
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ২:৩৮

মাদারীপুরে দীর্ঘ ২১ বছর পর মাদারীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের বিভাগীয় কমিটি ও ইয়ার কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক, সাধারণ সম্পাদক বায়েজিত হাওলাদারসহ অনেকেই।
সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আকাশ কৃষ্ণ দের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন মাদারীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান ও প্রধান বক্তা ছিল ফরিদ সরদার।

এ সময় বক্তারা মাদারীপুর সরকারি কলেজের উন্নয়নে ছাত্রলীগের কমিটির নাম ঘোষণার সবার মতামত নেন। যা আগামী দুইদিনের মধ্যে নতুন কমিটির নাম ঘোষণা দেয়া হবে সম্মেলনে অংশ নেয়া নেতৃবৃন্দরা জানিয়েছেন।