প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে। নতুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা কম নরেন্দ্র মোদির। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
