বগুড়ার শেরপুরে পাওনা টাকা তুলের দেয়ার আশ্বাসে গৃহবধুকে ধর্ষণ করেছে ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব বলে অভিযোগ উঠেছে। গত ৩০ জুলাই শুক্রবার রাতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ধর্ষিতা দুই সন্তানের জননী গৃহবধু। মামলার এজাহার সুত্রে জানা যায়, উপজেলার ৩নং খামারকান্দি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল ওহাবের আত্মীয় শহিদুল ইসলামের নিকট হতে গাড়ীদহ ইউনিয়নের গাড়ীদহ গ্রামের আব্দুল আহাদের স্ত্রী দুই সন্তানের
মোংলায় কঠোর লকডাউন বাস্তবায়নে কাজ করছে প্রশাসন। লকডাউনের নবম দিনেও যারা নিয়ম ভঙ্গ করে রাস্তায় নেমেছেন তারাই জবাবদিহিতার মধ্যে পড়ছেন। জরিমানার সম্মুখীন হচ্ছেন। শনিবার (৩১ জুলাই) সকাল ১১ টায় পৌরশহরের শাপলা চত্বর, চৌধুরীর মোড়ে চেক পোস্ট বসিয়ে লকডাউন অমান্যকারীদের জরিমানা করাসহ জবাবদিহিতার মুখোমুখি করা হয়। এসময় সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশীসহ নৌবাহিনী কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
দেশজুড়ে মহামারী করোনাভাইরাস মোকাবেলার অংশ হিসেবে কঠোর লকডাউন সরকারি বিধি-নিষেধ সমূহ স্বাস্থবিধি মেনে চলার নির্দেশনা কার্যকরসহ জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। শনিবার (৩১জুলাই) দিনভর ঈদ পরবর্তী চলমান কঠোর লকডাউনের নবমদিনে সরাইল সদর উচালিয়াপাড়া মোড়ে উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটগণ পৃথক ভ্রাম্যমান আদালতের অভিযানের মাধ্যমে ৮ মামলায় ৭ হাজার ১শ’
পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রলীগ নেতার ডান হাতের কব্জি কর্তনের ঘটনায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আহত ছাত্রনেতার মায়ের দায়েরকৃত মামলার আসামী রুবেল শিকদারকে গ্রেফতারের পর তার দেয়া তথ্যানুযায়ী এসব অস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার রাত দুইটার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মেলাপাড়া গ্রামে গ্রেফতারকৃত রুবেলের মলিকানাধীন রাফসান মৎস্য ঘের থেকে অভিযান চালিয়ে তিনটি ছোড়া ও একটি চাপাতী উদ্ধার করে পুলিশ। এর আগে ইউনিয়ন ছাত্রলীগের
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকাসহ এক মহিলা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫। ৩০ জুলাই (শুক্রবার) রাত সাড়ে ৯টার দিকে জালিয়াপালং ইউনিয়নের শামলাপুর- কোর্টবাজার সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় তার সহযোগী আরেকজন র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটককৃত মাদক কারবারি হলেন, জালিয়াপালং ইউনিয়নের মনখালীর তোফায়েল
টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়েছে উপকূলীয় পটুয়াখালীর কলাপাড়ার কয়েক হাজার মানুষ। বৃষ্টি কমলেও পানি কমেনি। তলিয়ে রয়েছে পুকুর ও মাছের ঘের। সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে মৌসুমী সবজি চাষীরা। পানিতে তলিয়ে থাকায় অনেকের বাড়িতে উনুন জ্বলেনি। এদিকে ভাঙনের কবলে পড়েছে উপজেলার লালুয়া, ধানখালী, চম্পাপুর, মহিপুর ইউনিয়নের বেড়িবাঁধ। উপজেলার বিভিন্ন এলাকায় কালভার্ট আটকিয়ে প্রভাবশালিরা মাছ চাষ করার ফলে এমন
পটুয়াখালীর বাউফলে পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজারের (ডিজিএম) বিরুদ্ধে অফিসের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক এবং গণমাধ্যম কর্মীদের সাথে অসদাচরণের অভিযোগ উঠেছে। তার এমন আচরণে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে অসন্তোষ বিরাজ করলেও চাকুরীর ভয়ে কেউ মুখ খুলছেন না। এছাড়াও গ্রাহক এবং বাউফলে কর্মরত সাংবাদিকদের সাথেও ভাল আচরণ করছেন না বলে অভিযোগ উঠেছে ওই কর্মকর্তার বিরুদ্ধে। সংশ্লিষ্ট মুত্রে জানা গেছে, বাউফলে তার অধীনস্থ ১১৮ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।
কলকারখানা খোলার ঘোষণায় মহাসড়কে বেড়েছে মানুষের ঢল । আজ শনিবার সকাল থেকেই ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে ঢাকাগামী যাত্রীদের ভীড় লেগেই আছে। বিভিন্ন স্থান থেকে ইজিবাইক, ভ্যান রিক্সা যোগে টার্মিনালে এসে হাজির হচ্ছে তারা। গণপরিবহন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন এই কর্মজীবী মানুষ। কাজে যোগ দিতে ইজিবাইক, মাহেন্দ্রসহ ছোট ছোট যানে ঢাকায় ফিরতে হচ্ছে তাদের। এক জেলা থেকে অন্যজেলায় গিয়ে সেখান থেকে
পাবনা-নগরবাড়ি মহাসড়কের দ্বাড়িয়াপুর নামক স্থানে সিএনজিচালিত অটোরিকশার সাথে ইঞ্জিনচালিত নসিমন গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহতের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- সিনথিয়া (৬), আয়শা (দেড় মাস) ও অজ্ঞাতনামা সিএনজিচালক। শিশু দুটির মা বিলকিস বেগমের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা আমিনপুর থানা ও সুজানগর উপজেলার আহমেদ গ্রামের সবুজ হোসেনের মেয়ে সিনথিয়া ও আয়শা। নিহত সিএনজি চালকের
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় শনিবার সকাল থেকেই শ্রমিকের ঢল নেমেছে। রপ্তানীমুখী শিল্পকারখানা খোলার সিদ্ধান্তের সংবাদ শুনে জীবনের ঝুঁকি ও সংক্রমণের আশঙ্কা নিয়ে কর্মস্থল ঢাকা ও আশপাশের শিল্প অঞ্চলে ফিরতে শুরু করেছে শ্রমিকরা। গণপরিবহন চলাচল না করায় পোশাক শ্রমিকরা চরম দুর্ভোগে পড়েছেন। সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যেই অতিরিক্ত ভাড়া দিয়ে ট্রাক, পিকআপ ভ্যান, প্রাইভেট কার, মোটরসাইকেলযোগে যে যেভাবে পারছেন ফিরছেন
রাজবাড়ীর দৌলতদিয়া থেকে নগদ টাকা ও তিন সেট তাসসহ ৬ জন জুয়ারি কে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। শুক্রবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১ টায় সময় দৌলতদিয়া রেল স্টেশনে সংলগ্ন সোবাহানের বোডিং থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করা হয়। সে সময় দুই জুয়ারি পালিয়ে যায়। থানা পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে
বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক, অনলাইন পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত মানষিক প্রতিবন্ধি মনেক্কা (মমতাজ) বেগম (৭৫)’র পাশে দাড়ালেন ‘কফি হাউজ’র বন্ধু সমাজ। শনিবার দুপুরে ‘কফি হাউজ’র বন্ধু সমাজ’র একটি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দোতলায় পুরুষ ওয়ার্ডের ১২নং বেডে চিকিৎসাধীন মনেক্কা বেগমকে দেখতে যান। এসময় টিম প্রধান গোলাম রাব্বী প্লাবন রোগীর চিকিৎসা সেবায় নগদ
হত্যার আড়াই মাস পরে বিচারের দাবীতে সন্তানহারা মা ও তার পরিবার সাংবাদিক সম্মেলন করেছেন। শনিবার বেলা ১২টার দিকে মাদারীপুরের কালকিনি প্রেসক্লাবে হাবিবুর রহমান হত্যার বিচারের দাবীতে সাংবাদিক সম্মেলন করা হয়। এসময় নিহতের পরিবারের কান্নায় ভেঙ্গে পড়েন। নিহতের পরিবার ও লিখিত বক্তব্যে জানা যায়, গত ১৪ মে কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম আলীপুর গ্রামের আনোয়ার সর্দারের ছেলে হাবিবুর রহমান রোজার ঈদ করতে
মুসলমান ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১২ দিন বন্ধ থাকার পর আজ থেকে পুনোরায় চালু হলো বাংলাবান্ধা স্থলবন্দর। আজ শনিবার (৩১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত -ই খুদা মিলন। জানা যায়, পবিত্র ঈদুল আজহা ও সরকারী ছুটি সমন্বয়ে করে বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে চার দেশের সাথে পাথরসহ সকল প্রকার পণ্য আমদানি
বর্তমানে সারাবিশ্ব মহামারি করোনায় থমকে গেছে। স্থবির হয়ে পড়েছে অর্থনীতি। সেখানে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে করোনা কালিন সময়ে দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য রফতানির পরিমাণ বেড়েছে। সদ্য সমাপ্ত ২০২০-২১ অর্থবছরে বন্দর দিয়ে ২২৯ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকার বিভিন্ন পণ্য ভারতে রফতানি হয়েছে। অর্থাৎ ২ কোটি ৭২ লাখ ৪১ হাজার মার্কিন ডলার। যা গত অর্থবছরের তুলনায়
কুষ্টিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টায় কোভিড ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বর্তমানে ২২৪ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৭৭ জন ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ৪৭ জন। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাতের আধারে এক কৃষকের কলা বাগানের ২১৫ টি কলা গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ গ্রামে। জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে পাইকেরছড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কৃষক লীগ সভাপতি হামিদুল ইসলামের কলা বাগানের ২১৫ টি কলা গাছ কে বা কারা রাতের আধারে কেটে রেখে পালিয়ে যায়। ক্ষতিগ্রস্ত কৃষক হামিদুল ইসলাম জানান, কলা বাগান
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন নয় হাজার ৩৬৯ জন।শনিবার (৩১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ
করোনা বিস্তার প্রতিরোধে সরকার ঘোষিত ১৪দিনের লকডাউনের নবমতম দিন চলছে। গতকাল পর্যন্ত প্রশাসনের করা নজর জারিতে ছিল লকডাউন কার্যক্রম। কিন্তু আগামীকাল ১ আগষ্ট সকল গারর্মেন্স শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে যোগ দানের ঘোষণা দেন গার্মেন্টস কর্তৃপক্ষ। এ সংবাদ ছড়িয়ে পরে সারা বাংলাদেশসহ দক্ষিন অঞ্চলে।আজ শনিবার ভোর থেকে দক্ষিন অঞ্চলের সকল চাকুরী বিজিরা যাত্রা শুরু করেন ঢাকা অভিমুখে। জনস্রোতে নিয়েছে ঢাকা-বরিশাল মহাসড়ক। যে
বরিশালের হিজলা উপজেলায় সিগারেট চুরির অভিযোগে নির্মল চন্দ্র দাস (৩৫) নামে এক যুবককে প্রাকাশ্যে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ সময় স্বামীকে ছাড়িয়ে নিতে আসলে তার স্ত্রীকেও লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ ঘটনায় শনিবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে অভিযুক্ত মুদি দোকানি আব্দুল সালামকে আটক করে পুলিশনির্যাতনের শিকার নির্মল চন্দ্র দাস বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের বিজয় দাসের ছেলে। তিনি কাউরিয়া
করোনার (কোভিড-১৯) অতি সংক্রামক ধরন ডেল্টায় শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি কম বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউিএইচও)। সংস্থাটির কোভিড ১৯ টেকনিক্যাল কমিটির প্রধান মারিয়া ভ্যান কারখোভ শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ডব্লিউএইচওর কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে মারিয়া ভ্যান কারখোভ বলেন, ‘অনেকেই শঙ্কিত ছিলেন এই ভেবে যে, ডেল্টার কারণে শিশুদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়েছে কি না।
রাস্তা ঘাটে চলতে-ফিরতে কত পাগলই তো আমরা দেখি। তাকে নিয়ে ভাবা তো দূরের কথা, অনেকে দ্বিতীয়বার ফিরে তাকাতেই সংকোচ বোধ করি। অথচ একবারও ভাবি না, সে-ও একজন মানুষ। সমাজে এখনও এমন দুই একজন মানুষ রয়েছে যারা এদের নিয়ে ভাবেন । তাদেরই একজন কিছুদিন হয় করোনা ভাইরাস আক্রান্ত থেকে সুস্থ হয়ে ওঠা গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হুসাইন। শরীয়তপুরের গোসাইরহাটের মাছ বাজার সড়কের
শেরপুরে ১০ মেট্রিক টন নিষিদ্ধ ঘোষিত এক ট্রাক পলিথিন জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। ৩১ জুলাই শনিবার দুপুরে শেরপুর-ঢাকা মহাসড়কের সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের জোড়া পাম্প এলাকায় অভিযান চালিয়ে এক ট্রাক নিষিদ্ধ পলিথিন ভর্তি ট্রাক আটক করে। জব্দ কৃত পলিথিনের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। এতে জড়িত সন্দেহে ট্রাকচালক বাবুল মিয়াকে আটক করা হয়েছে। এনএসআই ও পুলিশ সূত্রে জানা গেছে,
নওগাঁর ধামইরহাটে মামলা করায় ক্ষিপ্ত হয়ে বাদীকে বেধড়ক পিটিয়েছে প্রতিপক্ষের লোকজন। জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত ঐতিহাসিক আলতাদিঘী গ্রামের জিল্লুর রহমান আলতাদিঘী প্রাথমিক বিদ্যালয়ের সামনে দোকানে বসে চা পান করছিল। এসময় প্রতিপক্ষ একই গ্রামের বজুলর রহমানের ছেলে আশরাফ হোসেন (৩২)সহ আরও চারজন জিল্লুর রহমানের উপর অর্তকিত হামলা চালায়। হামলায় জিল্লুর রহমান গুরুতর জখম হলে তাকে বাঁচানোর