
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ২২:৪২

ধানক্ষেতে ইঁদুরের উপদ্রব। তাই ইঁদুর মারতে ধানক্ষেতে বসানো হয়েছে বৈদ্যুতিক বিশেষ ফাঁদ। আর সেই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্ষেতমালিক নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন।
বৃহষ্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল
ইউনিয়নের কাজিরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত আউয়াল হাওলাদার (৪০) ওই গ্রামের আলী হাওলাদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ জানান, নিজ ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন আউয়াল। কিন্তু অসাবধানতা বসত সেই ফাঁদের বিদ্যুতে স্পৃষ্ট হন তিনি।
তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত
ঘোষনা করেন। তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে
হস্তান্তর করা হয়েছে।