জয়পুরহাটের পাঁচবিবিতে মটরসাইকেল দুর্ঘটনায় কৌশিক চক্রবর্তী (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় কৃষিবিদ রোস্তম আলীর ছেলে পান্না (২৪) মারাত্মক আহত হয়েছে। গতকাল শনিবার রাতে রাধানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পৌর শহরের কৃষি ব্যাংক মহল্লার জাপান চক্রবর্তীর ছেলে। এলাকাবাসী জানায়, রাত ১০টার দিকে দুই যুবক রাধানগর এলাকা দিয়ে আসার পথে রাস্তায় পড়ে পার্শ্বে গাছের সাথে ধাক্কা খেয়ে মারাত্মক আহত হয়।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ গত কয়েকদিনে কিছুটা কমেছে। তবে সার্বিক সংক্রমণ পরিস্থিতিকে প্রকৃতপক্ষে নিম্নমুখী বলার সময় হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।রোববার দুপুরে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিয়মিত ভার্চ্যুয়াল স্বাস্থ্য বুলেটিনে এমনটি জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। তিনি বলেছেন, গত দুদিনে আমরা দেখেছি সংক্রমণের নিম্নমুখী প্রবণতা আছে, তবে এটি আসলেই নিম্নমুখী কি না, তা বলার সময় এখনও হয়নি। এ
বন্দর নগরী চট্টগ্রামের অফুরন্ত সম্ভাবনা কাজে লাগাতে এবং নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মেট্রোরেল নির্মাণের সড়ক উদ্যোগ নিয়েছে পরিবহন ও মহাসড়ক বিভাগ।রোববার(৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জেং কিউনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ শেষে মন্ত্রী প্রেস ব্রিফিংয়ে এই উদ্যোগের কথা জানান। তিনি বলেন, চট্টগ্রামে পরিকল্পিত পরিবহন ব্যবস্থা এবং মেট্রোরেল চালুর লক্ষ্যে কোইকার সহায়তায় সরকার সম্ভাব্যতা
ইসি আইন জনগণকে ঠকাবার কৌশল দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘গত ২৩ জানুয়ারি আমরা বলেছিলাম, আওয়ামী বাকশালী চেতনার দ্বারা উদ্বুদ্ধ মুজিবকোট পরা লোকেরাই সরকারের সার্চ কমিটিতে থাকবেন। সেই সার্চ কমিটি হারিকেন দিয়ে খুঁজে খুঁজে মুজিবকোট পরা লোকদের বের করে আনবে। নবগঠিত এই সার্চ কমিটি সেই অনুমানেরই নিরেট বাস্তবতা। এটাকে ‘সার্চ কমিটি’ না বলে বরং ‘আওয়ামী খাস কমিটি’
ইরানে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। ইতোমধ্যে দেশটির ২৯০ জন সংসদ সদস্যের ৫০ জনই করোনায় আক্রান্ত হয়েছেন।শনিবার (০৫ ফেব্রুয়ারি) দেশটির জ্যৈষ্ঠ সংসদ সদস্য আলি রেজা সালিমি এ কথা জানিয়েছেন।ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সঙ্গে যুক্ত সংবাদ সংস্থা ওয়াইজেসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এ সপ্তাহের পার্লামেন্ট অধিবেশন সকল স্বাস্থ্যবিধি মেনে হবে। জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইরানে গত বছরের এপ্রিল মাসে সংসদ সদস্যদের মধ্যে
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ ফেব্রুয়ারি) দেশটির মধ্যাঞ্চলীয় জাকাতেকাস প্রদেশের পৃথক দু’টি স্থান থেকে নিহতদের মরদেহ উদ্ধার পুলিশ। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, জাকাতেকাস প্রদেশের ফ্রেসনিলো শহরের রাস্তায় কম্বলে মোড়ানো অবস্থায় ১০টি মরদেহ উদ্ধার করা হয়। অপরদিকে এর ১১০
দিনাজপুরের হিলি স্থলবন্দরের পেঁয়াজের বাজারে মাত্র দুই দিনের ব্যবধানে দেশীয় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ছয় টাকা। মাঘের শীতে গত দুই দিনের টানা বৃষ্টির প্রভাব পড়েছে পেঁয়াজের বাজারে এখান পেঁয়াজ বিক্রেতারা। হঠাৎ করে দাম বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। সরবরাহ কম থাকার কারণে দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। রোববার (০৬ ফেব্রুয়ারি) সকালে হিলি বাজারের পাইকারী ও খুচরা বাজার ঘুরে দেখা যায়,
উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতে দুই দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। তার সম্মানে এ দুইদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।রোববার (৬ ফেব্রুয়ারি) ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআইয়ের খবরে এ তথ্য জানানো হয়। লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সংগীতশিল্পীর মৃত্যুর খবর জানার পর একাধিক টুইটও করেন তিনি।এর
প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।রোববার (৬ ফেব্রুয়ারি) টুইটারে ভারতের প্রধানমন্ত্রী বলেন, আমি লতা দিদির মৃত্যুতে এমনভাবে ব্যথিত, যেটা শব্দ দিয়ে প্রকাশ করা সম্ভব নয়।অত্যন্ত দয়ালু লতা দিদি আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি আমাদের দেশে একটি শূন্যতা রেখে গেছেন, যা কখনোই পূরণ করা যাবে না। ভবিষ্যত প্রজন্ম তাকে ভারতীয় সংস্কৃতির একজন অকুতোভয় হিসেবে মনে
সাধারণ একজন মাছ ব্যবসায়ীর হত্যারহস্য বের করতে রাজধানীতে যাত্রী পরিবহনকারী বাহন লেগুনায় চালকের সহকারী হিসেবে দুদিন কাজ করেছেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বিলাল আল আজাদ। লাল পাদানিযুক্ত লেগুনা খুঁজে বের করে গ্রেপ্তার করেছেন চার খুনিকে। দেশে আলোচিত না হলে অনেক ক্ষেত্রে খুনের রহস্য উদ্ঘাটিত হয় না—এমন অভিযোগের মধ্যে এই এসআইয়ের চেষ্টা প্রশংসা পেয়েছে। ইনিউজ৭১: আপনি তো ব্যাপক পরিচিতি পেলেন। কেমন লাগছে? বিলাল:
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২০ জন কথিত সন্ত্রাসী নিহত হয়েছে।শনিবার (৫ ফেব্রুয়ারি) দেশটির ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। আইএসপিআর জানিয়েছে, বুধবার (২ ফেব্রুয়ারি) গভীর রাতে বেলুচিস্তান প্রদেশের পাঞ্জগুর ও নওশকি এলাকায় নিরাপত্তা বাহিনীর চালানো অভিযান শেষ হয়েছে। এ অভিযানে ২০ জন কথিত সন্ত্রাসী নিহত হয়েছে। সম্প্রতি ওই প্রদেশের কেচ জেলায় একটি নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে ‘সন্ত্রাসীদের’ হামলায় ১০
স্যাম ব্যাংকম্যান, ২৯ বছরের তরুণ। যার বর্তমান বসবাস বাহামা দ্বীপপুঞ্জে। থাকেন রুম শেয়ার করে, ১০ জন রুমমেটের সঙ্গে। অথচ এই স্যাম কিনা ২২ বিলিয়ন (যা প্রায় ১ লাখ ৮৭ হাজার কোটি টাকা) ডলারের মালিক! স্যাম ছোটবেলা থেকেই ধনী হওয়ার ইচ্ছাপোষণ করতেন। তবে, অন্য আট-দশজনের মতো নিজের জন্য টাকা আয় করতে চাইতেন না। উপার্জিত টাকা মানুষের কল্যাণে দান করার ইচ্ছে থেকেই ধনী
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর মারা গেছেন। রোববার (৬ ফেব্রুয়ারি) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।এর আগে শনিবার (৫ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়েছিলো। সেখানে বলা হয়েছে, ‘লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা আবার অবনতি হয়েছে।’ অন্যদিকে লতা মঙ্গেশকরের চিকিৎসক প্রতীত সামদানি জানিয়েছিলেন, ‘শিল্পীর শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক। তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। আইসিইউতেই আছেন এই শিল্পী।
মৃত বাবার ধার মেটাতে গিয়ে আজব ঝামেলায় পড়েছেন ভারতের কর্ণাটকের বাসিন্দা নাজার। বাবার শেষ ইচ্ছা অনুযায়ী ধার মেটানোর কথা লুইস নামের এক ব্যক্তির। কিন্তু তাকে না চেনার কারণে স্থানীয় সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দেয় নাজার। এরপরই শুরু হয় ঝামেলা। লুইস নামের একাধিক ব্যক্তি নিজেকে পাওনাদার বলে দাবি করে নাজারের কাছে। ১৯৮০ সালে দুবাইয়ে থাকাকালীন নাজারের বাবা আবদুল্লা প্রায় ২২ হাজার টাকা ধার নেন
যেন নিপুণের জন্যই অপেক্ষা করছিলেন শিল্পী সমিতির বিজয়ী প্রার্থীরা। শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে গঠিত আপিল বোর্ড নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে। এর পরই নির্বাচিত শিল্পীরা একসঙ্গে মিলে সিদ্ধান্ত নিয়েছেন, আজ রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় শপথ গ্রহণ করবেন সবাই। খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা ও সদ্য সহসাধারণ সম্পাদক পদে বিজয়ী সাইমন সাদিক। তিনি
আপিল বিভাগের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের মৃত্যুতে তার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারকাজ আজ রোববার বন্ধ থাকবে। রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে আপিল বিভাগে অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবীদের মতামত নিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ সিদ্ধান্তের কথা জানান। শপথবাক্য পাঠ করার আগেই করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সদ্য
শিমুল যদি হইতাম আমি শিমুলের’ই ডালে শোভা পাইতো রুপ আমার ফাগুনেরও কালে। প্রকৃতিতে ফুটে থাকা শিমুল ফুল নিয়ে এমন কালজয়ী অনেক গান রচিত হয়েছে। শুধু কি গান আর কবিত,া বাংলা সাহিত্যের পাতায়ও স্থান পেয়েছে শিমুলের রক্তরাঙ্গা ফুলের অপরুপ সৌন্দর্য। মাঘের তীব্র শীত পেড়িয়ে আর কয়েক দিন পরেই প্রকৃতিতে ঋতুরাজ বসন্তের আগমন ঘটবে। আর সেই আগমনী বার্তা ছড়াচ্ছে শহর আর গ্রামের
বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ইমরান শরীফ ও জাপানি নাগরিক ডা. এরিকো নাকানোর দুই শিশুকন্যাকে নিয়ে তাদের মায়ের পক্ষে করা আপিল আবেদনের শুনানি আজ। রোববার (৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চে এ শুনানি হবে। এর আগে গত বুধবার (২ ফেব্রুয়ারি) দুই শিশুকন্যা জেসমিন মালিকা ও লাইলা লিনাকে মায়ের কাছে নিতে মায়ের পক্ষে নিয়মিত আপিল আবেদন (সিপি)
আবহাওয়ার এ অবস্থা দেখে বোঝার উপায় নেই যে এখন মাঘ মাস চলছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সারাদিন রাজধানীতে বৃষ্টি ছিল। তবে শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকেই রোদের দেখা পাওয়া যায়। মেঘ কেটে যাওয়ায় রোববার (৬ ফেব্রুয়ারি) থেকে বইতে পারে শীতের বাতাস। সেই সঙ্গে উত্তরাঞ্চল দিয়ে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে
বিশ্বব্যাপী করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্তের পর থেকেই রেকর্ডসংখ্যক বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। ওমিক্রনের আগে সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমলেও ফের তাণ্ডব চালাচ্ছে এ ভাইরাস। কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। রোববার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২২ লাখ ১৭ হাজার ৩৮৪ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ৮ হাজার
সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে সার্চ কমিটির প্রথম বৈঠক ডেকেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ও কমিটির সভাপতি ওবায়দুল হাসান। রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্ট প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
টাঙ্গাইলের ভূঞাপুরে ৪২ দিন পর সিল যুক্ত ছিনতাই হওয়া বস্তাবন্দী ব্যালেট পেপার উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গাবসারা ইউনিয়নের পুংলীপাড়া এলাকার একটি ভুট্টা খেত থেকে বস্তাবন্দী অবস্থায় ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়। এর আগে চরচন্দনী দাখিল মাদরাসা কেন্দ্র থেকে ছিনতাই হয়েছিল ওই ব্যালট পেপারগুলো। জানা গেছে, চরচন্দনী দাখিল মাদরাসা কেন্দ্রে মোট ভোটার ছিল ২ হাজার ৩৭৫ জন। নির্বাচনে মোট
সকাল-সন্ধ্যার কিছু আমল ও জিকির আছে। যেগুলো করলে আল্লাহ সারাদিন বা সারারাত নিরাপদে রাখেন। পুরো সময় কল্যাণকর ও বরকতময় করেন। আমলগুলো জেনে রাখা উত্তম। পাঠকদের জন্য সেই আমলগুলো সংক্ষেপে উল্লেখ করা হলো- শাদ্দাদ বিন আওস (রা.) নবী (সা.) থেকে বর্ণনা করেন যে, সাইয়্যেদুল ইস্তিগফার (শ্রেষ্ঠ ইস্তিগফার) হলো- اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلاَّ أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا
গত একদশকে মোবাইল অ্যাপ্লিকেশন আমাদের জীবনেরই অংশ হয়ে গেছে। আইফোনের অ্যাপস্টোর আর অ্যান্ড্রয়েডের গুগল প্লে চালু হয় ২০০৮ সালে। এবারে বাংলাদেশে চালু হলো এশিয়ার টায়ার সংক্রান্ত প্রথম অ্যাপস। এটি বাজারে এনেছে দেশীয় টায়ার উৎপাদনকারী শিল্প গ্রুপ রূপসা টায়ার। রূপসা টায়ারের এই অ্যাপসটি এন্ড্রোয়েড এর যেকোনো স্মার্টফোন থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে। এতে পাওয়া যাবে তাদের টায়ার সংক্রান্ত যেকোনো তথ্য, নতুন