বরিশালের আগৈলঝাড়ায় দাম্পত্য কলহের জের ধরে স্ত্রী রাশিদা বেগমকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংশভাবে হত্যার পর মহাসড়কের পাশে মরদেহ ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর নামে। এছাড়া স্ত্রীকে হত্যার পর এক বছরের শিশু সন্তানকে অন্যত্র ফেলে পালিয়ে যায় সে। এ ঘটনার পর পুলিশ রাশিদা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাাঠিয়েছে। সেই
যশোরের শার্শায় স্কুলছাত্র সোলায়মান শাকিব হত্যার তিন আসামিকে আটক করেছে যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিআইবি) সদস্যরা। এসময় ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) রাতে যশোরে পৃথক দুটি অভিযানে তিন আসামিকে গ্রেফতার করা হয়। আসামিরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার চান্দেরপোল গ্রামের জালাল উদ্দীনের ছেলে মনিরুল ইসলাম (৩০), যশোর বাঘাপাড়া গ্রামের নিজাম উদ্দীনের ছেলে মেহেদী হাসান মিলন (২২) ও
কক্সবাজারের উখিয়ায় মাদক পাচারকারীদের সঙ্গে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। গোলাগুলির এক পর্যায়ে পাচারকারীরা পালালেও তাদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে এক বার্তায় এ তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসাইন কবির। তিনি বলেন, উখিয়ার পালংখালী ইউনিয়নের দক্ষিণ বালুখালী মিয়ানমার সীমান্ত দিয়ে বুধবার মধ্যরাতে একটি ইয়াবার
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও বেড়েছে। এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হারও ঊর্ধ্বমুখী। এক সপ্তাহের ব্যবধানে শনাক্তের হার দাড়িয়েছে শতকরা ২৪.৫৪ ভাগ। হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, গত বুধবার শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী ছিল ১৩ জন। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায়
বিট পুলিশিং কার্যক্রম তরান্বিত করতে মাদারীপুরের ডাসার উপজেলার ডাসার থানা পুলিশের উদ্যোগে নবনির্বাচিত চেয়ারম্যান,ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার বিকালে বালিগ্রাম ইউনিয়নের পাথুরিয়া পাড় বাজারে এ সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুত্রে জানা যায়, শীত মৌসুমে রাতে ঘন কুঁয়াশা থাকার কারনে বিভিন্ন এলাকায় অনেক সময় চুরি ও ডাকাতির সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা
মহাসড়কে গণ পরিবহনে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সাভারের আশুলিয়ায় বিভিন্ন পরিবহনে অভিযান চালিয়ে জরিমান করেছেন ভ্রাম্যমান আদালত৷ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকায় এ অভিযান পরিচালনা করেছেন আশুলিয়ার সহকারী ভূমি কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন। এসময় মাস্কবিহীন চলাচল করায় দুইজন বাসের কর্মচারীকে ৪০০ টাকা জরিমানা করা হয়। এবং একটি হোটেলকে ৩০০ টাকা ও পরিবেশের ক্ষতি হওয়া নিষিদ্ধ পলিথিনের একটি দোকানকে ৫ হাজার
নওগাঁর ধামইরহাটে খোলা বাজারে (ওএমএস কর্মসূচী) চাল ও আট বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় এ কর্মসূচী চালু হয়। এতে অসহায়,খেটে খাওয়া শ্রমজীবি ও সাধারণ মানুষ বেশ উপকৃত হচ্ছেন। এব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো.আতাউর রহমান বলেন,সরকারী সিদ্ধান্ত মোতাবেক অসহায় মানুষ যাতে সহজে সুলভ মূল্যে খোলা বাজারে চাল ও আটা পেতে পারে সেজন্য এ কর্মসূচী চালু করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা
নওগাঁর ধামইরহাটে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ধামইরহাটের আয়োজন এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী,ভাইস চেয়ারম্যান সোহেল রানা,মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা,ধামইরহাট
বরিশালের আগৈলঝাড়ায় দাম্পত্য কলহের জের ধরে বুধবার রাতে হাতুড়ি দিয়ে পিটিয়ে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংশভাবে স্ত্রী’কে হত্যার পর মহাসড়কের পাশে লাশ ফেলে পালিয়েছে পাষন্ড স্বামী। এসময় নিহতের এক বছরের শিশু পুত্রকে অন্যত্র ফেলে রেখে যায় ঘাতক স্বামী। পথচারীরা মহিলার লাশ দেখে পুলিশকে সংবাদ দিলে ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই রাতেই ওসি (তদন্ত)
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নওগাঁ ১ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তবে তার শরীরে করোনা ভাইরাসের তেমন কোনো উপসর্গ নেই। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে সাধারণ সভা ও বিশিষ্ট ব্যবসায়ী, মেয়র ও চেয়ারম্যানদের সবংর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত হয়ে নিজের করোনা পজিটিভের কথা জানান। এসময় খাদ্যমন্ত্রী
ঝিনাইদহের বোড়াই এলাকা থেকে নজির মিয়া (৭০) নামে এক বৃদ্ধর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জানুয়ারী) সকালে উপজেলার বোড়াই গ্রামের মিলন মিয়ার পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।মৃত নজির মিয়া হরিণাকুন্ড উপজেলার জোড়াদহ ইউনিয়নের বাগছড়া গ্রামের মৃত সৌয়াদ আলীর ছেলে। নিহতের ছেলে মোঃ মিলন জানান, তার বাবা ৪-৫দিন ধরে নিখোঁজ ছিলেন। আজ সদর উপজেলার ডাকবাংলা বাজারে তার বাবার সন্ধান
পিরোজপুরের কাউখালীতে এক অসহায় প্রসূতি নারী রাশিদার চিকিৎসার দায়িত্ব নিলেন কাউখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া। জানা যায়, কাউখালী উপজেলার আইরণ গ্রামের আবাসনে থাকা রিকসা চালক আলনগীরের স্ত্রী রাশিদা গত মঙ্গলবার কাউখালী সদরের প্রাইভেট মা ক্লিনিকে ভর্তি হয়ে বিভিন্ন পরীক্ষা এবং টেষ্ট করার পরে ডাক্তার জানিয়েছেন রোগীর নরমাল ডেলিভারির করার কোন সুযোগ নেই। সিজার করা বাধ্যতা মূলক হয়ে
মাদারীপুর জেলা শাখার বিসিডিএস এর সদস্য সচিব মোঃ সাকিব হাসান এর সহযোগীতায় মাদারীপুরে অসহায় ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(২০জানুয়ারি)দুপুরে মাদারীপুর মৈত্রী মিডিয়া সেন্টারের উদ্যোগে ২শজন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ১টি করে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে শীত বস্ত্র বিতরণ করেন মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস।মাদারীপুর সাংবাদিক সংগঠন মৈত্রী
আশাশুনিতে স্বাস্থ্য সচেতনতামূলক র্যালী ও মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে আশাশুনি বাজার ও সড়কে র্যালী শেষে মাস্ক বিতরণ করা হয়। সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি’র পক্ষে আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে হতে র্যালীটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে ফিরে শেষ হয়। সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল্লাহেল বাকী বাচ্চুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক
চিকিৎসা সেবার মান উন্নয়ন ও সার্বিক বিষয় জরীপে জয়পুরহাটের পাঁচবিবির মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন দেশ সেরার তালিকায় জায়গা পেয়েছেন। স্বাস্থ্য বিভাগের এ মাসের জরীপে দেশে ৪৮২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে সমান (৭৬.৬৪) নম্বর পেয়ে মহিপুরসহ ৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যৌথ ভাবে প্রথম স্থান অর্জন করেন। পাঁচবিবি উপজেলার মহিপুর ৭ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে যৌথ ভাবে প্রথম হলেও, কিন্ত রাজশাহী
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলাসহ আশপাশের উপজেলাতে দিন দিন কমেই চলেছে তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতের প্রকোপ। অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। একই সঙ্গে ঘন কুয়াশা ও হিমেল বাতাস শীতের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। অনেকেই পাচ্ছেন না কাজ। কেউবা শীতের কারণে কাজে যেতে পারছেন না। অপরদিকে অতিরিক্ত শীতের কারণে হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। হাকিমপুর উপজেলা
বরিশালের আগৈলঝাড়ায় বড় ভাইকে প্রতিবন্ধী সাজিয়ে ৮ বছর শিকলেবন্দী করে রেখেছেন আপন ছোট ভাই এমন একটি প্রতিবেদন বিভিন্ন পত্রিকায় প্রকাশের পরে ভুক্তভোগীর পক্ষে সরজমিনে তদন্তে নামে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের একটি প্রতিনিধি দল। তদন্ত শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে উপজেলা সমাজসেবা অধিদপ্তর। তদন্ত প্রতিবেদনে সন্তোষ প্রকাশসহ গভীরভাবে তদন্ত করাসহ আইনী ব্যবস্থা নেওয়া এবং সুচিকিৎসার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে প্রায় ১২ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে অত্যাধুনিক মডেল মসজিদ। তবে এর নির্মাণ কাজের ধীরগতি নিয়ে অভিযোগ উঠেছে এখন রডে জং ধরেছে। কাজের সময়সীমা ১৮ মাস পার হয়ে গেলেও "ছবিতে যতটুকু"এর বেশি কাজ করতে পারেনি মেসার্স বিজনেস সিন্ডিকেট ইন্টারন্যাশনালও মোস্তফা কামাল নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। তারা বলেন, সরকারের অর্থ বরাদ্দ
আবারো বাড়তে শুরু করেছে কুষ্টিয়ায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৯ জন। তবে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কেউ মারা যাওয়ার খবর পাওয়া যাননি। কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ পর্যন্ত ২৩১ জনের নমুনা পরীক্ষা
করোনা সংক্রমণ বাড়ায় সারা দেশে টিকা কার্যক্রমও জোরদার করা হয়েছে। বিভিন্ন জেলায় উৎসবমুখর পরিবেশে ভ্যাকসিন নিচ্ছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। গাদাগাদি করে টিকা দেওয়ায় সংক্রমণ বাড়ার আশঙ্কা করা হচ্ছে। কেন্দ্রের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন অভিভাবকরা। করোনাকালেও দেশের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে দেশজুড়ে চলছে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি। সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে মুন্সিগঞ্জ শহরের পিপিআই রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে করোনার দ্বিতীয় ডোজের টিকা নেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২০ জানুয়ারি)
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মকবুলের দোকান নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মুনষ্টার কলেজিয়েট ষ্কুলের ভ্যান চালক মো. মিজান প্রামানিক (২৫) এর মৃত্যু হয়েছে। নিহত ষ্কুল ভ্যান চালক গোয়ালন্দ উপজেলার চর বালিয়াকান্দি গ্রামের মো. নুরু প্রমানিক এর ছেলে মো. মিজান প্রামনিক (২৫)। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এদিকে মকবুলের দোকানের স্থানীয় জনগণ ষ্পিডব্রেকারের দাবিতে মহাসড়কে অবরোধ করে রেখেছে। রাজবাড়ী সদর উপজেলার
দিনাজপুরের (হাকিমপুর-ঘোড়াঘাট) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরীফ আল রাজীব কে জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত করা হয়েছে। বুধবার(১৯ জানুয়ারি) দিনাজপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ নাম ঘোষণা করা হয়। এদিন দিনাজপুর জেলা পুলিশের ২০২১ সালের ডিসেম্বর মাসের ‘মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়। সভায় জেলার গত ডিসেম্বর মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ
দেশে অবৈধভাবে বালু উত্তোলনের একটা হিড়িক পড়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তিনি বলেছেন, সেজন্য একটি নীতিমালা করা হচ্ছে। নীতিমালা অনুযায়ী সন্ধ্যার পর কোনোভাবেই বালু উত্তোলন করা যাবে না। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের একটি অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে না পারলে নদীর তীর
কক্সবাজার টেকনাফ মেরিনড্রাইভ সড়কে দরগাহ ছড়া এলাকায় পিকআপ ও অটোরিক্সার মুখোমুখি (সিএনজি) সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় সিএজির দুই যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় টেকনাফ সদর দরগাহছড়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাবরাং ইউনিয়নের দক্ষিন নয়াপাড়ার বাসিন্দা জমির আহমদের ছেলে সিএনজি ড্রাইভার মোঃ সাদেক (২৭) ও টেকনাফ পৌরসভা জালিয়া পাড়ার মাহফুজা(১৬) বলে প্রাথমিক ভাবে জানা যায়। অপর