
প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২২, ০:৫৮

নাটোরের বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি এলাকার বড়াল নদীর থেকে অজ্ঞাত নামা এক বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। তাঁর আনুমানিক বয়স ৬৫ বছর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, সকালে স্থানীয় কৃষকরা নদীপাড়ে কৃষি জমিতে কাজে যাওয়ার সময় নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করেছে। রিপোর্ট পেলে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।’