বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শে মরহুম নিরব হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন দলের বরিশাল বিভাগীয় নেতৃবৃন্দ। একই সঙ্গে জুলাই যুদ্ধাহত তাহসিন হোসেন নাহিয়ানের চিকিৎসার সার্বিক দায়িত্ব গ্রহণ করেছে বিএনপি। প্রসঙ্গত, সদ্য প্রয়াত গণতন্ত্রের মা, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে ইন্তেকাল করেন বরিশালের নিরব হোসেন। তিনি জুলাই আন্দোলনে আহত তাহসিন
পাহাড়, হাওর ও চা বাগান অধ্যুষিত মৌলভীবাজার জেলায় মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। গত কয়েক দিন ধরে দিন-রাত অব্যাহত হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কনকনে শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন জেলার নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষ। সরেজমিনে দেখা যায়, ভোর থেকে পুরো জেলা ঘন কুয়াশায়
সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ ১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টা দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। একাডেমিক ভবনে অবস্থিত লাইব্রেরিতে অনুষ্ঠিত দোয়ায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, বিভাগীয় প্রধান, অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেন। গণিত বিভাগের চেয়ারম্যান ড.
কুড়িগ্রামে উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারী বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মানে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে নির্বাচন, আইন শৃঙ্খলা, যানজট ও উপজেলা বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত দায়িত্ব
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা থেকে বিভাগীয় শহর রংপুরের সাথে সরাসরি বাস সার্ভিস চালু করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারী) সকালে ভূরুঙ্গামারী বাস টার্মিনালে সরাসরি বাস চলাচলের উদ্বোধন করা হয়। সরাসরি বাস সার্ভিস চালু না থাকায় ভূরুঙ্গামারী উপজেলার মানুষকে বিভাগীয় শহর রংপুর যাতায়াত করতে চরম ভোগান্তি পোহাতে হতো। এতে তাদের সময় ও অর্থ অপচয় হতো। সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানা সরাসরি বাস
বই বিতরণ উৎসবের আমেজ পরিহার করে কেবল শিক্ষা কার্যক্রম সচল রাখার স্বার্থে বরিশালের হিজলা উপজেলায় শিক্ষার্থীদের মাঝে সুশৃঙ্খলভাবে বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশে তিন দিনের শোক পালন চলছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে সাবেক এই প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। বছরের শুরুতে সাধারণত উৎসবমুখর পরিবেশে বই বিতরণ করা হলেও,
রাজবাড়ীর গোয়ালন্দ বাজার এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলে থাকা হাই-ভোল্টেজ বিদ্যুতের তার ও জরাজীর্ণ খুঁটি জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। সড়ক, বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও মার্কেট সংলগ্ন এসব বৈদ্যুতিক লাইনের নিচ দিয়ে দিন-রাত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ। সরেজমিনে দেখা যায়, গোয়ালন্দ বাজার রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিদ্যুতের খুঁটিতে জঞ্জালপূর্ণ তার ঝুলে রয়েছে। কোথাও আবার দোকান, ভবনের ছাদ কিংবা জানালার
রাষ্ট্রীয় শোকের আবহে বরিশালে সীমিত পরিসরে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক চলায় এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আনুষ্ঠানিকভাবে ‘বই উৎসব’ আয়োজন করা হয়নি। তবে উৎসব না থাকলেও বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে বরিশাল জেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকরা শিক্ষার্থীদের
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দেশজুড়ে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন। বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুরু হওয়া তিন দিনের রাষ্ট্রীয় শোক আগামীকাল শুক্রবার (২ জানুয়ারি) শেষ হবে। রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে আজও দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একইভাবে বিদেশে অবস্থিত
রাজশাহীর পুঠিয়া উপজেলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার বানেশ্বর কলাহাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—নাটোর সদরের কাফুরিয়া এলাকার শাহিনের ছেলে সিয়াম (১৫), নাটোর সদরের পাকপাড়ার আক্কেল প্রামানিকের ছেলে মুনকের (৩৫), বাগাতিপাড়া উপজেলার সালাইনগর এলাকার সৈয়দ উদ্দিনের ছেলে সেন্টু (৪০) এবং চারঘাট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে বগুড়া-৬ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রায় দেড় দশক বিদেশে অবস্থানরত এই রাজনৈতিক নেতার জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে তার স্থাবর ও অস্থাবর সম্পদের একটি বিস্তারিত চিত্র পাওয়া গেছে। হলফনামার তথ্য অনুযায়ী, তারেক রহমানের অস্থাবর সম্পদের বড় অংশই গঠিত শেয়ার, ব্যাংক আমানত ও বিভিন্ন আর্থিক বিনিয়োগ দিয়ে। নগদ অর্থ
নানা ঘটনাপ্রবাহ, রাজনৈতিক টানাপোড়েন, অর্থনৈতিক চ্যালেঞ্জ ও সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে আরও একটি বছর পেরিয়ে ইতিহাসের পাতায় যুক্ত হলো ২০২৫। বিদায়ী বছরের অভিজ্ঞতা, অর্জন ও সীমাবদ্ধতাকে পেছনে রেখে নতুন আশার বার্তা নিয়ে সামনে এগিয়ে এসেছে ২০২৬। নতুন বছরকে ঘিরে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি ও সমাজজীবনে বড় ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে
দেশীয় কয়েকটি গণমাধ্যমে ‘ভারতের সঙ্গে গোপন বৈঠক করেছেন জামায়াত আমির’—এমন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান এবং ভবিষ্যতে প্রকৃত তথ্য যাচাই ছাড়া বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার আহ্বান জানান। পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, তিনি বিস্মিত যে কিছু দেশীয় গণমাধ্যম এমন
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনকাজ গভীর শোক ও আবেগঘন পরিবেশের মধ্যেও দায়িত্বশীলতা, মানবিকতা ও পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সোয়া ৭টার কিছু আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানাজা ও দাফনকাজে নিয়োজিত সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তারেক রহমান বলেন,
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর দেশজুড়ে শোকের আবহে মানুষের ভালোবাসা ও সমর্থনে আবেগাপ্লুত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি বলেন, নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে আজ পুরো বাংলাদেশই তার পরিবার হয়ে উঠেছে। পোস্টের শুরুতে গভীর শোক ও কৃতজ্ঞতার সঙ্গে তিনি তার মাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর
নতুন বছর উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রার্থনা থাকবে তিনি যেন আমাদের জন্য অফুরন্ত কল্যাণ বয়ে আনেন। সাধারণত দেখা যায় নতুন বছরকে স্বাগত জানাতে লোকেরা হৈ-হুল্লোড় ও ক্রীড়া-কৌতুক আর জাগতিক আনন্দ-উল্লাসের মাঝে সারা রাত কাটিয়ে দেয় আর এতে এমন কোন অপকর্ম নেই যা পাশ্চাত্যসহ বিশ্বের বিভিন্ন দেশে না করা হয়। আমাদের নিজেদের কর্ম নিয়ে একটু তো চিন্তা করা উচিত যে,
নোয়াখালীর বেগমগঞ্জে আবু বক্কর ছিদ্দিক (৬৪) নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে তার ছোট ভাই হারুনুর রশীদ (৫০)। ঘটনার পর থেকে ঘাতক পলাতক রয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী এ তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী এবং নিহতের পরিবারের বরাত দিয়ে জানা যায়, গত মঙ্গলবার সকাল ১০টার দিকে গোপালপুর ইউনিয়নের তুলাচারা গ্রামের ছেলামত উল্যার বাড়িতে
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৭ কমিশনারকে একযোগে বদলি করা হয়েছে। এই বদলির প্রজ্ঞাপন মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবুল মনসুর সই করে জারি করেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এবং নির্বাচন কমিশন সচিবালয় ও বাংলাদেশ নির্বাচন কমিশনের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের কর্মকর্তাদের নবসৃষ্ট দপ্তরসমূহে পদায়ন এবং আন্তঃদপ্তর
ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশ ও বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) তিনি এক বাণীতে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন। নতুন বছর সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। প্রফেসর ইউনূস বলেন, নববর্ষ মানেই নতুন স্বপ্ন, নতুন আশা ও
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে সম্পন্ন হয়েছে। লাখো মানুষের অশ্রুসিক্ত বিদায় শেষে তাকে শেরেবাংলা নগরে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়। জাতীয় রাজনীতির এই মহীয়সী নারীর প্রয়াণ এবং বিশাল জানাজার খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে গুরুত্বের সঙ্গে স্থান
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসভা ও দোয়া মোনাজাত করেছে ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট কতৃপক্ষ। ৩১ ডিসেম্বর (বুধবার) আসর নামাজ বাদ হোটেল গ্রেভার ইন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট এর চেয়ারম্যান শামীম সাঈদী। এ সময় খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন ও তার গৌরবময় জীবন নিয়ে আলোচনা করেন,
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আগমন ছিল আকস্মিক, তবে দেশের প্রয়োজনে তিনি ছিলেন অপরিহার্য এক নেতৃত্ব। বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুপুর ২টা ৫০ মিনিটে নজরুল ইসলাম খান দেশনেত্রীর জীবন ও রাজনৈতিক পথচলার সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন। তিনি বলেন, “দেশের সংকটকালে
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ঝালকাঠিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ গায়েবানা জানাজা নামাজ আদায় করা হয়। এতে ঝালকাঠি জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জাসাস ঝালকাঠি জেলা আহ্বায়ক মো. মনিরুজ্জামান, জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতানসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। জানাজা নামাজের পরে
সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ সময় অনুযায়ী সকাল ১১:২০ মিনিটে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেনারেল এর মাঠ প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন সৌদি আরব পঞ্চিমাঞ্চল ওলামা দলের সভাপতি মাওলানা আছাব উদ্দিন। এতে অংশ নেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত