
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ৩:১২

সু’ জাতি গঠনে শিশুদের খেলাধুলা ও মানসিক স্বাস্থ্য বিকাশের উপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। বিকেলে রাজধানীতে এক বর্ণাঢ্য র্যালী ও সংক্ষিপ্ত আলোচনা সভায় তারা এমন অভিমত রাখেন।
জাতীয় সংসদ ভবনের সামনে থেকে শুরু হয়ে এ র্যালী বিভিনড়ব সড়ক ঘুরে গাবতলীতে গিয়ে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ঢাকাসহ সাড়াদেশে আশঙ্কাজনক হারে পার্ক ও খেলার মাঠ কমে যাচ্ছে বলে মন্তব্য করেন। শিশুরা এতে অন্যান্য ক্ষতির পাশাপাশি মানসিকভাবে মারাতড়বক ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে অভিমত জানান বক্তারা।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আরবান প্রোগ্রাম কতৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জনাব হাজী মো. আব্বাস উদ্দিন, চেয়ারম্যান, ঢাকা জেলা যান-বাহন শ্রমিক ইউনিয়ন। তিনি বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এ ধরণের উদ্যোগ সত্যিই সকল স্থায়িত্ববাহক এবং নীতিনির্ধারকরে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আরো সচেতন করবে।

অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন, জনাব মো. জালাল আহমেদ, সাধারণ সম্পাদক, ঢাকা বাস-ট্রাক ওনার্স গ্রুপ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ডিরেক্টর অপারেসন্স জনাব সাগর মারান্ডী, ডেপুটি ডিরেক্টর জনাব মঞ্জু মারিয়া পালমা, ডিরেক্টর জনাব লিমা হানড়বা দারিং, আরবান প্রোগাম এর টেকনিক্যাল ম্যানেজার জনাব জোয়ানড়বা ডি’ রোজারিও এবং আরো অনেকে।

অনুষ্ঠানের মূল শ্লোগান ছিল “সকল শিশুর জন্য স্বপেড়বর পার্ক ও শিশু শ্রম প্রতিরোধ”। দেশের পার্ক গুলিতে শিশুদের স্বা”ছন্দ্য ও নির্বিঘড়ব বিচরণের ব্যবস্থা নিতে কতৃপক্ষের প্রতি আহবান জানান আয়োজকরা। শিশুশ্রম বন্ধে ও বিদ্যালয় মুখী করতে সরকারী বেসরকারী সকল পর্যায় থেকে ভূমিকার দাবি জানান অংশগ্রহণকারী শিশুরা।
এসময় সচেতনতামূলক পথ নাটক, জারিগান ও গীতিনাট্য পরিবেশন করা হয় ও অনুষ্ঠান শেষে অতিথিরা উপস্থিত সকলের মাঝে মাস্ক, কলম, ছাতা বিতরণ করেন ও যানবাহনের মাধ্যমে সাড়া দেশে সচেতনতামূলক স্টিকার, পোস্টার ছড়িয়ে দেন।