রবিবার, ৯ আগস্ট, ২০২৬২৫ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

স্বাস্থ্যবাংলাদেশ

একযোগে বদলি শেবাচিম হাসপাতালের ৮ চিকিৎসককে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ২২:৫২

শেয়ার করুনঃ
একযোগে বদলি শেবাচিম হাসপাতালের ৮ চিকিৎসককে

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম)হাসপাতালের ৮ জন জুনিয়র কনসালটেন্টকে একযোগে বদলি করা হয়েছে। দক্ষিনাঞ্চলের অন্যতম এ হাসপাতালটিতে রোগীর তুলনায় চিকিৎসক সংকটের মধ্যে এ বদলিত আদেশ নতুন করে শংকা সৃষ্টি করেছে। সাধারণ নাগরিকরা মনে করছেন, এতে করে এ হাসপাতাল থেকে প্রদত্ত রোগীদের চিকিৎসা সেবা আরো ব্যহত হবে।

এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বরিশাল জেনারেল হাসপাতাল এবং পটুয়াখালী মেডিকেল কলেজের একজন করে মোট দুজন চিকিৎসককেও বদলি করা হয়েছে।

আরও

হামে মৃত শিশুদের অধিকাংশই টিকা পায়নি, বাড়ছে উদ্বেগ

হামে মৃত শিশুদের অধিকাংশই টিকা পায়নি, বাড়ছে উদ্বেগ

ফলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব এ.এফ.এম এহতেশামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এবং বরিশাল জেনারেল হাসপাতালের মোট ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসককে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে বদলির আদেশ দেয়া হয়। এদেরকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে যোগদানের নির্দেশ দেওয়া হয়।

বদলিকৃতরা হলেন, অর্থ-সার্জারি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. মো. মাসরেফুল ইসলাম সৈকত ও গাইনী বিভাগের ডা. তানিয়া আফরোজকে পটুয়াখালী সদর হাসপাতালে, অর্থপেডিক্স বিভাগের ডা. সুদীপ্ত কুমার হালদারকে বরগুনা জেনারেল হাসপাতালে, ইএনটি বিভাগের ডা. আলী আহমেদকে পিরোজপুর জেলা সদর হাসপাতালে, ডা. মো. আব্দুল্লাহ্ আল মামুনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পটুয়াখালী মেডিকেল কলেজের জুনিয়র কনসালটেন্ট ডা. মো. জহিরুল ইসলামকে ভোলার ১২৫০ শয্যা জেলা হাসপাতাল, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের ডা. মো. শরিফুল ইসলামকে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, বরিশাল জেনারেল হাসপাতালের ডা. সঞ্জয় কুমার দাসকে পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের ডা. জয় জাখারিয়া রবকে পটুয়াখালী জেলা সদর হাসপাতালে এবং সর্জারি বিভাগের ডা. মো. সুপিয়ার রহমানকে ঝালকাঠি সদর হাসপাতালে বদলি করা হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন

ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন

শেবাচিম হাসপাতালের প্রশাসনিক বিভাগ জানিয়েছে, মোট পদের বিপরীতে ৪৫ ভাগ চিকিৎসকের পদ শূণ্য রয়েছে। এসব পদে চিকিৎসক পদায়নের জন্য দীর্ঘদিন ধরেই মন্ত্রণালয়ে চিঠি চালাচালি করে আসছে।

হাসপাতালের পরিচালক ডা. এইচ.এম সাইফুল ইসলাম জানান, আগে থেকেই শেবাচিম হাসপাতালে চিকিৎসক সংকট চলছিল। দক্ষিণাঞ্চলের সকল উপজেলার রোগীই এই হাসপাতালে চিকিৎসা নিতে আসায় একযোগে ৮ জন চিকিৎসকের বদলি নতুন করে সংকটে ফেলতে পারে বলেও মনে করেন তিনি।

পরিচালক বলেন, আমি আমাদের হাসপাতালে সংকটের বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের সচিব স্যারের সাথে কথা বলছি। তিনি বিষয়টি দেখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। 

একযোগে বদলি৮ চিকিৎসক
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

সর্বশেষ সংবাদ

গোয়ালন্দে উজানচর ভূমি অফিসে চার মাসে দুইবার চুরি !

গোয়ালন্দে উজানচর ভূমি অফিসে চার মাসে দুইবার চুরি !

গোপালপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ ৫ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ মুন

গোপালপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ ৫ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ মুন

তুচ্ছ ঘটনায় কলাপাড়ায় মা, মেয়েকে নির্মম নির্যাতনের অভিযোগ

তুচ্ছ ঘটনায় কলাপাড়ায় মা, মেয়েকে নির্মম নির্যাতনের অভিযোগ

এমপি নাসের রহমানকে নিয়ে এআই অশ্লীল ভিডিও, আসামি গ্রেপ্তার

এমপি নাসের রহমানকে নিয়ে এআই অশ্লীল ভিডিও, আসামি গ্রেপ্তার

নবম পে স্কেল নিয়ে আবারও তৎপরতা, মন্ত্রিসভায় উঠছে প্রস্তাব

নবম পে স্কেল নিয়ে আবারও তৎপরতা, মন্ত্রিসভায় উঠছে প্রস্তাব

এ সম্পর্কিত আরও পড়ুন

টিকার বাইরে থাকা শিশুরাই বেশি আক্রান্ত, হামে মৃত্যু থামছে না

টিকার বাইরে থাকা শিশুরাই বেশি আক্রান্ত, হামে মৃত্যু থামছে না

ঢাকা শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটের ২ নম্বর হাম ডেডিকেটেড ওয়ার্ডের ৩০টি বেডই বর্তমানে হামে আক্রান্ত শিশুতে পূর্ণ। ভর্তি থাকা শিশুদের অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের কেউই সরকারের বিশেষ হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় আসেনি। কেউ টিকাদান কর্মসূচির বিষয়ে জানতেন না, আবার কেউ ছয় মাস বয়স থেকে টিকা দেওয়ার বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। ৪ নম্বর বেডে চিকিৎসাধীন চার বছর ছয়

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

ত্বকের ক্যানসারের অন্যতম জটিল ধরন মেলানোমার চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে রাশিয়ায় উদ্ভাবিত ব্যক্তিগতকৃত একটি ভ্যাকসিন। ‘নিওনকোভ্যাক’ নামের এই এমআরএনএ-ভিত্তিক ভ্যাকসিন গ্রহণকারী প্রথম রোগীর শরীরে ইতিবাচক ফলাফল পাওয়ার কথা জানিয়েছেন দেশটির চিকিৎসকরা। রাশিয়ার গ্যামালেয়া ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউটের বৈজ্ঞানিক পরিচালক আলেকজান্ডার গিনজবার্গ জানান, ভ্যাকসিন গ্রহণের পর রোগী সুস্থ রয়েছেন এবং তার শরীরে ক্যানসার প্রতিরোধে কার্যকর রোগপ্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠতে শুরু করেছে। চিকিৎসার

দেশে অ্যান্টিবায়োটিকের অপব্যবহারে বাড়ছে মৃত্যুঝুঁকি, উদ্বেগ বিশেষজ্ঞদের

দেশে অ্যান্টিবায়োটিকের অপব্যবহারে বাড়ছে মৃত্যুঝুঁকি, উদ্বেগ বিশেষজ্ঞদের

দেশে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই নির্বিচারে অ্যান্টিবায়োটিক বিক্রি এবং হাসপাতালের সংক্রমণ নিয়ন্ত্রণে দুর্বলতার কারণে জীবনরক্ষাকারী অ্যান্টিবায়োটিক ক্রমেই অকার্যকর হয়ে উঠছে। আইসিডিডিআর,বির সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে ব্যাকটেরিয়া ওষুধ প্রতিরোধী হয়ে পড়ছে। একই সঙ্গে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-এ চিকিৎসাধীন রোগীদের মধ্যে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ ও মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বাড়ছে। গবেষণায় দেখা গেছে, হাসপাতালে ভর্তি হওয়ার সময় অনেক রোগীর

আগস্টে ডেঙ্গুর বিস্ফোরণ আশঙ্কা, হামেও সতর্ক করলেন বিশেষজ্ঞরা

আগস্টে ডেঙ্গুর বিস্ফোরণ আশঙ্কা, হামেও সতর্ক করলেন বিশেষজ্ঞরা

দেশজুড়ে হাম ও ডেঙ্গুর দ্বৈত সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে। একদিকে হামে আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে, অন্যদিকে বৃষ্টি ও উষ্ণ আবহাওয়ার কারণে ডেঙ্গুর বিস্তারও দ্রুত বাড়ছে। ফলে অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই বলছেন, ঘরের ভেতরে রেখেও শিশুদের হাম থেকে রক্ষা করা গেলেও ডেঙ্গু থেকে নিরাপদ রাখা কঠিন হয়ে পড়েছে। স্বল্প আয়ের পরিবারগুলো জানাচ্ছে, হাম ও ডেঙ্গু—দুই রোগ থেকেই

ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন

ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন

ভারতে ডেঙ্গু প্রতিরোধে নতুন যুগের সূচনা হলো। দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধী টিকা ‘কিউডেঙ্গা’ বাজারজাত ও ব্যবহারের অনুমোদন দিয়েছে। এই টিকাটি তৈরি করেছে জাপানের বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালস। অনুমোদনের ফলে ভারতের স্বাস্থ্য খাতে ডেঙ্গু মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হলো, যা ভবিষ্যতে রোগ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন