও। তারা দুজনেই পাঁচবার করে জিতেছেন পিচিচি ট্রফি। যদিও মৌসুমটা একেবারেই ভাল
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চারটি ইউনিয়নের ১৬টি নদী তীরবর্তী গ্রাম মেঘনার ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে। ভাঙনের কবলে পড়ে বদলে যাচ্ছে সে উপজেলার মানচিত্র। এলাকার অধিকাংশ মানুষ ঘরবাড়ি, ফসলি জমিজমা, ব্যবসায়িক দোকানপাট হারিয়ে অনেকটাই সর্বস্বান্ত। নবীনগর উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া প্রমত্তা মেঘনার প্রবল ভাঙনের খেলা চলছে প্রায় অর্ধশতাব্দী ধরে। ভৈরব-নবীনগর-নরসিংদী নদীপথের প্রায় ৮০ কিলোমিটার এলাকাজুড়ে গত ৫ বছরে মেঘনা গর্ভে বিলীন হয়েছে
ভারতে মহামারি করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ কমতে শুরু করেছে। তবে মৃত্যুর হার ক্রমশ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরো ৪ হাজার ৪৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়ালো। সোমবার (২৪ মে) এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত একদিনের ব্যবধানে নতুন করে আরো ২ লাখ ২২ হাজার ৩১৫ জনের শরীরে
আশুলিয়ায় একটি বাড়ির তালাবদ্ধ ঘর থেকে অজ্ঞাত (২৩) এক যুবকের হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ১টার দিকে আশুলিয়ার কাঠগড়ার পুকুরপাড় এলাকার শামসুন্নাহারের বাড়ির নিচতলার একটি কক্ষ তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহতের কোন ধরনের পরিচয় শনাক্ত করতে পারে নি পুলিশ। তবে নিহতের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। বাড়ির মালিক জানান, গত ১৯ মে বাসা ভাড়া নেয়
আফ্রিকার কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর গোমা থেকে ছয় মাইল দূরে অবস্থিত নাইরাগঙ্গো পর্বতে আগ্নেয়গিরির ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১৭০ এর বেশি শিশুর নিখোঁজের শঙ্কা রয়েছে এবং আরো অন্তত ১৫০ জন তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (২৪ মে) এ খবর প্রকাশ করেছে বিবিসি। গতকাল রবিবার কঙ্গো সরকারের মুখপাত্র প্যাট্রিক মুয়ায়া জানান, আগ্নেয়গিরির বিস্ফোরণে এখন
রাজধানীসহ সারাদেশের বিভিন্ন জায়গায় তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। তবে আজ সোমবার তাপমাত্রা কিছুটা কমতে পারে। এমনটিই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু জায়গা থেকে এ তাপপ্রবাহ কমতে পারে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এ পরিণত হয়েছে। এ ছাড়া সমুদ্র বন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘূর্ণিঝড়টি আজ সোমবার সকাল ৬টার দিকে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬০৫
শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ চলাচল শুরু হওয়ায় যাত্রীর চাপ কমেছে ফেরিতে। ফেরিতে যথারীতি পারাপার হচ্ছে যানবাহন, সাধারণ যাত্রীদের চাপ নেই বললেই চলে। সবাই লঞ্চে করে নদী পার হচ্ছেন। ফলে এতদিন প্রতিটি ফেরিতে যাত্রীদের উপচে পড়া ভিড় থাকলেও আজ সোমবার সকালের চিত্র ছিল একেবারে ভিন্ন। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি করে আজ সোমবার থেকে অর্ধেক আসন খালি রেখে স্বাস্থ্যবিধি মেনে বাস, লঞ্চ
বৈশ্বিক মহামারি করোনার সংক্রমণ রোধে সারা দেশে ট্রেন, লঞ্চ ও দূরপাল্লার বাস বন্ধ ছিলো ৪৯ দিন। দেড় মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর চালু হলো লঞ্চ, ট্রেন ও দূরপাল্লার বাস। তবে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী বহন করতে হবে। ট্রেনের ভাড়া না বাড়লেও লঞ্চ ও বাসযাত্রীদের গুনতে হবে ৬০ শতাংশ বেশি ভাড়া। আজ সোমবার (২৪ মে) দূরপাল্লায় বাস চলাচল শুরু হওয়ায় রাজধানীর
নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল। তিনি মানুষকে ক্ষমা করতে ভালোবাসেন। মানুষ যখনই কোনো গোনাহ করে ফেলে, তখন যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা বান্দার সে গোনাহ ক্ষমা করে দেন। তাই কোনো গোনাহ করার সঙ্গে সঙ্গে ছোট্ট এ দোয়াটি পড়া জরুরি। তাহলো- أَتُوْبُ اِلَى اللهِ مِمَّا أَذْنَبْتُ উচ্চারণ : ‘আতুবু ইলাল্লাহি মিম্মা আজনাবতু।’ অর্থ : (হে আল্লাহ!) আমি যে গোনাহ করেছি; তা থেকে আল্লাহর
বাকেরগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে ১২জনকে আসামী করে থানায় মামলা দায়েরের অভিযোগ উঠেছে। মামলায় উপজেলার বঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের বাসিন্দা বাদল খলিফা সহ তাদের আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্য সহ বাকেরগঞ্জ থানায় ১২জনকে আসামি করে মামলা দায়ের করেন একই এলাকার বাসিন্দা মামলাবাজ বাদী আনিসুর রহমান বিশ্বাস মিন্টু । এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে নিরীহ ব্যক্তিদেরকে মামলা দিয়ে হয়রানি এবং মারধর করায় চাপা ক্ষোভ বিরাজ
অবশেষে স্বাভাবিক হচ্ছে বাস, লঞ্চ, ও ট্রেন গহ সকল গণপরিবহন চলাচল। তবে থাকছে কিছু বিধিনিষেধ , অর্ধেক যাত্রী এবং স্বাস্থ্য বিধি মেনে চলবে সকল যানবাহন । ভাড়া দিতে হবে ৬০ শতাংশ বেশি । এই বিষয়ে গতকাল রাতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থা (যাপ) বরিশাল জোন এর আয়োজনে জরুরি এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল লঞ্চ মালিক সমিতির আহবায়ক
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিন্মচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিন্মচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘূনীভূত হয়ে ঘূর্নিঝড়ে রুপ নিয়ে উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। নিন্মচাপটি আজ সকাল নয়টা পর্যন্ত পটুয়াখালীর পায়রা বন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিনে অবস্থান করছিল। তাই পায়রা বন্দরকে ০২ নম্বর হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। বিষয়টি নিশ্চিত করেছেন
ঝিনাইদহ শহরের পাগলা কানাই বেপারীপাড়া সড়কস্থ জোড়া পুকুর পাড়ার বাসিন্দা জুবায়ের ইমাম জ্যোতি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঝিনাইদহ কালীগঞ্জে সড়কের বিষয়খালী কড়াইতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক নেতা জ্যোতি বেপারীপাড়ার ঠিকাদার অহিদুল ইসলাম খোকনের একমাত্র ছেলে। তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিতে চাকরি করতেন। গতরাত সাড়ে ১১টার সময় মোটরসাইকেল যোগে ঝিনাইদাহ শহরে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন
মুঘল আমলের ঐতিহাসিক নিদর্শন আরিফাইল মসজিদ -১৬৬২ ঈসায়ী সালে কারুকাজ আর চুনা পাথরের সৌন্দর্যময় মসজিদটি সরাইল উপজেলার সদর ইউনিয়নের আরিফাইল গ্রামে অবস্হিত। সরাইল উপজেলা পরিষদ চত্বর থেকে প্রায় এক কিলোমিটার পশ্চিমে মসজিদটির অবস্থান। ঐতিহাসিক এ মসজিদটি সরাইলবাসীর পুরনো স্মৃতি বহনকারী, অনেকের ভাষ্যমতে ঐতিহাসিক মসজিদটিকে নিয়ে অনেক কল্প কাহিনি রয়েছে। সরেজমিনে জানাযায়,বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় সরাইল বিশ্বরোড় থেকে এসে সিএনজি
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা থেকে বরিশাল নগরীর যোগাযোগের সহজ পথ লাকুটিয়া সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ১৫ কিলোমিটার এ সড়কের ৮ কিলোমিটার অংশের একাধিক স্থানে সড়ক ও কালভার্ট দেবে গিয়ে সৃষ্টি হয়েছে গভীর খাদের। ফলে প্রতিদিনই এ সড়কটিতে ছোট বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে ছোট ছোট যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে বেশি। ফলে স্থানীয় যুব সমাজের ব্যাক্তিগত উদ্যোগে
পটুয়াখালীর কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছে। রবিবার বেলা এগারোটায় উপজেলার চম্পাপুর ইউনিয়নের মধ্য চম্পাপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। এর মধ্যে গুরুতর আহত জুয়েল গাজী (৪২) কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরন করা হয়েছে। আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ০৮ নং ওয়ার্ডের ইউপি
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত সকল ইবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসা জাতীয়করণ ঘোষণার দাবীতে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচী পালন এবং প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকবৃন্দ। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি, নেত্রকোনা জেলা শাখা রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্দন কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধন চলাকালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত সকল ইবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসা
কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারা গ্রামে ছেলের হাতে সৎ মা নিহত হওয়ার ঘটনায় প্রধান আসামী আলমগীরকে স্ত্রী সহ আটক করেছে উখিয়া থানা পুলিশ। ২৩মে (রবিবার) এসআই আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আত্নগোপনে থাকা অবস্থায় তাদের আটক করা হয়। উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, সৎ মা হত্যার ঘটনায় ঘাতক ছেলেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে স্ত্রীসহ আটক করে
জয় দিয়ে সিরিজ শুরু করলো টাইগাররা। টসে জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২৫৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ২২৪ রানে গুটিয়ে যায় লংকানরা। ফলে ৩৩ রানের জয় পায় বাংলাদেশ। বিস্তারিত আসছে ......
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ৩ কোটি ৩০ লাখ টাকা ব্যায়ে নির্মিত কেশবপুর উপজেলার এম, এম, গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রের নবনির্মিত ভবন রবিবার সকালে উদ্বোধন করেছেন। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে রবিবার সকালে ভবন উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত