পটুয়াখালীর গলাচিপায় কবুতর চুরিকে কেন্দ্র করে দুপক্ষে সংঘর্ষে ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন, ফারুকপ্যাদা, মিজানুররহমানপ্যাদা, আমির হোসেনপ্যাদা, হাজেরাবিবি, কামালপ্যাদা, ছাইফুলপ্যাদা, শাহিনুর বেগম, ওলিলপ্যাদা, লিজা আক্তার। ঘটনাটি ঘটেছে উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের ৮ নংওয়ার্ডের পানখালি গ্রামের প্যাদাবাড়িতে। আহত ফারুক প্যাদা জানান, শনিবার সন্ধার পরে মিজানুর প্যাদার কবুতর ওলিল প্যাদা চুরি করে। এ নিয়ে বাড়ির ভিতরে দুপক্ষ কথাকাটাকাটির এক পর্যায়
বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে, স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ পালিত হয়েছে।দিবসটি উপলক্ষ্যে ১৫ আগস্ট রবিবার সকাল সাড়ে আটটায় বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। একে একে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, হিজলা থানা, সরকারি হিজলা কলেজ, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে বরিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। রবিবার (১৫ আগস্ট) সকাল ৬ টা ২০ মিনিটে নগরীর সোহেল চত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয় সুম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এসময় তার সাথে মহানগর আওয়ামীলীগের সভাপতি
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় পাঁচজন ও উপসর্গ নিয়ে নয়জন মারা গেছেন।একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৯৩ জন। তবে, শনাক্তের প্রায় দ্বিগুন ৬৩৯ জন সুস্থ হয়েছেন।রোববার (১৫ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল
ফেরির ধাক্কায় পদ্মা সেতুর পিলারে ক্ষতির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ছবিটি ভুয়া বলে দাবি করেছে সেতু বিভাগ।তারা বলছে সেই ছবিটি আসল নয়। যারা এই ছবি ছড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। এ বিষয়ে পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের একটি গণমাধ্যমকে বলেন, ভুয়া ছবিটি আমাদের নজরে এসেছে। এটি যারা ছড়িয়েছে, তাদের
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১০ এবং উপসর্গ নিয়ে ১৫ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ময়মনসিংহে ১৮ জন, নেত্রকোনার ৩ জন, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল ও কিশোরগঞ্জের ১ জন করে রয়েছে।রোববার (১৫ আগস্ট) সকালে এসব তথ্য নিশ্চিত করেন করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি বলেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৪৬ জন
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রাজধানীর বনানী কবরস্থানে শায়িত শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।রোববার (১৫ আগস্ট) দিনের শুরুতেই শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পর কবরস্থান ও এর আশপাশের এলাকা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিলে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল নামে। প্রথমে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে শহীদদের প্রতি
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কমেছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৬৪২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে দেড় হাজারের বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৩ লাখ ৬৭ হাজার ৬৬ জনে।একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬৫ হাজার ১৭১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায়
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১২ জন মারা গেছেন। এরমধ্যে করোনায় ৭ জন এবং উপসর্গ নিয়ে ৫ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে ৭৬তম দিনে রামেকে সবমিলিয়ে ১ হাজার ১১২ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৫ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় যে ১২ জন মারা
ক্যারিবিয়ান সাগর অঞ্চলের দ্বীপরাষ্ট্র হাইতিতে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩০৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অনেকে আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন কয়েকশ মানুষ।দেশটির স্থানীয় সময় শনিবার সকালে (১৪ আগস্ট) এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ২।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হাইতির পশ্চিমাঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ধর্মীয় উপাসনালয় ও হোটেল রয়েছে।দেশটির প্রধানমন্ত্রী
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকীতে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ রোববার (১৫ আগস্ট) সকাল ৬টায় ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ প্রধানমন্ত্রী।বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর।এরপর বঙ্গবন্ধুসহ ১৫
করোনা মহামারি উপেক্ষা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মহান নেতার প্রতি শ্রদ্ধা জানাতে ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানিয়েছেন।রোববার (১৫ আগস্ট) সকাল ৬টা ৫০ মিনিটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটির শীর্ষ নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে
স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস আজ। এ দিনটি যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় পালন করা হবে।আজ থেকে ৪৬ বছর আগে ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে জাতির জনককে সপরিবারে নির্মম-নিষ্ঠুরভাবে হত্যা করেছিল ক্ষমতালোভী নরপিশাচ কুচক্রী মহল।রোববার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস। আজকের সূর্যোদয় হবে সেই মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে কে না চায়। মুসলিম উম্মাহর সর্বশেষ ও শ্রেষ্ঠ চাওয়া হচ্ছে ঈমানি মৃত্যু। যে মৃত্যুতে রয়েছে প্রশান্তি ও চূড়ান্ত সফলতা। নামাজরত অবস্থায় মৃত্যু কিংবা কুরআন তেলাওয়াতরত অবস্থায় মৃত্যুই কেবল উত্তম মৃত্যুর নিদর্শন নয়; বরং ভালো মৃত্যুর আরো কিছু নির্দশন আছে। সেসব মৃত্যুর নিদর্শন কী?প্রখ্যাত ইসলামিক স্কলার শায়খ ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ ভালো মৃত্যু সম্পর্কে খুবই মূল্যবান কিছু কথা
ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার মৃত্যুর পর স্ত্রী সামিরা বিয়ে করেন মোশতাক ওয়াইজকে। তিনি ছিলেন সালমানেরই বন্ধু।মোশতাকের সংসারে এক পুত্র ও দুই কন্যার জননী সামিরা। সুখেই ছিলেন তারা, এমনটাই গণমাধ্যমে দাবি করতেন সামিরা ও মোশতাক। সেই সুখ স্থায়ী হয়নি। ভেঙে গেছে তাদের সংসার।নতুন করে আবারও বিয়ে করেছেন সামিরা। খবরটি নিশ্চিত করেছেন তার সাবেক স্বামী
২২২ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। প্রথম তিন ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল মাহমুদউল্লাহ দল। চতুর্থ ম্যাচ অস্ট্রেলিয়া জিতলেও, জয় দিয়ে সিরিজ শেষ করেছে বাংলাদেশ। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজ জয়ে আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে লাল-সবুজের দলের। ১২ রেটিং পয়েন্ট বাড়লেও র্যাঙ্কিংয়ে কোনো উন্নতি হয়নি বাংলাদেশের। ২৩৪ রেটিং পয়েন্ট
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, সময় এসেছে বঙ্গবন্ধুর নীতি-আদর্শ ও জীবনী থেকে শিক্ষা নিয়ে দেশবাসীর সংকটময় এ মুহূর্তে তাদের পাশে দাঁড়ানোর। আর এটাই হবে মুজিববর্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর একটি উত্তম প্রয়াস। জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার (১৪ আগস্ট) দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী। বাঙালি জাতির ইতিহাসে ১৫
সময়ের আলোচিত চলচ্চিত্র নায়িকা পরীমনিকে গ্রেপ্তারের পর থেকে উত্তপ্ত দেশের সোশ্যাল মিডিয়া। তার গ্রেপ্তারে পর থেকে বিরূপ মন্তব্যের শিকার হচ্ছেন অনেক অভিনেত্রী। এরই চিত্র উঠে এলো জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিনের ফেসবুক পোস্টে। ছোটবোনের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের জন্য বর্তমানে তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। এসময় বিরূপ মন্তব্যের শিকার হচ্ছেন তিনি। নিজ ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে কেমন নোংরা মন্তব্যের শিকার হচ্ছেন তা একদম খোলামেলা বলেছেন
অবশেষে বিয়ে করেছেন ‘হ্যাভ অ্যা রিল্যাক্স, সি ইউ, নট ফর মাইন্ড’ খ্যাত শ্যামল রায়। বৃহস্পতিবার (১২ আগস্ট) রাতে বিয়ের পিঁড়িতে বসেন। তার বিয়ের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে শুভকামনা জানিয়েছেন নেটিজেনরা। মাত্র কয়েকটি ইংরেজি বাক্য বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ পরিচিত হয়ে ওঠেন শ্যামল রায়। নেটিজেনরাও তার এসব বাক্য বিভিন্ন কথায় ব্যবহার করছেন। এক সময় বিয়ের প্রতি অনীহা ছিল ‘হ্যাভ অ্যা
পৌরসভার ৭ নংওয়ার্ড কাউন্সিলর ও হ্যন্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি হুমায়ুন কবির খান'কে কুপিয়ে জখম করার ঘটনায় ঝালকাঠি থানায় ১৪ জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে। ১৩ আগষ্ট হুমায়ুন কবিরের স্ত্রী রুমা বেগম বাদী হয়ে তার স্বামীকে খুন করার উদ্দেশ্যে গুরুতর জখম করার অভিযোগ এনে কাউন্সিলর কামাল শরীফের ভাই জামাল শরীফসহ আসামীদের বিরুদ্ধে এ মামলা করেন। এদিকে ঢাকা পঙ্গু হাসপাতালে হুমায়ুন কবিরের
এবার নাক দিয়ে টেনে নিলেই করোনা টিকা নেয়া হয়ে যাবে। এমনই অভিনব টিকা আবিষ্কার করেছেন সুইডেনের বিজ্ঞানীরা। পাউডারের মতো নাক দিয়ে নেয়ার এই টিকা ইতোমধ্যে প্রাণীর দেহে পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং সেখানে শতভাগ সফলতা পাওয়া গেছে বলে বিজ্ঞানীরা বলছেন। এখন বিজ্ঞানীরা মানব ট্রায়াল করতে চান। এদিকে সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে এই টিকা বাংলাদেশেই ট্রায়ালের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত
ঝিনাইদহের মহেশপুরে গলাই ফাঁস নিয়ে আবু সাইদ (১৮) ও সোহানা খাতুন (১৬) নামে দুই কিশোর-কিশোরী আত্মহত্যা করেছে। সম্পর্কে তারা একে অপরের বেয়াই-বেয়াইন। শনিবার সকালে মহেশপুর থানার পুলিশ চাপাতলা গ্রামের আল আমিন নামে এক কৃষকের রান্নাঘর থেকে থেকে তাদের মরদেহ উদ্ধার করে। সাইদ আল আমিনের চাচাতো ভাই এবং সোহানা তার বউ এর ছোট বোন। নিহত তরুণ আবু সাইদ উপজেলার স্বরুপপুর ইউনিয়নের
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ইমাম পরিবহনের ময়মনসিংহগামী একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়। এ সময় বাসের অন্তত ২০ যাত্রী আহত জন। শনিবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বৈলর বড়পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ইমাম পরিবহনের একটি বাস ধাক্কা
আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ দখল করে সশস্ত্র তালেবান জঙ্গিরা ক্রমশ রাজধানী কাবুলের দিকে এগিয়ে আসছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবরে বলা হচ্ছে, এখন মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে তারা। এ পরিস্থিতিতে শনিবার (১৪ আগস্ট) দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি টিভিতে দেয়া এক ভাষণে বলেন, যুদ্ধ অবসানের চেষ্টায় ‘আলোচনা’ চলছে। আন্তর্জাতিক অংশীদার ও স্থানীয় নেতাদের সঙ্গে দেশের পরিস্থিতি নিয়ে পরামর্শ চলার কথাও