শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬২৫ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ইউক্রেনের মেয়েদের ধর্ষণ করো, গর্ভনিরোধক ব্যবহার করে: রুশ সেনার স্ত্রী!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২, ২২:৩৮

শেয়ার করুনঃ
ইউক্রেনের মেয়েদের ধর্ষণ করো, গর্ভনিরোধক ব্যবহার করে: রুশ সেনার স্ত্রী!

ইউক্রেনীয় মহিলাদের ধর্ষণে স্বামীকে ছাড়পত্র দিচ্ছেন রাশিয়ার এক সেনানির স্ত্রী। এই অভিযোগ ইউক্রেনের নিরাপত্তা বাহিনী (এসবিইউ)-র। এ সংক্রান্ত একটি অডিয়ো ক্লিপও শেয়ার করেছে তারা। তাতে বড় বড় করে শিরোনাম— ‘সিকিউরিটি সার্ভিসে ধরা পড়ল: ইউক্রেনীয় মহিলাদের ধর্ষণের জন্য তাঁদের স্বামীদের ছাড়পত্র দিয়েছে রাশিয়ান আক্রমণকারীদের স্ত্রীরা।’ যদিও ৩০ সেকেন্ডের ওই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

১২ এপ্রিল একটি অডিয়ো ক্লিপ ফাঁস করে রেডিয়ো লিবার্টি নামে এক সংস্থা। প্রসঙ্গত, আমেরিকার জো বাইডেন সরকারের সাহায্যপ্রাপ্ত ওই সংস্থা নানা তথ্য এবং খবরাখবর সম্প্রচার করে। রেডিয়ো লিবার্টির দাবি, ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার সেনা রোমান বাইকোভস্কিকে সে দেশের মহিলাদের ধর্ষণ করার নির্দেশ দিচ্ছেন তাঁর স্ত্রী ওলগা বাইকোভস্কায়া। এই অডিয়ো ক্লিপটিই শেয়ার করেছে এসবিইউ।

আরও

সৌদির দুই বিমানবন্দরে হুথি হামলায় নিহত তিনজন, আহত ছত্রিশ

সৌদির দুই বিমানবন্দরে হুথি হামলায় নিহত তিনজন, আহত ছত্রিশ

স্বাভাবিক ভাবেই এই অডিয়ো ক্লিপ নিয়ে সংবাদমাধ্যমে শোরগোল পড়ে গিয়েছে। কী শোনা গিয়েছে তাতে? ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, তাতে শোনা গিয়েছে নারীকণ্ঠ বলছে, ‘‘হ্যাঁ! ইউক্রেনীয় মহিলাদের ধর্ষণ করো।’’ এর পর তিনি হেসে বলেন, ‘‘তবে এর বেশি (আমাকে) কিছু বলতে হবে না। বুঝেছ।’’

কথোপকথনে আরও শোনা যায় পুরুষকণ্ঠ: ‘‘তা হলে আমি ধর্ষণ করে তোমাকে কিছু বলব না।’’ তাঁকে ধর্ষণের ছাড়পত্র দেওয়া হল কি না, তা-ও জানতে চায় পুরুষকণ্ঠটি। নারীকণ্ঠের জবাব: ‘‘হ্যাঁ। যেন আমি কিছু জানতে না পারি।’’ এর পর দু’জনেই হাসতে থাকেন। এর পর নারীকণ্ঠের প্রশ্ন, ‘‘তুমি এ কথা জানতে চাইছ কেন?’’ এর পর পুরুষকণ্ঠে পাল্টা জিজ্ঞাসা, ‘‘আমি কি সত্যিই (ধর্ষণ) করতে পারি?’’ নারীকণ্ঠ: ‘‘হ্যাঁ! তোমাকে অনুমতি দিলাম। (হেসে) তবে গর্ভনিরোধক ব্যবহার কোরো।’’ পুরুষকণ্ঠ: ‘‘ঠিক আছে।’’

ইউক্রেনরুশ সেনাধর্ষণ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

হামলার শঙ্কায় হঠাৎ যুক্তরাজ্য ছাড়ল মার্কিন বোমারু বহর

হামলার শঙ্কায় হঠাৎ যুক্তরাজ্য ছাড়ল মার্কিন বোমারু বহর

এই অডিয়ো ক্লিপটি ফাঁস হওয়ার পরই রেডিয়ো লিবার্টির সঙ্গে মিলে ওই নারী-পুরুষের নাম—পরিচয় জানার চেষ্টা শুরু করেন ইউক্রেনীয় গোয়েন্দারা। তাঁদের দাবি, ওই ফোন কলের একটি ইউক্রেনের খেরসন এলাকা থেকে করা হয়েছে।

ইউক্রেনীয় গোয়েন্দাদের আরও দাবি, ওই দু’টি মোবাইল নম্বরই রাশিয়ার নেটওয়ার্কের। সেগুলি ২৭ বছর বয়সি রাশিয়ার সেনা রোমান এবং তাঁর স্ত্রী ওলগার। দু’জনেই রাশিয়ার ওরেলের বাসিন্দা।

নেটমাধ্যমে রোমানের অ্যাকাউন্টটি ‘প্রাইভেট’ করা রয়েছে। তবে অ্যালেক্সি জাভরুশভ নামে তাঁর এক বন্ধুর সঙ্গে রোমানের ছবি খুঁজে পেয়েছেন বলে দাবি সাংবাদিকদের। ওই দু’জনই ২০১৬ সালের যুদ্ধে অংশগ্রহণ করেছেন বলেও দাবি।

রাশিয়ার সামরিক পোশাকে দু’জনেরই ছবি পাওয়া গিয়েছে বলেও সাংবাদিকেরা দাবি করেছেন। তাঁরা রাশিয়ার ১০৮তম গার্ডস এয়ারবোর্ন অ্যাসল্ট রেজিমেন্টের সদস্য বলেও দাবি উঠছে। প্রসঙ্গত, ২০১৪ সালে ক্রাইমিয়ার যুদ্ধে রাশিয়ার ওই রেজিমেন্টও ময়দানে নেমেছিল।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

গোয়েন্দাদের দাবি, ২০১৮ সাল নাগাদ রোমান এবং ওলগা রাশিয়ার দখলে থাকা ক্রাইমিয়া উপদ্বীপে বসবাস করতে থাকেন।

নেটমাধ্যমে ওলগার অ্যাকাউন্টটি যে কেউ দেখতে পারতেন। তবে ১৩ এপ্রিল তা সরিয়ে দেওয়া হয় বলে দাবি। তার আগে সেখানে রোমানের সঙ্গে ওলগার ছবি দেখা গিয়েছে। সেখানকার ছবিতে আরও দেখা গিয়েছে, তাঁদের একটি চার বছরের সন্তান রয়েছে।

এই অডিয়ো ক্লিপ ফাঁস করার পর ওলগার সঙ্গে যোগাযোগ করা হয় বলে দাবি রেডিয়ো লিবার্টির। তবে ফোন তুললেও রোমান যে খেরসনে রয়েছেন, তা নাকি অস্বীকার করেন ওলগা। রোমানের সঙ্গেও সাংবাদিকরা যোগাযোগ করার চেষ্টা করেছেন। তা জানার পর নাকি ওলগা অস্বীকার করেন যে ওই পুরুষকণ্ঠটি তাঁর স্বামী রোমানের। তবে রেডিয়ো লিবার্টির দাবি, অডিয়ো ক্লিপের পুরুষকণ্ঠের সঙ্গে রোমানের কণ্ঠস্বরের মিল পাওয়া গিয়েছে।

রেডিয়ো লিবার্টির কাছে ওলগার দাবি, ক্রাইমিয়ার সেভাস্তোপোলের আহত অবস্থায় পড়ে রয়েছেন তাঁরা স্বামী রোমান। এর পর তড়িঘড়ি ফোন কেটে দেন তিনি। রেডিয়ো লিবার্টির দাবি, তার পর থেকেই নেটমাধ্যমে যাবতীয় অ্যাকাউন্ট সরিয়ে দেন ওলগা।

ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার সেনানিদের বিরুদ্ধে ধর্ষণ এবং যৌন হেনস্থার অভিযোগ আগেই তুলেছে ভোলোদিমির জেলেনস্কি সরকার। অভিযোগ, ইউক্রেনের বিরুদ্ধে ধর্ষণকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে পুতিনবাহিনী। ইউক্রেনের মানবাধিকার কমিশনের দাবি, অন্তত ১২ লক্ষ শিশুকে অপহরণ করা হয়েছে। তাদের মধ্যে অনেককে ধর্ষণ ও পাচার করে দিয়েছে রাশিয়ার সেনাবাহিনী।

১২ এপ্রিল লিথুয়ানিয়ার মন্ত্রীদের কাছে প্রেসি়ডেন্টের জেলেনস্কির দাবি, ‘‘যে সমস্ত জায়গা আক্রমণকারীদের দখলে আসেনি, সেখানে রুশদের অপরাধ অব্যাহত। নর্দমা ও ভূগর্ভস্থ জায়গায় লাশ পড়ে থাকতে দেখা গিয়েছে। শত শত ধর্ষণের অভিযোগ পাওয়া গিয়েছে। তার মধ্যে নাবালিকা, কমবয়সি মেয়ে এমনকি, শিশুরাও রয়েছে। আমরা যুদ্ধাপরাধের তথ্যপ্রমাণ সংগ্রহ করছি। হাজার হাজার নির্যাতিতার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।’’

যদিও জেলেনস্কি সরকারের এই অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে সাধারণ মানুষকে আক্রমণ করা হয়নি বলে দাবি পুতিন সরকারের। যদিও এই অভিযোগে সরব হয়েছে ইউক্রেনের মানবাধিকার সংগঠনগুলি। এ নিয়ে রাষ্ট্রপুঞ্জেরও দ্বারস্থ তারা। ইউক্রেনের সমস্ত অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দেখা উচিত বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপুঞ্জ উইমেন নামে সংগঠনের এগ্‌জিকিউটিভ ডিরেক্টর সিমা সামি বাহোয়াস।

জনপ্রিয় সংবাদ

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

এ সম্পর্কিত আরও পড়ুন

ব্রেন্ট তেলের দাম ছাড়াল ১০১ ডলার, বাড়ছে উদ্বেগ

ব্রেন্ট তেলের দাম ছাড়াল ১০১ ডলার, বাড়ছে উদ্বেগ

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১০১ ডলার ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ১ দশমিক ৩৩ ডলার বা ১ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৫৩ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দামও বেড়েছে। এর দাম ১ দশমিক ১১ ডলার বা

সৌদির দুই বিমানবন্দরে হুথি হামলায় নিহত তিনজন, আহত ছত্রিশ

সৌদির দুই বিমানবন্দরে হুথি হামলায় নিহত তিনজন, আহত ছত্রিশ

সৌদি আরবের দুটি বিমানবন্দরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো পৃথক হামলায় তিনজন নিহত এবং অন্তত ৩৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয়েছে। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ হামলার জন্য সরাসরি কাউকে দায়ী না করলেও হুথিরা এর আগেই হামলার দায় স্বীকার করেছিল। আভা বিমানবন্দরে হামলায় একজন মরোক্কান ও একজন আলজেরিয়ান নাগরিক নিহত হন। এ ঘটনায়

রসায়নে নোবেল পেলেন ফ্রান্স জাপানের দুই বিজ্ঞানী

রসায়নে নোবেল পেলেন ফ্রান্স জাপানের দুই বিজ্ঞানী

চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী। ফরাসি রসায়নবিদ হেনরি কাগন এবং জাপানি রসায়নবিদ কেনসো সোয়াই যৌথভাবে ২০২৬ সালের রসায়নে নোবেল পুরস্কার অর্জন করেছেন। বুধবার বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে সুইডিশ অ্যাকাডেমি আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করে। এর আগে ২০২৫ সালে ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক’ উদ্ভাবনের জন্য রসায়নে নোবেল পেয়েছিলেন তিন বিজ্ঞানী—সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া

তাইওয়ানকে সামরিক সহায়তা ও অস্ত্র সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের অভিযোগ, ওয়াশিংটনের সামরিক নীতি তাইওয়ান প্রণালিতে উত্তেজনা বাড়িয়ে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে। মঙ্গলবার (৬ অক্টোবর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ প্রকাশিত এক মন্তব্যে আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক কিম মিয়ং চোল এ অভিযোগ করেন। তাইওয়ানে যুক্তরাষ্ট্রের তৈরি নতুন যুদ্ধবিমান পৌঁছানোরও কঠোর নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। কেসিএনএর

জ্বালানি তেলের দাম ১০১ ডলার পেরিয়ে, সরবরাহ সংকটের শঙ্কা

জ্বালানি তেলের দাম ১০১ ডলার পেরিয়ে, সরবরাহ সংকটের শঙ্কা

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে। বুধবার (৭ অক্টোবর) আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১০১ ডলার ছাড়িয়ে গেছে। বাজারে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় তেলের দামে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বুধবার ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ৯৩ সেন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৫১ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট