শাক-সবজি উৎপাদনে সক্ষম মেহেরপুর জেলায় শাক-সবজির বাজারে মূল্যবৃদ্ধি হওয়ায় বিপাকে ভোক্তারা। জেলায় পুরো শীত মৌসুম জুড়ে সবজির দাম খুব একটা না কমলেও বেড়েছে লাফিয়ে লাফিয়ে। মেহেরপুরের বাজারগুলোতে পর্যাপ্ত পরিমাণ শাকসবজি থাকলেও উচ্চমূল্যের কারণে হতাশ সাধারণ মানুষ। স্বাভাবিকের বাইরে মূল্য থাকায় অনেকে ক্রয় করতে পারছেনা শাক-সবজি। গত কয়েক সপ্তাহে মেহেরপুরের বাজারগুলোতে কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, ফুলকপি, বাঁধা কপি, আলু, টমেটো, গাজর,
অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষা সংশ্লিষ্টদের পক্ষ থেকে স্কুল-কলেজ খোলার চাপ বাড়ছে। করোনা মহামারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিলও (ইউনিসেফ)।দুই সপ্তাহের জন্য স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করা হলেও করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ছুটি অন্তত দুই সপ্তাহ বাড়ানো হতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ষষ্ঠ ধাপে চার ইউনিয়নের নির্বাচনে নৌকার দু'জন ও স্বতন্ত্র প্রার্থী দু'জন বিজয়ী হয়েছেন। সোমবার (৩১ জানুয়ারি)সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে শান্তি পূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২ টি ইউনিয়নে নৌকা মনোনীত প্রার্থী ২ টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছেন। ওই দিন রাতে বেসরকারি ফলাফল ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা ও
দীর্ঘ দিন রাস্তার সংস্কার কাজ না করায় দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দর সড়কগুলো শত শত গর্ত খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দেখে মনে হয় এই সড়কগুলোর আর্তনাদ শোনার যেন কেউ নেই। অথচ প্রতিবছর হিলি স্থলবন্দর থেকে সরকার কোটি কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে। কিন্তু এই স্থলবন্দরের প্রবেশের সড়কটির সংস্কার বা উন্নয়ন হয়নি আজ পর্যন্ত। সড়কের খানাখন্দে ইটসহ রাবিস
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বিভিন্ন পাঠ্যবইয়ে ‘ভুল তথ্য’ ও ‘ইতিহাস বিকৃতি’র ব্যাখ্যা জানাতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক (এনসিটিবি) বোর্ডের চেয়ারম্যানকে হাইকোর্টের বারান্দায় পা রাখতে হয়েছিল। তারপরও পাঠ্যবইয়ে ভুল কমানো যায়নি। নতুন বছরে মাধ্যমিকের বইগুলোতে থাকা শতাধিক ভুল নিয়ে এরই মধ্যে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে। এবার সেসব ভুল সংশোধনের উদ্যোগ নিয়েছে এনসিটিবি।মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে পাঠ্যবইয়ের ভুল সংশোধনে
বিশ্ব আমাদের সেটাই দেয় যেটা আমরা পরিচালনা করতে পারি। সম্ভবত আমাকে খুবই খারাপ মনে করে এই বিশ্ব ব্রহ্মাণ্ড। নিজের সাম্প্রতিকতম সোশ্যাল মিডিয়া পোস্টে এমনটাই বলেছেন সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন। কিন্তু হঠাৎ কেন এই পোস্ট, তা নিয়ে খোলসা করে কিছুই লেখেননিতিনি। ১৯৯৪ সালে প্রথম ভারতীয় হিসেবে মিস ইউনিভার্সের মুকুল যার মাথায় উঠেছিল, তিনি বঙ্গতনয়া সুস্মিতা। কেবল বাংলা নয়, সারা ভারতের মাথা
জার্মানিতে সড়কে দায়িত্ব পালনকালে একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালানোর সময় দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এদিকে ওই ঘটনায় একজনকে গ্রেফতার করার কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার (৩১ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে ফ্রান্স সীমান্তবর্তী রাইনল্যান্ড রাজ্যের কুসেল জেলায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সোমবার বিকেলে দায়িত্ব পালনের সময় ২৯ বছর বয়সী এক পুরুষ ও ২৪ বছর বয়সী
লাই ডিটেকশন অর্থাৎ মিথ্যা শনাক্তকরণের একটি নতুন পদ্ধতি উদ্ভাবন করেছে ইসরায়েলের তেল আবিব বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। এ পদ্ধতিতে মুখের বাঁ-পাশে কয়েকটি ইলেকট্রোড সেঁটে দিতে হয় প্রথমে। গবেষক দলটির নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক অধ্যাপক হানেইন এবং তার সহযোগী অধ্যাপক দিনো লেভি। তারা বলছেন, মিথ্যাবাদী আছে দুরকম। এক দল আছেন মিথ্যা বলার সময় নিজের অজান্তেই যাদের চোখের ওপরের ভ্রু নড়াচড়া করতে থাকে। আরেক দল
চলতি বিপিএলে এখন পর্যন্ত একটি ম্যাচেও হারের বিস্বাদ পায়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গতকালই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়েছে ৫২ রানের বড় ব্যবধানে। এর আগের ম্যাচেও শুরুতে ব্যাট করে প্রতিপক্ষের ওপর বড় রানের পাহাড় চাপিয়ে বড় জয় আদায় করে নিয়েছিল ইমরুল কায়েসের দল। তবে মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে এসে টস জিতে সে পথে হাঁটলেন না অধিনায়ক ইমরুল। টস জিতে নিয়ে নিলেন ফিল্ডিংয়ের
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে সাত ইউপিতে আওয়ামী লীগ ও এক ইউপিতে দলের বিদ্রোহী প্রার্থী জয় পেয়েছেন। উপজেলা নির্বাচন কার্যালয় থেকে সোমবার রাত ১০টার দিকে বেসরকারিভাবে এ ফল পাওয়া যায়। নিয়ামতপুর উপজেলায় জয় পাওয়া নৌকার প্রার্থীরা হলেন, হাজিনগর ইউনিয়নে আব্দুর রাজ্জাক, ভাবিচা ইউনিয়নে ওবায়দুল হক , নিয়ামতপুর ইউনিয়নে বজলুর রহমান নঈম, রসুলপুর ইউনিয়নে মোত্তালিব হোসেন বাবর,পাড়ইল ইউনিয়নে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন শারীরিকভাবে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। সেজন্য তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরে যাবেন। আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে তিনি এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় ফিরবেন বলে দলীয় নেতা-কর্মকর্তারা জানিয়েছেন। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, আজ সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হবে।অসুস্থতার
ফেনসিডিল এক প্রকার মাদক এবং এটি পরিবহন অবৈধ বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। ১৯৯৭ সালে ঝিনাইদহ সদর উপজেলার বাদল পাল নামে এক ব্যক্তি ২৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হওয়ার পর তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন যশোরের স্পেশাল ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে বাদলের আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তাকে খালাস দিয়ে
শৈত্যপ্রবাহ কেটে গিয়ে শীত আজ থেকেই কমতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরই মেধ্যে এক দিনের ব্যবধানে তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।তবে শীত কমলেও তিন বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। ফলে মেঘ থাকায় সেসব এলাকায়ও শীত কম পড়বে। আবহাওয়াবিদ আব্দুল হামিদ গণমাধ্যমকে বলেন, ‘ঢাকায় আজ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে গেছে। সারাদেশেই
রাজধানীর বনশ্রীর মধ্যপাড়া বস্তির টিনশেডের ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ২টি ইউনিট কাজ করছে।মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বেলা ১১টা ৫ মিনিটে তারা বস্তিটির কয়েকটি টিনশেড ঘরে আগুন লাগার খবর পেয়েছেন। পরে তাদের দুটি ইউনিট গিয়ে ঘটনাস্থলে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও চারজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৯টা থেকে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে তারা মারা যান।এদের মধ্যে করোনায় মারা গেছেন একজন। তিনি নাটোরের বাসিন্দা। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জ জেলার একজন করে মারা গেছেন। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরটিভি নিউজকে জানিয়েছেন, গত
করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৭ হাজার ৩৪৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১৯ লাখ ৭৩ হাজার ৩২২ জন। এর আগে গতকাল (সোমবার) ৫ হাজার ৭৮২ জনের মৃত্যু এবং ২১ লাখ ১২ হাজার ২৭৯ জন আক্রান্ত হয়েছিলেন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য
কেনিয়ার উত্তর-পূর্বে সোমালিয়া সীমান্তের কাছে রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণে ১৩ বাসযাত্রী নিহত এবং বহু আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। কেনিয়ার উত্তর-পূর্ব মান্দেরা কাউন্টির পুলিশ জানায়, বাসটি সোমবার ভোরে মান্দেরা শহরের দিকে যাচ্ছিল। সেসময় এটি রাস্তায় পেতে রাখা বোমার ওপরে যায়।কেনিয়ার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তারা মারাত্মক বিস্ফোরণের পর গুলির শব্দ শুনতে পান। ওই
বছর ঘুরে আবার এলো ফেব্রুয়ারি। ঐতিহাসিক ভাষার মাস, গৌরবের মাস। ১৯৫২ সালে সালাম, রফিক, বরকত, জব্বারসহ অনেকে বুকের তাজা রক্তের বিনিময়ে মাতৃভাষাকে রক্ষা করেন। মায়ের ভাষা কেড়ে নেওয়ার এই সংগ্রামে সেদিন ছাত্র-জনতা একসঙ্গে রাজপথে নেমে পড়েছিলেন। পৃথিবীর ইতিহাসে ভাষা নিয়ে এমন আন্দোলন আর কোথাও হয়নি। সেজন্য ফেব্রুয়ারি শুধু ভাষার মাস নয়, আত্মপ্রত্যয়ে উজ্জীবিত হওয়ারও মাস, বাঙালির গর্ব-অহংকারেরও মাস। শুরুটা ১৯৪৭ সালের
‘লা ইলাহা ইল্লাল্লাহ’ একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রেই এর প্রভাব, গুরুত্ব, মর্যাদা এবং ফজিলত অনেক বেশি। মুসলিম উম্মাহ তাদের আজান, ইকামাত, বক্তৃতা-বিবৃতি এবং আলোচনা-সভা-সমাবেশে বলিষ্ঠ কণ্ঠে এ সত্য ঘোষণা দেন- ‘আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই’। তাওহিদের ঘোষণটি শুধু এ যুগের মানুষের জন্যই নয় বরং আসমান-জমিনসহ সমগ্র মাখলুকত সৃষ্টি হয়েছে এ কালেমার জন্য। এর প্রচার-প্রসারে যুগে যুগে অসংখ্য নবি-রাসুল আগমন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মোট ৭৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম পাঁচটি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন। আজ শনিবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)’র একজন পরিচালক (পাবলিক রিলেশন্স) বাসসকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সকাল ১০টায় তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিওকনফারেন্সের মাধ্যমে এই বিদ্যুৎ কেন্দ্রগুলো উদ্বোধন করবেন।’ তিনি বলেন, বিদ্যুৎ কেন্দ্র পাঁচটি হচ্ছে- হবিগঞ্জের জুলদায় বিবিয়ানা-৩ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র,
জেলায় অনলাইন ভিত্তিক নারী উদ্যেক্তাদের বিভিন্ন পণ্যের ব্যবসা প্রসার পাচ্ছে। গত কয়েক বছর ধরে পোশাক, বিভিন্ন খাদ্যদ্রব্য, কসমেটিক্স, জুয়েলারী, অর্নামেন্টসসহ নানান পণ্যের ব্যবসা জনপ্রিয়তা পেয়েছে এখানে। অনেক নারীই আগ্রহী হয়ে উঠছেন ডিজিটাল এ প্লাটফর্মে যুক্ত হয়ে ব্যবসা পরিচালনার জন্য। এতে ঘরে বসেই পরিবারের কাজের পাশাপাশি বাড়তি উপার্জনের সুযোগ পাচ্ছেন নারীরা। অল্প পুঁিজতে নারীরা অনলাইন ব্যবসার মাধ্যমে নিজেদের সফলভাবে প্রকাশ করছেন
কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ নিয়ে মাদারীপুরের নিজ বাসভবনে আইসোলেশনে আছেন। সোমবার (৩১ জানুয়ারি) রাত ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকরামুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ডা. ইকরামুল হোসেন বলেন, বেশ কয়েকদিন ধরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌপরিবহন
কক্সবাজারের বালুখালী সীমান্ত থেকে ৯ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বিজিবি। ওই এলাকায় চোরাকারবারিদের সঙ্গে গোলাগুলির পর সেগুলো উদ্ধার করা হয়। সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হোসাইন কবির। তিনি দাবি করেন, এ যাবতকাল দেশে উদ্ধার হওয়া আইসের সবচেয়ে বড় চালান এটি। কর্নেল মেহেদী বলেন, রোববার রাতে উখিয়া উপজেলার বালুখালী
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড, ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বিকেলে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি প্রদীপ ও লিয়াকত ছিলেন নির্বিকার। রায়ে কক্সবাজারের টেকনাফ মডেল থানার বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও টেকনাফের বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. লিয়াকত