বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬২৯ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

ঘূর্ণিঝড় ‘ইয়াস’, সতর্ক সংকেত বাড়ল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২১, ১০:৪৪

শেয়ার করুনঃ
ঘূর্ণিঝড় ‘ইয়াস’, সতর্ক সংকেত বাড়ল

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এ পরিণত হয়েছে। এ ছাড়া সমুদ্র বন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ তথ্য জানানো হয়েছে।

আরও

জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহযোগিতা চাইল বাংলাদেশ

জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহযোগিতা চাইল বাংলাদেশ

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘূর্ণিঝড়টি আজ সোমবার সকাল ৬টার দিকে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। 

এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

আরও

ইসি সভায় আজ চূড়ান্ত হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি

ইসি সভায় আজ চূড়ান্ত হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছে সাগর বিক্ষুব্ধ রয়েছে।

ঘূর্ণিঝড় ‘ইয়াস’
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ২ নম্বর নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ করতে নিষেধ করা হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তর গতকাল রোববার রাতে বুলেটিনে জানিয়েছিল, আজ সোমবার সকালের মধ্যে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে যাচ্ছে। তারপর আগামী বুধবার সন্ধ্যায় ‘ইয়াস’ অতিপ্রবল ঘূর্ণিঝড় (ঘণ্টায় ঝড়ের গতিবেগ ১১৮ থেকে ১৬৬ কিলোমিটার) হিসেবে ওড়িশার পারাদ্বীপ এবং পশ্চিমবঙ্গের সাগরের মাঝখান দিয়ে স্থলভাগে প্রবেশ করবে।

গতকাল ভারতের আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আরও জানানো হয়, শেষ ৬ ঘণ্টায় আরও পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে ‘ইয়াস’। এটি পরবর্তী ২৪ ঘণ্টায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সেখান থেকে আরও শক্তিশালী হয়ে পশ্চিম এবং উত্তর-পশ্চিমে অগ্রসর হবে ঘূর্ণিঝড়টি। তারপর অতিপ্রবল ঘূর্ণিঝড় হিসেবে বুধবার সন্ধ্যায় ওড়িশার পারাদ্বীপ এবং পশ্চিমবঙ্গের সাগরের মাঝখান দিয়ে স্থলভাগে আছড়ে পড়বে।

কত বেগে বইবে ঝড়?

ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সন্ধ্যার পর থেকে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার বেগ পৌঁছাতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটারে। আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়। কখনও কখনও তা ঘণ্টায় ৭০ কিলোমিটার ছুঁয়ে ফেলতে পারে। 

আগামী বুধবার সকালে ঝড়ের বেগ আরও বেড়ে ৬০ থেকে ৭০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে ঘণ্টায় ৮০ কিলোমিটারে। তারপর ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়, যা সন্ধ্যা পর্যন্ত বাড়তে থাকবে। কখনও কখনও তা ঘণ্টায় ১১০ কিলোমিটার ছুঁয়ে ফেলতে পারে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

সর্বশেষ সংবাদ

দেবীদ্বারে জমি দখল ও হত্যার হুমকির অভিযোগ, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

দেবীদ্বারে জমি দখল ও হত্যার হুমকির অভিযোগ, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

যন্তর মন্তরের গেট টপকে ঢুকে পড়ল সিজেপি, আটক দুই মুখপাত্র

যন্তর মন্তরের গেট টপকে ঢুকে পড়ল সিজেপি, আটক দুই মুখপাত্র

দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি প্রতিনিধি দিলদার হোসেনের ইন্তেকাল

দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি প্রতিনিধি দিলদার হোসেনের ইন্তেকাল

বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন, তালাবদ্ধ ভবনে নির্ঘুম রাত কাটালেন চুয়েট উপাচার্য

বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন, তালাবদ্ধ ভবনে নির্ঘুম রাত কাটালেন চুয়েট উপাচার্য

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন আইনি জটিলতা, বিরোধ ও সংকট দ্রুত নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে তৈরি প্রস্তাবটি বর্তমানে খসড়া পর্যায়ে রয়েছে এবং শিগগিরই তা বাস্তবায়নের পর্যায়ে পৌঁছাবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে রিফ্যুজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) আয়োজিত অভিবাসনবিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, প্রবাসী

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ২১ জানুয়ারি

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ২১ জানুয়ারি

দেশের প্রায় ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে সম্পন্ন করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে শুরু হবে এ নির্বাচন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সব নির্বাচন ২০২৭ সালের ২৭ মের মধ্যে শেষ করার

নিউইয়র্ক বিমানবন্দরে ইউনূসকে ঘিরে প্রবাসীদের তীব্র বিক্ষোভ

নিউইয়র্ক বিমানবন্দরে ইউনূসকে ঘিরে প্রবাসীদের তীব্র বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে পৌঁছানোর পর কয়েকজন প্রবাসী বাংলাদেশি তাকে লক্ষ্য করে বিভিন্ন মন্তব্য করেন। পরে নিরাপত্তাকর্মীরা তাকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন। সোমবার (১২ অক্টোবর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ড. ইউনূস। বিমানবন্দরের

জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহযোগিতা চাইল বাংলাদেশ

জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহযোগিতা চাইল বাংলাদেশ

দেশের জ্বালানিনিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের কাছে দীর্ঘমেয়াদি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য ভাসমান টার্মিনাল স্থাপন এবং স্থল ও সমুদ্রে গ্যাস অনুসন্ধান নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আশ্বাস দিয়েছে সৌদি আরব। রোববার (১১ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদে আন্তর্জাতিক জ্বালানি ফোরামের ১৭তম আসরের ফাঁকে এসব বিষয়ে আলোচনা করেন

ইসি সভায় আজ চূড়ান্ত হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি

ইসি সভায় আজ চূড়ান্ত হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি

ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণে সোমবার (১২ অক্টোবর) সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে। ইসির উপসচিব মো. শাহ্ আলমের স্বাক্ষরিত এক চিঠিতে সভার বিষয়টি জানানো হয়েছে। চিঠিতে