শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬২৭ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অনুসন্ধান

অনুসন্ধানের ফলাফল (১০১৮২০)

১০১৮২০ টি ফলাফলের মধ্যে ৪৮০১ থেকে ৪৮২৪ টি দেখানো হচ্ছে

পৃষ্ঠা ২০১/৪২৪৩

খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ আন্তর্জাতিক নেতাদের

খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ আন্তর্জাতিক নেতাদের

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও রাজনৈতিক নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক শোকবার্তায় বলেন, খালেদা জিয়া বাংলাদেশের প্রবীণ রাজনীতিক এবং চীনের মানুষের পুরনো বন্ধু ছিলেন। শোকবার্তায় লি চিয়াং উল্লেখ করেছেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ে আমি গভীরভাবে মর্মাহত।

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া, আবেগঘন পোস্ট

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া, আবেগঘন পোস্ট

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশের ক্রীড়াঙ্গণেও। খালেদা জিয়ার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও ইমরুল কায়েস। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তামিম ইকবাল লিখেছেন, “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তার প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান

দেবীদ্বারে আ.লীগ সভাপতি সফিকুল ইসলাম গ্রেফতার

দেবীদ্বারে আ.লীগ সভাপতি সফিকুল ইসলাম গ্রেফতার

কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে স্কুলছাত্র আবু বকরকে কুপিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ সভাপতি মো. সফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে তাকে কোর্ট হাজতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধামতী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. সফিকুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আ.লীগ নেতা মো.

কুড়িগ্রামে ঘন কুয়াশা, শীতে জবুথুবু ভূরুঙ্গামারী

কুড়িগ্রামে ঘন কুয়াশা, শীতে জবুথুবু ভূরুঙ্গামারী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় কয়েকদিন ধরে সূর্য দেখা যাচ্ছে না। সারাদিন চারপাশ ঘন কুয়াশার সাদা চাদরে ঢাকা থাকে, যেন বৃষ্টি পড়ছে। তীব্র হিমেল হাওয়া ও কুয়াশার কারণে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ সমস্যার মুখে পড়েছেন। নদী তীরবর্তী ও চরাঞ্চলের মানুষদের দুর্ভোগ আরও বেড়েছে। বিপণী বিতান ও ফুটপাতের শীতের পোশাকের দোকানে মানুষের ভীড় বৃদ্ধি পেয়েছে। সকালে ও সন্ধ্যায় অনেককে আগুন

নির্বাচনী ইতিহাসে অপরাজেয় খালেদা জিয়া

নির্বাচনী ইতিহাসে অপরাজেয় খালেদা জিয়া

দরজায় কড়া নাড়ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তবে নির্বাচনী মাঠে নামার আগেই মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। এতে করে বাংলাদেশের নির্বাচনী রাজনীতির এক অনন্য অধ্যায় অসমাপ্ত রয়ে গেল। খালেদা জিয়া ছিলেন দেশের নির্বাচনী ইতিহাসে অন্যতম সফল

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধি হিসেবে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) তিনি ঢাকায় পৌঁছাবেন বলে জানিয়েছে ভারত সরকার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভারত সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও প্রবীণ রাজনৈতিক নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী গভীর শোক

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি, খোলা থাকবে যে সব প্রতিষ্ঠান

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি, খোলা থাকবে যে সব প্রতিষ্ঠান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সহকারী সচিব এ বি এম আবু বাকার ছিদ্দিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাহী আদেশে আগামীকাল বুধবার সারাদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হলো। এদিন সব সরকারি, আধা-সরকারি,

খালেদা জিয়ার জানাজা বুধবার সংসদ ভবন মাঠে, জারি যে সব নির্দেশনা

খালেদা জিয়ার জানাজা বুধবার সংসদ ভবন মাঠে, জারি যে সব নির্দেশনা

সবকিছু ঠিক থাকলে আগামীকাল বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজাকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একাধিক নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, জানাজায় অংশগ্রহণকারীরা কোনো ব্যাগ, ভারী সামগ্রী বা সন্দেহজনক বস্তু সঙ্গে আনতে পারবেন না। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার

খালেদা জিয়ার ইন্তেকালে ছারছীনা দরবারের পীর ছাহেব কেবলার গভীর শোক

খালেদা জিয়ার ইন্তেকালে ছারছীনা দরবারের পীর ছাহেব কেবলার গভীর শোক

সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর এবং দেশের ঐতিহ্যবাহী দরবার ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাযেমে আ’লার স্বাক্ষরিত এক শোকবার্তায় তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে বেগম খালেদা জিয়া একজন

গোয়ালন্দ প্রপার হাইস্কুলে নির্বাচনী ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

গোয়ালন্দ প্রপার হাইস্কুলে নির্বাচনী ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

রাজবাড়ীর গোয়ালন্দ প্রপার হাইস্কুলে নির্বাচনী ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত দাস, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ইমাদ উদ্দিন টফি সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ। প্রধান

খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। হাইকমিশনের সূত্র জানায়, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ইসহাক দারের আগামীকাল বুধবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এ সফরের মাধ্যমে প্রয়াত এই নেত্রীর প্রতি পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক শ্রদ্ধা

খালেদা জিয়ার স্মৃতিতে শ্রদ্ধা: গুলশানে বিএনপির শোক বই

খালেদা জিয়ার স্মৃতিতে শ্রদ্ধা: গুলশানে বিএনপির শোক বই

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শোক বই খোলা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শোক বইতে স্বাক্ষর গ্রহণ শুরু হয়েছে। বিএনপির মিডিয়া সেল জানায়, মরহুম নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ শোক বইতে স্বাক্ষর করতে পারবেন। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ

খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আজীবন লড়েছেন: ডা. শফিকুর রহমান

খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আজীবন লড়েছেন: ডা. শফিকুর রহমান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বেগম খালেদা জিয়া মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সময় ধরে সংগ্রাম করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘মিট আওয়ার লিডার’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন জামায়াতের আমির। ডা. শফিকুর

পানছড়িতে কলেজ শিক্ষার্থীদের মাঝে বিজিবির শিক্ষা সামগ্রী বিতরণ

পানছড়িতে কলেজ শিক্ষার্থীদের মাঝে বিজিবির শিক্ষা সামগ্রী বিতরণ

পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের উদ্যোগে কলেজ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সকালে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত একজন শিক্ষার্থী এবং পানছড়ি ডিগ্রি কলেজে এইচএসসি পর্যায়ে অধ্যয়নরত একজন শিক্ষার্থীসহ মোট দুই শিক্ষার্থীর হাতে শিক্ষা সামগ্রী হিসেবে দুই

“আমার মা ছিলেন গণতন্ত্রের অনিঃশেষ পথপ্রদর্শক”—তারেক রহমান

“আমার মা ছিলেন গণতন্ত্রের অনিঃশেষ পথপ্রদর্শক”—তারেক রহমান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, তার মা নিজের সমগ্র জীবন দেশ ও দেশের মানুষের কল্যাণে উৎসর্গ করে গেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন বার্তায় তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেত্রী ছিলেন

অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের লক্ষে কাজ করতে হবে : ইউএনও সরাইল

অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের লক্ষে কাজ করতে হবে : ইউএনও সরাইল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুস্থ, অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সর্বোচ্চ দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সরকার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, “এই নির্বাচন অন্যান্য দায়িত্বের মতো নয়, এটি একটি ঐতিহাসিক দায়িত্ব। আমরা যদি সঠিকভাবে

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বব্যাপী নেতাদের শোকপ্রকাশ

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বব্যাপী নেতাদের শোকপ্রকাশ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান গভীর শোক প্রকাশ করেছেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, খালেদা জিয়ার মৃত্যুতে তার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি বলেন, “খালেদা জিয়ার নেতৃত্ব এবং ত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। তাঁর আত্মার শান্তি কামনা করছি।” পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও সামাজিক

খালেদা জিয়ার মৃত্যুতে রাজনীতিতে অপূরণীয় ক্ষতি: শোকবার্তায় শেখ হাসিনা

খালেদা জিয়ার মৃত্যুতে রাজনীতিতে অপূরণীয় ক্ষতি: শোকবার্তায় শেখ হাসিনা

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার পরে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে তিনি তার শোক প্রকাশ করেন। শেখ হাসিনা পোস্টে উল্লেখ করেছেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অবদান অপরিসীম। তার মৃত্যু বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের জন্য

খালেদা জিয়ার কবরের মাপজোক শুরু, শহীদ জিয়ার পাশেই দাফন

খালেদা জিয়ার কবরের মাপজোক শুরু, শহীদ জিয়ার পাশেই দাফন

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফনের প্রস্তুতি শুরু হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের সিদ্ধান্ত নিয়েছে পরিবার ও দল। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকেই শহীদ জিয়ার মাজার প্রাঙ্গণে কবরের মাপজোকের কাজ শুরু হয়। সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর

খালেদা জিয়ার জানাজা বুধবার, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

খালেদা জিয়ার জানাজা বুধবার, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আগামী বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ মিটিং শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল এই তথ্য জানান। জানাজার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে তাকে দাফন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। এর আগে মঙ্গলবার সকাল ৬টায়

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি থাকবে। এ ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা, মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে। তিনি দেশবাসীকে এই শোকের দিনে শান্ত ও ধৈর্য ধরার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, দেশের জন্য অবদান

খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের করণীয় নির্ধারণে জরুরি ভিত্তিতে এই বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকে শোক কর্মসূচি, সাংগঠনিক সিদ্ধান্ত

জাতি গঠনে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়: শোকবার্তায় জয়

জাতি গঠনে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়: শোকবার্তায় জয়

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও আইসিটি বিশেষজ্ঞ সজিব ওয়াজেদ জয়। মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি এই সমবেদনা জানান। ফেসবুক পোস্টে সজিব ওয়াজেদ জয় বলেন, দেশের এই সংকটময় সময়ে বেগম খালেদা জিয়ার প্রয়াণ বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় গভীর প্রভাব

গৃহবধূ থেকে দেশনেত্রী: সংগ্রামেই গড়া খালেদা জিয়ার রাজনৈতিক জীবন

গৃহবধূ থেকে দেশনেত্রী: সংগ্রামেই গড়া খালেদা জিয়ার রাজনৈতিক জীবন

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অনন্য নাম। এক সাধারণ গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ওঠার যাত্রা ছিল নিরবচ্ছিন্ন সংগ্রাম, আত্মত্যাগ ও আপসহীনতার ইতিহাস। তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া শুধু ক্ষমতার রাজনীতি করেননি, বরং গণতন্ত্র ও জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করেই দীর্ঘ রাজনৈতিক পথ অতিক্রম করেছেন। বিএনপির প্রেস উইং ও ওয়েবসাইট সূত্রে জানা যায়, ১৯৪৬ সালের ১৫ আগস্ট অবিভক্ত ভারতের

......