রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬২ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সরাইলে তাফসির মাহফিলে হেফাজত নেতার ক্ষোভ প্রকাশ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১৭:২৪

শেয়ার করুনঃ
সরাইলে তাফসির মাহফিলে হেফাজত নেতার ক্ষোভ প্রকাশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অনুষ্ঠিত তাফসির মাহফিলে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বর্তমান সরকার ও দেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়েছেন।  

সোমবার (৩০ ডিসেম্বর) রাতে সরাইল তাফসির কমিটির উদ্যোগে ৫০তম কোরআন তাফসির মাহফিলে বক্তব্য প্রদান করেন তিনি। বক্তব্যে তিনি দাবি করেন, “শাপলা চত্বরে এক রাতে দেড় লক্ষাধিক গুলি হেফাজত নেতাকর্মীদের ওপর চালানো হয়। ফ্যাসিবাদী সরকার ঘোলা পানিতে মাছ শিকার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে।”  

আরও

বিশ্ব ভালোবাসা দিবসে কাঙ্ক্ষিত পর্যটক নেই কুয়াকাটা সৈকতে

বিশ্ব ভালোবাসা দিবসে কাঙ্ক্ষিত পর্যটক নেই কুয়াকাটা সৈকতে

তিনি আরও বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আলেমরা অতীতে রক্ত দিয়েছে এবং ভবিষ্যতেও যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। ভারতসহ যে কোনো শক্তি যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্রকারীদের সতর্ক থাকতে হবে।”  

মাহফিলে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষাসচিব আল্লামা মুফতি সামসুল হক। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম ড. ওমর ইয়াকুব আল আব্বাসী (ফিলিস্তিন), আল্লামা রশীদুর রহমান ফারুক বর্ণভী, হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, এবং মাওলানা ফরিদ উদ্দিন (লন্ডন) সহ দেশ-বিদেশের বরেণ্য আলেমরা।  

আরও

ঝালকাঠির দুই আসনেই বিএনপির জয়, ভরাডুবি প্রতিদ্বন্দ্বিদের

ঝালকাঠির দুই আসনেই বিএনপির জয়, ভরাডুবি প্রতিদ্বন্দ্বিদের
সরাইল
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, “আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সব সময় প্রস্তুত আছি। ভারতীয় দালালরা যদি এদেশে তাদের কার্যকলাপ চালায়, তাদের জন্য কঠোর শাস্তি অপেক্ষা করছে।”  

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

তিনি আরও বলেন, “বর্তমান সরকারের সময়ে আলেমদের ওপর যে অত্যাচার-নিপীড়ন চালানো হয়েছে, তা ক্ষমার অযোগ্য। শাপলা চত্বরে ঘটনার কথা কেউ ভুলে যাবে না।”  

তাফসির মাহফিলের বক্তারা কোরআন ও হাদিসের আলোকে দেশ ও জাতির কল্যাণে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন। তারা জনগণকে ঐক্যবদ্ধ থেকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান।  

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনগণ ও আলেমরা বলেন, এ ধরনের মাহফিল দেশের ইসলামি সংস্কৃতি চর্চা এবং জনগণের মধ্যে ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।  

মাহফিল শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

সর্বশেষ সংবাদ

ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা এনসিপি মুখপাত্রের

ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা এনসিপি মুখপাত্রের

সহিংসতার অভিযোগে প্রতিরোধে ঐক্যের আহ্বান জামায়াত আমিরের

সহিংসতার অভিযোগে প্রতিরোধে ঐক্যের আহ্বান জামায়াত আমিরের

১৩ দেশের প্রধান আমন্ত্রিত, শপথে আন্তর্জাতিক গুরুত্ব বাড়ছে

১৩ দেশের প্রধান আমন্ত্রিত, শপথে আন্তর্জাতিক গুরুত্ব বাড়ছে

খোলা প্রাঙ্গণে শপথ, দক্ষিণ প্লাজায় নতুন সরকারের আয়োজন

খোলা প্রাঙ্গণে শপথ, দক্ষিণ প্লাজায় নতুন সরকারের আয়োজন

রাষ্ট্রপতি পদে নজরুল ইউনূসসহ আলোচনায় আছেন যারা

রাষ্ট্রপতি পদে নজরুল ইউনূসসহ আলোচনায় আছেন যারা

এ সম্পর্কিত আরও পড়ুন

মৌলভীবাজারে সাবেক এমপিসহ জামানত হারালেন ১৪ প্রার্থী

মৌলভীবাজারে সাবেক এমপিসহ জামানত হারালেন ১৪ প্রার্থী

মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ২৪ জন প্রার্থীর মধ্যে ১৪ জন তাদের জামানত হারিয়েছেন। নির্বাচন বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থী সংশ্লিষ্ট আসনে প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়—এ তথ্য জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে জেলার চারটি আসনেই উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী নির্ধারিত ভোটসংখ্যা অর্জনে ব্যর্থ হন। মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী)

বিএনপি প্রার্থীর বাসায় ফুল নিয়ে হাজির নবনির্বাচিত এমপি মাসুদ সাঈদী

বিএনপি প্রার্থীর বাসায় ফুল নিয়ে হাজির নবনির্বাচিত এমপি মাসুদ সাঈদী

পিরোজপুর-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরপরই রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন নবনির্বাচিত এমপি মাসুদ সাঈদী। শনিবার সকালে তিনি প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের শিকারপুরের বাসভবনে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সাক্ষাৎকালে মাসুদ সাঈদী বলেন, নির্বাচনে জয়-পরাজয় গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। তবে উন্নয়নের প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন, পিরোজপুর-১ আসনের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পানির সমস্যা সমাধানসহ এলাকার

ঝালকাঠির কাঁঠালিয়ায় হামলা-ভাঙচুরের অভিযোগে মামলা, গ্রেপ্তার দুই

ঝালকাঠির কাঁঠালিয়ায় হামলা-ভাঙচুরের অভিযোগে মামলা, গ্রেপ্তার দুই

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কর্মী–সমর্থকদের চারটি বাড়ি, দুটি ব্যবসা প্রতিষ্ঠান ও ইউনিয়ন জামায়াত কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় দুই নারী আহত হয়েছেন এবং পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জামায়াত কর্মী জহিরুল ইসলাম দুলাল বাদী হয়ে পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. মিজানুর রহমান

বিশ্ব ভালোবাসা দিবসে কাঙ্ক্ষিত পর্যটক নেই কুয়াকাটা সৈকতে

বিশ্ব ভালোবাসা দিবসে কাঙ্ক্ষিত পর্যটক নেই কুয়াকাটা সৈকতে

কুয়াকাটা সমুদ্র সৈকত—ফাগুনকে বরণ ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রতি বছর পর্যটকের ভিড়ে মুখর থাকে দেশের অন্যতম নৈসর্গিক পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত। তবে চলতি বছর দৃশ্যপট একেবারেই ভিন্ন। পর্যটকের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ সৈকতজুড়ে নেমে এসেছে বিরল নিস্তব্ধতা। স্থানীয়দের ভাষ্য, এমন শুনশান পরিবেশ আগে কখনও চোখে পড়েনি। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, প্রতিবছর ভালোবাসা দিবসে অসংখ্য দর্শনার্থীর আগমনে

চরবাগডাঙ্গায় ককটেল বানানোর সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩

চরবাগডাঙ্গায় ককটেল বানানোর সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের পাঠাপাড়া গ্রামের একটি বাড়িতে ককটেল বানানোর সময় ভয়াবহ বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। শনিবার ভোর পাঁচটার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণে দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত দুইজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্ফোরণের