প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৯

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়া–এর একটি প্রত্যন্ত গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। শনিবার নাইজার রাজ্যের বোরগু এলাকায় মোটরসাইকেলে এসে সশস্ত্র হামলাকারীরা এ তাণ্ডব চালায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
