
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২, ২১:৫৬

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত বাংলা ড্রেজারের পাইপ ধ্বংস করা হয়েছে।রবিবার (১৭ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে উপজেলার মাটিকাটা ১টি, পাটিতাপাড়ায় ১টি ও বামনহাটায় ১টি সহ মোট ৩টি বাংলা ড্রেজার ও বালু সরবরাহে ব্যবহৃত প্লাস্টিকের ৮'শ মিটার পাইপ ধ্বংস ও সংযোগ বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শেখ মোঃ আলাউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, ভূমি অফিসের নাজির ইমতিয়াজ কনক ও ভূঞাপুর থানার এসআই আফজাল সহ তার সঙ্গীয় ফোর্স।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শেখ মোঃ আলাউল ইসলাম জানান, এক শ্রেণির অসাধু বালু ব্যবসায়ী প্রশাসনের চোঁখ ফাঁকি দিয়ে গোপনে নদী থেকে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিলো। পরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩টি বাংলা ড্রেজার ধ্বংস ও পাইপ গুড়িয়ে দেয়া হয়। এ বিষয়ে প্রশাসন তৎপর রয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কোনো ট্যাগ পাওয়া যায়নি