আওয়ামী লীগ এবং সরকার ভয়ংকর হতাশার মধ্যে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।দুদু বলেন, সরকার এবং আওয়ামী লীগ কী হতাশার মধ্যে আছে সেটা তারা জানে। আর জানে বলেই, আগামী দিনে যিনি প্রধানমন্ত্রীর (খালেদা জিয়া) দায়িত্ব নেবেন তাকে তারা হত্যার চেষ্টা করছেন। তিনি বলেন,
করোনাভাইরাসের অন্তত এক ডোজ টিকা না নিয়ে শিক্ষার্থীরা স্কুলে যাওয়া যাবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এতথ্য জানান তিনি। মন্ত্রী আরও বলেন, বাড়ির বাহিরে মাস্ক ছাড়া বের হওয়া যাবে না। টিকা ছাড়া কেউ স্কুলে আসতে পারবে না। কোভিড সংক্রমণ আরও বাড়লে গণপরিবহনের অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের সিদ্ধান্ত হবে। তবে ভাড়া বাড়ানো যাবে না। রাজনৈতিক,
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ আসামির ডেথ রেফারেন্স নথি হাইকোর্টে পাঠিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল।বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখা থেকে এ তথ্য জানা গেছে।আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, বহিষ্কৃত তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার ওরফে অপু,
লঞ্চ এবং ট্রেনে উঠতে গেলেও ভ্যাকসিন সার্টিফিকেট বাধ্যতামূলক করার চিন্তা করছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে তিনি এ কথা জানান।ভিডিও কনফারেন্সে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।
গত ২৪ ঘণ্টায় শীতের কবল থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দুই নারী মারা গেছেন। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. এম এ হামিদ পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে দগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন আরও ২১ জন।নিহতরা হলেন, দিনাজপুর জেলার ফুলবাড়ির তারামনি (৮৫) এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ির আশা রানি (৪৫)। হাসপাতালের
রাজনৈতিক প্রতিহিংসা বেড়ে যাওয়ায় কারণেই নির্বাচনে সহিংসতা ঠেকানো যাচ্ছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে হোটেল সোনারগাঁওয়ে ভোটার তালিকায় পরিচয়হীনদের পিতা-মাতার নাম লিপিবদ্ধকরণে জটিলতা নিরসনে কর্মশালায় এ কথা বলেন তিনি। সিইসি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে হতাহতের জন্য কমিশন মর্মাহত, তবে এই ঘটনায় প্রশাসনিক দুর্বলতা নেই। প্রার্থী ও সমর্থকদের দ্বন্দ্বের কারণেই সহিংসতা হয়।এ সময়
কুমিল্লার লাকসামে বিআরটিসি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও একজন।বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোরে উপজেলার কালিয়াচৌ এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, পার্শ্ববর্তী লালমাই উপজেলার ভোলাইন ইউনিয়নের পরতী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বাহার মিয়া (৫৫), স্ত্রী পারুল বেগম (৪০), শ্বাশুড়ি গোলাপ নাহার (৭০) ও মেয়ে জান্নাত (১)। জানা গেছে, ফেনীতে বাহারের চাচা শ্বশুরের জানাজায় যাওয়ার পথে
নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, পঞ্চম ধাপে দেশের ৭০৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন ভোট গণনা চলছে। এ নির্বাচনকে কেন্দ্র করে ছয়জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। তারপরও কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট খুব ভালো হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউপি ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। সচিব বলেন, ৭০ শতাংশের উপরে
ঘন কুয়াশার কারনে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল ভোররাত ৪টা থেকে টানা চার ঘন্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পুনরায় চালু হয়েছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাব উদ্দিন ফেরি চালুর বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য,ঘন কুয়াশার কারনে ভোররাত ৪টা থেকে এই রুটে সকল প্রকার ফেরি চলাচল বন্ধ থাকে। ফেরির ওই কর্মকর্তা জানান, ভোররাত ৪টা
বান্দরবানে সিংয়ানু মার্মা নামে এক গৃহবধূকে হত্যার পর স্বামীকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। এ সময় তার স্বামী রেথোয়াইনু মার্মাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাত ৩টার দিকে রাজবিলা ইউনিয়নের থংজমাপাড়ায় ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাত ৩টার দিকে রাজবিলা ইউনিয়নের থংজমাপাড়ায় একদল সন্ত্রাসী রেথোয়াইনু মার্মাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় তার স্ত্রী বাধা দিলে
নতুন বছরেও দাপট কমছে না ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনসহ করোনা মহামারির। ওমিক্রন ভ্যারিয়েন্টের দাপটে বিশ্বজুড়েই বাড়ছে সংক্রমণ। ভারতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। বৃহস্পতিবারও (৬ জানুয়ারি) সেই সংখ্যা বেড়ে লাখের কাছাকাছি পৌঁছেছে। করোনায় একদিনে প্রাণ হারানো মানুষের সংখ্যাও ৩ শতাধিক। এরইমধ্যে ভারতে ওমিক্রন আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে আড়াই হাজারের ঘর পার করেছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয়
রাজধানীর বাংলামোটরে রাহাত টাওয়ারের ১১ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা ১১টা ৪ মিনিটে আগুন লাগার খবর আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার। তিনি বলেন, আমরা সকাল ১১টা ৪ মিনিটে বাংলামোটর টাওয়ারের ১১ তলায় আগুন লাগার খবর পেয়েছি। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৯টি ইউনিট কাজ করছে।এখন পর্যন্ত আগুন
ভারতের ঝাড়খণ্ডে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে গ্যাস সিলিন্ডার বহনকারী ট্রাকের সংঘর্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।বুধবার (৫ জানুয়ারি) ঝাড়খণ্ডের পাকুর জেলার গোবিন্দপুর-সাহিবগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, বাসটি সাহিবগঞ্জের বারহারওয়া থেকে দেওঘর জেলার জাসিদিহ এলাকায় যাচ্ছিল। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৪০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর বাসটিতে আটকা পড়া বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। ঘন কুয়াশার
করোনা সংক্রমণ কমাতে টিকা সনদ ছাড়া হোটেল-রেস্তোরাঁয় খাওয়া বন্ধের সিদ্ধান্তে হতাশ বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। করোনায় ক্ষতির মুখে এ খাতের ব্যবসায়ীদের আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টার মাঝে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে লোকসানের আশঙ্কা ব্যবসায়ীদের। আর এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন রোধে কয়েকদিনেরে মধ্যেই আবারও বিধি-নিষেধ আসছে। কড়াকড়ি আরোপের মধ্যে হোটেল রেস্তোরাঁয় টিকার সনদ ছাড়া খেতে না
কুমিল্লার লাকসাম উপজেলায় বাস-অটোরিকশা সংঘর্ষে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছ।বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। বিস্তারিত আসছে....
ইসলামের আগমনের পর প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুয়তের প্রতি অবিশ্বাসী ইয়াহুদি তথা আহলে কিতাবের অনুসারীরা বিভিন্ন চক্রান্ত করতে থাকে। নও মুসলিমদের মধ্যে ফাটল ধরাতে তারা ইসলাম পূর্ব জীবনের বিষয়গুলো কৌশলে তুলে ধরে। এসব চক্রান্তের বিষয়গুলো কোরআনের সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এ আয়াতগুলো মুসলিমদের ঐক্য ও সত্যের পথে থাকার অন্যতম দিকনির্দেশনা ও অনুপ্রেরণা। আল্লাহ তাআলা ইয়াহুদিদের চক্রান্তগুলো এভাবে তুলে
বুধবার সকালেই করোনা পরীক্ষা করার খবর জানিয়েছিলেন দেব সোশ্যাল মিডিয়ায়। আর এরপর করোনা আক্রান্ত হওয়ার খবর দিলেন বুধবার বিকেলে। সঙ্গে করোনা হওয়ার খবর দিলেন দেবের বান্ধবী রুক্মিনী মৈত্রও। দেব সোশ্যল মিডিয়ায় লিখলেন, ‘আমাকে নিয়ে চিন্তা করার জন্য ধন্যবাদ। করোনা পরীক্ষার ফলাফল হাতে পেয়েছি। আমার করোনা পজিটিভ কোনও উপসর্গ ছাড়াই। আপাতত হোম আইসোলেশনে আছি।’ রুক্মিনী মৈত্র সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আপনাদের সকলকে জানাতে চাই
বিশ্বজুড়ে আবারও তাণ্ডব শুরু করেছে প্রাণঘাতী করোনাভাইরাস। এরই মধ্যে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে ভাইরাসটির অতি-সংক্রামক নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এর ছোবলে বাড়ছে মৃত্যু ও শনাক্তের হার।গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিভিন্ন দেশে সাড়ে ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৫ লাখের বেশি। ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪
যুক্তরাষ্ট্রে একটি তিনতলা ভবনে আগুন লেগে ১২ জনের মৃত্যু হয়েছে। নিহত ১২ জনের মধ্যে ৮ জনই শিশু। বুধবার (৫ জানুয়ারি) দেশটির পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলীয় ফিলাডেলফিয়া শহরে মর্মান্তিক এই ঘটনা ঘটে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ফিলাডেলফিয়া অগ্নিনির্বাপণ দফতরের এক কর্মকর্তা আগুনে পুড়ে ৮ শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। বার্তাসংস্থা এএফপি জানিয়েছে,
অনলাইন নিউজ পোর্টাল প্রকাশ বা পরিচালনা করতে হলে অবশ্যই নীতিমালার আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় হতে নিবন্ধন গ্রহণ করতে হবে। আজ এক তথ্য বিবরণীতে বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রণীত জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুযায়ী অনলাইন নিউজ পোর্টাল প্রকাশের জন্য নিবন্ধন গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অনেকেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় হতে নিবন্ধন গ্রহণ
সাত বছরের দাম্পত্য জীবনে স্বামীর সঙ্গে কোনো সুখস্মৃতি মনে করতে পারেন না তিনি। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে কলহের মধ্য দিয়ে যেতে হচ্ছে ত্রিশোর্ধ্ব ওই নারীকে। যৌতুকের জন্য মারধরের কথা উল্লেখ করে তিন বছর আগে একবার স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাও করেছিলেন। সাভারের নবীনগরে একটি পোশাক কারখানায় কাজ করেন ওই নারী। গত বছরের নভেম্বরের শেষ দিকে
কদিন আগে প্রচার হওয়া এক অনুষ্ঠানে উপস্থাপকের আসনে থাকা চিত্রনায়িকা পূর্ণিমা এ প্রজন্মের জনপ্রিয় গায়ক ইমরানকে প্রশ্ন করেন, ‘তোমার কোনো গসিপ নেই, কোনো স্ক্যান্ডাল নেই। কীভাবে সম্ভব?’ তখন ইমরান বলেছিলেন, ‘সবাই আমাকে ভালোবাসে। সবাই আমাকে পছন্দ করে।’ অনুষ্ঠান প্রচারের পর বিনোদন অঙ্গনের অনেকেই বলাবলি করেন, গসিপ আর স্ক্যান্ডালের কি আছে, ইমরান তো প্রভার সঙ্গে প্রেম করছেন! অভিনয়শিল্পী সাদিয়া জাহান প্রভা ও
নিউজিল্যান্ডের মাটিতে তো বটেই, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই আসর মিলিয়ে এই প্রথম কোনো ম্যাচ জিতল বাংলাদেশ দল! সে জয়ও এল বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নদের হারিয়ে! এতে চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অনেকটা এগিয়েও গেছে মুমিনুল হকের দল। এক জয়েই সব উল্টেপাল্টে যায়নি। যতটুকু গেছে, সেটিও আবার অন্য কোনো দল জিতলে বাংলাদেশের অবস্থানটা উল্টে দিতে পারে। এখানে জয়ের হারই যে ব্যবধান
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়নেই বর্তমান চেয়ারম্যানরা পরাজিত হয়েছেন। এটিকে ব্যতিক্রম ঘটনা বলছে উপজেলাবাসী। আজ বুধবার পঞ্চম ধাপের নির্বাচনে এ ঘটনা ঘটে। একই সাথে বেসরকারি বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর নির্বাচনী এলাকার এই উপজেলায় নৌকার চরম ভরাডুবির ঘটনা ঘটেছে। ১০ ইউনিয়নের মাত্র চারটিতে নৌকা বিজয়ী হয়েছে। নির্বাচিত ১০ চেয়ারম্যানের মাঝে পাইকপাড়া ইউনিয়নের ওয়াহেদ আলী মাস্টার এবং উবাহাটা ইউনিয়নের এজাজ