
প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২২, ০:২৬

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে যানবাহনে এলপিজির চাহিদা মেটাতে প্রথম বারের মত নির্মাণ করা হয়েছে এলপিজি ফিলিং স্টেশন। মঙ্গলবার (১লা ফেব্রুয়ারি) বহুল প্রতীক্ষিত মেসার্স সপ্তবর্ণা এলপিজি ফিলিং স্টেশনের যাত্রা শুরু হয়েছে। ওইদিন গোয়ালন্দ মোড়ে দুপুর ১২টায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে স্থাপিত এই এলপিজি স্টেশনটি রনজিৎ সরকার টিটু ও তার পরিবারবর্গসহ স্থানীয় ব্যবসায়ীরা ফিতা কেটে মেসার্স সপ্তবর্ণা এলপিজি স্টেশনের শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ইয়াকুব আলী পাটুয়ারি, সাবেক অতিরিক্ত সচিব প্রনব কুমার নিয়োগী ও গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার প্রমূখ।

এদিকে, জেলায় ১ম বারের মত এলপিজি ফিলিং স্টেশন হওয়ায় স্থানীয়রা খুব খুশি। যাদের যানবাহন শুধুমাত্র গ্যাসের ওপর নির্ভরশীল, তাদের অনেকখানি কষ্ট লাগব হবে বলে জানা গেছে।
স্থানীয় মাইক্রোচালক মো. রাসেল গাজী জানান, এটা অবশ্যই খুশির খবর। এখানে এলপিজি স্টেশন না থাকায়, নদীপার হয়ে পাটুরিয়া ঘাটে গিয়ে গ্যাস নিতে হয়। এখন আর সেই কষ্ট করা লাগবে না। সময়ও বাঁচবে।