রবিবার, ১০ মে, ২০২৬২৭ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

গনমাধ্যম

হাসেম ফুড কারখানায় পাওয়া গেল মাথার খুলি, চুল ও হাড়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:৬

শেয়ার করুনঃ
হাসেম ফুড কারখানায় পাওয়া গেল মাথার খুলি, চুল ও হাড়

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানার ১৪ নম্বর গুদামের ছয় তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার দুই মাস পর কারখানাটি থেকে মাথার খুলি, চুল ও দুটি হাড় উদ্ধার করা হয়েছে। তৃতীয় ও চতুর্থ তলা থেকে এগুলো উদ্ধার হয়। তবে এগুলো নারীর নাকি পুরুষের কিংবা কত জনের দেহাবশেষ এখনও পর্যন্ত কিছুই জানাতে পারেনি  নারায়ণগঞ্জ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কর্ণগোপ এলাকায় যৌথভাবে তল্লাশি চালিয়ে কারখানার পুড়ে যাওয়া মালামালের স্তুপের নিচ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী ও সিআইডির সদস্যরা এগুলো উদ্ধার করে।

নারায়ণগঞ্জ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর বিশেষ পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন বলেন, ৪৫ জনের মরদেহ হস্তান্তর করার পর নিখোঁজ তিন শ্রমিকের পরিবারের সদস্যরা গত সপ্তাহে উদ্ধারের আবেদন জানান। তাদের ধারণা ছিল, যে ৪৫ জনের মরদেহ হস্তান্তর হয়েছে সেখানে তাদের স্বজনের মরদেহ থাকবে। কিন্তু সেখানে না থাকায় তারা এ আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিকেলে ফায়ার সার্ভিসের একটি টিম ও সিআইডির একটি টিম যৌথভাবে তল্লাশি চালিয়ে কারখানার জঞ্জালের স্তুপের নিচ থেকে মাথার খুলি, চুল ও দুটি হাড় উদ্ধার করে। এর মধ্যে তৃতীয় তলা থেকে মাথার খুলি ও চুল পাওয়া গেছে। আর চতুর্থ তলা থেকে দুটি হাড় পাওয়া গেছে। নিখোঁজ তিন শ্রমিক হলেন, লাবনী, সাজ্জাদ ও মহিউদ্দিন।

আরও

ডিইউজে নির্বাচনে পুনঃনির্বাচিত সভাপতি শহিদুল, সাধারণ সম্পাদক খুরশীদ

ডিইউজে নির্বাচনে পুনঃনির্বাচিত সভাপতি শহিদুল, সাধারণ সম্পাদক খুরশীদ

তিনি বলেন, এগুলো এক ব্যক্তির নাকি একাধিক ব্যক্তির, এমনকি নারী নাকি পুরুষের কিছুই বলা যাচ্ছে না। উদ্ধারকৃত দেহবিশেষ ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডিএনএ রিপোর্টের পরই বিস্তারিত বলা যাবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিনি আরও বলেন, ৪৫ জনের ডিএনএ রিপোর্ট পাওয়ায় তাদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। কিন্তু এখনও বাকি তিনজনের ডিএনএ রিপোর্ট পাইনি। তাই হস্তান্তর করা হয়নি। আশা করছি খুব শীঘ্রই পেয়ে যাবো। তখন তাদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এছাড়া মামলার তদন্ত কাজ চলমান রয়েছে।

হাসেম ফুডমাথার খুলি
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় গণমাধ্যম সম্মিলনে ঐক্যের আহ্বান

সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় গণমাধ্যম সম্মিলনে ঐক্যের আহ্বান

উল্লেখ্য, গত ৮ জুলাই বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক ভবন থেকে লাফিয়ে পরে তিন জন মারা যান এবং ১০ জন আহত হন। প্রায় ১৯ ঘণ্টা পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। পরদিন শুক্রবার বিকেলে আগুন নিভিয়ে ফেলার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ৪৮ জনের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে। ঘটনার পর ৪ আগস্ট ডিএনএ পরীক্ষা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে প্রথমে ২৬ জন ও পরবর্তীতে ২১ জনের পোড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় রূপগঞ্জ থানাধীন ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাজিম উদ্দিন বাদী হয়ে কারখানার মালিক আবুল হাসেমসহ আট জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে নিরাপত্তা না থাকাসহ বিভিন্ন অবহেলার অভিযোগ এনে রূপগঞ্জ থানায় মামলা করেন। পরবর্তীতে এ মামলাটির তদন্তভার সিআইডিতে হস্তান্তর করা হয়।

সর্বশেষ সংবাদ

ইরানের ইউরেনিয়াম নিতে প্রস্তুত রাশিয়া, পুতিনের বার্তা

ইরানের ইউরেনিয়াম নিতে প্রস্তুত রাশিয়া, পুতিনের বার্তা

মায়ের ত্যাগ স্মরণে বিশ্বজুড়ে পালিত মা দিবস

মায়ের ত্যাগ স্মরণে বিশ্বজুড়ে পালিত মা দিবস

গাজীপুরে গরু চোর সন্দেহে গণপিটুনি, তিনজন নিহত

গাজীপুরে গরু চোর সন্দেহে গণপিটুনি, তিনজন নিহত

পুলিশকে জনগণের পক্ষে থাকার আহ্বান-তারেক রহমান

পুলিশকে জনগণের পক্ষে থাকার আহ্বান-তারেক রহমান

রাজবাড়ীতে ৩৭ লাখ টাকার ভবন, নেই দোতলায় ওঠার সিঁড়ি!

রাজবাড়ীতে ৩৭ লাখ টাকার ভবন, নেই দোতলায় ওঠার সিঁড়ি!

জনপ্রিয় সংবাদ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর যাত্রা শুরু

‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর যাত্রা শুরু

একটি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী গণমাধ্যমই সমাজের প্রকৃত দর্পণ—এমন মন্তব্য করেছেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। তিনি বলেন, স্থানীয় সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কার্যক্রম ও জনদুর্ভোগ তুলে ধরতে শক্তিশালী সংবাদপত্রের কোনো বিকল্প নেই। শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা

হিলিতে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

হিলিতে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

দিনাজপুরের হাকিমপুর হিলিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক (৮২) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার বৈগ্রাম গ্রামে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন সম্পন্ন করা হয়।  এর আগে বৈগ্রাম নিজ গ্রামে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অর্নার প্রদান করা হয়। পরে পুষ্পস্তবক অর্পণ করা সহ গভীর শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।  এসময় সেখানে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু

নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (নোইউজে)-এর ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ডেইলি বাংলাদেশ ডায়েরী পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল মোতালেব আপেলকে সভাপতি এবং দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি শাহাদাৎ হোসাইন বাবুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে জেলার কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদন করা হয়। নবগঠিত কমিটি আগামী দুই বছর মেয়াদে দায়িত্ব পালন

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড!

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড!

কুমিল্লার চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর অভিযোগ উঠেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূরের বিরুদ্ধে। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিকরা হলেন দৈনিক মানবজমিন পত্রিকার দেবীদ্বার উপজেলা প্রতিনিধি রাসেল সরকার এবং ফেস দ্য পিপল অনলাইন নিউজ পোর্টালের দেবীদ্বার প্রতিনিধি আব্দুল আলীম। সাংবাদিক আব্দুল আলীম

ঈদে সম্প্রীতি ও ভালোবাসার বার্তা দিলেন ইনিউজ৭১'র সম্পাদক জিকো

ঈদে সম্প্রীতি ও ভালোবাসার বার্তা দিলেন ইনিউজ৭১'র সম্পাদক জিকো

নিজস্ব প্রতিবেদক ॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইনিউজ৭১ জাতীয় অনলাইন পোর্টালের পক্ষ থেকে সকল পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভান্যুধায়ী এবং ইনিউজ৭১ পরিবারের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সম্পাদক শওকত হায়দার জিকো। শুক্রবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাসের এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য নিয়ে আসে আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা। এই আনন্দ শুধু ব্যক্তি জীবনে